Arpita Debnath

5487 Posts
জাগছে প্রশ্ন, বাতিলের পথে কি ১,৬৯৪ জনের চাকরি

জাগছে প্রশ্ন, বাতিলের পথে কি ১,৬৯৪ জনের চাকরি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে জেলা পরিদর্শক মারফত ১৬৯৪ জন শিক্ষাকর্মীকে নোটিস সরকারের৷ হাইকোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের বিষয়টি জানানো হয়েছে। এই সব প্রার্থীদের বিরুদ্ধে বেআইনি ভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে৷ এই বিষয়টি এখন সম্পূর্ণ ভাবেই আদালতের উপর নির্ভরশীল৷ তবে আজকের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, তাঁদের একদিনও স্কুলে ঢুকতে দেব না৷ এই দুর্নীতির জেরে ছাত্রদের যে ক্ষতি হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি৷ সেই প্রেক্ষাপটে ২০১৮ সালে রাজ্যজুড়ে নিয়োগপত্র পাওয়া ১,৬৯৪ জন শিক্ষাকর্মী আগামী দিনে চাকরি করতে পারবেন কিনা, তা নিয়ে রীতিমতো ধন্দ তৈরি হয়েছে৷ বেআইনি ভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে খোদ মধ্যশিক্ষা পর্ষদ৷ ফলে…
Read More
করোনার নতুন রূপের উপসর্গ কি কি

করোনার নতুন রূপের উপসর্গ কি কি

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দেশ জুড়ে প্রত্যেক নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ উপসর্গ দেখা মাত্রই কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মরশুমের সাধারণ সর্দিকাশি, জ্বর ভেবে তাঁরা এড়িয়ে যাচ্ছেন৷ এদিকে, টিকা নিয়েছেন এমন অনেকেই আবার উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। ফলে সামান্য সর্দিকাশি ভেবে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই। এর ফলে কোভিড ফের আগের মতো মারণ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ফ্লু ভাইরাস আর করোনা ভাইরাসের উপসর্গগুলি অনেকটাই এক৷ মনে রাখতে হবে, করোনার…
Read More
পারদ চড়ছে চিন এবং তাইওয়ান সম্পর্কে

পারদ চড়ছে চিন এবং তাইওয়ান সম্পর্কে

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এরই মাঝে ফের চড়তে শুরু করেছে চিন এবং তাইওয়ান সম্পর্কে উত্তেজনার পারদ৷ এবার বছর শেষে আরও একবার তাইওয়ানকে ঘিরে সামরিক ‘আগ্রাসন’ শুরু করল চিন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানের দিকে ৭১টি যুদ্ধজাহাজ ও ৭টি জাহাজকে পাঠিয়েছে বেজিং। গত শনিবারই সামরিক খাতে ব্যয়বরাদ্দ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। তাইওয়ানের জন্য আলাদা করে অর্থবরাদ্দ করার কথাও ঘোষণা করা হয়েছিল পেন্টাগনের তরফে। তাইওয়ান নিয়ে আমেরিকার এই সিদ্ধান্ত একেবারেই ভাল চোখে দেখছে না চিন। এর পরেই তাইওয়ানকে কেন্দ্র করে সামরিক টহলদারি এবং সামরিক মহড়া চালানোর কথা ঘোষণা করেন তিনি। তাইওয়ানের অভিযোগ, সকাল…
Read More
বিপুল পরিমানে অস্ত্রশস্ত্র সহ উদ্ধার মাদকও

বিপুল পরিমানে অস্ত্রশস্ত্র সহ উদ্ধার মাদকও

তবে কি কোনো বড় হামলার ছক বানচাল হলো? বিপুল পরিমাণ মাদক সহ ভারতীয় জলসীমায় আটক পাক নৌকা। ওই নৌকার ১০ জন নাবিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্রও। ভারতীয় জলসীমায় পাকিস্তানি ওই নৌকার ঢুকে পড়ার খবর প্রথম পেয়েছিল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সেই খবরের ভিত্তিতেই যৌথ ভাবে অভিযান শুরু করে এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। সমুদ্রবক্ষে আটকানো হয় আল সোহেলি নামে ওই নৌকাটিকে৷ বাজেয়াপ্ত করা হয় ৪০ কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য আনুমানিক ৩০০ কোটি টাকা। ওই নৌকার মধ্যেই লুকোনো ছিল বিপুল পরিমাণ মাদক। এ ছাড়াও নৌকা থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ।…
Read More
তালিবান শাসনের বিরুদ্ধে গর্জে উঠছে আফগান নারীরা

