editor

10320 Posts
কেন্দ্র সরকারের নির্দেশের পর আগামী মাসেই অমর জওয়ান জ্যোতি জ্বালাবে কংগ্রেস

কেন্দ্র সরকারের নির্দেশের পর আগামী মাসেই অমর জওয়ান জ্যোতি জ্বালাবে কংগ্রেস

আচমকাই কেন্দ্র সরকারের নতুন ঘোষণায় ক্ষুব্ধ হলো কংগ্রেস৷ বন্ধ হলো দীর্ঘ পঞ্চাশ বছরের জিনিস৷ পাঁচ দশক পর দিল্লি গেটে নিভেছে ইন্দিরা আমলের অমর জওয়ান জ্যোতি৷ অমর জওয়ান জ্যোতিকে মিলিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অনির্বাণ শিখার সঙ্গে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে কংগ্রেস৷ প্রতিবাদে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তাই দিল্লিতে না হলেও ছত্তিশগঢ়ে ফের অমর জওয়ান জ্যোতি জ্বালাতে মরিয়া সোনিয়া-তনয়৷ ইতিমধ্যেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেলের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ রাজ্যে অমর জ্যোতি প্রজ্বলনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শহিদ স্মৃতি সৌধ স্থাপনের জন্য ভূমিপুজো করবেন রাহুল গান্ধী৷  ১৯৭১ সালে বাংলাদেশের…
Read More
আগামী মাসেই স্কুল খোলার প্রস্তাব এলো

আগামী মাসেই স্কুল খোলার প্রস্তাব এলো

এই মুহূর্তে রাজ্য জুড়ে দ্বন্দ্ব চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে। করোনা আবহে বিধি নিষেধ মেনে স্বাভাবিক প্রায় সব কিছুই৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? এই প্রশ্ন তুলে ক্রমেই জোড়াল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি৷ শুধু কলকাতা নয়, প্রতিটি জেলায় স্কুল খোলার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল৷ শুধু নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন নয়, স্কুল-কলেজ খোলার দাবিতে পথে নেমেছেন পড়ুয়া, অভিভাবক, শিক্ষক-অধ্যাপকরাও। তাঁদের একটাই দাবি, অবিলম্বে স্কুল খুলে সশরীরে পঠন-পাঠন শুরু করতে হবে। এবার স্কুল খোলা পক্ষে মত দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডও। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল খোলা যেতে পারে বলে জানিয়েছে বোর্ড৷ সমাজের…
Read More
দুর্নীতি নিয়ে দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি নিয়ে দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

আবার একবার দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। ‘দুর্নীতি হল উইপোকার মতো। যা দেশকে ফাঁপা করে দেয়।’ মন কি বাত অনুষ্ঠানে এসে এনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, যাঁরা অগ্রাধিকারের ভিত্তিতে নিজেদের দায়িত্ব পালন করেন, তাঁদের পাশে দাঁড়াতে যত দ্রুত সম্ভব সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল, মন কি বাত অনুষ্ঠানে এসে মোদী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে পোস্টকার্ডে বার্তা পাঠিয়েছে কোটি কোটি বালক-বালিকা, কিশোর-কিশোরী৷ তাঁর মধ্যে থেকে গুটি কতট পোস্টকার্ড পড়ে শোনান তিনি৷ এর মধ্যে একজন নব্যা বর্মা৷ উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা৷ নব্যা লেখেন, ২০৪৭ সালে এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে কোনও দুর্নীতি থাকবে না৷…
Read More
কাঁথিতেই এখন পাখির চোখে রাজ্যের শাসক শিবিরের

কাঁথিতেই এখন পাখির চোখে রাজ্যের শাসক শিবিরের

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পরেও জয় হয়নি কাঁথিতে। তাই এই মুহূর্তে রাজ্যের পাখির চোখ কাঁথি পুরসভা। দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতায় ছিলেন অধিকারী পরিবারের সদস্যরা। ওই পরিবারকে চ্যালেঞ্জ জানিয়ে কাঁথি শহরে আঠিলাগড়ি থানাপুকুরপাড়ে কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী অখিল গিরি। অস্থায়ী এই দলীয় অফিসে ফিতে কেটে উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী। নবনির্মিত দলীয় অফিস উদ্বোধনকে ঘিরে একটি পূজা-অর্চনা আয়োজন করেন উদ্যোক্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। এখান থেকে কার্যত কাঁথি পুরসভা নির্বাচন পরিচালনা করা হবে। তৃণমূল কংগ্রেসের লক্ষ আগামী পুরসভা নির্বাচনে ২১ টা মধ্যে ২১ টি ওয়ার্ডে জয়লাভ…
Read More
ভিজে যায় কবিতার খাতা

