editor

11195 Posts
অবশেষে ঘোষিত হলো মুখ্যমন্ত্রীর বিপরীত প্রার্থীর নাম

অবশেষে ঘোষিত হলো মুখ্যমন্ত্রীর বিপরীত প্রার্থীর নাম

নির্ঘন্ট বেজে গিয়েছে আগামী উপনির্বাচনের। কিছুদিন আগেই নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছিল তিন উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কোমর বেঁধে নামল বিজেপি। এবার ঘোষিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভবানীপুর কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থীর নাম। বড়সড় চমক দিয়ে ভবানীপুর কেন্দ্রে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে নামাল বিজেপি। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচনের জন্যও প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। এছাড়াও, সামশের গঞ্জের জন্য মিলন ঘোষ এবং জঙ্গিপুরের জন্য সুজিত দাসকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। বহু জল্পনা ও বহু সংশয়ের পর অবশেষে ঘোষিত হলো পদ্মশিবিরের…
Read More
জামিন পেলেন কুণাল ঘোষ

জামিন পেলেন কুণাল ঘোষ

অবশেসে মঞ্জুর হলো জামিন। দীর্ঘ সময় পর জামিন মিললো সারদা মামলায় অন্যতম মূল অভিযুক্ত কুণাল ঘোষের। শর্ত সাপেক্ষে জামিন দিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে৷ জামিন পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে৷ নির্দেশ দিয়েছে আদালত৷ সারদা মামলায় ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কুণাল ঘোষ। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে কুণাল বলেন, ‘‘২০১৩ সালে ইডি প্রথম সমন পাঠিয়েছিল৷ প্রথম থেকেই তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছি৷ ২০১৫ সালেও কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট পেশ করে৷ সেখানে আমার নাম ছিল না৷ পরে কী ভাবে আমার নাম এল বুঝতে পারছি না৷’’   এদিন আজ বিশেষ আদালতে…
Read More
স্বস্তি মিলল দেশের নিম্নমুখী করোনায় মৃত্যুর সংখ্যায়

স্বস্তি মিলল দেশের নিম্নমুখী করোনায় মৃত্যুর সংখ্যায়

আবার আজ কিছুটা স্বস্তি দিলেও দেশের করোনা সংক্রমণের সংখ্যা, সাথে নিম্নমুখী দেশের করোনায় মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। যা গতকাল ছিল চল্লিশ হাজারের ঊর্দ্ধে। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের। আক্রান্ত কম হতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৯৬৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬ জন। দেশে মোট সুস্থ…
Read More
মামলা হলো শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে

মামলা হলো শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো দুর্নীতি৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ ২০১৪ সালে টেট-এর ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের অসন্তোষ করল কলকাতা হাইকোর্ট৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ তালিকা তলব করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তা আদালতে পেশ করতে হবে৷ পদে নিয়োগের যোগ্যতা না থাকা সত্ত্বেও একাধিক নিয়োগের অভিযোগ উঠেছে মামলায়৷ অভিযোগের বৃহত্তর প্রেক্ষাপটে মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে৷ ২০১৪ সালের প্রাথমিক টেটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ একাধিক জায়গায় একাধিক মামলা হয়েছে৷ তবে এই প্রথম জনস্বার্থ মামলা গ্রহণ করা হল কলকাতা হাইকোর্টে৷ মূলত এই…
Read More
প্রয়াত অভিনেতার পছন্দের লেখা নিয়ে তৈরী হতে চলেছে ছবি

