18
Sep
পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় হেলথকেয়ার চেইন ও হেলথকেয়ার এক্সেলেন্সের অগ্রদূত, মেডিকা গ্রুপ অফ হসপিটালস গত ১৫ সেপ্টেম্বর নর্থ বেঙ্গল হেলথ কনক্লেভ ২০২৩-এ তাদের উত্তরবঙ্গের হাসপাতালগুলির জন্য সম্প্রসারণ পরিকল্পনার জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এন এস নিগম, সেক্রেটারি ইয়েলুচুরি রত্নাকর রাও, ড্রাগ কন্ট্রোল ডিরেক্টর তপনকান্তি রুদ্র এবং সিনিয়র স্পেশাল সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধি ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের অঙ্গীকার নিয়ে মেডিকা এই অঞ্চলে তাদের ক্ষমতা দ্বিগুণ করতে চলেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক ও মেডিকা ক্যান্সার হসপিটাল। মেডিকা গ্রুপ অফ হসপিটালসের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর অয়নাভ…