ভিজে যায় কবিতার খাতা

ঋতু মেনে গ্রীষ্ম শেষে শ্রাবণ আসেবৃষ্টির ধারা নেমে আসে ঝমঝমিয়েভিজে যায় আমার  সমস্ত শরীরভিজে যায় আমার দেহজ আগুনভিজে যায় আমার কবিতার খাতা। শরীর থেকে বুদবুদ ওঠেধুয়ে যায় দম্ভের শেষ বিন্দুনিভে যায় লাল রক্তের শেষ প্রদীপবিষাদের কালি গলে পড়ে টপটপ করেমুছে যায় আমার কবিতার প্রতিটা লাইন। প্রতিটি অক্ষরে অক্ষরে মিলিয়ে যায়আমার অহং-এর বীজচিবুক ছুঁয়ে গড়িয়ে পড়ে ব্যর্থতার ইতিহাসশূন্য পাতায় পড়ে থাকে অব্যক্ত বেদনারাসাদা অক্ষরে হারিয়ে যায় চেতনার ভাষা। শব্দেরা মুক্তি খোঁজে  উন্মুক্ত আকাশে,যেখানে উড়ে চলে বলাকার দল।সারি সারি রামধনু সেজে ওঠেশূন্য খাতার পাতায় পাতায়আবার আমি ভিজতে থাকি – আপাদমস্তক। ভিজতে থাকে আমার রিক্ত খাতার প্রত্যেকেটা সাদা পাতা।।
Read More
ধনী ও দরিদ্র       

ধনী ও দরিদ্র       

সমাজের চোখে গরীব আরও গরীব হলে এবং গরীবের গরীব হয়ে ভয়ংকর বংশ বিস্তারিত হলে কষ্টের সীমা থাকে না। অন্যদিকে সামান্য কয়জন বিপুল ধনী যারা হয়ে উঠলো, তারা কী করে ধনী হলো অথবা সেই ধনীদের পূর্বপুরুষ, মাত্র এক আনা পুঁজি নিয়ে ধনী হওয়ার স্বপ্ন,সাহস,ঝুঁকি নিয়ে যে নিরন্তর চেষ্টা করলো, সেই দিকে আরামের ও সম্মানের অবাক দৃষ্টি সমাজ কক্ষনো ফেলতে চায় না। কারণ গরীবের নির্ধন হওয়ার দুঃখের ঘটনার চেয়ে ধনীর তিল তিল করে ধন গড়ে তোলার দুরূহ প্রচেষ্টা নিয়ে ভাবা ও মেনে নেওয়া শান্তির নয়,সে অসহ্য এক বৈষম্যর ব্যাপার। সমাজ ভাবে ধনীর জন্ম হয় সৌভাগ্য ও অলৌকিক আশীর্বাদে, আর গরীবের জন্ম হয়…
Read More
ধানো মাহালি

ধানো মাহালি

মোবাইলটা লাগাতার বেড়ে যাচ্ছিল, অগত্যা ভেজা গায়েই টাওয়েল জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে ফোনটা ধরতেই হল। একরাশ বিরক্তি মাখা গলায় প্রশ্ন ছোড়ে সুশোভন, কে বলছেন ? পটাবাবু বলছেন কী? ডাষনামের সঙ্গে ‘বাবু’ যোগ করে নীলপাহাড়ির মানুষ, বড়জোর কার্মাহাটার দু'চারজন পরিচিত ছাড়া ‘সুশোভন' নামেই সবাই ডাকে। -কে আপনি? চিনলাম না তো!" স্বরে আর কাঠিন্য আনে সুশোভন। আমি থানা থেকে বড়বাবু বলছি। এস. সি. মহাপাত্র। আপনি নীলপাহাড়ি চা বাগানের বড়বাবু তো? থানা শুনে মুহুর্তে সুশোভনের স্বরের কাঠিন্য উবে যায়। ইয়েস স্যার… আমিই পটা মানে সুশোভন সাঁতরা। কী ব্যাপার স্যার? - আপনাদের বাগানের একজন লোক সেই সকাল থেকে থানায় বসে আছে। বলছে আপনাকে চেনে।…
Read More
রপ্তানি বাজারে অবিশ্বাস্য সফল ম্যাগনাইট

