Arpita Debnath

5702 Posts
একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ করেছে আদালত। চলতি সপ্তাহের শুরুতেই ফের একবার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ রাজ্যের অন্যতম মামলা গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন সায়গল হোসেনের আইনজীবী। কিন্তু সিবিআই পাল্টা যুক্তি শোনার পর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালতে সিবিআই জানিয়েছে, গরু পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে রয়েছে এবং তারা সায়গলকে জেলে গিয়েই জেরা করতে চান। আরও অনেক তথ্য তারা এইভাবে হাতে পেতে পারেন বলেই অনুমান। সেই যুক্তি শুনেই আদালত সায়গলের জামিনের…
Read More
২১ জুলাইয়ের আগেই শুরু হলো বাস ধর্মঘট

২১ জুলাইয়ের আগেই শুরু হলো বাস ধর্মঘট

বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। রাত পোহালেই শাসক দলের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। তার আগের দিন বুধবার রাজ্যের জেলায় জেলায় কার্যত অঘোষিত পরিবহণ ধর্মঘটের চেহারা। দক্ষিণের এই জেলার মানুষ যেখানে মূলতঃ বেসরকারি পরিবহণ ব্যবস্থার উপর নির্ভর করেন৷ সেখানে ২১ জুলাইয়ের আগের দিন থেকেই 'বাস তুলে নেওয়া'য় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। সমস্যায় নিত্যযাত্রীরাও। ঘন্টার পর ঘন্টা বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকলেও গন্তব্যে পৌঁছানোর কোন সুযোগ নেই বলে অভিযোগ। এদিন সকালে বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল, হাতে গোনা কয়েকটি বাস দাঁড়িয়ে আছে। কোন বাস সেভাবে রাস্তায় নামেনি। দু'দিন আগে থেকেই সোনামুখী…
Read More
দু বছর বাদে প্রথমবার কয়লাকাণ্ডে পেশা হলো চার্জশিট

দু বছর বাদে প্রথমবার কয়লাকাণ্ডে পেশা হলো চার্জশিট

দু বছর বাদে প্রথমবার, রাজ্যের অন্যতম মামলার চার্জশিট পেশা হলো। মামলা দায়ের হওয়ার পরই তদন্ত চলছে দু বছর ধরে। কয়লা কাণ্ডের মামলার তদন্তভার নেওয়ার পর প্রথমবার চার্জশিট জমা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০২০ সালের নভেম্বর মাসে এই মামলায় তদন্তভার হাতে নিয়েছিল তারা। ২০২২ সালের জুলাই মাসে তারা প্রথম চার্জশিট দিল আদালতে। সিবিআইয়ের এই চার্জশিটে প্রাথমিকভাবে নাম রয়েছে ৪১ জনের। পরে আরও বেশ কয়েকটি নাম এর সঙ্গে যুক্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা তাতে লালা সহ ৪১ জনের নাম আছে। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও। এছাড়াও…
Read More
আশ্রয় পেলেও হলো না দীর্ঘস্থায়ী, সিঙ্গাপুর ত্যাগের নির্দেশ সরকারের

আশ্রয় পেলেও হলো না দীর্ঘস্থায়ী, সিঙ্গাপুর ত্যাগের নির্দেশ সরকারের

এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। শেষমেষ গতবৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। দেশ তথা বিক্ষুব্ধ দেশবাসীর হাত থেকে কোনওমতে পালিয়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু তাতেও বিপদ যেন পিছু ছাড়ছে না তাঁর। জানা গিয়েছিল সিঙ্গাপুরে আশ্রয় নিয়েও শান্তি নেই রাজাপক্ষের। কারণ সেখানেও তাকে পড়তে হয়েছে বিক্ষোভের মুখে। এরমধ্যেই সিঙ্গাপুর সরকারের তরফ থেকে সাব জানিয়ে দেওয়া হল, সিঙ্গাপুরে থাকার জন্য তাদের যে ১৫ দিনের ছাড় দেওয়া হয়েছে তা আর বাড়ানো যাবে না। এই ১৫ দিনের মধ্যেই সিঙ্গাপুর ত্যাগ করতে হবে রাজাপক্ষে এবং…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

