25
Sep
জয়পুর রাগস, ভারতের অন্যতম হ্যান্ডক্রাফ্টেড রাগস কোম্পানি, নিয়ে এল "রাগ উৎসব ২০২৪"। এই উৎসবে মাস জুড়ে ভারতীয় কারিগরদের ব্যতিক্রমী কারুকার্য বিশ্বব্যাপী দর্শকদের কাছে তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। গত বছরের ইভেন্ট অসামান্য সাফল্য অর্জন করে। অনলাইন চ্যানেল সহ ভারতের সমস্ত জয়পুর রাগস স্টোর জুড়ে ১৫ কোটি টাকার বিক্রি হয়। এই গতি বজায় রাখতে কোম্পানি এবছরের ইভেন্টে ৫০ কোটি টাকা রেভেনিউ-এর লক্ষ্য নির্ধারণ করেছে। এই উদ্যোগে দর্শনার্থীরা ৫০০০ টিরও বেশি হাতে বোনা পাটির একটি কিউরেটেড নির্বাচন দেখার সুযোগ পাবেন। প্রতিটি রাগ বা পাটি ঐতিহ্য, সংস্কৃতি এবং কারুশিল্পের এক একটি অনন্য গল্প তুলে ধরে। উৎসবে জয়পুর রাগস-এর "মনচাহা" কালেকশন থাকবে।…