রপ্তানি বাজারে অবিশ্বাস্য সফল ম্যাগনাইট

কোভিড মহামারীকে চ্যালেঞ্জ জানিয়ে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দর্শনে তৈরি নিসান ম্যাগনাইট কমপ্যাক্ট এসইউভি রপ্তানি বাজারে অবিশ্বাস্য সফলতা লাভ করেছে। উল্লেখ্য, বর্তমান সময় পর্যন্ত নিসান ম্যাগনাইট ১৫টি গ্লোবাল মার্কেটে রপ্তানি করা হয়েছে।কোভিড মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইতে লঞ্চের পর থেকে ৪২,০০০-রও বেশি ম্যাগনাইট তৈরি হয়েছে। শুধুমাত্র ভারতেই ৭৮,০০০বুকিং পেয়েছে ম্যাগনাইট। এছাড়াও বিদেশে পাঠানো হয়েছে আরও ৬,৩৪৪টি গাড়ি। এই কৃতিত্বের জন্য গ্লোবাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় নিসান ইন্ডিয়া।গত বছর দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায় ম্যাগনাইটের সফল প্রবর্তনের পর নেপাল ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, ব্রুনাই, উগান্ডা, কেনিয়া, সেশেলস, মোজাম্বিক, জাম্বিয়া, মরিশাস, তানজানিয়া এবং মালাউই-র গ্রাহকদের জন্যও উপলব্ধ ম্যাগনাইট। নিসান ম্যাগনাইট…
Read More
হুগলি জেলায় উজ্জীবন এসএফবি’র টীকাকরণ

হুগলি জেলায় উজ্জীবন এসএফবি’র টীকাকরণ

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এক ঘোষণায় জানিয়েছে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীপতিপুর, পরমবুয়া, কইকালা, আনুর ও সুদর্শন মোড়ে তারা প্রায় ৪০০০ জনের টীকাকরণ সম্পন্ন করেছে। উজ্জীবন এসএফবি প্রধানত রাজ্যের হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ভ্যাক্সিনেশন ক্যাম্প পরিচালনা করেছে এবং প্রায় ৮৭৫০ জনের টীকাকরণ সম্পন্ন করেছে। ব্যাংকের নিজস্ব কর্মীরাই এই টীকাকরণ কর্মসূচির সাফল্যের দাবিদার। তারাই ভ্যাক্সিনেশনের গুরুত্ত্ব বিষয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে সাধারন মানুষকে টীকাগ্রহণে উদ্বুদ্ধ করেছেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী অতিমারির ভাইরাস দমনের কাজে সহযোগিতায় নিয়োজিত প্রাইম মিনিস্টার কেয়ার্স তহবিলে তারা ১০০০,০০০ টাকা প্রদান করেছেন।
Read More
পূর্বাঞ্চলে হোন্ডা গ্রাজিয়ার ২ লাখ মাইলস্টোন

পূর্বাঞ্চলে হোন্ডা গ্রাজিয়ার ২ লাখ মাইলস্টোন

 পূর্ব ভারতের টু-হুইলার মানেই হোন্ডা। যার প্রমাণ পাওয়া যায় হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার ঘোষণার মাধ্যমে। এই ঘোষনা অনুযায়ী হোন্ডার স্পোর্টি স্টানিং জিনিয়াস – গ্রাজিয়া ১২৫ পূর্বাঞ্চলে দুই লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। যা নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, ওড়িশা, আসাম এবং নাগাল্যান্ডের যুব স্প্রদায়ের ক্রমবর্ধমান চাহিদাই গ্রাজিয়া ১২৫-এর সাফল্যের মূল কারণ। উল্লেখ্য, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের মাধ্যমে এইচএমএসআই পূর্ব ভারতে স্কুটারাইজেশনের নেতৃত্ব দিয়ে চলেছে।পূর্ব ভারতে হোন্ডা তার শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে এবং গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের খাতিরে ১০২০ টাচ পয়েন্ট (ডিলারশিপ, অনুমোদিত পরিষেবা কেন্দ্র এবং সেরা ডিল আউটলেট সহ) চালু…
Read More
প্রজাতন্ত্র দিবসে লেন্সকার্টের ৭৩টি স্টোর