নির্ধারিত সময়েই হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। চলতি সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সকাল থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য। বিধানসভায় ভোট দিতে এসেছেন তৃণমূল, বিজেপির সাংসদ, বিধায়করা। কিন্তু এই ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাড়ি এবং লোক নিয়ে বিধানসভা চত্বরে এসেছেন তিনি, এমনই অভিযোগ তোলা হয়েছে। বিজেপির বক্তব্য, এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। বিজেপি বিধায়কের বক্তব্য, নিয়ম বিধানসভার দক্ষিণের গেট বাদ দিয়ে সব গেট বন্ধ থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নিয়মের উলঙ্ঘন করে…
Read More
শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

প্রস্তুতি তুঙ্গে, বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। মাঝে আর এক দিন, আগামী ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সমাবেশের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঞ্চের আশেপাশে নজরদারিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে কিছুদিন আগেই…
Read More
এবার দেশের মধ্যে দ্বিতীয় মাঙ্কিপক্সের সন্ধান মিলল

এবার দেশের মধ্যে দ্বিতীয় মাঙ্কিপক্সের সন্ধান মিলল

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতেই দেশে করোনার পাশাপাশি উদ্বেগ বাড়ছে মাঙ্কিপক্স নিয়ে। এই দুই রোগের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। সম্প্রতি কেরলে দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আসা এক ব্যক্তির শরীরে এই রোগের ভাইরাস মিলেছিল। একে করোনা, তার ওপর এই মাঙ্কিপক্স, দুয়ে মিলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। এবার সেই আতঙ্কই দ্বিগুণ হল। কারণ ভারতে আরও এক মাঙ্কিপক্স রোগীর হদিশ মিলেছে, আর এটাও কেরলেই। তা হলে কি দক্ষিণের এই রাজ্য দেশের মাঙ্কিপক্স হটস্পট হতে চলেছে? জানা গিয়েছে, কেরলের কুন্নুর জেলায় এক জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। কিছুদিন আগে দুবাই থেকে কেরলে ফেরেন…
Read More
যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল, প্রাধান্য দেওয়া হচ্ছে নারী সুরক্ষায়। তাই এবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল স্টেশন চত্বরে অপরাধ কমাতে রেল মন্ত্রক রাজ্যের ২৩৮ টি স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিও নজরদারি ব্যবস্থায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৩৫ টি স্টেশন পূর্ব রেলের বিভিন্ন শাখায় রয়েছে বলে জানা গিয়েছে। বাকি তিনটি স্টেশন দক্ষিণ পূর্ব রেলের দীঘা, বালাসোর এবং হাতিয়া। নির্ভয়া তহবিলের অর্থে আগামী বছরের মধ্যে স্টেশনগুলিকে ফাইবার অপটিকের মাধ্যমে মুড়ে ফেলে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। অনেক আগেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনছে রেল মন্ত্রক। সেই কাজই এগোচ্ছে গতিতে। ভারতীয় রেল…
Read More
মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত আগন্তুকের বাড়ল জেল হেফাজত

মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত আগন্তুকের বাড়ল জেল হেফাজত

সমস্ত নিরাপত্তার বেড়া জাল পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে ছিল এক অজ্ঞাত আগন্তুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে বেশ কয়েক ঘণ্টা ছিল হাফিজুল নামের এক যুবক। জানা যায় তাঁর বাড়িতে ঢোকার আগে একাধিক বার রেইকি করেছিল সে। এমনকি বাড়ির সব তথ্য জানতে আশেপাশের বাচ্চাদের চকোলেট, কোল্ড ড্রিংক্স পর্যন্ত খাইয়েছিল। এমনকি হাফিজুলের কাছে ছিল লোহার রডও। পরিবার দাবি করেছে সে মানসিকভাবে অসুস্থ। কিন্তু তার আচরণে এমন কিছুই ধরা পড়েনি। কিন্তু তাকে গ্রেফতার করার পর এখনও পর্যন্ত পুলিশ তেমন কোনও প্রমাণ পেশ করতে পারেনি হাফিজুলের বিরুদ্ধে। আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষে তাকে আদালতে পেশ করে জেল হেফাজতের আবেদন করা। হয়। আদালত সেই আবেদনে…
Read More
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে বাংলায়

