Arpita Debnath

5487 Posts
চলতি মাসেই চারদিনের সফরে বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা

চলতি মাসেই চারদিনের সফরে বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা

রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই আবহে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন, ঘোষিত হয়েছে পূর্বেই। আগামী সপ্তাহে শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যভাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পাড়ি দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মত বর্তমান আবহে মুখ্যমন্ত্রী দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গেই খবর, দিল্লি সফরেই বাংলার মুখ্যমন্ত্রী দেশের আরও চার বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে…
Read More
করোনাভাইরাসের চোখরাঙানির মাঝেই নতুন আতঙ্ক, ভারতের মাঙ্কিপক্সের রূপ আলাদা

করোনাভাইরাসের চোখরাঙানির মাঝেই নতুন আতঙ্ক, ভারতের মাঙ্কিপক্সের রূপ আলাদা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। ইউরোপের একাধিক দেশ থেকে বিশ্ব এই সংক্রমণ ছড়িয়েছে বলেই দাবি করা হয়েছে। যদিও এই মুহূর্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক গবেষণায় দাবি করা হচ্ছে, ইউরোপের রূপের থেকে ভারতের মাঙ্কিপক্সের রূপ আলাদা! এই তথ্য সামনে আসতেই আরও বেশি তৎপর হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তাহলে কোন কোন ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে? 'সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি'র বিজ্ঞানীরা সম্প্রতি মাঙ্কিপক্স নিয়ে এই নয়া তথ্য দিয়েছেন। তাঁদের মতে, ভারতে মাঙ্কি পক্সের যে রূপ ধরা পড়েছে তা ইউরোপের রূপের থেকে…
Read More
চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে, বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে, বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নিয়োগ ইস্যু নিয়ে রাজ্য এখন তোলপাড়। ‌পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এই নিয়ে আলোচনা যেন আরো কয়েকশো গুন বেড়ে গিয়েছে। কলকাতার রাস্তায় এখনও পর্যন্ত চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। ‌‌ যদিও সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে যা ইতিবাচক বলেই জানা গিয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসুও। নিয়োগ ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তিনি। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রধান সচিব, বোর্ডের সভাপতি, বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সকলে মিলে তাদের একটি আলোচনা হয়েছে দ্রুত নিয়োগ নিয়ে এবং সেই আলোচনা ইতিবাচক হয়েছে। খুব তাড়াতাড়ি হেডমাস্টার পদে নিয়োগ সহ যে প্রায় ২১ হাজার নিয়োগ…
Read More
আগামী লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রীর মুখ মোদীই থাকছে, জানালো হলো দলের তরফে

আগামী লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রীর মুখ মোদীই থাকছে, জানালো হলো দলের তরফে

লক্ষ্য এখন একটাই আগামী লোকসভা নির্বাচন। আর মাত্র দু'বছর, তারপরেই আবার দামামা বাজবে ভোটের। এখন থেকেই অল্প অল্প করে নিজেদের আখের গোছানোর কাছ ইতিমধ্যে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা ভোটের জন্য পদক্ষেপ কী হবে, কোন পন্থা অবলম্বন করা হবে, সেই দিকের বিচার করা শুরু হয়েছে। এরই মধ্যেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদী কে নিয়েই সবথেকে বেশি জল্পনা। তাহলে কি তিনিই হচ্ছেন ফের বিজেপির প্রধানমন্ত্রী মুখ, নাকি এর বদল ঘটছে? বিহারের পাটনায় বিজেপির যৌথ জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠক থেকে এই ইস্যুতে বড় ঘোষণা করেছেন অমিত শাহ।…
Read More
পরিবেশ বান্ধব না হওয়ায় চলতি মাস থেকেই বদলে গেলো স্প্রাইট বোতলের রং

পরিবেশ বান্ধব না হওয়ায় চলতি মাস থেকেই বদলে গেলো স্প্রাইট বোতলের রং

এবার বদলে যেতে চলেছে রং, আর চেনা বোতলে মিলবে না পছন্দের স্প্রাইট৷ সবুজ রং পাল্টে অন্য রং-এর বোতল আনার চিন্তা ভাবনা করছে সংস্থা৷ কোকা-কোলা কোম্পানিই সফট ড্রিংকস স্প্রাইট তৈরি করে থাকে৷ কোকা-কোলার পরিকল্পনা রয়েছ চলতি মাস থেকেই বোতলের রং বদলে নতুন আঙ্গিকে স্প্রাইটকে নিয়ে আসার। কোম্পানি ঠিক করেছে, এবার থেকে স্প্রাইট বিক্রি হবে সাদা বা স্বচ্ছ বোতলে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কোকা-কোলার এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, সবুজ বোতল পরিবেশের ক্ষতি করছে। যে প্লাস্টিক দিয়ে স্প্রাইটের বোতল তৈরি হয় তার নাম টেরা ফ্ল্যাট। এই প্লাস্টিক রিসাইকেল অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায়৷ কিন্তু, তা দিয়ে আর অন্য কিছু তৈরি করা যায় না৷ বোতলই…
Read More
ক্রমাগত বেড়েই চলেছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার সম্পত্তির পরিমাণ

