editor

10320 Posts
আপাতত স্থগিত রাখা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

আপাতত স্থগিত রাখা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

জলের স্রোতের মতো রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হচ্ছে। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এমনিতেই রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা এবং তার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা হয়েছিল। কিন্তু একের পর এক অভিনেতা এবং কলাকুশলী ভাইরাস আক্রান্ত হওয়ায় তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কোভিড পজিটিভ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইটে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। মৃদু উপসর্গ থাকায় তিনি…
Read More
করোনা রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলতি বছরের শুরুতেই রাজ্যে ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রাজ্যের বাইরে থেকে অনেকে আসার কারণ সংক্রমণ আরও বাড়ছে বলে আগেই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এবার RT-PCR টেস্ট নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে ঢুকতে গেলে করতেই হবে RT-PCR টেস্ট। বাইরের রাজ্য থেকে অনেকেই আসছেন বাংলায়। কোভিড আবহে এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা অনেকেরই। তাই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই RT-PCR টেস্ট বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য এই টেস্ট আবশ্যিক। যদিও যারা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন, তাদেরও ক্ষেত্রেও RT-PCR টেস্ট…
Read More
ঠিক কি কারণে ঘটেছিলো রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনা

ঠিক কি কারণে ঘটেছিলো রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনা

গত বছরের শেষের দিকে দেশে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যার জেরে শোকার্ত গোটা দেশ। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১৪ জন। এই দুর্ঘটনা নিয়ে প্রথম থেকেই অনেক প্রশ্ন সামনে আসছিল। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল তা নিয়ে আলোচনার শেষ নেই। ঘটনার প্রায় এক মাস পর আপাতত জমা পড়েছে তদন্ত রিপোর্ট। সেখানে উঠে আসছে পাইলটের গাফিলতির তথ্য! তদন্তকারী দলের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। কী বলা হয়েছে এই রিপোর্টে? জানা গিয়েছে, তদন্তকারীরা এই রিপোর্টে উল্লেখ করেছে যে, সমস্যা বুঝতে পারার পরেও দায়িত্বে থাকা পাইলটরা গ্রাউন্ড স্টেশনের কাছে কোনও সাহায্য চাননি৷…
Read More
আসন্ন একদিনের মহিলাদের বিশ্বকাপ

আসন্ন একদিনের মহিলাদের বিশ্বকাপ

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। ইতিমধ্যেই ১৫ সদস্যের ভারতীয় দলের নাম ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় মহিলা দলের নেতৃত্বে থাকবেন মিতালি রাজ৷ সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর৷ উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় মহিলা ক্রিকেট দলে স্থান পেয়েছেন বাংলার দুই মেয়ে৷ ঝুলন গোস্বামী এবং রিচা ঘোষ৷ উইকেটকিপার হিসাবে নেওয়া হয়েছে রিচাকে৷  ৬ মার্চ থেকে বে ওভালে ব্যাট-বল হাতে বিশ্বকাপ অভিযানে নামবেন ভারতের মেয়েরা। প্রথম ম্যাচেই তাঁদের বিরুদ্ধে থাকবেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। খেলা হবে রাউন্ড রবিন ফরম্যাটে৷ অর্থাৎ প্রত্যেক দেশই প্রত্যেক দেশের সঙ্গে খেলবে৷ ২২ গজে বাংলার দুই মেয়ের দাপট দেখার অপেক্ষায় বাংলার ক্রিকেটপ্রেমীরা৷  সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাংলার ক্রিকেটে সবচেয়ে…
Read More
করোনা অবহেও নির্ধারিত সময়েই হবে গঙ্গাসাগর মেলা

করোনা অবহেও নির্ধারিত সময়েই হবে গঙ্গাসাগর মেলা

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে চিন্তা বাড়াচ্ছিল গঙ্গাসাগর মেলার অনুমতি নিয়ে। তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই মেলার অনুমতি মিলল। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানাল যে, গঙ্গাসাগর মেলা করা যাবে। শর্তসাপেক্ষে এই মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানান হয়েছে যে, রাজ্য সরকারের যে কোভিড বিধি রয়েছে তা পালন করতে হবে। মেলায় যারা আসবেন তাদের সকলকে এই নিয়ম মেনে তবেই মেলা প্রবেশ করতে হবে। এর পাশাপাশি রাজ্যের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যে তিনজন মেলার শুরু থেকে শেষ, সবকিছু তদারকি করবেন। করোনা বিধি মানা হচ্ছে কী হচ্ছে না, সমস্ত কিছু তাদের নজরে রাখতে হবে। এই তিন সদস্যের…
Read More
কয়েক লক্ষের ঘর পেরোলো ভারতে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

কয়েক লক্ষের ঘর পেরোলো ভারতে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

