editor

10322 Posts
মালদায় তৃণমূল কর্মীরা দুয়ারে সরকার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেন

মালদায় তৃণমূল কর্মীরা দুয়ারে সরকার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেন

দুয়ারে সরকার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে এগিয়ে এলো তৃণমূলের মহিলা কর্মীরা। প্রখর রৌদ্রকে উপেক্ষা করে মহিলা তৃণমূল কর্মীরা আবেদনকারী অন্যান্য মহিলাদের নানান রকম ভাবে সাহায্য করেন। মঙ্গলবার মালদাজেলার কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয় দুয়ারে প্রকল্প কর্মসূচি । এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী, লক্ষী ভান্ডার, কৃষক বন্ধু সহ এরকম বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন কারীরা গয়েশবাড়ি ক্লাব অ্যানড লাইব্রারি মাঠ প্রাঙ্গণে উপস্থিত হন। আর সেখানেই তৃণমূল মহিলা কর্মীরা সাধারণ মানুষের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপভোক্তাদের আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা করেন সংশ্লিষ্ট এলাকার মহিলা তৃণমূল কর্মীরা।…
Read More
আগামী বছরেও কি হবে পরীক্ষা?

আগামী বছরেও কি হবে পরীক্ষা?

দীর্ঘদিন ধরেই করোনা আবহে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বিগত দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। করোনার চাপে চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। এবার আগামী বছরও এই অবস্থা জারি থাকলে খাতা-কলমে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে নতুন পদ্ধতিতে হবে মূল্যায়ন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ করাই লক্ষ্য, জানালেন নব নিযুক্ত পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সিবিএসই দশম এবং দ্বাদশ-এর পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে। আইসিএসই বোর্ড ঘোষণা করেছে তারা বছরে দু’টি সেমিস্টারের করবে। দু’টি দিল্লি বোর্ডের তুলনায় রাজ্যে বেশ কয়েকগুণ বেশি পরীক্ষার্থী মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে বসে। মূল্যায়ন পদ্ধতির প্রস্তাবের খসড়া যাবে স্কুলশিক্ষা…
Read More
চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুপূর্ণা চৌধুরী

চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুপূর্ণা চৌধুরী

ঘুমের দেশে চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুপূর্ণা চৌধুরী। বাংলা গানের প্রবহমান ধারায় ‘ইন্দিরা’ নতুন এক গতিমুখ তৈরি করতে পেরেছে। বেশ কয়েকবছর শরীর খুব একটা ভালো ছিলো না, কিন্তু যখনই একটু সুস্থ বোধ করেছেন, ফিরেছেন গানে, বইপত্রে। সুবীরেন্দ্রনাথ আর পূর্ণিমা ঠাকুরের জ‍্যেষ্ঠ সন্তান, ইন্দিরা দেবী আর রথীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ সান্নিধ্যে কেটেছে শৈশব ও বাল‍্য। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে থাকা শেষ মানুষ সম্ভবত তিনিই। পারিবারিক গরিমার যে উত্তরাধিকার তিনি বহন করে এসেছেন শ্রদ্ধায়, মমতায়, ভালোবাসায় তাকে নিজের পরিচয়ের কাজে লাগাননি কখনও। পাঠভবন-সংগীত ভবনে শিক্ষা রবীন্দ্রগানের অনন‍্য এই শিল্পীর। বিবাহসূত্রে ঘর বেঁধেছিলেন রবীন্দ্রসংগীত তাত্ত্বিক ও রবীন্দ্রসংগীত শিক্ষক সুভাষ চৌধুরীর সঙ্গে। অন‍্য তিনবন্ধুকে সঙ্গে…
Read More
অগ্নি মূল্য রান্নার গ্যাসের দাম

