Arpita Debnath

5702 Posts
খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

ধীরে ধীরে অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, তার মধ্যে সব চেয়ে জোর দেওয়া হচ্ছে আত্মনির্ভরের ওপর। আত্মনির্ভর ভারতের কথা অনেক আগে থেকেই বলে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল শহর কলকাতা। আর বিদেশ থেকে আনা নয়, খোদ কলকাতার গার্ডেনরিচে তৈরি হল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ 'আইএনএস দুনাগিরি'। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই রণতরী। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, শত্রুর র‍্যাডারে ধরা পড়বে না এটি। এদিন এই যুদ্ধ জাহাজের সূচনা অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরীচে নৌবাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই 'আইএনএস দুনাগিরি' হল 'আড়াল' খুঁজতে…
Read More
সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

আবার একবার সেরার মুকুট কলকাতার মাথায়। দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এই খবরে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার মানুষ এবং পড়ুয়ারাও যে খুশি হয়েছে তা আলাদা করে বলতে হয় না। ইতিমধ্যেই টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যে সেরার তালিকা প্রকাশ করেছে তাতে সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শীর্ষ স্থান দখল…
Read More
দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

মৃত্যু না আত্মহত্যা? ঘটনার সুরাহা হয়নি এখনো। আনিস খান মৃত্যু মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবারের পক্ষ থেকে। দ্রুত মামলার শুনানির আর্জি জানান হয়। সেই আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানি হবে বলে খবর। আনিসের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে সিট-এর চার্জশিটে। খুন হননি আনিস খান৷ ওপর থেকে পরেই…
Read More
শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা

শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা

আবার নতুন করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। মঙ্গলবার মধ্যরাতেই দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবার সকালেই শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই মুহূর্তে তিনি সপরিবারে মলদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট পালানোর খবর প্রকাশ্যে আসতেই নতুন করে অশান্তির আগুন জ্বলে উঠেছে দ্বীপরাষ্ট্রে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হাজার হাজার সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘণ্টার মধ্যেই জারি করতে হয়েছে জরুরি অবস্থা। এমতাবস্তায় দেশের হাল ধরতে জনরোষ উপেক্ষা করেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিক্রমসিংহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকেই ইস্তফা দিয়েছেন। এমনকি জনরোষের হাত থেকে রক্ষা পেতে গত শনিবার…
Read More
ভূ- স্বর্গে দেখা দিচ্ছে নতুন সমস্যা, বাড়ছে মাদকাসক্তের সংখ্যা

ভূ- স্বর্গে দেখা দিচ্ছে নতুন সমস্যা, বাড়ছে মাদকাসক্তের সংখ্যা

সন্ত্রাসের কারণে বরাবরই খবরের শিখরে থাকে জম্মু-কাশ্মীরের নাম। এবার প্রকাশ্যে এলো নতুন সমস্যা। এবার জম্মু-কাশ্মীর নিয়ে অন্য এক সমস্যা ধরা পড়ল যা ভবিষ্যতে আরও মারাত্মক আকার ধারণ করবে বলেই নিশ্চিত সকলে। পাকিস্তানি জঙ্গিদের উৎপাতের মধ্যেই ভূ-স্বর্গ ধীরে ধীরে হয়ে উঠছে 'নেশা' উপত্যকা। কারণ দিন দিন মাদকাসক্তর পরিমাণ বিরাট ভেবে বেড়ে চলেছে সেখানে। বিগত পাঁচ বছরে কাশ্মীরে মাদকাসক্ত বেড়েছে ২ হাজার শতাংশ! নেশা করছে অনেক মহিলারাও। করা হয়েছে, অধিকাংশই স্কুল এবং কলেজ পড়ুয়াদের মধ্যে নেশা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যারা নেশা করছে তাদের মধ্যে এক তৃতীয়াংশ মহিলা। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ঘণ্টায় এক জন করে মাদকাসক্ত ভর্তি হচ্ছে হাসপাতালে। অধিকাংশ ক্ষেত্রে দেখা…
Read More
বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