বিগত দু বছর সময় ধরে গোটা বিশ্বে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। কেড়ে নিয়েছে কয়েক লক্ষ্য লক্ষ্য প্রাণ। এরই মাঝে সরকারি পরিসংখ্যান বলছে এই মুহূর্ত পর্যন্ত ভারতে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জনের। কিন্তু দাবি করা হচ্ছে এই তথ্য ভুল। আদতে ভারতে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে! এর আগেও এমন দাবি করা হয়েছিল যে ভারতে মৃত্যু সংখ্যায় গলদ রয়েছে। সঠিক তথ্য প্রকাশ করছে না কেন্দ্র। এবার ফের এমন দাবি সামনে আসায় সত্যিই প্রশ্ন উঠছে। কানাডার টরোন্টোর সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের বিজ্ঞানীরা এই দাবি করেছেন সম্প্রতি। একটি জাতীয় সমীক্ষা ও সরকারি দু’টি তথ্য…
Read More
প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (পর্ব- ১)

প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (পর্ব- ১)

আমার এই প্রবন্ধের শুরুতে যে কথা ব'লে নিতে হ'তো সেটা বলা হয় নি। তবে হয়নি ব'লে না বলা কথা তো বাদ দিয়ে রাখা যায় না, তাই বিলম্বে হলেও বলছি। আমার ফেসবুক বন্ধুরা হয়তো ভাবতে পারেন লেখার মত অনেক বিষয় আছে তবে লেখক বেশ্যাদের নিয়ে পড়লেন কেন ? বিশেষ করে একটি অশ্লীল বিষয়কে নিয়ে! আমি বলব, আমার সব ফেসবুক বন্ধুরা না জানলেও অনেক বন্ধু আছেন যাঁদের সঙ্গে আমার ১০/২০ বছর বা তারও আগে থেকেই বন্ধুত্ব হয়েছে এবং এঁদের বেশির ভাগই আমার সাহিত্যিক বন্ধু। আমার এই সব বন্ধুরা আমার নাটক, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধের সংঙ্গে পরিচিত। এঁরা জানেন, আমি আমার…
Read More
আলোকিত স্মৃতি

আলোকিত স্মৃতি

সেই আশ্চর্য আলো আমাকে ভালো বেসেছিল…ফিকে বা পান্‌সে নয়…স্পষ্ট আলো…স্পষ্ট ভালোবাসা…কুয়াশার মত ঘিরে ছিল আমাকে চারপাশে…স্মৃতি উস্কে দিল ছবিটা…ওর রাত জাগা পাখির মত ডাক আমার রাতের অন্ধকারের মত  জীবনকে বাঙ্ময় করে তুলেছিল… আমার বুক ভরা দিঘিতে এখনো  কিন্তু  ও ভেসে চলেছে আলু থালু চুল নিয়ে… অন্য কোথাও নয়….স্মৃতিতে… ......... নির্মাল্য ঘোষ
Read More
সৌদামিনী

সৌদামিনী

গল্পটি একশো বছরেরও আগের ঘটনা অবলম্বন করে লেখা। সৌদামিনী সবে সিঁথির সিঁদুর হারিয়ে বিধবা হয়েছে। কিবা বয়স তার কুড়ি বছর হবে। তার স্বামী মুরালিনাথ যক্ষ্মায় আক্রান্ত হয়ে ভুগে ভুগে শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কবিরাজ, বদ্যির ওষুধ বিফলে গেল। সৌদামিনীর কপাল তো সারা জীবনের জন্য পুড়ল। এই কাঁচা বয়সে বিধবা হওয়ার যে কি জ্বালা। একে তো আমিষ খাবারের তার পাঠ চুকল। একাদশীতে পুরো নির্জলা উপোষ থাকতে হয়। তৃষ্ণায় গলা শুকিয়ে আসে। তবুও এক ফোঁটা জল খাওয়ার তার হুকুম নেই। একবার সৌদামিনী  একাদশীর দিন তৃষ্ণার চোটে জল খেতে গিয়েছিল। তখন শাশুড়ী মা তেড়ে এসে তার হাতের জলের ঘটিটা নিয়ে ছুঁড়ে ফেলে…
Read More
ইন্ডিয়া স্কিলস ২০২১-এ ৫০টিরও বেশি দক্ষতা প্রদর্শন

ইন্ডিয়া স্কিলস ২০২১-এ ৫০টিরও বেশি দক্ষতা প্রদর্শন

স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের (এমএসডিই) নির্দেশনায় কাজ করে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি) ইন্ডিয়া স্কিলস ২০২১-এর জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে যা শুরু হয়েছে নতুন দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে । এই ইভেন্টে ২৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের অংশগ্রহণকারীরা ৫০টিরও বেশি দক্ষতায় প্রতিদ্বন্দ্বিতা করবে, আসামের ২০ জন প্রার্থী ফাইনালে তাদের দক্ষতা প্রদর্শন করবে। প্রতিযোগিতাগুলো একাধিক স্থানে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের ১০ই জানুয়ারি নয়াদিল্লিতে সংবর্ধনা দেওয়া হবে। ইভেন্টে যে দক্ষতাগুলি দেখানো হবে তা হল- প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা অ্যাবিলিম্পিকের দক্ষতা প্রদর্শন, যোগব্যায়াম, ইত্যাদি। বিজয়ীরা ভারতের প্রতিনিধিত্ব করার জন্য কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবে যা ওয়ার্ল্ড স্কিল সাংহাই, চীনে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত হবে। এনএসডিসি-এর চিফ…
Read More
আসাম সরকার ফ্রন্টলাইন কর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে

