Arpita Debnath

5673 Posts
খুশির খবর, কমিশনের তরফে উপত্যকা নির্বাচন নিয়ে বড় ঘোষণা

খুশির খবর, কমিশনের তরফে উপত্যকা নির্বাচন নিয়ে বড় ঘোষণা

তৎপরতার সাথে কাজ চলছে আগামী নির্বাচনের জন্য, প্রস্তুতি তুঙ্গে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফে। আগামী উপত্যকা নির্বাচনে এবার থেকে শুধু স্থানীয়রাই নন, ভিন রাজ্য়ের বাসিন্দা, যারা কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তারাও ভোট দিতে পারবেন নির্বাচনে। এদিন জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার হিরদেশ কুমার এই ঘোষণা করেছেন বলে খবর। জম্মু-কাশ্মীরের আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি এদিন বলেন, এবার থেকে কর্মসূত্রে জম্বু কাশ্মীরে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদেরও ভোটার তালিকায় নাম তোলার অনুমতি দেওয়া হবে এবং আগামী জম্মু-কাশ্মীর নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এই সমস্ত ভিন রাজ্যের অধিবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, পড়ুয়া এমনকি পরিযায়ী শ্রমিকও হতে পারেন। নির্বাচন কমিশনের তরফ থেকে…
Read More
একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির মামলায় সব দিক থেকে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ড, কয়লা কাণ্ড, সব কিছুর পর এবার খাদ্য দফতরের নিয়োগ নিয়ে এবার প্রশ্ন চিহ্ন। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্ট এই ইস্যুতে বড় নির্দেশও দিয়ে দিয়েছে। জানান হয়েছে, আগামী দু'মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ফুড ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যে বেনিয়মের মামলা ছিল তা প্রায় এক যুগ পরে ফিরল 'স্যাটে'। নিয়োগে কোনও রকম স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছে কি না, তাই খতিয়ে দেখে আগামী দু মাসের…
Read More
কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

বিগত বেশ কিছুটা সময় ধরে বাড়তে বাড়তে সবার শিখরে পৌঁছেছে তার ধনসম্পত্তি। এই মুহূর্তে তিনি আম্বানি কিংবা রতন টাটার মত শিল্পপতিদের ছাপিয়ে দেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা শিল্পপতি। ধনসম্পত্তির দিক থেকে দিন কয়েক আগেই তিনি টপকে গিয়েছেন বিল গেটসকে। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাই বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকার একেবারে প্রথম সারিতে থাকা গৌতম আদানিকে এবার বিশেষ গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার। তাঁকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। জানা গিয়েছে এখন থেকে সিআরপিএফ কমান্ডোর একটি বিশেষ দল শিল্পপতি এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দেশ তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধনকুবেরের নিরাপত্তাতে…
Read More
আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ…
Read More
চাঞ্চল্যকর তথ্য, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রর পরমাণু যুদ্ধ বাধলে মৃত্যু হতে পারে কমপক্ষে ৫০ কোটি মানুষের

চাঞ্চল্যকর তথ্য, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রর পরমাণু যুদ্ধ বাধলে মৃত্যু হতে পারে কমপক্ষে ৫০ কোটি মানুষের

চলতি বছরের শুরুতে শুরু হয়ে অবিরাম গতিতে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ৷ যুদ্ধের আগুনে অনবরত পুড়ে চলেছে ইউক্রেন৷ মৃত্যু ঘটেছে কয়েক লক্ষ মানুষের৷ ছয় মাস অতিক্রম করলেও যুদ্ধ থামার কোনও নাম নেই৷ এমতাবস্থায় আমেরিকার সঙ্গে রাশিয়ার পরমাণু যুদ্ধ বাধলে বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে গোটা বিশ্ব৷ মৃত্যু হবে কমপক্ষে ৫০ কোটি মানুষের। শুধু মৃত্যুই নয়, একাধিক ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে গোটা মানব সভ্যতাকে। এমনই দাবি করা হল আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে৷ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’-এর আড়ালে পুরোদস্তুর যুদ্ধ শুরু করে দেয় রাশিয়া। সেই যুদ্ধের আগুন এখনও জ্বলছে৷ বহু মানুষের প্রাণ গিয়েছে৷ বহু মানুষ আজ পড়শি দেশের শরণার্থী৷ আর ঘটনাচক্রে, রাশিয়া-ইউক্রেন…
Read More
বড় তথ্য, গরুপাচার কাণ্ডে জমিও কেনা হত কম দামে