প্রয়াত অভিনেতার পছন্দের লেখা নিয়ে তৈরী হতে চলেছে ছবি

অভিনেতার প্রয়ানে কেটে গিয়েছে দেড় বছর তাও এখনও সবার মনের মনি কোঠায় রয়ে গেছেন তিনি। চারিদিকে তোলপাড় হয়ে ওঠে তার এই মৃত্যুর খবর। অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ ছিলো অনেকে। ২০২০ সালের ১৪ জুন হঠাৎ করেই প্রয়াত হন বিখ্যাত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতে। প্রায় এক বছর পর এবার 'কাই পো চে' অভিনেতার মৃত্যুর এক বছর পর 'চেহরে' পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে জানান তিনি সুশান্তের 'ফেভারিট স্ক্রিপ্ট' নিয়ে ছবি তৈরি করবেন। সম্প্রতি পরিচালক জানান যে সুশান্তের সেই পছন্দের স্ক্রিপ্টে নিয়ে ছবি তৈরি করবেন তিনি। সুশান্ত সিং রাজপুত তাঁর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৭ বছরের যাত্রায় 'কাই পো চে', 'এম এস ধোনি: দ্য…
Read More
সব মিলিয়ে মোট ছয়টি পদে উপনির্বাচনের সময়সীমা ঘোষিত হলো

সব মিলিয়ে মোট ছয়টি পদে উপনির্বাচনের সময়সীমা ঘোষিত হলো

কিছুদিন আগেই নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছিল তিন উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং জঙ্গিপুর, সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ ৩ অক্টোবর। এবার পুজোর আগেই আরও এক উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে ভোট হবে। মোট ছ’টি আসনে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের এই একটি আসন। রাজ্যসভার ৬টি শূন্য আসনে উপনির্বাচনের দিন ঠিক করল নির্বাচন কমিশন। এছাড়াও অসম, মহারাষ্ট্র, তামিলনাডু, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতেও হবে উপনির্বাচন। সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। বর্তমানে রাজ্যের জলসম্পদ বিকাশ…
Read More
সহযোগিতার বন্ধনে আসাম সরকার ও অলঙ্কিত

সহযোগিতার বন্ধনে আসাম সরকার ও অলঙ্কিত

ফাইন্যান্স ও ডিজিটাল সলিউশনস ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম অলঙ্কিত-এর সঙ্গে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হল আসাম সরকারের সমাজ কল্যাণ বিভাগ। এর উদ্দেশ্য আসামের সিনিয়র সিটিজেনদের জন্য একটি হেল্পলাইন ‘এল্ডারলাইন’ চালু করা। এটি ‘মিনিস্ট্রি অফ সোস্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ ও ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোস্যাল ডেফেন্স’-এর অধীনে কাজ করবে। রাজ্যের সকল সিনিয়র সিটিজেনদের সুবিধা প্রদানের টোল-ফ্রী হেল্পলাইন নম্বরটি হল – ‘১৪৫৬৭’। এল্ডারলাইন হেল্পলাইনের উদ্দেশ্য হল আসামের সিনিয়র সিটিজেনদের জন্য এমন এক ন্যাশনাল হেল্পলাইন হয়ে ওঠা যা তাদের সবরকমভাবে সাহায্য করতে পারবে। এটি রাজ্যের ৩৩টি জেলার প্রায় ২৫ লক্ষ বয়স্ক মানুষের পক্ষে সুবিধাজনক হবে। অলঙ্কিত এই রাজ্যস্তরের হেল্পলাইনের জন্য যাবতীয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রয়োজন মেটাবে…
Read More
বাতের রোগীদের  বিকল্প হাঁটু প্রতিস্থাপন: ডা এন. নিশিকান্ত

