16
Feb
চিকিৎসাবিদ্যায় অসাধ্য সাধন। কলকাতার নিউটাউনে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারে সম্প্রতি ৬৫ বছর বয়সী লিভার ক্যান্সারের শিকার পঙ্কজবাবুর (নাম পরিবর্তিত), রোবটের সাহায্যে রাইট হেপাটেক্টমি’র মতো জটিল সার্জারি করা হয়। ডঃ এস কে বালা, সিনিয়র সার্জিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞ, এইচসিজি কলকাতা এবং ডঃ দেবেন্দ্র পারেখ, সিনিয়র রোবোটিক ক্যান্সার সার্জেন, এইচসিজি আহমেদাবাদ এই সার্জারি সফল করে পূর্ব ভারতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছেন। অ্যাডভেঞ্চার প্রেমী পঙ্কজবাবু প্রচণ্ড ওজন কমে যাওয়া ও দুর্বলতায় ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক রোগ নির্ণয়ের পর, প্রকাশ পায় তিনি স্টেজ-২ লিভার ক্যান্সারে ভুগছেন। পরে তাঁকে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারে রেফার করা হয়। এই সেন্টার রোবটের মাধ্যমে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যান্সার সার্জারি,…
