editor

11195 Posts
সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, বললেন অনুব্রতর আইনজীবী

সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, বললেন অনুব্রতর আইনজীবী

১৭ দিন হাসপাতালের বেডে শুয়ে থাকার পর অবশেষে শুক্রবার ২২ এপ্রিল সন্ধ্যে ৮ টা নাগাদ এসএসকেএম ছাড়া পান অনুব্রত মণ্ডল। এবং ঘরে ফেরার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই CBI’এর জোড়া তলব পান তৃণমূল এই হেভিওয়েট নেতা। কিন্তু শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। সেই প্রেক্ষিতে রবিবার সিজিও কমপ্লেক্সে পাঠানো হয় ইমেল। এবিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, শনিবারের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি। তাই ফের চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেইসঙ্গেই আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি। তিনি জানান, ' বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই…
Read More

আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল SBI

আর্থিক প্রতারণার হাত থাকে গ্রাহকদের বাঁচাতে নয়া সতর্কবার্তা জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দুটি ফোন নম্বর উল্লেখ করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই নম্বর থেকে ফোন এলে বা এখানে ফোন করলে বিপদে পড়তে পারেন গ্রাহকেরা। একই সঙ্গে এই নম্বর দু’টি থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করতেও নিষেধ করা হয়েছে। সেই দুটি নাম্বার হল ৮২৯৪৭১০৯৪৬ এবং ৭৩৬২৯৫১৯৭৩। উল্লেখ্য, এই দু’টি নম্বর প্রথমে টুইট করে অসম পুলিশের গোয়েন্দা বিভাগ। এবং সেই টুইট রিটুইট করে নতুন ভাবে সতর্ক করে স্টেট ব্যাঙ্ক। মূলত, সেই রিটুইট সতর্ক করে জানানো হয়,ব্যাঙ্ক কখনও ফোন করে গ্রাহকের কাছে কোনও তথ্য জানতে চায়…
Read More
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব CBI -এর

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব CBI -এর

১৭ দিন হাসপাতালে থাকার পর অবশেষে শুক্রবার সন্ধ্যে ৮ টা নাগাদ এসএসকেএম ছাড়া পান অনুব্রত মণ্ডল। ছাড়া পেলেও চিকিৎসকরা তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন , পাশাপাশি চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য যেতে বলা হয়েছে তাকে। যেকারনে বর্তমানে তিনি তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন। এবং তাঁর নিরাপত্তার জন্য আজ সন্ধে থেকেই বাগুইহাটি থানার পক্ষ থেকে চিনার পার্কের ফ্ল্যাটের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। তবে, এসএসকেএম থেকে ছাড়া পাবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গরুপাচারকাণ্ডে হাজিরা দেবার জন্য অনুব্রত মণ্ডলকে এবার ডেকে পাঠাল সিবিআই। সূত্রের খবর, আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে…
Read More
শেষ হচ্ছে সুখের দিন! অফিসের কাজের সময় বেড়ে হতে চলেছে ১২ ঘন্টা

শেষ হচ্ছে সুখের দিন! অফিসের কাজের সময় বেড়ে হতে চলেছে ১২ ঘন্টা

অবশেষে সুখের দিন শেষ হতে চলেছে। ১লা জুলাই থেকে থেকে অফিসের কাজের সময় বেড়ে ১২ ঘন্টা হতে চলেছে। এনিয়ে ইতিমধ্য তোড়জোর শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তবে খুব দ্রুত করলেও ফোর লেবার কোডগুলি পুরোপুরি শুরু হতে নুন্যতম তিন মাস সময় লাগবে। কারণ, এখনও অবধি দেশের সব রাজ্য নিয়মগুলি তৈরি করে উঠতে না পারলেও, মোট ২৩ টি রাজ্য ইতিমধ্যে লেবার কোডের নিয়ম তৈরি করেছে। বাকি ৭ রাজ্যের কারনে আরও তিন মাস সময় লাগতে পারে বলে খবর। মূলত, ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র - যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, ইন্ড্রাসট্রিয়াল রিলেশন , পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য। কারন, এই…
Read More
আলোচনা ইতিবাচক হলে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