তালিবান শাসনের বিরুদ্ধে গর্জে উঠছে আফগান নারীরা

চলতি বছরের মাঝের দিকেই কাবুল দখল করে তালিবান। তালিবান দখল করতেই ফিরেছে পুরনো স্মৃতি৷ কেড়ে নেওয়া হয়েছে মহিলাদের সমস্ত অধিকার৷ প্রতিবাদে সামিল হয়েছে আফগান নারীরা৷ আফগান সরকারের এহেন সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে মুসলিম বিশ্বেও। বলা হলো, উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চেয়ে মুণ্ডচ্ছেদ ভালো৷ গত বছর অগাস্ট মাসে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পরই সেদেশে ফেরে তালিবান রাজ। প্রথমে মুখোশের আড়ালে নিজেদের বদলে যাওয়া রূপ বিশ্ব দরবারে তুলে ধরেছিল তালিবরা৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে বিষাক্ত দাঁত-নখ৷ সে দেশের উচ্চ শিক্ষামন্ত্রী নেডা মহম্মদ নাদিম ঘোষণা করেছেন, স্কুলে ছাত্রীদের সুনির্দিষ্ট ইউনিফর্ম পরে আসতে হবে। স্কুল ক্যাম্পাসে তাঁদের সঙ্গে সবসময় একজন…
Read More
নতুন মোড় নিলো ঘটনা খুনের ঘটনা, মিললো আফতাবের অডিও রেকর্ড

নতুন মোড় নিলো ঘটনা খুনের ঘটনা, মিললো আফতাবের অডিও রেকর্ড

সম্প্রতি এক নৃশংস ঘটনা ঘটে গিয়েছে দেশে, তা নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের মামলায় আবারও নতুন মোড়। এবার তাঁর প্রেমিক এবং খুনে মূল অভিযুক্ত আফতাবের নতুন অডিও রেকর্ড হাতে এল পুলিশের। এই অডিও আফতাবকে দোষী সাব্যস্ত করতে বড় ভূমিকা নেবে। কিছুদিন আগেই জানা গিয়েছে, দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে যে হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ, সেগুলি শ্রদ্ধা ওয়াকরের। শ্রদ্ধার বাবার ডিএনএ-নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। আফতাবের যে নতুন অডিয়োটি পাওয়া গিয়েছে, তাতে শোনা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি চলছে। সেই…
Read More
এবার এক নতুন উপসর্গ যুক্ত পর্যটকের খোঁজ মিললো খোদ মহানগরীতে

এবার এক নতুন উপসর্গ যুক্ত পর্যটকের খোঁজ মিললো খোদ মহানগরীতে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। এরই মাঝে আবার কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। তবে কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় বিদেশি পর্যটকের উপসর্গ মেলে। আপাতত শহরের এক হাসপাতালে ভর্তি ওই বিদেশি মহিলা, তিনি ব্রিটিশ-অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে ১০ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে সব মিলিয়ে করোনা-মুক্ত হয়েছেন…
Read More
বাড়লো জল্পনা, এবার বিকাশ ভবনে সিবিআই

বাড়লো জল্পনা, এবার বিকাশ ভবনে সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছেই। প্রতিদিনই আদালতের তরফে নতুন কিছু নির্দেশ আসছে। এই অবস্থায় সিবিআই যেন আরও একটু তৎপর হল। জানা গিয়েছে, সম্প্রতি বিকাশ ভবনে হানা দেয় গোয়েন্দা সংস্থার কয়েকজন আধিকারিক। মধ্যশিক্ষা পর্ষদের একটি গুদামে কার্যত তল্লাশি চালায় তাঁরা। বেশ কিছু নথিপথ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, সিবিআই-এর তিন থেকে চার জনের একটি দল বিকাশ ভবনে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ওয়ার হাউসে ঢোকেন তাঁরা। সেখানেই বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয় এবং তা সংগ্রহ করে সিবিআই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘর যে তলায়, সেই তলাতেই এই…
Read More
আবারও বাড়লো জল্পনা, নিয়োগের ইন্টারভিউ শুরুর আগেই বাড়ল জট

আবারও বাড়লো জল্পনা, নিয়োগের ইন্টারভিউ শুরুর আগেই বাড়ল জট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। অর্থাৎ ইন্টারভিউর আগেই আইনি জট মামলা নিয়ে আরও বেশি জলঘোলা। নিয়োগে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের সুবিধা দিয়েছিল আদালতের একক বেঞ্চ। এখন সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল কয়েকজন প্রার্থী। অবসরকালীন বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে আজই। গত ২১ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চ প্রাথমিকে প্যারা টিচারদের ইন্টারভিউতে বসার সুযোগ করে দিয়েছিলেন। তবে প্রাথমিকে সেই সুযোগ পাইনি প্যারা টিচাররা বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই এই মামলা করা হল।…
Read More
রাজ্যের শাসক শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে জল্পনা

