editor

11195 Posts
তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার সকালে তিনি জার্মানির উদ্দেশে রওনা দেন । সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জার্মানি ও ভারতের পারস্পরিক সম্পর্ক মজবুত করার বার্তা দেন তিনি। এছাড়াও মঙ্গলবার ডেনমার্ক ও নর্ডিক দেশগুলিতে যাবেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর ফ্রান্স যাওয়ার কথা। সেখানে সদ্য পুনর্নির্বাচিত ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। উল্লেখ্য, ইউরোপ সফরের ঠিক আগেই ইউরোপ সফরের প্রাক্কালে ইউক্রেনে সকল হিংসা বন্ধ হওয়া উচিত বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
Read More
কতটা শক্তিশালী হবে এবারের ঘূর্ণিঝড়?

কতটা শক্তিশালী হবে এবারের ঘূর্ণিঝড়?

গত ৩ বছরের দিকে নজর দিলে দেখা গিয়েছে, এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়েছে পূর্ব উপকূলের ওড়িশা ও পশ্চিমবঙ্গে। ২০১৯ এসেছিল ‘ফণী’ পরের দুটি বছরে আম্ফান আর যশ। শেষের দুটি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এরাজ্যে। তাই সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তা, সবার মনে একই প্রশ্ন এবারের মে মাস কীরকম যাবে? সাধারণত আন্দামান সাগরে কোনও নিম্নচাপ তৈরি হওয়ার পর তা বঙ্গোপসাগরের উপর অগ্রসর হওয়ার পথে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এবিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এপ্রিলের শেষ লগ্নে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কিন্তু মে মাসের গোড়ার দিকেই দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে…
Read More
১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িগুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর

১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িগুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর

রাস্তায় আর গড়াতে পারবে না ১৫ বছরের পুরনো গাড়ি! অর্থাৎ ১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিস পাঠাবে পরিবহণ দপ্তর। মে-জুন মাসজুড়ে চলবে শুনানি। মালিকদের ডেকে সংশ্লিষ্ট গাড়ি রাস্তায় না নামানোর অনুরোধ জানাবেন আধিকারিকরা। তারপরই শুরু হবে সরকারি খাতায় গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করে ভেঙে ফেলার প্রক্রিয়া। সেই লক্ষ্যে কিছু দিনের মধ্যেই নিজস্ব ‘স্ক্র্যাপ পলিসি’ ঘোষণা করবে রাজ্য সরকার। এক্ষেত্রে গাড়ি ভাঙার জন্য নির্দিষ্ট বেসরকারি সংস্থা নির্বাচন করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে। জমি, পরিকাঠামো তৈরির দায়িত্বও থাকবে ওই সংস্থার হাতে। নবান্ন কেবলমাত্র ‘লাইসেন্স’ দেবে।…
Read More
তৃণমূলে যোগ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ অর্জুনের

তৃণমূলে যোগ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ অর্জুনের

ইস্যু পাটশিল্প। বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং।এতেই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়। তাহলে কি এবার অর্জুন ও ফুল বদলের পথে? কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও অর্জুনের মন্তব্যে জল্পনা আরও জোরালো হয়। এদিন অর্জুন সিং বলেন,তৃণমূল ডাকলে আন্দোলনে যাব। গত কয়েকদিন ধরে বারে বারে বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।   উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখে আন্দোলনে আহ্বান জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এর পর শনিবার দেল্লীতে ডেকে পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওইদিন রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়ালের সাথে বৈঠক করেন তিনি। এদিন বৈঠক শেষে অর্জুন জানান, বৈঠক…
Read More
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই নড়েচড়ে বসল প্রশাসন

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই নড়েচড়ে বসল প্রশাসন

বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় চাতকের মত চেয়ে রয়েছে গোটা দক্ষিণবঙ্গবাসী। এরইমাঝে মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যা সুন্দরবনে আছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এদিকে আবহাওয়া দফতরের এই পূর্বভাসের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লক অফিসে বিপর্যয় কীভাবে মোকাবিলায় করা সম্ভব, তার প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ, বিদ্যুত, বিএমওএইচ, কৃষি দফতরের আধিকারিকরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও, বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগর ও গঙ্গাসাগর উপকূল থানার ওসি-সহ পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিরা। এ দিনের বৈঠক থেকে বেহাল নদী…
Read More
কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের এই চার জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের এই চার জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