ক্রমাগত বেড়েই চলেছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার সম্পত্তির পরিমাণ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্তে নেমে মিলছে একের পর এক সম্পত্তির হদিশ৷ এবার খোঁজ মিলল অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির৷ সেই ‘অপা’র মালিক শুধুই ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা৷ পার্থ চট্টোপাধ্যায় নন। বাড়ির দলিল দেখে তেমনটাই জানান বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। ইডি সূত্রের খবর, এসএসসি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই শ্যামবাটির এই বাড়ির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। অনেকেরই দাবি, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর জুড়েই এই বাড়ির নামকরণ করা হয়েছে ‘অপা’। বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় ‘অপা’র দলিল দেখে জানান, ২০২০ সালে ওই বাড়ির জমির মিউটেশন করা হয়। প্রান্তিকের ফুলডাঙায় ০.১৭ একর (১০…
Read More
কংগ্রেস বিধায়কের কাছে টাকা উদ্ধারে হাওয়ালার যোগ আছে বলে মনে করছে CID

কংগ্রেস বিধায়কের কাছে টাকা উদ্ধারে হাওয়ালার যোগ আছে বলে মনে করছে CID

বাংলায় উদ্ধার কয়েক কোটি কোটি টাকা৷ গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এরই মাঝে আবার একবার বিপুল নগদ অর্থ সহ বাংলা থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন কংগ্রেসি বিধায়ক। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর চিত্র। ঝাড়খণ্ডের সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন কংগ্রেসের তিন বিধায়ক। তাঁদের কাছ থেকে ৪৯ লক্ষ ৯৮ হাজার ৩০০ টাকা উদ্ধারের পর এমনটাই জানাচ্ছে সিআইডি৷ হাওড়া থেকে ধৃত ওই তিন কংগ্রেস বিধায়কের অসম যোগ নিয়েও উঠে আসছে বিস্ফোরক দাবি৷ সিআইডি সূত্রে দাবি, ২০ জুলাই গুয়াহাটি গিয়েছিলেন ২ বিধায়ক ইরফান আনসারি এবং রাজেশ কাচ্ছাপ৷ ২৯ জুলাই কলকাতায় ফেরার পর ফের গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক৷ এর মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই ৩ বিধায়ক দেখা…
Read More
বদল এলো শিক্ষক বদলি সংক্রান্ত আইনে

বদল এলো শিক্ষক বদলি সংক্রান্ত আইনে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই বড়ো বদল এলো নিয়মে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আইন বদল করল কলকাতা হাইকোর্ট। পাঁচ বছরের কম মেয়াদ চাকরি জীবনে বদলি নিয়ে বিস্তর অভিযোগ আসছিল। শারীরিক অসুস্থতার জন্য বদলি করা যাচ্ছিল না। এই নিয়মের বদল ঘটালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতা থাকলেও চাকরির মেয়াদ পাঁচ বছরের কম হলেও বদলি কার্যকর করা যাবে। মামলাকারি এক শিক্ষিকা হামিদা খাতুনের আবেদনের ভিত্তিতে এসএসসির বদলির আইন পরিবর্তন ঘটালেন বিচারপতি। বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষিকার বক্তব্য ছিল, শারীরিক অসুস্থতার জন্য অনেকটা পথ পেরিয়ে স্কুলে যেতে পারছেন না তিনি। তাই তিনি বদলির আবেদন করতে চাইছেন।…
Read More
দেশের বাইরেও টাকা পাচারের আশঙ্কা, বাংলাদেশ গোয়েন্দাদের হাতে কয়েকজন পার্থ ঘনিষ্ঠ

দেশের বাইরেও টাকা পাচারের আশঙ্কা, বাংলাদেশ গোয়েন্দাদের হাতে কয়েকজন পার্থ ঘনিষ্ঠ

এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর দু’টি ফ্ল্যাট মিলিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি। এই ঘটনায় হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে টাকা পাচারের সম্ভাবনা রয়েছে বলেই ইডির অনুমান৷ এই খবরের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে বাংলাদেশের গোয়েন্দারা। বাংলাদেশে পার্থ ঘনিষ্ঠ বেশ কয়েক জনকে ইতিমধ্যে চিহ্নিতও করা হয়েছে৷ যাঁরা পার্থর হয়ে কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় রয়ছেন এক জন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শেখ হাসিনা মন্ত্রিসভার এক সদস্য৷ রয়েছেন প্রধানমন্ত্রীর ‘কাছের লোক’ বলে পরিচিত এক সেনাকর্তাও৷ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার কথায়,…
Read More
আজও দৈনিক সংক্রমণের সংখ্যা কুড়ি হাজারের ওপরেই রইলো