আসাম সরকার ফ্রন্টলাইন কর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে

আসাম সরকার আসামের ফ্রন্টলাইন কর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে যারা টিকা অভিযানে নিযুক্ত রয়েছে। রাজ্য সরকার টিকা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের মাসিক বেতন সহ প্রতিটি অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ (ANM)-কে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, “আর্থিক প্রণোদনা জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও আমরা প্রতিটি আশা সহায়তাকারী এবং ভ্যাকসিন যাচাইকারীকে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক প্রণোদনা দেব। এছাড়াও, রাজ্য সরকার ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের প্রতিটি আশা কর্মীকে ১,০০০ টাকা প্রণোদনা দেবে৷ সুপারভাইজারও ১,৫০০ টাকা পাবেন৷ রাজ্য স্বাস্থ্য বিভাগ শীঘ্রই একটি তালিকা অবহিত করবে।” তিনি বলেছিলেন যে কোভিড-19 এর…
Read More
চিতার আতঙ্ক রসিকবিল সংলগ্ন এলাকায়, ছাগলের টোপ বসালো বন দপ্তর

চিতার আতঙ্ক রসিকবিল সংলগ্ন এলাকায়, ছাগলের টোপ বসালো বন দপ্তর

কোচবিহার: চিতা বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছাড়ালো রসিকবিল এলাকায়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে কোচবিহার জেলার  বক্সিরহাট থানার রসিকবিল সংলগ্ন বনাঞ্চল এলাকায়। জানাযায়, রসিকবিল সংলগ্ন কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক ধরে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা এক বাইক আরোহী একটি গাছে ছোপ ছোপ চিতা বাঘের মত  দেখতে পান তড়িঘড়ি বাইক আরোহী রসিকবিলের দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানালে তড়িঘড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলে একটি মাঝ বয়সী চিতা বাঘ দেখতে পান। তার পায়ের ছাপ লক্ষ্য করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রসিকবিল সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বন দফতরের কর্মীরা এরপর ছাগলের টোপ বসান এলাকায়। এই এলাকায় আগে কখনো চিতা বাঘের মত বন্যজন্তুর আনাগোনা নেই বলেও স্থানীয়সূত্রে…
Read More
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এইমুহুর্তে পঞ্চাশ শতাংশের বেশি খুদে ওমিক্রনে আক্রান্ত

রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এইমুহুর্তে পঞ্চাশ শতাংশের বেশি খুদে ওমিক্রনে আক্রান্ত

বেশ খানিকটা স্বস্তির পর চলতি বছরেও চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ৷ দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ৷ তৃতীয় ঢেউয়ের ধাক্কায় কাবু গোটা দেশ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ৷ আক্রান্ত হচ্ছে শিশুরাও৷ রাজ্যে আক্রান্ত খুদেদের মধ্যে ৬৯.২ শতাংশই করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে অভিভাবকদের কপালে আরও চওড়া চিন্তার ভাঁজ৷  এখন ঘরে ঘরে হালকা জ্বর, সর্দি-কাশি, গা হাত পা ব্যাথার উপসর্গ প্রায় লেগেই রয়েছে৷ যাঁদের মধ্যে এই সকল উপসর্গ রয়েছে, তাঁরা টেস্ট করানোর পর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে রিপোর্ট নেগেটিভ। কিন্তু উপসর্গ করোনা রোগীর মতো। সেই রিপোর্টের উপর ভরসা রেখেই বাইরে বেরচ্ছে মানুষ৷ তবে শুধু বড়দেরই নয়,  বাড়ির…
Read More
করোনা কালে বন্ধ হলো জরুরি ছাড়া সমস্ত অস্ত্রপ্রচার

করোনা কালে বন্ধ হলো জরুরি ছাড়া সমস্ত অস্ত্রপ্রচার

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকার মাঝেই ঊর্দ্ধমুখী সংক্রমণের সংখ্যা। করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দেওয়া এখন যেন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে রাজ্য সরকারের কাছে। দিন দিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সকলেই আক্রান্ত হচ্ছেন। একাধিক হাসপাতালের চিত্র ভয়ঙ্কর, সেখানে আক্রান্ত শতাধিক চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি নয়, এমন সব ধরণের অস্ত্রোপচার বন্ধ হয়ে গেল আগামীকাল থেকে। এমন সিদ্ধান্ত নিয়েছে ন্যাশেনাল মেডিক্যাল এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে তারা। বিগত কয়েক দিনে একে একে বিরাট সংখ্যক চিকিৎসক,…
Read More