Arpita Debnath

5487 Posts
কেন্দ্র সরকারের উদ্যোগে নতুন রূপে দেখা যাবে গোয়াক

কেন্দ্র সরকারের উদ্যোগে নতুন রূপে দেখা যাবে গোয়াক

নতুন বছরের শুরুতেই সুখবর দিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গোয়ায় শিলান্যাস ও উদ্বোধন করলেন একাধিক প্রকল্পের। বিকশিত ভারত, বিকশিত গোয়া ২০৪৭ কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার সূচনা করেছে। এছাড়াও রোজগার মেলায় প্রধানমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন ১৯৩০ জনের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরেন । প্রধানমন্ত্রী বলেছেন, “বছরের যে কোনো সময়ে গোয়ায় গেলে, এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুভূতি পাওয়া যেতে পারে।” শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের সঙ্গে যুক্তি প্রকল্পগুলি গতি আনবে গোয়ার উন্নয়নে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস ক্যাম্পাস ও সুসংহত বর্জ্য ব্যবস্থাপনা গোয়ার উন্নয়নকে…
Read More
এক বড় দুঃসংবাদ এল বিনোদন জগতে

এক বড় দুঃসংবাদ এল বিনোদন জগতে

আচমকাই এক বড় দুঃসংবাদ এলো বিনোদন জগতে। হঠাৎই গুরুতর অসুস্থতা নিয়ে অ্যাপোলোয় ভর্তি হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মহাগুরুর চিকিৎসা। শোনা যাচ্ছে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন। এমআরআই করা হচ্ছে বলে খবর। বিস্তারিত আসছে…..
Read More
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি বিধায়কের

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি বিধায়কের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার নদী বাঁধের সরকারি জায়গা বিক্রির অভিযোগ ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে কংসাবতী নদীবাঁধের সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে শাসকদলের বিধায়ক হুমায়ুন কবিরের নাম ব্যবহার করে। কিছু মানুষ বিধায়কের নাম নিয়ে এই দুর্নীতি চালাচ্ছে। ওই পঞ্চায়েত সদস্যের আরও দাবি, যিনি অভিযোগ তুলেছেন, তিনিও আগে তৃণমূল করতেন। পরে ক্ষোভে দল ছাড়েন। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে নিজের…
Read More
তদন্তে গতি বাড়াচ্ছে ইডি

তদন্তে গতি বাড়াচ্ছে ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এখনও পাওয়া যায়নি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজ। সন্দেশাখালির ঘটনার পর দু’দুবার তলব এড়িয়ে গেছেন শেখ শাহজাহান। প্রথমবার বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা। দ্বিতীয়বার শাহজাহান শেখের মেইল আইডিতে পর্যন্ত নোটিশ পাঠানো হয়। ওদিকে ইডির ডাকে সাড়া না দিলেও আগামী জামিনের আর্জি জানিয়েছেন এশেখ শাহজাহান। আগামী ১২ তারিখ তার আগাম জামিনের মামলার শুনানি রয়েছে। হাতে স্বল্প সময়। এর মধ্যেই শেখ শাহাজাহানের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করতে চাইছে ইডি।
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরে প্রথমবারের জন্য দূরপাল্লার ট্রেন পরিষেবা শুরু হয় ২০০৪ সালে। কিন্তু রাতে বালুরঘাট থেকে উত্তরবঙ্গগামী কোনও ট্রেন নেই। বালুরঘাট ও শিলিগুড়ির মধ্যে একটি ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করে বর্তমানে। তাই অনেকদিন ধরেই দাবি উঠেছিল বালুরঘাট থেকে রাতে উত্তরবঙ্গগামী ট্রেন চালানোর। সীমান্ত পার্শ্ববর্তী এই জেলার রেল নেটওয়ার্ক খুব একটা উন্নত নয়। এই পরিস্থিতিতে সম্প্রসারণের কাজ চলছে হিলি বালুরঘাট রেল লাইনের। এছাড়া অমৃত ভারত প্রকল্পের আওতায় বালুরঘাট স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার পরিদর্শনের সময় জানান, পরিকল্পনা করা হচ্ছে রাতে…
Read More
শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যবেক্ষণ চলছে মেট্রো কতৃপক্ষের তরফে

শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যবেক্ষণ চলছে মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নানান অভিনব উদ্যোগ নিয়ে কলকাতা অবশ্য শুধু রাজ্য নয়, দেশবাসীরও মন জয় করে নিয়েছে। এবার সেই শহরে আসতে চলছে গঙ্গা নদীর নীচে দিয়ে মেট্রো রেল। মেট্রো চলবে গঙ্গার নীচ দিয়ে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নিলেন। পরীক্ষা করার সময় প্রতি ঘন্টায় মেট্রো রেলের গতি উঠেছিল ৯১ কিলোমিটার। মেট্রোরেল কর্তৃপক্ষ কাজে কোনো ভুল চাইছে না বলেই বারংবার সব কিছু পর্যবেক্ষণ চলছে। ঢোকার ও বেরনোর রাস্তা, পাঞ্চ করার গেট, টিকেটিং সিস্টেম, কিউআর কোড টিকিট সিস্টেম, স্টেশন কন্ট্রোল রুম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, ট্র্যাকশন সাব-সিস্টেম, ব্যাক-অ্যাপ কন্ট্রোল সিস্টেম,…
Read More
জেলায় জেলায় ইডির হানা