বড় তথ্য, গরুপাচার কাণ্ডে জমিও কেনা হত কম দামে

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়ে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। তাঁরও আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে। ইতিমধ্যেই তাকে বেশ কয়েক দফায় জেরা করেছে সিবিআই। এবার জানা গেল এই সম্পর্কিত আরও বিস্ফোরক তথ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন, অনেক জায়গায় প্রচুর জমি কেনা হত কম দামে। তার বিনিময়ে গরু চলে যেত মূল অভিযুক্ত এনামুল হকের কাছে। সে পরে এই গরুগুলিই পাচার করত। সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় যে গরু পাচার চক্র সক্রিয় ছিল, তা পুরেপুরি নিয়ন্ত্রিত হত বীরভূম থেকে। অনুব্রতর হয়ে এই কাজ সামলাতেন সায়গল হোসেন৷ এই ঘটনাতেই আরও একজনের নাম জানতে পেরেছে…
Read More
কত বয়সে পৌঁছে মৃত্যু হবে সূর্যের

কত বয়সে পৌঁছে মৃত্যু হবে সূর্যের

সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত কত বয়স হলো সূর্যের? যত সময় এগোচ্ছে ততই ‘বুড়ো’ হচ্ছে সূর্য৷ মাঝবয়স পেরিয়ে প্রৌঢ়ত্বের দিকে এগোচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্র৷ শুনতে অবাক লাগলেও, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ ২০১৩ সালে গাইয়া নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি৷ সেই মহাকাশযানটির কাজই হল মহাকাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহ-নক্ষত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা। গাইয়া-র পাঠানো তথ্য বিশ্লেষণ করেই বিজ্ঞানীদের অনুমান, ক্রমেই বৃদ্ধ হচ্ছে সূর্য৷ পৃথিবীর শক্তির মূল উৎসের আয়ু সম্পর্কেও অনুমান করছেন বিজ্ঞানীরা৷ ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের মতে, সূর্যের আনুমানিক বয়স হল ৪৫৭ কোটি বছর। তাঁরা জানাচ্ছেন, তপ্ত সূর্যের অভ্যন্তরে অনবরত তৈরি হচ্ছে হিলিয়াম পরমাণু৷ হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়েই…
Read More
সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

রাজ্যের গরুপাচার কাণ্ড, শিক্ষক নিয়োগে দুর্নীতির মতোই যত তদন্ত হচ্ছে তত উঠে আসছে একের পর এক নতুন তথ্য৷ এই গরু পাচার চক্রের জাল বিস্তৃত বহুদূর পর্যন্ত৷ জেরায় ক্রমশ খুলছে সেই জট৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূলে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তাঁকে গ্রেফতার করার আগেই সিবিআই-এর জালে ধরা পড়েছেন দেহরক্ষী সায়গল হোসেন, ব্যবসায়ী এনামুল হক, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ সিবিআই-এর কাছে একটা বিষয় স্পষ্ট যে, গরু পাচারচক্রের খুঁটি পোতা ছিল বীরভূমের মাটিতেই৷ লাল মাটি থেকেই নিয়ন্ত্রিত হত চোরা চালানের কারবার৷ সিবিআই জানাচ্ছে, অনুব্রতর হয়ে ‘ডিল’ করতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।…
Read More
ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

চলতে থাকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ভারত চীনের মাঝে৷ ইতিমধ্যেই নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনা নজরদারি জাহাজ৷ এরই মধ্যে ভারতকে চাপে ফেলতে নয়া ছক কষল শি জিনপিং-এর দেশ৷ পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে বেজিং৷ জঙ্গি হামলায় জেরবার পাকিস্তানে সেনা মোতায়েনের জন্য দীর্ঘ দিন ধরেই ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করছিল বেজিং৷ সূত্রের খবর, লালফৌজকে নাকি পাকিস্তানে আসার অনুমতি দিয়েছে রাওলপিন্ডির সেনা হেড কোয়ার্টার৷ শুধু তাই নয়, পিএলএ-কে পাকিস্তানের মাটিতে সেনা চৌকি তৈরির অনুমতি দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷ পাকিস্তানের ঠিক কোথায় সেনা মোতায়েন করবে বেজিং? সূত্রের খবর, মূলত পাক-আফগান সীমান্তে নিযুক্ত করা হবে লালফৌজকে৷ ইতিমধ্যেই…
Read More
জেরা চলাকালীন আদালততেই নথি ছিঁড়ে ফেলার চেষ্টা পার্থর

জেরা চলাকালীন আদালততেই নথি ছিঁড়ে ফেলার চেষ্টা পার্থর

রাজ্যের শাসক দলের বড় পদের মন্ত্রিত্ব থেকে বর্তমান স্থান জেল। ক’দিন আগেও তিনি ছিলেন সরকারের সেকেন্ড ইন কমান্ড৷ শাসক দলের মহাসচিবের গর্জনে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত৷ এহেন দাপুটে নেতাই এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি৷ এক মাস হতে চলল তাঁর গ্রেফতারির৷ এক পক্ষকাল তাঁর ঠিকানা প্রেসিডেন্সির সংশোধনাগার৷ জেলের কালকুঠুরিতে বন্দি থাকলেও, মেজাজ কমেনি এতটুকু৷ আদালতকে তেমনটাই জানালেন ইডি-র আইনজীবী৷ তিনি জানান, জেলে জিজ্ঞাসাবাদের সময় জবানবন্দির নথি ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই পার্থ ও অর্পিতার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়৷ ওই দিনই আদালতে পেশ করা হয় তাঁদের৷ সেই সময়ই ইডির আইনজীবীর দাবি, তদন্তে অসহযোগিতা করছেন পার্থবাবু। তাঁর…
Read More
লক্ষ্য এখন একটাই দিল্লি দখল, গর্জে উঠলেন লালু

