editor

10321 Posts
চিন্তা বাড়ছে বাদশা-পুত্রকে নিয়ে

চিন্তা বাড়ছে বাদশা-পুত্রকে নিয়ে

এখন খবরের শিরোনামে রয়েছেন তিনি ৷ তিনি বাদশা-পুত্র৷ ঘটনাচক্রে তিনি এখন আর্থার রোড জেলের কয়েদি নম্বর ৯৫৬৷ সেখানে আর পাঁচজন কয়েদির মতোই দিন কাটছে তাঁর৷ স্টার কিড বলে আরিয়ান খানের জন্য সেখানে কোনও বিশেষ আয়োজন নেই৷ নিয়মেই আবদ্ধ এখন আরিয়ানের জীবন৷ জেলের ক্যান্টিনে তৈরি সাধারণ খাবারই তাঁকে খেতে হচ্ছে দু’বেলা৷ কিন্তু সেই খাবার আর মুখে তুলতে পারছেন না তিনি৷ শাহরুখ-পুত্রের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে জেল কর্তৃপক্ষ৷  আরিয়ানকে ইতিমধ্যেই জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। বাকি অভিযুক্তদের সঙ্গে তাঁকে রাখা হচ্ছে না৷ সেখানে জেলের পোশাক পরতে হচ্ছে না তাঁকে৷ কিন্তু জেলের নিয়মের সঙ্গে কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন…
Read More
অ্যামাজন ইন্ডিয়ার ‘ডেলিভারিং স্মাইলস’

অ্যামাজন ইন্ডিয়ার ‘ডেলিভারিং স্মাইলস’

দেশে বর্তমানে চলতে থাকা ‘ডিজিটাল ডিভাইড’ দূরীকরণের জন্য ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলির শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য অ্যামাজন ইন্ডিয়া ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগের সূচনা করল। এই উদ্যোগের আওতায় অ্যামাজন সুবিধাবঞ্চিত তরুণ শিক্ষার্থীদের মধ্যে ২০,০০০ ডিজিটাল ডিভাইস বন্টন করবে। এজন্য ১৫০টিরও বেশি বড় ও ছোটো অলাভজনক সংস্থার সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে অ্যামাজন ইন্ডিয়া। এর ফলে ১০০,০০০ পড়ুয়া উপকৃত হবে। এছাড়া, গ্রাহক ও কর্মীদের উৎসাহিত করে আবেদন জানানো হবে তারা যেন নগদ টাকা অথবা তাদের ব্যবহৃত মোবাইল ফোন দান করেন। ওই ফোনগুলি ‘রিফার্বিশ’ করে ডিজিটাল লার্নিং ডিভাইস হিসেবে তরুণ পড়ুয়াদের মধ্যে বন্টন করা হবে। ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগের মাধ্যমে অ্যামাজন ইন্ডিয়া সুবিধাবঞ্চিত…
Read More
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

গত ৬ অগাস্ট ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া’র (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ‘দ্য শোকেস’ শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নেক্সট জেনারেশনের ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কন্টেন্ট ক্রিয়েটরদের সন্ধান করা যাতে তারা নিজেদের কর্মজীবনের পথে এগিয়ে যেতে পারেন। দেশব্যাপী সাড়া জাগিয়ে ও টিম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার পর সেকেন্ড এডিশনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘দ্য শোকেস’। বিজয়ীরা হলেন – পন্ডিচেরীর ফ্যাশন ডিজাইনার নৌসাদ আলি, নতুন দিল্লির সম্ভাবনাময় মডেল ইশপ্রীত কাউর, নতুন দিল্লির ফ্যাশন শাটারবাগ তনয় বব্বর, মুম্বইয়ের কর্পোরেট প্রফেশনাল এবং ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর ঊর্বশী চৌধুরি। সেকেন্ড এডিশনের সমাপ্তির মধ্য দিয়ে দেশের তরুণ ও উচ্চাশাবিশিষ্ট প্রতিভাবানদের এক…
Read More
দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি মিললেও দেশের আজকের করোনা সংক্রমণের গ্রাফে। গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম তো বটেই, গত ২৩০ দিনে সর্বনিম্ন। কারণ আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে চলে গিয়েছে আজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৯৬ জন। একই সময় ১৯ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে…
Read More
টেফ লঞ্চ্‌ করল ম্যাসি সার্ভিস উৎসব