বাতের রোগীদের বিকল্প হাঁটু প্রতিস্থাপন: ডা এন. নিশিকান্ত

আংশিক হাঁটু প্রতিস্থাপন বা রিসারফেসিং (পিকেআর) হল বাতের রোগীদের হাঁটু প্রতিস্থাপনের বিকল্প। পিকেআর হল একটি অস্ত্রোপচার পদ্ধতি যা সম্পূর্ণ জয়েন্টের পরিবর্তে শুধুমাত্র জয়েন্টের রোগাক্রান্ত পৃষ্ঠকে পুনরুজ্জীবিত করে। পাটনার মেডিভারসাল হাসপাতালের চিকিৎসক ডা এন. নিশিকান্ত বলেন, আংশিক হাঁটু প্রতিস্থাপনের সুবিধা হল হাঁটুর স্বাস্থ্যকর অংশের ৫% সংরক্ষিত থাকে যা হাঁটুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। উল্লেখ্য, প্রায় ২০ - ৩০ % রোগী যাদের প্রকৃতপক্ষে অস্টিও আর্থ্রাইটিস থাকায়,কেবল আংশিক হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়। ডা নিশিকান্ত বলেন, আংশিক হাঁটু প্রতিস্থাপন ৪০এবং ৫০-এর থেকে অপেক্ষাকৃত কম বয়সী রোগীদের প্রথম বিকল্প হওয়া উচিত যাদের জয়েন্টের একটি অংশের ক্ষতি হয়। উল্লেখ্য,ডা  নিশিকান্ত হাঁটু এবং নিতম্ব প্রতিস্থাপনের…
Read More
আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা

আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা

ফিরে এলো কুড়ি বছরের পুরোনো স্মৃতি। আবার একবার তালিবানদের দখলে এলো গোটা আফগানিস্তান৷ এরপরেই চিন্তায় রয়েছে ভারত। ক্ষমতা দখল করেই কাশ্মীর নিয়ে সুর চড়াতে শুরু করেছে তারা৷ এদিকে হাক্কানি গোষ্ঠীর প্রধানকে সরকারে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ভারতকে বার্তা দিয়েছে তাবিবান। পাল্লা দিয়ে জম্মু ও কাশ্মীরে ‘ছায়াযুদ্ধ’ তীব্র করার কৌশল নিয়েছে পাকিস্তান। বদলে যাওয়া পরিস্থিতিতে সতর্ক নয়াদিল্লি৷ বায়ুসেনার শক্তি আরও বাড়াতে এবার স্পেন থকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি।   প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৫৬টি সি ২৯৫ সামরিক পরিবহণ বিমান কিনতে ভারতের ব্যয় হবে ৩০ হাজার কোটি টাকা৷ চুক্তি সাক্ষরিত হওয়ার ৪৮ মাসের মধ্যে স্পেন থেকে ভারতে…
Read More
উপনির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি তুঙ্গে

উপনির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি তুঙ্গে

নির্ঘন্ট বেজে গিয়েছে আগামী উপনির্বাচনের। নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কোমর বেঁধে নামল বিজেপি। কমপক্ষে ৬ জনের নাম প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে কাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাকে ময়দানে নামাতে হবে, সেটা সম্ভবত আজই ঘোষণা হবে। শাসক দলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচারে নামছেন। অন্যদিকে কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা এই নির্বাচনে প্রার্থী দেবে না। আর ভবানীপুরের উপনির্বাচনের জন্য বাহুবলী সাংসদ অর্জুন সিংকে পর্যবেক্ষক করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। এছাড়াও অর্জুনের সারথি হিসেবে সাংসদ জ্যোতির্ময় মাহাত…
Read More
ভারতের বাজারে মঙ্গলসূত্র লঞ্চ করল বুলগারি জুয়েলারি

ভারতের বাজারে মঙ্গলসূত্র লঞ্চ করল বুলগারি জুয়েলারি

বিস্ময়কর রোমান মাস্টার হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে বুলগারি।কালজয়ী ডিজাইনের জন্য পরিচিত এই  রোমানব্র্যান্ড সম্পতি ভারতে তাদের গহনার স্টেটমেন্ট পিস চালু করল।মঙ্গলসূত্র দিয়েই তারা তাদের যাত্রা শুরু করল।ভারতের বাজারে মজবুত জায়গা বানাতে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকেই তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বুলগারি।কালো গোমেদ এবং হীরা খচিত ঐতিহ্যবাহী এই বুলগারি মঙ্গলসূত্রটি ভারতীয় নববধূর সাজকে একটি বিশেষ মাত্রা প্রদান করবে। বুলগারি জুয়েলারি বিজনেস ইউনিটের ম্যানেজিং ডিরেক্টর মাউরো ডি রবার্তো বলেন,২০১৪ সালে ভারতে প্রবেশের পর থেকেই ভারতের সাংস্কৃতিক সম্পর্কে আরও বেশি আগ্রহী হয়েছি।মঙ্গলসূত্র ভারতীয় মহিলাদের গয়নার  একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।সেই কথা মাথায় রেখেই প্রচারের দিক থেকে আমরা কোন ঝুঁকি নিতে চায়নি, সেই…
Read More
শিলিগুড়িতে মিনিক্লাবের ২ নতুন স্টোর

