11
Jun
লিভারের আধুনিক চিকিৎসাগুলো বাঙালির দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারত ও বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে বাংলা লিভার ককাস (বালিকা) নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। ৯ই জুন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির লিভার বিশেষজ্ঞ, লিভার বিষয়ে আগ্রহী বাঙালী বিশেষজ্ঞ, লিভার বিষয়ে গবেষনায় আগ্রহী বাঙালী বিজ্ঞানী ও লিভার রোগ সম্বন্ধে সচেতনতা তৈরিতে এই সংগঠনটি আগ্রহী বাঙালী সমাজকর্মীদের একক, সমন্বিত প্লাটফর্মে কাজ করবে। আগরতলার লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ প্রদীপ ভৌমিককে সভাপতি ও জাপানের লিভার বিশেষজ্ঞ ডাঃ শেখ মোহাম্মদ…