রাজ্যের অন্যতম মামলা কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এই মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে এখনও হাতে পায়নি ইডি। সে কোথায় আছে তার আন্দাজ থাকলেও বিনয়কে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। কিন্তু এবার তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হল। বিনয় মিশ্র এখন থেকে চলে আসছে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিদের সারিতে। তাকে ‘ফিউজিটিভ ইকোনোমিক অফেন্ডার’ বা অর্থনৈতিক অপরাধে পলাতক আসামি ঘোষণা করতে উদ্যত হয়েছে ইডি। আর এর জন্য তারা দ্বারস্থ হচ্ছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। বিজয় মালিয়া হোক কিংবা নীরব মোদী, মেহুল চোকসি হোক বা বিনয় মিশ্র, সকলেই দেশে অপরাধ করে পালিয়ে গিয়েছে বিদেশের মাটিতে। তাই তাদের দেশে ফিরিয়ে শাস্তি…
Read More
বড় সাফল্য, স্বল্প সময়ের মধ্যেই মেরামত হলো অসমের ক্ষতিগ্রস্ত রেললাইন

বড় সাফল্য, স্বল্প সময়ের মধ্যেই মেরামত হলো অসমের ক্ষতিগ্রস্ত রেললাইন

দেশ জুড়ে শুরু হয়েছে বর্ষার মরশুম। আর বর্ষার শুরু হতেই দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। যার মধ্যে কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ বন্যায় বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল অসম। ঘর-বাড়ি, রাস্তাঘাট তো বটেই বিস্তীর্ণ অঞ্চলের রেললাইন বিপুল ক্ষতির সম্মুখিন হয়। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, প্রায় ৮৫ কিলোমিটার রেলপথ বন্যার কারণে কার্যত নিশ্চিহ্ন হয়েছিল। কিন্তু সেই রেলপথ পুনরায় মেরামত করা হয়েছে এবং তাও রেকর্ড সময়ে। এতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে দেশে। জানা গিয়েছে, ভয়ঙ্কর বন্যায় অসমের বরাক উপত্যকা, মিজোরাম, ত্রিপুরার একাংশের রেলপথ বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ৮৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের মধ্যে ইতিমধ্যে ৫০ টি জায়গায় মেরামতি সম্পন্ন হয়েছে বলেই…
Read More
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালানোয় দোষ আসছে ভারতের ওপর?

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালানোয় দোষ আসছে ভারতের ওপর?

ধীরে ধীরে আরো খারাপ হয়ে উঠছে শ্রীলঙ্কার পরিস্থিতি। এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। বুধবার সকালেই জানা গিয়েছে ক্রমাগত বিক্ষোভের হাত থেকে বাঁচতে শেষমেশ প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর পরিবার দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন। প্রসঙ্গত এদিনই তাঁর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার কথা। কিন্তু তার আগেই তিনি দেশ ছেড়ে পালানোয় এই মুহূর্তে কার্যত উত্তাল গোটা দ্বীপ রাষ্ট্র। প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শোনা যাচ্ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে ভারত। ভারত হাই কমিশনের মদতেই নাকি…
Read More
কুড়ি হাজারের সংখ্যা পার করলো দেশের আক্রান্তের সংখ্যা

কুড়ি হাজারের সংখ্যা পার করলো দেশের আক্রান্তের সংখ্যা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এবার নতুন রেকর্ড গড়ল দেশের করোনা পরিস্থিতি। জানা যাচ্ছে গত একদিনে দেশজুড়ে আরও কুড়ি হাজার মানুষ এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিককালে এটাই করোনার সর্বাধিক সংক্রমণের রেকর্ড। চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারিতে করোনার তৃতীয় ঢেউয়ের সময় শেষবার দেশ এত সংখ্যক দৈনিক আক্রান্ত দেখেছিল দেশ। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করোনার চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট জানান দিচ্ছে গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। এক ধাক্কায় সংক্রমণ বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে…
Read More
পুলিশের তৎপরতায় প্রকাশ্যে এলো প্রধানমন্ত্রীকে হত্যার ছক

পুলিশের তৎপরতায় প্রকাশ্যে এলো প্রধানমন্ত্রীকে হত্যার ছক

চাঞ্চল্যকর তথ্য। দেশের প্রধানমন্ত্রীকে হত্যার ছক। ফের পুলিশি তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার পুলিশের তৎপরতায় সামনে এল প্রধানমন্ত্রীকে হত্যার ছক। পাটনা পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন একটি সন্ত্রাসবাদী সংগঠন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছিল। কিন্তু পুলিশে তৎপরতায় তাদের যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হয় এবং বিহার পুলিশের হাতে ধরা পড়ে দুজন সন্দেহভাজন জঙ্গি। জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া ওই দুই সন্দেহভাজনের নাম আখার পারভেজ এবং মুহম্মদ জালালুদ্দিন। এই মুহূর্তে তারা বিহার পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের দফায় দফায় জেরা করা হচ্ছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে পড়ে ওই দুই ধৃত ইতিমধ্যেই জানিয়েছে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক রাষ্ট্র…
Read More
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব

সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্ত চলছে তৎপরতার সঙ্গে। এই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ সেই তলবে সাড়া দিয়েই বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন তিনি৷ এদিন সকাল সাড়ে এগারোটা মধ্যে নিজাম প্যালেসে পৌঁছে যান শিক্ষা সচিব৷ সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির গঠন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। এসএসসি-র নিয়োগে দুর্নীতিতে উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্য সদস্যদের জেরা করেছে সিবিআই। এ বার সিবিআই-এর দেরার মুখে রাজ্যের শিক্ষা সচিব৷ সিবিআই সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর…
Read More
আজ আবার তলব করা হলো মলয় ঘটককে

আজ আবার তলব করা হলো মলয় ঘটককে

কয়লা পাচার কাণ্ডে তৎপরতার সঙ্গে কাজ করছে ইডি। জড়িত হয়েছে একের পর এক নাম এবার কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১১টায় দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এই নিয়ে চতুর্থবার তলব করা হল রাজ্যের আইনমন্ত্রীকে। মলয় ঘটকের পাশাপাশি তলব করা হয়েছে পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকেও।আগামীকাল সকাল ১১টায় তাঁকেও দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডের শিকড়ে পৌঁছতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা। সেই তালিকায় নাম রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকেরও। এর আগে তিনবার তলব করা হয়েছিল তাঁকে৷ একবার হাজিরাও…
Read More
হল না শেষ রক্ষা, দু’বছরের জেল হল দালের মেহেন্দির

হল না শেষ রক্ষা, দু’বছরের জেল হল দালের মেহেন্দির

শেষ রক্ষা হল না, বিগত কয়েক বছর আগের অপরাধের সাজা মিললো অবশেষে। আদালতে ফের বড়সড় ধাক্কা খেলেন পাঞ্জাবের প্রখ্যাত এবং জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। জানা যাচ্ছে পাঞ্জাবের পাতিয়ালা আদালত দালের মেহেন্দিকে দু বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আজ থেকে প্রায় ১৮ বছর আগে অর্থাৎ ২০০৩ সালে হিউম্যান ট্রাফিকিং তথা মানব পাচার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এই গায়ক। প্রসঙ্গত ২০১৮ সালে এই একই মামলায় দু বছরের কারাদণ্ড হয় গায়কের। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দালের মেহেন্দি পাল্টা মামলা করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল পাঞ্জাবের পাতিয়ালা আদালতে এবং সেখানেই আদালত জনপ্রিয় এই পাঞ্জাবী গায়ককে পুনরায় দু বছরের সাজা শুনিয়েছে বলে খবর। উল্লেখ্য, ২০০৩ সালে দালের…
Read More
কোভিড পটিজিভ এম কে স্ট্যালিন, অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হল হাসপাতালে

কোভিড পটিজিভ এম কে স্ট্যালিন, অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হল হাসপাতালে

আবার নতুন করে চারিদিকে বাড়ছে করোনা সংক্রমণ। চিন্তা বাড়ছে চতুর্থ ঢেউ নিয়ে। এই পরিস্থিতিতে গতকাল জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। যদিও সেই সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তিনি নিজ বাসভবনেই নিভৃতবাসে রয়েছেন বলে জানা যায়। কিন্তু তার একদিনের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হল স্টালিনের। জানা যাচ্ছে সকালেই চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে করোনার একাধিক উপসর্গ রয়েছে। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর ওপর সব সময় নজর রাখছেন হাসপাতালের চিকিৎসক মহল। প্রসঙ্গত ১২ জুলাই টুইটারে বার্তা দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই সকলকে জানিয়েছিলেন স্ট্যালিন। এদিন তিনি টুইটে লেখেন, 'ক'দিন ধরেই খুব ক্লান্ত বোধ করছিলাম। সম্প্রতি করোনা পরীক্ষায়…
Read More