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে বাংলায়

বাংলার সংক্রমনের সংখ্যা ওঠাপড়া লেগেই আছে। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। কিন্তু আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনায় কমেছে তবে সুস্থতাও হ্রাস পেয়েছে। এদিকে আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৬.৯০ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৫৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৭২ হাজার ৩০৭ জন। এদিকে, গত…
Read More

ঠিক কি কারণে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেসিআর

সমস্ত রাজনৈতিক দলের লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। এখন থেকেই একদম স্পষ্ট হয়ে গিয়েছে দেশের বিরোধী দলগুলির লক্ষ্য। ২০২৪ লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে তারা। আর এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির অন্যতম বড় মুখ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আগে থেকেই বিরোধী পক্ষকে এক ছাতার তলায় আনার প্রচেষ্টা করে চলেছেন তিনি। এবার এই প্রেক্ষিতেই হয়তো কিছু ভেবেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। সম্প্রতি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন বলে খবর। শুধু মমতা নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আরও একাধিক নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে খবর। আজ ১৮ জুলাই সংসদের অধিবেশন শুরু হয়েছে। তার…
Read More
ঋষিকে কখনই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে হিসেবে চাননি বরিস

ঋষিকে কখনই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে হিসেবে চাননি বরিস

সদ্যই স্বইচ্ছায় ইস্তফাপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেছেন তিনি। বরিস জনসনের সরে যাওয়ার পর থেকে জল্পনা বাড়ছে কে হবেন নতুন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন ঋষি সুনক। দ্বিতীয় দফায় শীর্ষেই রয়েছেন নারায়ণমূর্তির জামাই। কিন্তু অনেকের দাবি, ঋষিকে প্রধানমন্ত্রী হতে কখনই দেখতে চাননি বরিস জনসন। কিছুদিন আগে পর্যন্ত এই ঋষি সুনক ছিলেন তাঁর অন্যতম সমর্থক। কিন্তু তিনিই বরিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছুড়ে দিয়ে পদত্যাগ করেছেন। তার জেরেই গদি হারাতে হয়েছে বরিসকে। ঠিক এই কারণেই হয়তো ঋষিকে প্রধানমন্ত্রী পদে চাইছে না তিনি। কনজারভেটিভ দলের নেতা হিসাবে এখন পর্যন্ত যে কয়েকটি ধাপে ভোট হয়েছে…
Read More
প্রকাশ্যে এলো নতুন তথ্য, বাংলাদেশের স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত ৭৩% মানুষ

প্রকাশ্যে এলো নতুন তথ্য, বাংলাদেশের স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত ৭৩% মানুষ

এই মহুর্তে বাংলা দেশ নিয়ে প্রকাশ্যে এলো নতুন তথ্য। ‘খুদার রাজ্যে পৃথিবী গদ্যময়’৷ কবি সুকান্তের লেখা কবিতার এই পংক্তি যেন প্রচ্ছন্নে তুলে ধরেছে বাংলাদেশের পরিস্থিতিকে৷ যদিও সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি ধীরে ধীরে খাদ্যেও স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে দেশ৷ খাদ্য উৎপাদন বেড়েছে বাংলাদেশে৷ কিন্তু রিপোর্ট বলছে, বাংলাদেশের প্রায় ৭৩ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২২ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টিকর খাবার কিনতে একজন বাংলাদেশিকে প্রতিদিন খরচ করতে হয় ২৭৬ টাকা। কিন্তু, ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের ৭৭.৪ শতাংশ মানুষই স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারতেন না৷ যদিও গত পাঁচ বছরে…
Read More
পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা৷ বাজার দর অগ্নিমূল্য৷ আলুর দাম ৪৩০ রুপি প্রতি কেজি! আর এই আকাশ ছোঁয়া দামেই প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য এবং সব্জি কিনে খেতে হচ্ছে সে দেশের মানুষকে। আড়াই বছর আগের চেয়ে শ্রীলঙ্কার বর্তমান বাজার দর আকাশ-পাতাল তফাত। ২০১৯-এর নভেম্বরে দ্বীপরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের যা দাম ছিল, মাত্র আড়াই বছরে তা প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে৷ সব থেকে বেশি বেড়েছে ডালের দাম। আগে শ্রীলঙ্কার মুদ্রায় প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৬২০ রুপি৷ অর্থাৎ প্রায় ৪১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে শুধু ডালে দামেই৷ আগে আলুর দাম…
Read More