অগ্নি মূল্য রান্নার গ্যাসের দাম

ফের মাথায় হাত পড়লো মধ্যবিত্তদের। আবার আগুন হলো হেঁশেলের গ্যাসের দাম। একে করোনা আবহে কমছে অর্থ উপার্জন, কিন্তু অন্যদিকে প্রতি মাসে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। তাই মাথায় হাত পড়লো মধ্যবিত্তদের। কলকাতায় একধাক্কায় অনেকটা বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। এক লাফে বাড়ল ২৫ টাকা৷ এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮৮৬ টাকা৷ এর আগে এই দাম ছিল ৮৬১ টাকা। এই নিয়ে গত ছ’মাসে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪১ টাকা। গত একবছরে এই মূল্য বেড়েছে ২৪১ টাকা। স্বভাবতই, এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন ছোট খাবার ব্যবসায়ীরাও। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দোকান চালানোই মুশকিল হচ্ছে তাঁদের পক্ষে। এদিকে,…
Read More
দীর্ঘ বেশ কিছু মাসের পর অনেকটা কোমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

দীর্ঘ বেশ কিছু মাসের পর অনেকটা কোমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

বড়ো স্বস্তি পেল দেশ, বেশ কিছুদিন পর আবার অনেকটা কোমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থতার পথে এগোচ্ছে গোটা দেশ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ১৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। আগের দিনের তুলনায় দেশের দৈনিক করোনা আক্রান্ত কমেছে প্রায় ২৩.৫ শতাংশ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। দেশে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম। আপাতত মৃতের সংখ্যা…
Read More
কোথায় ঠাঁই হবে আফগানিস্তানের প্রেসিডেন্ট – এর?

কোথায় ঠাঁই হবে আফগানিস্তানের প্রেসিডেন্ট – এর?

ঐতিহাসিক ঘটনা, যা এত তাড়াতাড়ি হবে কেউ আশা করেনি। দেখতে দেখতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটা গোটা দেশ চলে গেলো তালিবানদের হাতে। শুরু হলো নয়া রাজত্ব। এই পরিস্থিতিতে রবিবার কাবুল ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। চারটি গাড়ি ও ক্যাশ-ভর্তি হেলিকপ্টার নিয়ে। কিন্তু আফগানিস্তান ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। শেষ পর্যন্ত গনি আমেরিকাতেই আশ্রয় নিতে পারেন বলে জল্পনা। তাঁর সঙ্গে সেখানে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মোহিব। তালিবানের সামনে কখনও মাথা নত করবেন না বলে বার্তা দিলেও, সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লা সালেহ কিন্তু তাজিকিস্তানেই রয়েছেন। এই শাসন ​​ব্যবস্থার পতনের জন্য আফগানিস্তান থেকে ঘনির পলায়নকে সবচেয়ে…
Read More
রাখিবন্ধন উপলক্ষ্যে IRCTC নিয়ে এল বিশেষ ক্যাশব্যাকের সুযোগ!

রাখিবন্ধন উপলক্ষ্যে IRCTC নিয়ে এল বিশেষ ক্যাশব্যাকের সুযোগ!

মহিলা যাত্রীদের জন্য সুখবর! ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC নিয়ে এল বিশেষ ক্যাশব্যাকের সুযোগ! রাখিবন্ধন উপলক্ষ্যে পাওয়া যাবে এই বিশেষ ক্যাশব্যাক। নির্দিষ্ট কয়েকদিন স্বাভাবিক ভাড়ার তুলনায়, ক্যাশব্যাক ব্যবহার করে মহিলারা পাবেন বিশেষ সাশ্রয়। কোন কোন ট্রেনের জন্য লাগু হতে চলেছে ওই নিয়ম? IRCTC কর্তৃপক্ষের মতে, এই ক্যাশব্যাক প্রযোজ্য কেবলমাত্র তেজস এক্সপ্রেসের জন্য। তেজস এক্সপ্রেসের বিশেষ দুটি ট্রেনে ব্যবহার করা যাবে ওই ক্যাশব্যাক। কত শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে? রেল কর্তৃপক্ষ জানিয়েছে আহমেদবাদ মুম্বই ও লখনউ-দিল্লিগামী তেজস এক্সপ্রেসে ওই ক্যাশব্যাক পাওয়া যাবে। মোটা ভাড়ার 5% এর উপর প্রযোজ্য হবে ক্যাশব্যাক। অর্থাৎ মহিলা যাত্রীরা মোট ভাড়ার 5% সাশ্রয় করতে পারবেন।…
Read More
কোভিড ধাক্কা সামলে ‘ক্যুইন অফ হিলস’-এ ফের ছুটল টয়ট্রেন

