Arpita Debnath

5589 Posts
মুম্বাইতেই হবে বাকি চিকিৎসা

মুম্বাইতেই হবে বাকি চিকিৎসা

গত বছর শেষে আচমকাই এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। গত ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় বিরাটভাবে আহত হন পন্থ। মাথায়, পিঠে এবং পায়ে গুরুতর চোট লাগে তাঁর। আপাতত দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। অনুমান করা হচ্ছিল এরপর তাঁকে হয়তো দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পরবর্তী চিকিৎসার জন্য। জানা গিয়েছে, দেরাদুন থেকে পন্থকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। বাকি চিকিৎসা হবে ওখানেই। হাসপাতালের তরফে জানান হয়েছে, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। অবস্থার আগের থেকে সামান্য উন্নতি হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা না থাকলেও এখন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত…
Read More
নতুন বছর শুরুতেই আধার নিয়ে বড় সিদ্ধান্ত

নতুন বছর শুরুতেই আধার নিয়ে বড় সিদ্ধান্ত

বছর শুরুর সাথে সাথেই বড় খুশির খবর। আধার কার্ডে ঠিকানা ভুল নিয়ে চিন্তা করেন সকলেই। সেই ভুল ঠিক করা নিয়ে অনেক কাঠখড় পোড়াতে হত। কিন্তু বর্তমানে অনলাইনেই তা করে ফেলতে পারবেন যে কেউ। এতদিন পর্যন্ত অনলাইনে এই সুবিধা পরিবারের প্রধানেরা পেতেন। এখন থেকে পরিবারের যে কোনও সদস্য পরিবারের প্রধানের সম্মতিতে এই কাজ করতে পারবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেল্‌ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এর মাধ্যমে এই কাজ করা যাবে বলে আধার কার্ড বিষয়ক নিয়ামক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই)-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউআইডিএআই বলছে, পাসপোর্ট থেকে শুরু করে রেশন কার্ড বা অন্য নথি…
Read More
বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এতেই ভয় পেয়ে ভারত সহ একাধিক দেশ চিনা পর্যটকদের নিজেদের দেশে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে। বেজিংয়ের তরফে চিনা পর্যটকদের ওপর বিধিনিষেধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানান হয়েছে, কিছু দেশ শুধুমাত্র চিনা পর্যটকদের নিশানা করে প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে। এটা ঠিক নয়। তারা যদি নিজেদের সিদ্ধান্ত না বদলায় তাহলে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। আসলে ভারত, আমেরিকা, ফ্রান্স, ইটালি সহ একাধিক দেশ…
Read More
বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর 'রক্ষাকবচ' আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন বিজেপি বিধায়কের আইনজীবী আদালতে জানান, গত ২৯ নভেম্বর তাঁর মক্কেলের পক্ষে রায় দেওয়া হয়েছিল। অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন…
Read More
বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। তৃতীয় দিনেও আক্রান্ত হতে হয় সেমি হাইস্পিড এই ট্রেনকে৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করা হলেও পরে রেলের ফুটেজে প্রকাশ পায় যে বিহার থেকে এই ট্রেনে হামলা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল আগেই, এবার ৩ নাবালককে গ্রেফতার করল পুলিশ। কিশানগঞ্জ জেলা পুলিশ এই…
Read More
অনুব্রতর জামিন নিয়ে উঠছে প্ৰশ্ন

অনুব্রতর জামিন নিয়ে উঠছে প্ৰশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় সিবিআইকে নিশানা করেছেন ধৃত অনুব্রত মণ্ডলের আইনজীবী। তবে শুধু তিনি নন, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। আদালতের বক্তব্য, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গরু পাচারে সাহায্য করেছিলেন তিনি। কিন্তু সিবিআই এখন পর্যন্ত এমন কোনও তথ্য দিতেই পারছে না যাতে প্রমাণ করা যায় তিনি অভিযুক্ত। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে হুমকির অভিযোগ, সবই মৌখিক। এই মামলায় অন্য অভিযুক্ত বিএসএফ আধিকারিক সতীশ কুমার কী ভাবে জামিন পেলেন তাও জানতে চায় আদালত। এই প্রেক্ষিতেই তাঁদের প্রশ্ন, অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা কেন করছে সিবিআই?…
Read More
এবারেও বাতিল হলো মোদী-শাহ-নাড্ডার বঙ্গ সফর

এবারেও বাতিল হলো মোদী-শাহ-নাড্ডার বঙ্গ সফর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ আর কয়েক মাস পরেই ভোটের উত্তাপ ছড়িয়ে পড়বে রাজ্যজুড়ে। সেই নির্বাচন হয়ে যাওয়ার পর ২০২৪ সালের লোকসভা ভোট। সব মিলিয়ে দম ফেলার সময় নেই রাজনৈতিক নেতাদের। এই উদ্যোগে পঞ্চায়েত এবং লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বড় কিছু পরিকল্পনা করে রেখেছিল বঙ্গ বিজেপি শিবির। জানা গিয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিকভাবে এখন বিজেপি রাজ্যে খুব ভালো নেই। বিগত বেশ কয়েকটি নির্বাচনে হেরেছে তারা এবং দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে…
Read More
অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