রাজ্যের শাসক শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে জল্পনা

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কয়েকটা দিন। তারপরেই শুরু নতুন বছরের। নতুন বছরের সাথে সাথেই শুরু হবে নির্বাচন। এরই মাঝে রাজনীতির মঞ্চে চলছে একাধিক জল্পনা। একাধিক চর্চার কেন্দ্রে রয়েছে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ইস্যু। বছর যত এগিয়েছে ততই বিভিন্ন দুর্নীতির অভিযোগে মারাত্মক ভাবে বিদ্ধ হয়েছে তৃণমূল। তৃণমূলের তৎকালীন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোয় তৃণমূল বাধ্য হয় শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে পরেশ অধিকারীকে সরিয়ে দিতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ এসএসসি'র একাধিক শীর্ষ কর্তা…
Read More
আচমকাই অসুস্থ হয়ে পরলেন অর্থমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পরলেন অর্থমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থ ভর্তি হলেন দিল্লির এইমসে। এদিন দুপুরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ৬৩ বছর বয়সী মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত তিনি এইমসের একটি প্রাইভেট ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী শারীরিক সমস্যা হয়েছে, তা জানান না হলেও খবর মিলেছে দেশের অর্থমন্ত্রীর গুরুতর কিছু হয়নি। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। যদিও কিছু দিন আগে সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দিয়েছিলেন নির্মলা। তারপর গত শনিবার তামিলনাড়ুতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন হঠাৎ করে তাঁর এই অসুস্থতা…
Read More
বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের তরফে

বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের তরফে

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। লাদাখ সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ ক্রমাগত ড্রাগনের উষ্ণ নিঃশ্বাস৷ সীমান্ত শক্তি বাড়াচ্ছে চিন৷ ভারতের সিদ্ধান্তে সেই চিনই এবার ভুগতে পারে খাদ্য সংকটে৷ দেশের অভ্যন্তরে চালের চাহিদার কথা মাথায় রেখে ও যোগান বজায় রাখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভাঙা চাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ রিপোর্ট বলছে, এর ফলে সমস্যায় পড়তে হতে পারে চিনকে। মোদী সরকারের সিদ্ধান্তে খাদ্য সংকট পড়তে পারে শি জিংপিন-এর দেশ৷ ভারত থেকে সবচেয়ে বেশি ভাঙা চাল আমদানি করে চিন। চাল রফতানি বন্ধ করা হলে সে দেশে হু হু করে বাড়তে…
Read More
চারদিকে সংক্রমণ বাড়লেও আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

চারদিকে সংক্রমণ বাড়লেও আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

চারিদিকে চিন্তা বাড়িয়ে বেড়ে চলছে সংক্রমণের সংখ্যা হচ্ছে। এই পরিস্থিতিতেই রাজ্য জুড়ে চারদিকে উৎসবের মেজাজ। আর এক সপ্তাহ পরেই ৩১ ডিসেম্বর। কিন্তু এই অবস্থায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেই করোনা ভাইরাস। চিনে ফের নতুন করে দাপট দেখাতে শুরু করেছে এর নয়া উপজাতি। তাই ভারতেও শঙ্কা বাড়ছে কোভিড নিয়ে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্যগুলিকে একাধিক পরামর্শ দিয়েছে, এসেছে নির্দেশও। খোদ প্রধানমন্ত্রী সকলকে মাস্ক পরতে আবেদন করেছেন এবং পরীক্ষাও বাড়াতে বলেছেন। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিনে ফের করোনার দাপাদাপি শুরু হলেও রাজ্যবাসীর ভয় পাওয়ার কিছু নেই। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজনে বিধিনিষেধের…
Read More
বেড়ে চলেছে চিনে সংক্রমণের সংখ্যা

বেড়ে চলেছে চিনে সংক্রমণের সংখ্যা

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার চিনের পরিস্থিতিতে নতুন করে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তবে কোনওভাবে চিন তাদের কোভিড পরিস্থিতি সামনে আনতে চাইছে না। বেজিং জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭৬১ জনের করোনা ধরা পড়েছে। তার আগের দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০৩০। তবে ওয়াকিবহাল মহল বলছে, এই সংখ্যা আদৌ ঠিক নয়। কারণ, চিনে নাকি রোজ ১০ লক্ষ করে করোনা আক্রান্তের খোঁজ মিলছে৷ মৃত্যুর সংখ্যা এতটাই বেশি যে দাহকার্যে ২৪ ঘণ্টার বেশি সময়ও লেগে যাচ্ছে। দাবি করা হয়েছে, চিনের চিকিৎসা পরিকাঠামো এর মধ্যেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র এমনকী জ্বরের ওষুধও ঠিকমতো পাওয়া…
Read More