ঝড়ের পূর্বাভাস থাকলেও গতকাল ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। আর তাতেই অল্পের জন্য অধরা রয়ে গিয়েছে ১২২ বছরের পুরনো রেকর্ড। আবহবিদরা মনে করছিলেন মার্চ-এপ্রিলে টানা দু’মাস কলকাতায় বৃষ্টি না হলে ১২২ বছরে নতুন রেকর্ড হবে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ব্যাপক ঝড়-বৃষ্টিও হওয়াতে সামান্য কমে গিয়েছে তাপমাত্রা। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। তবে তার সঙ্গে একটা ভ্যাপসা ভাবও বজায় থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের চার জেলা— বীরভূম, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনকি কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে…
Read More
লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

দেশজুড়েআবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায় ৩,৬৮৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এক ধাক্কায় প্রায় তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়াতে দেশে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল- ৪,৩০,৭৫,৮৬৪। পাশাপাশি দেশে মৃতের সংখ্যাও জানানো হয়েছে। তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৫০জনের মৃত্যু হয়েছে। আর এরপরেই মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৩,৮০৩। উল্লেখ্য, গত তিনদিন ধরে লাগাতার দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে থাকায় এক সপ্তাহের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১৮ হাজার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রমশ দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৮০০ এরও বেশি সক্রিয়…
Read More
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়

অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই নায়িকাকে ভর্তি করা হয়েছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, বহুদিন ধরেই অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তিনি। বেড়ে গিয়েছে রক্তে শর্করার পরিমাণও। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি দুর্বল বোধ করছিলেন। পাশাপাশি গরমের তীব্র দাবদাহ রয়েছে। তাই চিকিৎসকরা তাই কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে হসপিতালে ভর্তির পরামর্শ করে দিয়েছেন। যাতে তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা যায়। কি কারণে তিনি দুর্বল বোধ করছেন তাঁর অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না। হাসপাতাল সূত্রে খবর,এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন।
Read More
গাড়িতে লালবাতি ব্যবহারে বিপত্তি অনুব্রত মণ্ডলের! হাইকোর্টে মামলা

গাড়িতে লালবাতি ব্যবহারে বিপত্তি অনুব্রত মণ্ডলের! হাইকোর্টে মামলা

ফের বিপদে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গাড়িতে লালবাতি ব্যবহার করার জন্য এবার তাঁর নামে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি। জানা গিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিজেপি নেতা অরুণজ্যোতি তেওয়ারির প্রশ্ন, মন্ত্রী -আমলা তো দূর, সামান্য একজন রাজনৈতিক নেতা হয়ে কিভাবে গাড়িতে লাল বাতি ব্যবহার করেন অনুব্রত মণ্ডল? তৃণমূল নেতা এই বেআইনি কাজ করে এখনো গ্রেপ্তার না হওয়ায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও আদালতে প্রশ্ন তুলেছেন তিনি।   উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেউই ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি পান না। মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও নন। অ্যাম্বুল্যান্স…
Read More
‘৫ বছর পেট্রোল-ডিজেলে সব কর ছাড় দেবে রাজ্য’, মোদীকে চ্যালেঞ্জ…

‘৫ বছর পেট্রোল-ডিজেলে সব কর ছাড় দেবে রাজ্য’, মোদীকে চ্যালেঞ্জ…

জ্বালানি তেলের দামে কর ছাড় প্রসঙ্গে এবার নরেন্দ্র মোদিকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।এদিন তিনি বলেন, মোদী সরকার রাজ্যের বকেয়া টাকা দিয়ে দিলে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গ সরকারও পেট্রোল - ডিজেলের উপর সমস্ত কর মক্ত করে দেবে। পাশাপাশি তিনি আরও জানান, ৩০ এপ্রিল পেট্রোল - ডিজেলের মূল্যবৃদ্ধি একাধিক ইস্যুতে প্রতিবাদে নামবে তৃণমূল। এদিকে, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানি তেলের কর ছাড় প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করেন। তিনি বলেন,“কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তুলনায় পেট্রোলের উপর ২৫ শতাংশ বেশি কর নিচ্ছি। ২০১৩ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোদি সরকার ১৭ লাখ ৩১ হাজার ২৪২ কোটি টাকা…
Read More
১০ বছরে সাড়ে পাঁচশ ভয়াবহ দুর্যোগ দেখবে পৃথিবী

