13
Mar
দাদার বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য পারিশ্রমিকের বিনিময়ে যোগাযোগ করা হয়েছিল এক আলোকচিত্রীর সঙ্গে। অভিযোগ, সেই বিয়ের অনুষ্ঠান থেকে আলোকচিত্রীর সঙ্গে পালিয়ে যায় পাত্রের বোন। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, পাত্রের বোন ৬ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। নাবালিকা কন্যাকে খুঁজে না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তার পিতা। অভিযোগ, বিয়েতে যেই আলোকচিত্রীকে তিনি ভাড়া করে নিয়ে এসেছিলেন তাঁর কন্যা তাঁর সঙ্গেই পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর তদন্ততে নেমেছে পুলিশ। নাবালিকা কন্যাকে ফিরিয়ে আনার জন্য আলোকচিত্রীর বাড়িতেও পৌঁছে যান তার পিতা, সাথে যায় পুলিশ। কিন্তু তিনি জানান আলোকচিত্রী বাড়িতে ছিলেন না। অভিযুক্তের পরিবারের সদস্যদের…
