শিলিগুড়িতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতারের দাবি

জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন দার্জিলিং জেলা কংগ্রেস কর্মীরা।

সোমবার দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে গ্রেপ্তার করতে হবে। এদিন শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।