শিলিগুড়িতে মিনিক্লাবের ২ নতুন স্টোর

ভারতের অগ্রণী বেবিওয়্যার ব্র্যান্ড মিনিক্লাব শিলিগুড়িতে দুইটি নতুন স্টোর খুললো। কসমস মল ও সিটি সেন্টার মলে চালু হওয়া এই দুইটি স্টোর থেকে ৬ বছর বয়স অবধি শিশুদের পোশাক পাওয়া যাবে। উত্তরপূর্ব ভারতে প্রসারণের অঙ্গ হিসেবে শিলিগুড়িতে পদক্ষেপ মিনিক্লাবের। ২০১৩ সালে শুরু হওয়া মিনিক্লাব একটি দ্রুত বৃদ্ধিশীল ব্র্যান্ড যার উপস্থিতি রয়েছে ৪৫০টিরও বেশি মাল্টি-ব্র্যান্ড আউটলেট, লিডিং ই-রিটেলার্স ও এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরসমূহে। বর্তমানে মিনিক্লাব ৪৫০টিরও বেশি মাল্টি-ব্র্যান্ড আউটলেট পরিচালনা করে এবং যার উপস্থিতি রয়েছে অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট ও আজিও’র মতো ই-কমার্স প্লাটফর্মে। মিনিক্লাবের সম্ভারে রয়েছে শিশুদের আবশ্যকীয় দ্রব্যাদি, পোশাক, ফুটওয়্যার, খেলনা, ট্রাভেল কেয়ার, ইত্যাদি। এছাড়াও, এই ব্র্যান্ডের প্রোডাক্ট পোর্টফোলিয়ো প্রসারিত করে প্রিমাচিওর…
Read More
কলকাতায় ফারলেনকো ফার্নিচার রেন্টাল সার্ভিস

কলকাতায় ফারলেনকো ফার্নিচার রেন্টাল সার্ভিস

ভারতের বৃহত্তম অনলাইন ফার্নিচার ও লাইফস্টাইল সাবস্ক্রিপশন কোম্পানি ফারলেনকো (Furlenco) কলকাতায় এলো। এখন থেকে গ্রাহকরা তাদের ঘর সাজাতে নানারকম ফার্নিচার ও অ্যাপ্লায়েন্সেস ভাড়া নিতে পারবেন ফারলেনকো থেকে। কলকাতায় ফার্নিচারের চাহিদা বেশি থাকার কারণে ফারলেনকো তাদের প্রিমিয়াম ফার্নিচার ভাড়া দেওয়ার পরিষেবা এখানে চালু করল। কলকাতা-সহ ফারলেনকো এখন দেশের ১৪টি শহরে পাওয়া যাবে। ফারলেনকো’র ফার্নিচার প্যাকেজে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, যেমন লিভিং রুম ফার্নিচার, বেড, ডাইনিং টেবল, স্টাডি সলিউশনস, ওয়ার্কস্টেশন, স্টোরেজ, লাউঞ্জার্স ইত্যাদি। গ্রাহকরা তাদের ফার্নিচার নতুন করে সাজাতে বা ডীপ ক্লিন করিয়ে নিতে পারবেন কোনও বাড়তি খরচ ছাড়াই। ফার্নিচার ছাড়াও ফারলেনকো নানারকম অ্যাপ্লায়েন্স দিয়ে থাকে, যেমন ল্যাপটপ, মাইক্রোওয়েভ ওভেন, এলইডি টেলিভিশন, ওয়াশিং…
Read More