editor

11195 Posts
শিলিগুড়িতে অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু বাড়ি

শিলিগুড়িতে অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু বাড়ি

শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ডের কুলিপাড়ার ধর্মনগর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয় চারজন। ক্ষতিগ্রস্ত প্রায় ১০টির বেশি বাড়ি। জানা গিয়েছে, শনিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি বাড়িতে রান্না চলছিল। সেইসময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ভয়ে বাড়ির মহিলারা বাড়ি থেকে বেরিয়ে পড়লে ওই সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আরোও কয়েকটি গ্যাস সিলেন্ডার ফেটে আগুনের তীব্রতা ক্রমশই বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি…
Read More
প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে

প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে

প্রতিবছরের ন্যায় এই বছরও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেডের আয়োজন করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তারই অঙ্গ হিসেবে শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে চলছে কুচকাওয়াজ। সেদিন পুলিশকর্মী ছাড়াও এই কুচকাওয়াজ করতে দেখা যায় বিএসএফ জওয়ান, সেনাবাহিনী সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের। প্রতিবছর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে এই প্যারেডের আয়োজন করা হয়। তার মধ্য দিয়ে সামাজিক বার্তা তুলে ধরেন প্যারেডে অংশগ্রহণকারীরা। পুলিশ,সেনা বাহিনীর বিভিন্ন বিভাগের থেকে প্যারেড প্রদর্শন করা হয়। একইভাবে এবছরও সেই প্যারেডের ব্যবস্থা করা হয়েছে।
Read More
কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে

কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে

কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই দেশের মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গ প্রশংসা কুড়িয়েছে। এবার রাজ্যের মধ্যে প্রথম হাওড়া জেলার সাঁকরাইল ব্লকে শুরু হলো বালিশ তৈরির কাজ। ধুলাগড় পঞ্চায়েতে আইসিএআর, বিশ্ব বাংলা এবং রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় কাশ বালিশ তৈরীর কাজ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শুরু করেছেন প্রথম ধাপের কাজ। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই কাজে ব্যবহার করা হবে ৭৫ শতাংশ প্রাকৃতিক তুলো এবং ২৫ শতাংশ কাশফুল। তবে পরবর্তীতে এর পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও গবেষণা চলবে।
Read More
মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে বৃহস্পতিবার আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে হাজার হাজার মানুষ সুভাষিনী চা বাগান ময়দানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাকে করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন এই কর্মসূচি থেকেই চা সুন্দরী প্রকল্পের ঘরের উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী।
Read More
এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত এক সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত এক সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত্যু হলো এক সেনাকর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন সেনাকর্মী। তাঁদের প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনজেপি (NJP) রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনাস্থল সহ হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনাবাহিনী ও আরপিএফের টিম। জানা গিয়েছে, বৃহস্পতিবার ত্রিপুরাগামী একটি সেনাবাহিনীর ট্রেন এনজেপি স্টেশনে এসে দাঁড়ায়। সেইসময় এক সেনাকর্মী জলের ট্যাংকারে জল দেখতে উঠেছিল। তখনই হাইটেনশন তার লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনাকর্মীর। পাশাপাশি জখম হয়েছে কয়েকজন সেনাকর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে।
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। শোভাযাত্রা গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Read More
আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক ডাকাতি, ২১ লক্ষ লুট

আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক ডাকাতি, ২১ লক্ষ লুট

বুধবার সকালে মোটরবাইকে চড়ে এক দল দুষ্কৃতী হামলা চালায় রামনগরের বাধিয়া অঞ্চলের সন্তেশ্বরপুর কৃষি উন্নয়ন সমিতিতে। বন্দুক, বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে সমবায় ব্যাঙ্কের ভিতর চলে তাণ্ডব। এর পর নগদ টাকা এবং ব্যাঙ্কের লকারে থাকা সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতির দল। বুধবার সকাল ৯:৪৫ টা নাগাদ ব্যাঙ্কে হঠাৎ দুষ্কৃতীরা ঢুকে পড়ে। সকলের মুখ বাঁধা ছিল। হাতে ছিল ধারালো অস্ত্র, বোমা এবং বন্দুক। সমবায়ে ঢুকেই দুষ্কৃতীরা প্রথমেই সমস্ত গ্রাহক এবং ব্যাঙ্ক কর্মীদের থেকে মোবাইল কেড়ে নেয়। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক নিয়ে নেয় তারা। এর পর নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। কল্যাণ বেরা নামে…
Read More
শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল সিটু

শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল সিটু

সর্বভারতীয় ১৭তম CITU সন্মেলনের আসর বসেছে ব‍্যাঙ্গালুরুতে। ১৮ই জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলা এই সন্মেলনে মূলত শ্রমিক শ্রেনীর ওপর শোষণ ও আগামী দিনে শ্রমিকদের বিভিন্ন দাবিপূরণ নিয়ে আলোচনা হবে। এই সন্মেলনকে দিকে দিকে ছড়িয়ে দিতে ও সার্থক করে তুলতে আজ হিলকার্ট রোডের CITU কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দার্জিলিং জেলার CITU এর জেলার সম্পাদক মন্ডলীর সদস‍্য জানান, মূলত শ্রমিকদের হিতে এই সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক শোষণ নীতির বিরুদ্ধে আলোচনা করা হবে।
Read More
আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ

আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ

অবশেষে আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ : মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, উত্তরবঙ্গে সক্রিয় জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ ছ’জন অনুগামীকে নিয়ে নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করেছেন।আপাতত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। আত্মসমর্পণকারী কেএলও নেতাদের সঙ্গে সঙ্গে শীঘ্রই অসমে শান্তি আলোচনা শুরু হবে। KLO প্রধান জীবন সিংহকে আত্মসমর্পণের জন্য নিয়ে আসেন মধ্যস্থতাকারী দিলীপ দেব নারায়ণ। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি সূত্রের দাবি, জীবনরা গত কয়েক দিন নাগাল্যান্ডের মন জেলার অন্য পারে…
Read More
কাশ্মীরে ফের গুলির বৃষ্টি, খতম দুই জঙ্গি !