আলোচনা ইতিবাচক হলে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

লাগামছাড়া ঘোড়ার মত ছুটে অবশেষে ১১৫ টাকার গন্ডিতে এসে থমকে রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ইতিমধ্যে রাজ্যে গত সতেরো দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। যার ঝক্কি পোয়াতে হয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। পাশাপাশি প্রভাব পড়েছে বাজার মূল্যের উপরেও। এই পরিস্থিতির ওপর নজর রেখে শনিবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি। এদিন দিল্লি-মুম্বই-সহ চার মহানগরে এবং অন্যান্য শহরে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম। তবে ডিলার্সদের অনুমান অশোধিত তেলের দাম শীঘ্রই না কমলে ফের দাম বাড়তে শুরু হতে পারে পেট্রোল ও ডিজেলের। মূলত, বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৫ ডলারের আসপাশে রয়েছে। ফলে…
Read More
স্বস্তির বার্তা,  দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

স্বস্তির বার্তা, দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

বৈশাখীর দাবদাহে পুড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। পাশাপাশি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানেও। উল্লেখ্য, অন্য বছরগুলিতে বৈশাখ মাসের শুরু থেকে এতদিনের মধ্যে বেশ কয়েকটি কালবৈশাখী দেখা যেত বাংলায়। তবে এবার এখনও পর্যন্ত দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আগামী সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির হাত ধরেই ভ্যাপসা গরম থেকে ক্ষণিকের রেহাই পেতে পারেন কলকাতা সহ পার্শ্ববর্তী…
Read More
ভ্যাপসা গরমে হাঁসফাঁস! কবে হবে বৃষ্টি? জানুন, কি বলছে আবহওয়া দফতর

ভ্যাপসা গরমে হাঁসফাঁস! কবে হবে বৃষ্টি? জানুন, কি বলছে আবহওয়া দফতর

বৈশাখীর দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির আশায় চাতকের মত দিন গুনছে সকলেই। আর এই অপেক্ষার মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এখনি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ থেকে আগামী তিন চারদিন থাকবে শুষ্ক আবহাওয়া, থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। মূলত, দক্ষিণা বাতাসের প্রভাব কমে যাওয়ায়, উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তেই বৃষ্টির সম্ভাবনা কম হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যেকারনে আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। পশ্চিমের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। তবে উত্তরে বৃষ্টি চলবে। উল্লেখ্য, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২° বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা…
Read More
আগামী তিন-চার দিন থাকবে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আগামী তিন-চার দিন থাকবে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

একটু খানি বৃষ্টির আশায় চাতক পাখির মতন বসে রয়েছে দক্ষিনবঙ্গ বাসী। সেমইত আজ সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বেলা বাড়তেই সেই সম্ভাবনা নিশ্চিন্তে উবে গেল। এদিন দুপুর নাগাদ আবহাওয়া দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, দখিণা বাতাসের প্রভাব কমে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তেই বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। জেকারনে আগামিকাল, শনিবার থেকে তিন-চারদিন শুষ্ক আবহাওয়া আংশিক মেঘলা আকাশ। শুষ্ক হবে আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। মূলত, দখিনা বাতাসের প্রভাব কমার ফলে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বেড়েছে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা…
Read More
কেজিএফ’২ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল  যুবক

কেজিএফ’২ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল যুবক

কেজিএফ’ চ্যাপ্টার ১ যদি হয় অ্যাটম বোম, তাহলে চ্যাপ্টার ২ হল নিউক্লিয়ার বোম! সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট ভাইরাল হওয়া মাত্রই দর্শকদের উত্তেজনার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারই প্রেক্ষিতে সিনেমাটি দেখতে গিয়ে এবার মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন কর্ণাটকের বসন্ত কুমার নামে এক যুবক। জানা গিয়েছে, সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই যুবক। সেখানে সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে অপর এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল ঝগড়া। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায়…
Read More
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