আজও দৈনিক সংক্রমণের সংখ্যা কুড়ি হাজারের ওপরেই রইলো

কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। করোনা ও মাঙ্কিপক্স ছাড়াও একাধিক রোগ নিয়ে এখন চিন্তা দেশের মানুষের, কিন্তু করোনার দৈনিক সংক্রমণ ত্রাস যে আরও বাড়াচ্ছে তাও অস্বীকার করা যায় না। মাঝে অনেকটা কমে এসেছিল দেশের কোভিড গ্রাফ, কিন্তু এখন আবার ওপর দিকেই উঠতে শুরু করেছে এটি। শেষ কয়েক দিনে টানা দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি। মৃত্যু নিয়েই ভাবনা থেকে গিয়েছে। তাই চিকিৎসক মহলের পরামর্শ, সতর্ক থাকতে হবে। করোনার মতোই আবার মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক বাড়ছে ভারতের। ইতিমধ্যেই একাধিক রোগী পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০…
Read More
ঋষিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লিজ

ঋষিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লিজ

নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। তবে একের পর এক অবিশ্বাস্য লড়াই জেতার পরেও একেবারে শেষ পর্যায়ে পিছিয়ে গেলেন ঋষি সুনাক। বরিস জনসনের পর ভারতীয় বংশোভূত এই রাজনীতিবদই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এতদিন পর্যন্ত এগিয়ে ছিলেন। ফলে তাকে নিয়ে ব্রিটেন তো বটেই আমাদের দেশের মানুষের উত্তেজনাও কম নয়। কারণ ঋষি যদি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাহলে তৈরি হবে ইতিহাস। এই প্রথম ব্রিটেনের মসনদে বসবেন ভারতীয় বংশোভূত কোনো রাজনীতিবিদ। তবে সম্প্রতি ঋষি জানিয়েছেন, জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বি লিজ ট্রাসের থেকে কিছুটা পিছিয়ে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। জড়িত হয়েছে একাধিক মন্ত্রীর নাম। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ আদালতের তরফে। এসএসসি'কে ফের প্রকাশ করতে হবে প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর। যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও। একই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা, সেটা বলতে হবে। আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে। ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি'র উপস্থিতিতে। অভিযোগ উঠেছে, ২০১৬ প্রথম SLST-তে আইন ভেঙে অতিরিক্ত সংখক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে…
Read More
বাংলায় লক্ষ্যাধিক টাকা উদ্ধারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর

বাংলায় লক্ষ্যাধিক টাকা উদ্ধারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বাংলায় উদ্ধার কয়েক কোটি কোটি টাকা৷ গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এরই মাঝে আবার একবার বিপুল নগদ অর্থ সহ বাংলা থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন কংগ্রেসি বিধায়ক। শনিবার সন্ধ্যায় হাওড়ায় টাকা সহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা৷ এর পর থেকেই ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে৷ কোথা থেকে এত টাকা এল, কার নির্দেশে তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই রহস্য উদঘাটনে নামতে চলেছে সিআইডি৷ ইতিমধ্যেই তিন কংগ্রেসি বিধায়ককে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় কংগ্রেস যখন মহারাষ্ট্রের ছায়া দেখছে, তখন তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনায় নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার৷ ঝাড়খণ্ডেরই এক কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল সিং থানায় অভিযোগ করেছেন, হাওড়া পুলিশের হাতে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা পরিস্থিতির মাঝেই সারদা মামলায় চাপে শুভেন্দু

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা পরিস্থিতির মাঝেই সারদা মামলায় চাপে শুভেন্দু

এই মুহূর্তে একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এই পরিস্থিতিতে সারদা মামলায় চাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর৷ সারদার নথি গায়েব সংক্রান্ত মামলায় অধিকারী পরিবারের বিরুদ্ধে তৎপর কাঁথি পুলিশ। একই সঙ্গে এই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। প্রেসিডেন্সি জেলে এসে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করবেন কাঁথা থানার আধিকারিকরা। শনিবার পূর্ব মেদিনীপুরের জেলা দায়রা আদালত কাঁথি থানাকে সেই অনুমতি দিয়েছে। এর আগেও নিজের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছিলেন সুদীপ্ত সেন৷ সম্প্রতি তিনি ফের অভিযোগ করেন, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। লক্ষ-লক্ষ টাকা ঢেলে লেবার হাট তৈরি করেছিলেন। এর…
Read More