19
Aug
এই মুহূর্তে রাজ্যে গরুপাচার কাণ্ডে সিবিআই তৎপরতা তুঙ্গে৷ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ শুক্রবার সকালে ফের বোলপুরে হানা দিল সিবিআই আধিকারিকদের একটি দল। এ বার কেষ্ট ঘনিষ্ঠের রাইস মিলে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু, মিলের দরজার তালা খোলা নিয়ে শুরু হয় টালবাহানা। পরে অবশ্য মিলে ঢোকেন আধিকারিকরা৷ শুরু হয় নথিপত্র খতিয়ে দেখার কাজ। এদিন সকালে বোলপুরে ভোলে ব্যোম নামে একটি রাইস মিলে হানা দেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই ভোলে ব্যোম মিলেরই মালিকানা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে এবং স্ত্রীর নামে। এদিন মিলে হানা দিতেই বাধার মুখে পড়তে…