প্রজাতন্ত্র দিবসে লেন্সকার্টের ৭৩টি স্টোর

ভারতের সবচেয়ে বড় চশমার ব্র্যান্ড লেন্সকার্ট ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশব্যাপী ৪৬টি শহর এবং ১৯টি রাজ্যে ৭৩টি স্টোর চালু করেছে। এই ৭৩টি স্টোরের মধ্যে তামিলনাড়ুতে ১৭টি, কর্ণাটকে ১০টি এবং তেলেঙ্গানা ও কেরালায় ৬টি। যার লক্ষ্য হল চলতি বছরে ফেব্রুয়ারিতে দেশ জুড়ে আরও ৪০০টি স্টোর স্থাপন করা। কোম্পানিটি ফেব্রুয়ারিতে তার ১০০০তম স্টোরের ল্যান্ডমার্ক প্রতিষ্ঠার জন্য কাউন্টডাউন শুরু করেছে। ২০১০সালে প্রতিষ্ঠিত লেন্সকার্ট হল দেশের একটি প্রিমিয়াম রেঞ্জের চশমা প্রস্তুতকারী সংস্থা।যার লক্ষ্য হল হাই-টেক রোবোটিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের ডিজাইন ও কোয়ালিটির চশমা তৈরি করা। লেন্সকার্ট বর্তমানে বছরে সাত মিলিয়নেরও বেশি গ্রাহকদের পরিষেবা দেয়। যার মধ্যে রয়েছে একটি অনলাইন স্টোর, একটি মোবাইল অ্যাপ, এবং…
Read More
ত্রিপুরার হ্রদে মৃত অবস্থায় পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ১০০টিরও বেশি পরিযায়ী পাখি

ত্রিপুরার হ্রদে মৃত অবস্থায় পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ১০০টিরও বেশি পরিযায়ী পাখি

শুক্রবার বন কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপুরার গোমতী জেলার বিস্তীর্ণ হ্রদ সুখসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আসা ১০০ টিরও বেশি পরিযায়ী পাখি মৃত অবস্থায় পাওয়া গেছে।তারা জানান, মৃতদেহগুলো হ্রদে ভাসতে দেখা গেছে। গোমতী বিভাগীয় বন কর্মকর্তা মহেন্দ্র সিং এবং উদয়পুর মহকুমা বন কর্মকর্তা কমল ভৌমিক বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য একটি মৃতদেহ সংগ্রহ করেন। আর কোনো বিস্তারিত প্রকাশ না করে মহেন্দ্র সিং বলেছেন,"একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আগরতলায় পাঠানো হয়েছে।" নাম প্রকাশ না করার শর্তে আরেক বন কর্মকর্তা বলেন, শিকারীরা কীটনাশক দিয়ে জলাশয়ে বিষাক্ত করে থাকতে পারে এবং গত এক দশক ধরে ক্যালিফোর্নিয়া থেকে আসা পরিযায়ী…
Read More
আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ

আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ

এই মুহূর্তে রাজ্যের শাসক দলের নজর গোয়ার ওপর৷ কিন্তু আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ৷ গোয়া বিধানসভা ভোটে নয়া মোড়৷ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শুক্রবার সকালে নিজের প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করে ফেলেইরো৷ তিনি জানান, তাঁর পরিবর্তে ফাতোরদা বিধানসভা কেন্দ্রে এক মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে। তাঁর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রার্থী হিসাবে ফাতোরদা কেন্দ্রে আইনজীবী শেইলা অভিলিয়া ভাসের নাম ঘোষণা করা হয়৷  সাক্ষাৎকারে ফেলেইরো বলেন, ‘‘আমি গোয়ার ফাতোরদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি। আমার পরিবর্তে এই কেন্দ্র থেকে একজন মহিলা প্রার্থী ভোটে দাঁড়াবেন। তিনি পেশাদার আইনজীবী।…
Read More
মেঘালয়ে লঞ্চ করল ওকস্মিথ

মেঘালয়ে লঞ্চ করল ওকস্মিথ

বিম সানটোরি মেঘালয়ে লঞ্চ করল প্রথম আন্তর্জাতিক মানের ব্লেন্ডেড হুইস্কি ওকস্মিথ।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় সফল লঞ্চের পর পশ্চিমবঙ্গ, গোয়া, আসাম, চণ্ডীগড়, ইউপি এবং কর্ণাটকে ওকস্মিথ হুইস্কির দ্রুত সম্প্রসারণ হয়। বর্তমানে এই আইকনিক ব্র্যান্ডটির দুটি মিশ্রণের ভেরিয়েন্ট তথা, ওকস্মিথ গোল্ড ও ওকস্মিথ আন্তর্জাতিক মেঘালয়ে উপলব্ধ। মেঘালয়ে ৭৫০ এমএল ওকস্মিথ গোল্ডের দাম ৭৫০টাকা এবং ওকস্মিথ ইন্টারন্যাশনালের দাম ৪৭৪ টাকা। বলাবাহুল্য, ব্র্যান্ডটি ভারতে চালু হওয়ার পর থেকে ৩০০,০০০ কেস ডেলিভার করেছে।এই ব্লেন্ডেড হুইস্কি ওকস্মিথ তৈরি করেছে সানটোরির চিফ ব্লেন্ডার শিনজি ফুকুয়ো। যা আইকনিক জাপানি হুইস্কি হিবিকি ও ইয়ামাজাকির স্রষ্টা এবং আমেরিকান বোরবোনের সাথে সেরা স্কচ মল্টের সমন্বয় তৈরি। বিম সানটোরি…
Read More