লক্ষ্য এখন একটাই দিল্লি দখল, গর্জে উঠলেন লালু

লক্ষ্য এখন একটাই আগামী লোকসভা নির্বাচন। দীর্ঘ অসুস্থতার পর সবে সুস্থ হয়ে পাটনায় পা রেখেছেন লালু প্রসাদ যাদব। নিজের গড়ে ফিরে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তাই নিজের রাজ্যে পা রেখেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রীতিমতো হুংকার ছেড়ে লালুর দাবী, 'মোদি কো হাটানা হে।' অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনে যেন তেন প্রকারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিংহাসনচ্যুত করাই এখন লালুর একমাত্র লক্ষ্য। উল্লেখ্য গত মাসেই বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে এবং ঘাড়ে গুরুতর চোট পান লালু প্রসাদ যাদব। এরপর চিকিৎসার জন্য তাঁকে পাটনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় দিল্লিতে।…
Read More
আজ আবার পার্থ ও অর্পিতাকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে

আজ আবার পার্থ ও অর্পিতাকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মামলার তদন্তে তল্লাশি চালিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ যদিও জেরার মুখে অর্পিতা বারবার বলেছেন, এই টাকা তাঁর নয়, পার্থের৷ অন্যদিকে, প্রাক্তন মন্ত্রীর দাবি, এটা তাঁর টাকা নয়৷ উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে৷ তিনিই বলতে পারবেন৷ ইডি-র অফিসাররা জানিয়েছেন, তদন্তে এখনও অসহযোগিতা করছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আজ ফের পার্থ ও অর্পিতাকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে৷ জানা গিয়েছে, বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর মূলত টাকার উৎস, কিছু যৌথ সম্পত্তি, মেয়ে জামাইয়ের তহবিল এবং একটি ট্রাস্ট নিয়ে প্রশ্ন করেন।…
Read More
বড় উদ্যোগ নিলেন রতন টাটা

বড় উদ্যোগ নিলেন রতন টাটা

বড় উদ্যোগ নিলেন রতন টাটা৷ তিনি ভারতীয় যুব সমাজের আইনকন৷ দেশবাসীর নয়নের মণি৷ বহু তরুণ-তরুণীর ইচ্ছাকে স্বপ্নের উড়ান দিতে নতুন স্টার্টআপে বিনিয়োগ করাটা তাঁর অভ্যাস৷ এবার বিনিয়োগ করলেন তিনি৷ তবে এই স্টার্টআর কিছুটা স্পেশাল৷ কারণ এবার প্রবীণ নাগরিকদের সঙ্গ দেওয়ার একটি স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করলেন ৮৪ বছরের রতন টাটা৷ যা আগে কোনও দিনও করেননি৷ এই সংস্থায় বিনিয়োগ করার কথা ঘোষণা করার সময় রতন বলেন, “যত ক্ষণ না কেউ একা হয়ে সঙ্গী খুঁজছেন, তত ক্ষণ বোঝা যায় না একাকিত্ব কেমন।” গুড ফেলো নামে এই স্টার্টআপটি মূলত বয়স্ক ব্যক্তিদের কথা ভেবে তৈরি করা হয়েছে। এই স্টার্টআপে বিনিয়োগ করার সময়, নিজের মনের…
Read More
হাজিরা দিতে কি আসছেন তিনি? কলকাতার উদ্দেশে রওনা দিলেন সুকন্যা

হাজিরা দিতে কি আসছেন তিনি? কলকাতার উদ্দেশে রওনা দিলেন সুকন্যা

রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে। তলব করা হয়েছে তাকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নিচুপট্টির বাড়ি থেকে গাড়িতে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরন তিনি। তবে কি আদালতে হাজিরা দিতে যাচ্ছেন কেষ্ট-কন্যা? তাঁর নামে অভিযোগ, বিনা টেটেই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন সুকন্যা৷ শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনের জন্যেও স্কুলে পা রাখেননি অনুব্রত-কন্যা৷ স্কুলে হাজিরার রেজিস্টার যেত তাঁর বাড়িতে৷ বসে বসেই বেতন পেতেন তিনি৷ সুকন্যার নামে থাকা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এও জানা গিয়েছে, সরকারি চাকরির পাশাপাশি একটি বেসরকারি চাকরিও করেন তিনি। সুকন্যার…
Read More