27
Jun
চলতি মাসে বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক হানা বন্দুকবাজদের হানা, এলোপাথাড়ি গুলির শিকার দেশের আম জনতা। বাদ যায়নি ছোট ছোট শিশুরাও। একের পর এক মার্কিন স্কুলে হামলা চালিয়েছে বন্দুকবাজরা। আর তাঁর জেরেই অবশেষে বহুচর্চিত আগ্নেয়াস্ত্র হিংসা বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সেনেটে পাশ হয়েছিল এই বিল। এরপর হাউসের চূড়ান্ত সম্মতি মেলার পরেই সেটা সাক্ষরের জন্য বাইডেনের কাছে পাঠানো হয়। সম্প্রতি সেই বিলেই সই করলেন বাইডেন। যার ফলে বিলটি পরিণত হল আইনে। উল্লেখ্য, চলতি বছরে একের পর এক বন্দুকবাজদের হানায় ইতিমধ্যেই আমেরিকায় কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে। এলোপাথাড়ি গুলির শিকার হয়েছেন নিরীহ মানুষ। এমনকী, স্কুলের ছোট্ট শিশুরাও রেহাই…