টেফ লঞ্চ্‌ করল ম্যাসি সার্ভিস উৎসব

ট্রাক্টর্স অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড (টেফ) তাদের মেগা ট্রাক্টর সার্ভিস ক্যাম্পেন ‘ম্যাসি সার্ভিস উৎসব’ শুরু করল। এই ‘ম্যাসি সার্ভিস উৎসব’-এর উদ্দেশ্য তিন সহস্রাধিক ‘হাইলি স্কিল্ড’ ও ‘ওয়েল ট্রেইন্ড’ মেকানিকের তত্ত্বাবধানে ১৫০০টিরও বেশি অথরাইজড ওয়ার্কশপের মাধ্যমে কৃষকদের ট্রাক্টর রক্ষণাবেক্ষণ ও সার্ভিসের ব্যয় হ্রাস করা। ম্যাসি সার্ভিস উৎসব উপলক্ষে পুরনো ট্রাক্টর এক্সচেঞ্জ করা ও নতুন ম্যাসি ফার্গুসন ট্রাক্টর বুকিং করা যাবে। উৎসবের মরশুমে এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যাবে বলে আশা করছে টেফ (TAFE)। টেফ-এর ম্যাসি সার্ভিস উৎসব চলাকালীন প্রত্যেক ট্রাক্টর মালিক আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টের সুবিধা পাবেন। গ্রাহকরা টেলি-কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও সোস্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে অথরাইজড…
Read More
স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে

স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে

সমাপ্তি হয়েছে দুর্গাপূজার৷ এবার শুরু হয়েছে স্কুল খোলার প্রস্তুতি৷ আগেই ঘোষিত হয়েছিল যে পূজা শেষেই খুলবে স্কুল৷ কালীপুজোর মধ্যেই ক্লাসঘরগুলিকে উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে৷ দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল ভবনগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ স্কুল মেরামতির লক্ষ্যে সমস্ত জেলা শাসককে বার্তা পাঠানো হয়েছে যে, অবিলম্বে ক্লাসগুলো যেন পঠনপাঠনের উপযোগী করে তোলা হয়৷ শিক্ষা দফতরের কমিশনার জানিয়েছেন, কালীপুজোর আগেই স্কুলগুলোকে ক্লাস উপযোগী করে তুলবে হবে৷  স্বয়ং…
Read More
সংক্রমণ থেকে রক্ষায় সাহায্য করে অ্যাপ্টিভেট

সংক্রমণ থেকে রক্ষায় সাহায্য করে অ্যাপ্টিভেট

কোভিড-১৯’এর সম্ভাব্য তৃতীয় ঢেউ আসার ক্ষেত্রে শিশুদের নিয়ে নানামহলে দুঃশ্চিন্তা দেখা দিয়েছে। লকডাউন তুলে নেওয়া ও স্কুল খোলা শুরু হচ্ছে, তাই অভিভাবকদেরও অনেক বেশি সতর্ক হতে হবে শিশুদের সুরক্ষার ব্যাপারে। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা চিন্তা করে মায়েদের লক্ষ্য রাখতে হবে তাদের শিশুরা যেন বাড়িতে রান্না করা খাবার-সহ স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ করে। লিউপিনের অ্যাপ্টিভেট একটি আয়ুর্বেদীয় সিরাপ। এটি ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে। এতে রয়েছে গিলয়, আমলা ও পিপ্পলি-সহ নয়টি প্রাকৃতিক উপাদান। এগুলি শিশুদের স্বাভাবিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে বলে আয়ুষ মন্ত্রালয়ের অনুমোদনপ্রাপ্ত। এইসব চিরায়ত প্রাকৃতিক উপাদানের কারণে অ্যাপ্টিভেট একটি নিরাপদ ক্ষুধাবর্ধক। এর নিয়মিত সেবনে শিশুদের স্বাভাবিকভাবে ক্ষুধা…
Read More
কৈলাসে ফেরা

