23
Aug
খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার আরও বিপাকে পড়লেন তিনি, জড়িয়ে পড়লেন আইনি জটিলতায়। জানা যাচ্ছে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তিনি দুই বিচারক এবং দুই পুলিশ আধিকারিককে ক্রমাগত খুনের হুমকি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ৭ নম্বর ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযোগ প্রমাণিত হলেই শ্রী ঘরে যেতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। জানা যাচ্ছে ইমরান খানের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এসেছে যে, সম্প্রতি এফ-৯ পার্কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ইমরান খানকে দুই পুলিশ আধিকারিককে হুমকি দিতে…