কোভিড ধাক্কা সামলে ‘ক্যুইন অফ হিলস’-এ ফের ছুটল টয়ট্রেন

করোনার ধাক্কায় পর্যটকরা পাহাড় থেকে মুখ ফিরিয়েছিলেন। কিছুটা হলেও সমস্যায় পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরা। তবে পর্যটক খরা কাটাতে ফের সাড়ে তিন মাস পর শুরু হল টয়ট্রেনের জয়রাইড। সোমবার সকালে ধোঁয়া উড়িয়ে ছুটল টয়ট্রেন। দিনকয়েক আগে দার্জিলিংয়ের করোনা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। হু হু করে বাড়ছিল সংক্রমিতের সংখ্যা। তার জেরে কিছুটা সাবধানী হয়ে উঠেছিল জেলা প্রশাসন। দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য একগুচ্ছ শর্ত জারি করা হয়েছিল। বলা হয়েছিল, দার্জিলিংয়ে পা রাখতে গেলে প্রয়োজন সর্বাধিক ৩ দিনের পুরনো আরটি পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট অথবা জোড়া ভ্যাকসিনেশন সার্টিফিকেট। তার ফলে যাঁরা বিভিন্ন জায়গা ঘুরে দার্জিলিংয়ে আসার পরিকল্পনা করেছিলেন তাঁরা কিছুটা সমস্যায়…
Read More
এবার পিছিয়ে গেল মামলার শুনানির দিন

এবার পিছিয়ে গেল মামলার শুনানির দিন

দেশের অন্যতম হাইপ্রোফাইল নারদ মামলা। এবার পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ জামিনে মুক্ত চার হেভিওয়েট নেতা, মন্ত্রী। কলকাতা হাইকোর্টে ২৮ দিনের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি৷ সিবিআইয়ের তরফে মামলাটি পিছিয়ে আবেদন জানানো হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। শেষমেশ তা মঞ্জুরও হয়েছে। সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়েছে৷ ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়টি নিয়ে সোমবার প্রায় ১ মাস পর শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সোমবার হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলা শুনানির জন্য উঠলে সিবিআইয়ের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল অন্য একাধিক মামলায় ব্যস্ত। তাই নারদ নিয়ে তিনি সময় দিতে…
Read More
দেশ ছেড়ে পালানোর হিড়িক আফগানিস্তানে

দেশ ছেড়ে পালানোর হিড়িক আফগানিস্তানে

তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ। এই প্রথমবার এক বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হলো বিশ্ব। দেখতে দেখতে কয়েক ঘণ্টার মধ্যে একটা গোটা দেশ চলে গেল তালিবানি জঙ্গিদের কবলে। ফের দমবন্ধ করা পরিবেশ। আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগানরা। তাই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণে বাঁচতে মরিয়া আফগানরা। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যেকোনও উপায়ে এখন দেশ ছাড়তে চেষ্টা চালাচ্ছেন কাবুল, জালালাবাদ সহ আফগানিস্থানের বিভিন্ন শহরের বাসিন্দারা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। এমনই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। টার্মিনালে হাজারে হাজারে মানুষের ভিড়। উড়ান ছাড়বে কিভাবে…
Read More
ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

ইউকে-র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে সুরঞ্জন দে পরিচালিত স্বল্পদৈর্ঘ্য-র ছবি 'আনলাকি শার্ট'। LIFT-OFF GLOBAL NETWORK SESSION 2021' শীর্ষক এই চলচ্চিত্র উৎসবটি প্রথম অনুষ্ঠিত হবে ' Vimeo On Demand' অনলাইন মাধ্যমে। আগামি ১৬ আগষ্ট থেকে ৩০ আগষ্ট 2021 অনলাইন-এ চলবে এই চলচ্চিত্র উৎসবটি। এরপর এই উৎসবের ফাইনাল রাউন্ড-এ লাইভ স্ক্রিনিং হবে ইউকে-র Pinewood Studios-এ এবং তারপরে হলিউডের Raleigh Studios-এ। পরিচালক সুরঞ্জন দে প্রসঙ্গত জানিয়েছেন, অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তা-ই প্রতিফলিত হবে তাঁর 'আনলাকি শার্ট' ছবিটির মাধ্যমে। এটি মূলত একটি ভালােবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রােজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও…
Read More
বড় ভাঙ্গন দেখা দিলো কংগ্রেসের ঘরে