জেলায় জেলায় ইডির হানা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ১০০ দিনের কাজে আর্থিক দুর্নীতির তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাংলার জেলায় জেলায় হানা দিয়েছে ইডির টিম। এদিন সকাল সকাল জনৈক ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁর বাড়িতে তল্লাশি চালাতে হুগলির চুঁচুড়ার ময়নাডাঙার একটি ঠিকানায় কেন্দ্রীয় বাহিনী সহ পৌঁছে যায় ইডি। বহু খোঁজাখুঁজির পর হুগলির চন্দনগরে আসল সন্দীপের খোঁজ পেল ইডি। সন্দীপ বর্তমানে খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। পূর্বে তিনি ধনিয়াখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। ১০০ দিনের কাজে আর্থিক দুর্নীতির…
Read More
রিপোর্ট এল কালীঘাটের কাকুর

রিপোর্ট এল কালীঘাটের কাকুর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত দুই বছর ধরে বাংলায় দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত নামের মধ্যে একটি হল ‘কালীঘাটের কাকু’। ২০২৩ সালে শিক্ষক কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তারপর থেকে জেলে কম আর এসএসকেএম হাসপাতালে বেশি থেকেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এখনও তিনি হাসপাতালেই রয়েছেন। এরই মধ্যে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিল SSKM-কর্তৃপক্ষ। আদালত সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আদালতে তার মেডিক্যাল রিপোর্ট রিপোর্ট…
Read More
এবার দিঘা নিয়ে নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এবার দিঘা নিয়ে নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দিঘার জন্য। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির গড়ে তুলছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এবার দিঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। জানা যাচ্ছে এবার মসজিদ গড়ে উঠবে সমুদ্র নগরীতে। উলেমা-ই হিন্দের পক্ষ থেকে দিঘায় মসজিদ তৈরির দাবি জানানো হয়েছে। প্রতি বছর অসংখ্য মুসলিম পর্যটক দিঘায় বেড়াতে আসেন। নামাজ পড়ার উপযুক্ত জায়গা না থাকায় সমস্যায় পড়েন…
Read More
বড় মন্তব্য বিরোধী দলনেতার

বড় মন্তব্য বিরোধী দলনেতার

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। বিজেপির দাবি, দুর্নীতি ঢাকতেই তড়িঘড়ি ইস্তফা দিয়েছেন‌ দেব। এমনকি দেব তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান দিলেও সেটা আশ্চর্যের হবেনা বলে জানাচ্ছেন অনেকে। এসবের মধ্যেই বড় প্রতিক্রিয়া দিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পদত্যাগ প্রসঙ্গে খড়্গপুরে বিজেপি বিধায়ক হিরণের মতে, রাজনীতি কোনও পার্টটাইম জব নয়। অমিতাভ বচ্চনও দুই প্রফেশন একসাথে সামলাতে পারেননি। রাজনীতি করতে হলে তাকে দিনের ২৪ ঘন্টা সাধারণ মানুষের পেছনেই দিতে হবে। একই সাথে হিরণ এটাও…
Read More
আগামীমাসে ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে

আগামীমাসে ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। হাইকোর্টে মামলাকারীদের জয় হলেও পরে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা। তবে সুপ্রিম কোর্টেও কোনও সুরাহা হচ্ছে না। বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। প্রায় তিন মাস অপেক্ষার পর গত ৫ ফেব্রুয়ারী রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও তা আর হয়নি। তবে এরই মধ্যে জানা যাচ্ছে আগামী ১৮…
Read More
বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমের। এরই মধ্যে বাংলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা রাজ্যে। আগামীকাল সামান্য কমতে পারে তাপমাত্রা। হালকা শীতের আমেজ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। চলতি সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায়…
Read More
এবার প্রকাশ্যে এলো ১০০ দিনের কাজেও হয়েছে দুর্নীতি

এবার প্রকাশ্যে এলো ১০০ দিনের কাজেও হয়েছে দুর্নীতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত কিছুদিন ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যে দফায় দফায় তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা। তবে এবার খাদ্য বা শিক্ষা দুর্নীতি নয়। এবার ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তে নেমে মুর্শিদাবাদে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিয়েছে ইডি। বহরমপুরের বিষ্ণুপুর রোড এলাকায় রথীন দে নামে এক প্রাক্তন পঞ্চায়েতের কর্মীর বাড়িতে হানা দেয় ইডির টিম। জমির দলিল থেকে শুরু করে বাড়ির সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, নথি ইত্যাদি খুঁটিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক…
Read More
বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। জানা যাচ্ছে, সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ থেকে পূর্ব অসম পর্যন্ত এলাকায় এটি বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে। জেট স্ট্রিম উইন্ড বইছে গোটা উত্তর ভারতের উপর দিয়ে। ২৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বইছে। এই হাওয়া বয়ে চলেছে সমুদ্রতল থেকে ১২.৬ কিমি উপরে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল গোটা বাংলা জুড়েই। বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে হিমালয়…
Read More