কাশ্মীরে ফের গুলির বৃষ্টি, খতম দুই জঙ্গি !

কাশ্মীরে খতম দুই লস্কর জঙ্গি। মঙ্গলবার সকালে বদগামে আদালত চত্বরের সামনে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। দুই সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল SSP অফিস। এই এলাকা জনবহুল হওয়ায় বিপদের সম্ভাবনা ছিল। নিরাপত্তা বাহিনীকে দেখে এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই এনকাউন্টার। শেষে দুই জঙ্গিকেই নিকেশ করে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গত রবিবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। কিন্তু সেদিন গুলি ছুড়তে ছুড়তে চম্পট দিয়েছিল তিন জঙ্গি। সেই ঘটনার দু’দিনের মাথাতেই এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ…
Read More
‘দিদির দূত’ গ্রামে পৌঁছানোর আগেই তৃণমূলের পোস্টার ছেড়া নিয়ে চাঞ্চল্য

‘দিদির দূত’ গ্রামে পৌঁছানোর আগেই তৃণমূলের পোস্টার ছেড়া নিয়ে চাঞ্চল্য

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী 'দিদির দূত' কর্মসূচি পালনের জন্য গ্রামে আসবেন তার আগেই প্রস্তুতি নিয়েছে তৃণমূল নেতৃত্বরা, ঠিক তখনই দেখা যাচ্ছে তৃণমূল সুরক্ষা কবজের পোস্টার ছেড়া। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, "গ্রামের বাচ্চারা এই পোস্টার ছিড়েছেন। প্রসঙ্গত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জয়ী হবার পরে তৃণমূলে যোগদান করেন। সেই মতো আজ তৃণমূলের দিদির দূত হিসেবে গ্রামে আসবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।"
Read More
Windows 11 এ স্ক্রিনশট নিবেন কিভাবে ? রইল সমাধান !

Windows 11 এ স্ক্রিনশট নিবেন কিভাবে ? রইল সমাধান !

আজকের সময়ে যতগুলো ল্যাপটপ দেখা যায় তার মধ্যে অ্যাপলের ম্যাকবুক/সিস্টেম ছাড়া বেশিরভাগ পিসি বা ল্যাপটপেই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করা হয়। কোম্পানি সময়ে সময়ে উইন্ডোজের নতুন সংস্করণ আপডেট করে থাকে। ফলে এতে কাজ করা বৈশিষ্ট্যগুলির প্রক্রিয়াও পরিবর্তন হতে থাকে । এরকম একটি বৈশিষ্ট্য হল স্ক্রিনশট যা আমরা প্রায়শই ব্যবহার করি। উইন্ডোজ 11 - এর আগের সমস্ত সংস্করণে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা ছিল অন্যভাবে, আজ আমরা কথা বলতে যাচ্ছি কোম্পানিটি এতে স্ক্রিনশট নেওয়ার যে পরিবর্তনগুলো করেছে। Step 1 : স্টার্ট মেনুতে যান, সার্চ বারে "স্নিপিং টুল" টাইপ করুন এবং সেই অ্যাপটি খুলুন। Step 2 : অ্যাপটি খোলার পরে আপনি একবার “New”…
Read More
মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি। মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি শহর। জাঁকিয়ে শীত জলপাইগুড়িতে। ঠান্ডায় কাবু আট থেকে আশি প্রত্যেকেই। বেশ কয়েকদিন থেকে এধরনের আবহাওয়া জলপাইগুড়ি জেলা জুড়েই। সকাল থেকে সূর্যের দেখা নেই। বহু মানুষ রাস্তার ধারে আগুন তাঁপিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে নিচ্ছেন। বেলা বাড়লেও তাপমাত্রা তেমনভাবে কিছুই বাড়েনি।
Read More
মহিলা দলের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৯৫১ কোটি টাকায়

মহিলা দলের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৯৫১ কোটি টাকায়

Women's IPL 2023 : ৯৫১ কোটি টাকায় বিক্রি হল মেয়েদের আইপিএলের (Women's IPL) মিডিয়া সম্প্রচার স্বত্ব! সোমবার অর্থাৎ আজ বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহ (Jay Shah) ট্যুইট করে এই ঘোষণা করে দিলেন। https://twitter.com/JayShah/status/1614871809547194368?s=20&t=AlwnJWvf029nuL-VeOmx7A ভায়াকম এইটটিন (Viacom18) ২০২৩-২০২৭ পর্যন্ত মেয়েদের আইপিএল সম্প্রচারের জন্য দায়বদ্ধ। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। জয় এদিন ট্যুইটারে লেখেন, 'ভায়াকম এইটটিনকে শুভেচ্ছা মেয়েদের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে জয়ী হওয়ার জন্য়। বিসিসিআই এবং বিসিসিআই উইমেনকে ধন্যবাদ জানাই আমাদের ওপর আস্থা রাখার জন্য়। ভায়াকম এইটটিন ৯৫১ কোটি টাকায় মিডিয়া সম্প্রচার স্বত্ব কিনেছে। যার মানে আগামী পাঁচ বছর (২০২৩-২০২৭) তারা আইপিএল দেখাবে। প্রতি ম্যাচের মূল্যায়ন…
Read More