বড় ভাঙ্গন দেখা দিলো কংগ্রেসের ঘরে

দীর্ঘ বছরের সম্পর্কের অবসান ঘটলো৷ বড়সড় ভাঙ্গন হলো কংগ্রেসের ঘরে৷ ধাক্কা খেলো হাত শিবির। কোনো রকম ইঙ্গিত ছাড়াই কংগ্রেস ছাড়লেন দলের প্রাক্তন চার বারের সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। দল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সাংসদ সুস্মিতা দেব৷ রবিবার কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান সুস্মিতা দেব৷ তবে, দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি তিনি৷ অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দল ছাড়ার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি এ বার তৃণমূলে যোগ দেবেন তিনি। তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে যে বর্তমানে সুস্মিতা কলকাতা রয়েছেন।  অনুপ্রেরণা অবশ্যই প্রয়াত বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেব।…
Read More
বদলে গেলো আফগানিস্তানের অধিকারত্ব, শুরু হলো এক নতুন আতঙ্কের ইতিহাস

বদলে গেলো আফগানিস্তানের অধিকারত্ব, শুরু হলো এক নতুন আতঙ্কের ইতিহাস

এক নয়া অভ্যুথানের রচনা হলো৷ অবশেষে সমাপ্তি ঘটলো মহা যুদ্ধের৷ ঘোষণা হলো যুদ্ধ সমাপ্তির৷ নতি স্বীকার করে নিতে হলো তালিবানদের কাছে৷ তালিবান যুগ ফিরে এলো আফগানিস্তানে। আফগানিস্তানে পতন গনি সরকারের৷ তালিবানের কাছে নতি স্বীকার করেছে আফগান সরকার। একটানা কয়েক সপ্তাহ ধরে চলা ‘যুদ্ধ’ শেষের ঘোষণা তালিবানের৷ একশো দিনেরও বেশি সংঘর্ষের পর আফগানিস্তান দখল করেছে তালিবান। আফগানিস্তান যেন হঠাৎ করেই পিছিয়ে গিয়েছে ২০ বছর আগে৷ সেই একই ভয়াবহ দৃশ্য কাবুলের রাস্তায়৷ রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবানরা। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে, হাজার হাজার জওয়ানের দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি…
Read More
কোভিড রোগমুক্তদের জন্য আমন্ড উপকারী

কোভিড রোগমুক্তদের জন্য আমন্ড উপকারী

প্রাত্যহিক জীবনে কিছু পরিবর্তন ঘটিয়ে কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা যায়। এই মত প্রকাশ করে ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার কিছু পরামর্শ দিয়েছেন। ঋতিকা সমাদ্দার জানান, কোভিড থেকে আরোগ্যলাভের পর প্রোটিন গ্রহণের মাত্রা বৃদ্ধি করা উচিত। কোভিডের কারণে প্রোটিনের ঘাটতির আরেক অর্থ ইমিউনিটি কমে যাওয়া, তাই হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। এইসময় রোগীরা ডায়েটে আমন্ড যোগ করতে পারেন। আমন্ড ভিটামিন-ই সমৃদ্ধ, ফলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জল ছাড়াও স্যুপ, কোকোনাট ওয়াটার, ফ্রেশলাইম ওয়াটার, শেক প্রভৃতি প্রতিদিন গ্রহণ করার পরামর্শ দিয়ে তিনি জানান, এগুলি রোগাক্রান্ত অবস্থায় ও রোগমুক্তির সময়ে হাইড্রেশন বৃদ্ধি করে। এছাড়া, ইমিউনিটি…
Read More