বছর ঘোড়ার সাথে সাথেই শীত যেন জাকিয়ে পড়ছ। শীতে কাবু হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, হাড়-হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ অমৃতসরের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কানপুরের তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, লখনৌয়ের তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বলে রাখা ভালো, এটা কিন্তু সর্বনিম্ন মানে রাতের তাপমাত্রা নয়৷ উত্তর ভারতে একেবারে ভালোমতো কামড় বসিয়েছে শীত৷ কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া৷ এমন ‘কোল্ড ডে’র নেপথ্যে রয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশা ভেদ করে ঢুকতেই পারছে না রোদের আলো৷ সে দিক থেকে দেখলে কলকাতায় অনেকটাই গরম৷ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশায়৷ তবে বেলা…
Read More
সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

গতবছরই রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন তিনি। কিন্তু এর পরেই অভিযোগ ওঠে রয়েছে জীবনের ঝুঁকি৷ তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের৷ রাজ্যপালকে এবার থেকে জেড প্লাস( Z+) ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেরা হবে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রের নিযুক্ত কমিটির সদস্য ছিলেন সিভি আনন্দ বোস। সেই সূত্রে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।…
Read More
বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে। এটি ছিল ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা৷ ইটের আঘাতে সি১৩ কোচের দরজার কাচ ভেঙে যায়। যার জেরে গাড়ির গতি কিছুটা মন্থর হয়ে যায়৷ তবে যাত্রায় কোনও অসুবিধা হয়নি বলেই রেল সূত্রে খবর। রেল সূত্রে খবর, এই ঘটনার পর নির্ধারিত স্টপেজ মেনে…
Read More
শুভেন্দু ঘনিষ্ঠের গ্রেফতারিতে এবার নির্দেশ এলো তদন্তের

শুভেন্দু ঘনিষ্ঠের গ্রেফতারিতে এবার নির্দেশ এলো তদন্তের

মিথ্যাই মামলা দায়ের করা হয়েছে, উঠেছে এমনই অভিযোগ। দুর্নীতির মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার গ্রেফতারির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা কে বা কারা করেছে এবং কী ভাবে হয়েছে সেটাই খতিয়ে দেখবে সিবিআই। এই মামলার মূল অভিযোগকারী কাকলি পাণ্ডা এদিন আদালতে দাবি করেন, কেউ অভিযোগ লিখে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাতে সই করতে বাধ্য করেছে। এরপরেই এই ঘটনায় তাঁকে নিঃশর্তে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রামচন্দ্র পাণ্ডা। মূল অভিযোগ ছিল, কাকলি…
Read More
মেনকার রক্ষাকবচ খারিজের দাবি ইডির তরফে

মেনকার রক্ষাকবচ খারিজের দাবি ইডির তরফে

এবার আর্জি খারিজের আবেদন ইডির তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর ফের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হল ইডি। তাঁর রক্ষাকবচ খারিজের দাবি করা হয়েছে। আদালতে ইডির বক্তব্য, তাদের সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মেনকার রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় সেই আবেদন খারিজ করতে পারবে সিঙ্গেল বেঞ্চ। তাই নতুন করে আবেদন জানাল ইডি। আসলে ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক শ্যালিকা। সমনকে চ্যালেঞ্জ করে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা করেন তিনি। সেই মামলাতে বিচারপতি রায় দিয়েছিলেন, মেনকার বিরুদ্ধে কোনও কড়া…
Read More
আচমকাই শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ সিবিআইয়ের

আচমকাই শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ সিবিআইয়ের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার সিবিআই গোয়েন্দারা বিকাশ ভবনে এসেছিলেন নিয়োগ সংক্রান্ত বিষয়ের তদন্তে। সাক্ষাৎ করলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, শিক্ষাসচিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছু নথি সংগ্রহ করছে তারা। রাজ্যে নিয়োগ সংক্রান্ত ইস্যু নিয়ে কোনও অভিযোগ আর বাকি নেই। শিক্ষা দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেফতার পর্যন্ত হয়েছেন। এই আবহে সিবিআইয়ের বিকাশ ভবন অভিযান খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। সিবিআইয়ের তরফ থেকে জানান হয়েছে, ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক…
Read More
সামান্য বাড়ল বঙ্গের কোভিড গ্রাফ

সামান্য বাড়ল বঙ্গের কোভিড গ্রাফ

বিগত বেশ কয়েক মাস ধরে দেশে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। অন্যদিকে বঙ্গের কোভিড গ্রাফ একদম তলানিতে মিশে গিয়েছে। মাঝে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল। তবে আবার আক্রান্ত কিঞ্চিৎ হলেও বাড়ছে। যদিও শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৭। মোট আক্রান্ত ২১ লক্ষ ১৮ হাজার ৬৪১ জন। আর মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২০ লক্ষ ৯৭ হাজার ০৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। বাংলার পজিটিভিটি রেট ০.১৪ শতাংশ। মৃত্যু এদিনও একজনেরও হয়নি যা সত্যিই বড় স্বস্তি। তবে সাধারণের…
Read More