কৈলাসে ফেরা

মা দুর্গা প্রায় ঘন্টা খানেক আগেই পৌছে গেছেন তাঁর স্বামীর বাড়ি, কৈলাসে।আজ মায়ের আরেক রুপ। তাঁর ছেলে মেয়েরা মায়ের সাথে কথা বলার সাহস পাচ্ছেন না। কারণ ভীষণ মন খারাপ মায়ের। বাবাবাড়ী থেকে ফিরে প্রতিবারই মন খারাপ থাকে কিছুসময় তাঁর, কিন্তু আজকের পরিস্থিতি কিছুটা থমথমে। কাপড়চোপড়ও বদল করেননি। সেই যে বসে আছেন, আছেনই। কথাবার্তা বন্ধ। চোখের তারায় কষ্টের রেখা আর ক্ষোভের আগুন দেখা যাচ্ছে স্পষ্ট। এ কদিনের অগোছালো সংসার পরিপাটি করারও কোন তাড়া নেই। কি এক বিমর্ষতা আর অস্ফুট দুঃখের জ্বালায় মুখখানা তপ্ত শিখার মতো জ্বলেই যাচ্ছে। প্রিয় পুত্র গনেশের ক্ষুধার বিষয়েও আজ মা নির্লিপ্ত। দিদিরা যা পারছেন করছেন কোনমতে। সকলেই…
Read More
অব্যক্ত

অব্যক্ত

__"শোনো বড় বৌমা তুমি মাছের কালিয়াটা তুলে রাখ। এমনিতে অনেক বয়স হয়েছে আমার। খাওয়া দাওয়ায় একটু সংযম দরকার। কাল তো সকাল সকাল সব লোকজন এসে পড়বে। তুমি দেখ কোন আয়োজনে যেন ত্রুটি না থাকে। এবার আমি যাই তোমার শ্বশুরমশাইকে পান দিয়ে আসি";এই বলে দুধ দিয়ে অল্প ভাত খেয়ে উঠে যান প্রবীণা গিরিজাদেবী। মাথা নেড়ে শাশুড়ি মার কথায় সম্মতি দেয় চৌধুরী বাড়ির বড় বউ রুমকি। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে,শুধু ওর নিজের খাওয়াটাই বাকি। অবশ্য সায় দেওয়া ছাড়া বিশেষ কিছু করারও নেই রুমকির। মরমে আর অনুশোচনার চোরাবালিতে সবসময় ডুবে থাকে ও। অবশ্য তার একটা গভীর কারণ নিশ্চয়ই আছে সেটা হল ওর…
Read More
অন্তত নিজের কাছে

অন্তত নিজের কাছে

পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিআসলে নিজের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করছি,অথচ আমার এখন স্বেচ্ছা নির্বাসনে যাবার কথা।এ সময় অন্তত নিজের কাছে কিছু সত্য বলা প্রয়োজন -ভালবাসা আজকাল ধারণায় বাঁচেযেহেতু আমরা পরস্পরের থেকে ক্রমাগত দূরে সরে যাই।এই জন্ম, এই অতীতচারিতা - হয়তো বিস্মৃতি চেয়েছিলাম,আয়নার সামনে স্থির হয়ে দাঁড়ালে স্পষ্ট দেখতে পাইবুকের মধ্যে বইছে একটা নদীতীব্র জলস্রোতে ভেসে যাচ্ছে যাপিত জীবন। ………রঞ্জন চক্রবর্ত্তী
Read More
মরিগাঁও জিলার ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি

মরিগাঁও জিলার ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি

আসামের রিগাঁও জেলার ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি। মরিগাঁও জেলাপরিষদের অন্তগর্ত ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের সভানেত্রী মনুওয়ারা ফরাজী এবং তার স্বামী এমদাদুল ইসলামের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে পরেছে ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বাররা। সভানেত্রী মনুওয়ারা ফরাজী এবং তাঁর স্বামী এমদাদুল গ্ৰাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ড মেম্বার, ৫নং ওয়ার্ড মেম্বারের সাথে অনেকজন ওয়ার্ড মেম্বারকে অন্ধকারে রেখে অনেক টাকা আত্মসাত্ করেছে বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে। জানা গেছে যে, ভূরাগাওঁ নতুন বাজারের নালা ণির্মানের নামে মঞ্জুর হওয়া ১৯ লক্ষ ৫২হাজার ৫৯৪ টাকা, বারোকাঠিতে সি সি ব্লক ণির্মানের নামে মঞ্জুর হওয়া ৪লক্ষ টাকা, ৬ন়ং ওয়ার্ডের জামেনহুর মাদ্রসার দেয়াল ণির্মানের নামে মঞ্জুর হওয়া ৬ লক্ষ ৫০ হাজার…
Read More
প্রাজ্ঞ দত্তর নতুন মিউজিক্যাল সিঙ্গল