১০ বছরে সাড়ে পাঁচশ ভয়াবহ দুর্যোগ দেখবে পৃথিবী

জলবায়ু পরিবর্তনের ফলে মানবজাতির জন্য কি কি ঝুঁকি তৈরি হতে পারে? তা না জেনেই পরিবেশকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে উপলব্ধিহীন মানুষেরা। আর এসবের ফলেই বিপর্যয়ের শিকার বিশ্ব। ফলে বাড়ছে দুর্যোগের সংখ্যাও। এ পরিস্থিতিতে দাড়িয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে, এ দশকেই সাড়ে পাঁচশ ভয়াবহ দুর্যোগ দেখতে হবে পৃথিবীবাসীকে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়গুলো দ্রুত অনুধাবন করতে না পারলে দুর্যোগ ও বিপর্যয় এড়ানো কঠিন হয়ে যেতে পারে মন্তব্য করেছে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি প্রশমনবিষয়ক দপ্তরের (ইউএনডিআরআর) এক প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, গত দুই দশকে প্রতিবছর ৩৫০ থেকে ৫০০টি মধ্যম থেকে ভয়াবহ দুর্যোগের শিকার হয়েছে বিশ্ববাসী, যা আগের তিন দশকের গড় দুর্যোগের…
Read More
পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে কেন্দ্র-রাজ্য কর পায় কত? জেনে নিন…

পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে কেন্দ্র-রাজ্য কর পায় কত? জেনে নিন…

দেশে ৫ রাজ্যের বিধানসভার ভোটের ফল বেরনোর পর থেকেই চড়চড় করে বেড়েছে জ্বালানীর দাম। এরইমাঝে গতকাল বুধবার বাংলা সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’। এরপরেই উদাহরন দিয়ে মোদী জানান, কলকাতায় যেখানে পেট্রোলের দাম ১১৫ টাকার বেশি, সেখানে লখনওতে পেট্রোল দাম ১০৫ টাকা। এরপরেই ওই রাজ্যগুলির প্রতি মোদীর আবেদন, “গত নভেম্বরে কথা থাকলেও তা হয়নি। এখন অন্তত ভ্যাট কমিয়ে নাগরিকদের সুবিধা দিন।” কিন্তু পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র সরাসরি রাজ্যকে দায়ী করলেও, দেখা…
Read More
প্রতারণার অভিযোগ সামনে আসতেই মমতার সুরে সুর মেলালেন মহুয়া

প্রতারণার অভিযোগ সামনে আসতেই মমতার সুরে সুর মেলালেন মহুয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এবার সুর মেলালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিন বৃহস্পতিবার ফেসবুক পোস্ট করে মহুয়া জানিয়েছেন,মুখ্যমন্ত্রী বার বার বলছেন যে দলকে সামনে রেখে কোনও রকমের তোলাবাজি করা যাবে না—চাকরি দেওয়ার নাম করে, টেট প্যানেল-এ নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ যদি মানুষকে প্রতারণা করে তবে, নির্ভয়ে এখুনি পুলিশ বা আমার অফিস এ লিখিত অভিযোগ করুন।’ তাঁর কথায়, ‘ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনও কারণ নেই। যতই প্রভাবশালী হন না কেন, এক দিন না এক দিন ধরা পড়বেনই—তাই দয়া করে এগিয়ে আসুন, চলুন এই চক্রগুলিকে বন্ধ করি।’  উল্লেখ্য, গতকাল প্রশাসনিক বৈঠক থেকে…
Read More
টুইটারের পর এবার কোকা কোলা কিনবেন মাস্ক!

টুইটারের পর এবার কোকা কোলা কিনবেন মাস্ক!

টুইটারের পর কি এবার ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকা কোলার দিকে নজর দিলেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক? সদ্য একটি টুইট করে তেমনই শোরগোল ফেলে দিলেন মাস্ক। বৃহস্পতিবার ভোরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মাস্ক লেখেন এর পর ‘কোকা কোলা কিনতে চলেছেন’ তিনি। শুধু তাই নয়, কোকা কোলা ক্রয় করে তাতে ‘ফের কোকেন মিশিয়ে দেবেন’ বলেও জানান তিনি। প্রাথমিকভাবে কোকাকোলা তৈরি হত কোকা পাতা ও কোলা নাটস দিয়ে। এর মধ্যে কোলা নাটস থেকে পাওয়া যায় ক্যাফিন এবং কোকা পাতা দিয়ে তৈরি হয় কোকেন। সে কথা উল্লেথ করেই এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, তিনি কোকেন ফিরিয়ে আনতে চান। https://twitter.com/elonmusk/status/1519480761749016577?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1519480761749016577%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Felonmusk2Fstatus2F1519480761749016577widget%3DTweet   এরপরেই মুহূর্তের মধ্যে…
Read More