যাকে ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ভাবাই যায় না সেই জনি ডেপকে অবশেষে হারালাম আমরা। সম্প্রতি জনি নিজে মুখে স্বীকার করেছেন, ৩০০ মিলিয়ন ডলার দেয়া হলেও তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন না। কারন, প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জনি ডেপ। মামলাটির বিচার কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে জনি ডেপের সাক্ষ্য গ্রহণ চলছে ভার্জিনিয়ায়। বুধবারও চলেছে এই কার্যক্রম। সেখান থেকে জানা গেছে নতুন অনেক তথ্য। সেই তথ্য অনুযায়ী জনি ডেপ জানিয়েছেন অ্যাম্বার হার্ড তাকে ফাঁসিয়ে দেয়ার জন্য প্রযুক্তির সহায়তায় মিথ্যা ছবি বানিয়েছেন। শুধু তাই নয়, অ্যাম্বার জনির হাতে মদের বোতল ছুড়ে মেরেছিলেন। আঙুলে আঘাত…
Read More
তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

২০১৮ তে অক্ষয় কুমার জানিয়েছিলেন তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার আমার কাছে অনেক প্রস্তাব আসে, এবং প্রচুর অঙ্কের টাকাও দিতে চায় তাঁরা। কিন্তু আমি এই খারাপ কাজে নিজেকে যুক্ত করতে চাই না। তবে সম্প্রতি তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হল খোদ অভিনেতাকেই। এবং সমালোচিত হবার পরেই তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য ক্ষমাও চাইলেন তিনি। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ক্ষমা চেয়ে অক্ষয় লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। কয়েকদিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন…
Read More
ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল!

ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল!

যে অনুব্রত মণ্ডলের ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খায়! সে অনুব্রত মণ্ডলই এবার ভয় পাচ্ছেন নিজের শারীরিক পরীক্ষা করাতে। মূলত, বীরভূমের এই মুকুটহীন সম্রাট বর্তমানে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সেমতই আজ অনুব্রত মণ্ডলের সি টি স্ক্যান করা হতে পারে বলে খবর। কিন্তু চিকিৎসকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বীরভূমের এই তৃণমূল নেতা সি টি স্ক্যান মেশিনে ঢুকতেই ভয় পাচ্ছেন। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, অণ্ডকোষের সমস্যার কারণে বর্তমানে অনুব্রত মণ্ডলকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা এখনও খানিক বেশি। উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তা…
Read More
দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

মাস ছয়েকের ব্যবধান। ফের দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি। আইনজীবী-সহ জখম ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ, শুক্রবার সকালে আদালতের কাজ নিয়মমাফিক শুরু হয়। ঠিক তারপরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে অভিযোগ। এদিনের ঘটনার পরই আদালত চত্বরে তড়িঘড়ি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দিল্লি পুলিস সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ রোহিনী আদালতের ৮ নং গেটের কাছে গোলমাল দেখা দেয়। আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়। পরে তা চরম আকার ধারণ করে। সেই সময় গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিসের এক কর্মী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। এরপর আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি চলে…
Read More
তৃণমূল নেতার নাম করে তোলাবাজি! গ্রেপ্তার যুবক

তৃণমূল নেতার নাম করে তোলাবাজি! গ্রেপ্তার যুবক

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তুষার মণ্ডলের নাম ভাঙিয়ে তোলাবাজি। পুলিসের হাতে গ্রেপ্তার যুবক। ধৃতের নাম জগন্নাথ জানা। অভিযোগ, ওই যুবক লক্ষ্মণ শেঠের সংস্থা থেকে দু'লক্ষ টাকা হাতানোর পর ফের তিন লক্ষ টাকা চাইতে যায়। বারবার তৃণমূল নেতার নাম করে টাকা আদায় করে ওই যুবক। কিছুদিন আগে ওই যুবক লক্ষ্মণ শেঠের অফিসে যান। এক শিশুর হৃদযন্ত্র অপারেশনের জন্য তুষারবাবু দু'লক্ষ টাকা চেয়ে পাঠিয়েছেন দাবি করে যুবক।   ফের বৃহস্পতিবার ওই যুবক গিয়ে আরও তিন লক্ষ টাকা দাবি করে। তুষারবাবু পাঠিয়েছেন বলে দাবি করে। এরপরেই সংস্থার কর্মকর্তাদের সন্দেহ হয়। তাঁরা তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে সরাসরি কথা বলেন। গোটা বিষয়টি এসপিকে জানান…
Read More