20
Sep
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে এবার সিবিআই-এর হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। কিছু দিন আগেও নিজের কলকাতার ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে এই সুবীরেশই দাবি করেছিলেন, তাঁর আমলে কোনও নিয়োগ দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে। এর বেশি কিছু নয়৷ সেই বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকেই গ্রেফতার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে৷ যিনি কিনা শুধু এসএসসি’র চেয়ারম্যানই ছিলেন না৷ ছিলেন দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেটের সদস্য, কলকাতার একাধিক কলেজের পরিচালন কমিটির সভাপতি সহ নানা গুরুত্বপূর্ণ সরকারি পদের অধিকারী৷ তাঁর…
