31
Aug
কারোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার দিকে মুখিয়ে আছে মানব জাতি৷ বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ৷ এই পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী ভ্যাকসিনের আশায় রয়েছে চিকিৎসা মহল৷ হায়দরাবাদি সংস্থা ভারত বায়োটেক তৈরি নাসাল ভ্যাকসিন গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে যাঁদের ইঞ্জেকশনে ভয়, তাঁদের কাছে এটি খুবই জনপ্রিয় হবে৷ সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ভারত বায়োটেকের ইন-লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে বলে দাবি। এই পদ্ধতিতে ভ্যাকসিন নেওয়াও সহজ হবে৷ আর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই টিকা কার্যকর বলে দাবি করা হচ্ছে৷ মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য বর্তমানে বিশ্বব্যাপী যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেগুলি…