প্রাজ্ঞ দত্তর নতুন মিউজিক্যাল সিঙ্গল

এবার পুজোয় প্রাজ্ঞ দত্ত আবার উপস্থিত হয়েছেন তাঁর নতুন মিউজিক্যাল সিঙ্গল নিয়ে – ‘তুমি মন ছুঁয়ে ছিলে’। পুজোর আবহে প্রাজ্ঞ দত্তর এই নতুন অ্যালবাম যেন এক ঝলক মুক্ত বাতাস বয়ে এনেছে, যার সঙ্গে এসেছে প্রেম ও বিরহের স্মৃতিমেদুরতা। ‘তুমি মন ছুঁয়ে ছিলে’ কম্পোজ, রচনা ও কন্ঠ – সবই প্রাজ্ঞ দত্তর। মন ছোঁয়া এই গান অ্যারেঞ্জ করেছেন দীপেশ চক্রবর্তী। মিক্স ও মাস্টারের দায়িত্ত্বে ছিলেন দেবজিৎ সেনগুপ্ত। ভিডিয়ো নির্দেশনায় কুন্তল ঘোষ। একটি ‘গান গপ্পো’ অরিজিনাল হিসেবে এর ভিডিয়োগ্রাফি করেছেন জয়জিৎ পাল এবং অংশ নিয়েছেন জেফির ডান্স অ্যাকাডেমির ঝিলিক পাল ও তাঁর সহশিল্পীরা।
Read More
ব্যথা

ব্যথা

আচার খাবি?মন্দ হয় না, আছে ?হ্যাঁ হ্যাঁতোর পিসে খুব পছন্দ করে বলে বানানোই থাকেছুট্টে গিয়ে রান্না ঘরের সেল্ফ থেকে আচার নামাতেইআর্তনাদ শুনলামকোমরে হাত দিয়ে পিসিমা তখন বেঁকে দাঁড়িয়ে পড়েছেকোনোভাবে এসে বিছানায়রইলো পরে আমের আচাররইলো পরে পিসির বাড়ির চিকেন ঝোল আর বাসমতিএকটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম মাসল স্প্যাসম বলেই মনে হলো।বেডরুম থেকে বেরিয়ে আসতেই শুনলামতুই খেয়ে যাস কিন্তু, আমি কদিনেই ঠিক হয়ে যাবো কোমরে ব্যথা কার না নেই ? তবে কুড়ি বছর বয়সে যে কোমরের ব্যথা কে আমরা হারিয়ে দিতে পারি রাতে ঘুমোলেই, সেখানে ৫০ পেরোলেই কোমরের ব্যথা চিরসাথী হয় অনেকেরই। ২০১০ সালের এক গবেষণায় জানা গেছে মানুষের প্রায় ৩০০ টি…
Read More
স্বার্থপর

স্বার্থপর

পাহাড়ের বুক চিরে বেশ জোড়েই চলছে গাড়িটা - সন্ধ্যে নামার আগেই কার্শিয়াং ফিরতে হবে - শৈবালের পাশে বসা অনুর মনে হয় শীত শীত আমেজ ' আউটিংয়ের ' মজাটাকে বাড়িয়ে তুলছে অনেকখানি - ' ড্রাইভিং সিটে ' শৈবালকে বরাবরই চোখ বুঁজে ভরসা করে এসেছে অনু - যদিও এটা শুধু পাহাড়ের চড়াই উতরাইয়ের ক্ষেত্রেই নয় - জীবনের প্রতিটি ওঠা পড়ায় শৈবালের সাহচর্য যে অনুকে কতটা আশ্বস্ত করেছে ও স্বস্তি দিয়েছে তা শুধুমাত্র অনুই জানে। সোনালী এই বিকেলে তাল কাটে একটি টায়ারের বিদ্রোহ ঘোষণার মধ্য দিয়ে - দোকানপাট শূণ্য নির্জন একটা অঞ্চলে গাড়িটা স্থবির হয়ে যাওয়ায় টায়ার পাল্টানোর কাজে অন্য কারো সাহায্য যে…
Read More