27
Aug
27
Aug
সাংস্কৃতিক জগতে দুঃখের ছায়া। গতকাল করোনা কেড়ে নিয়েছিল তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, সেই ধাক্কা সামলে উঠবার আগেই বাংলার শিল্পী মহলে ফের দুঃসংবাদ। বৃহস্পতিবার ইহলোক ছেড়ে অমৃতলোকে পাড়ি দিলেন গৌরী ঘোষ। বয়স হয়েছিল ৮৩ বছর। বিরাট শূন্যতা তৈরি হল আবৃত্তির জগতে। মাসখানেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ শিল্পী, এরপর অবস্থার অবনতি হয় এবং গত সাত দিন ভেন্টিলেশনেই ছিলেন তিনি। সব লড়াই শেষ করে অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করেন গৌরীদেবী। তাঁর প্রয়াণে বিখ্যাত পার্থ ঘোষ-গৌরী ঘোষের জুটি ভাঙল। বিখ্যাত বাচিক শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে লোপামুদ্রা মিত্র জানান, “মায়ের মতো মানুষ চলে গেলেন। পরিবারের একজন চলে…
26
Aug
নুসরত জাহান মানেই বিতর্ক৷ বহু বিতর্কের পর অবশেষে ভুমিষ্ট হলো অভিনেত্রীর পুত্র সন্তান৷ মা হলেন নুসরত জাহান৷ নুসরতের কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান। আজ দুপুরে কলকাতাক একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী৷ হাসপাতালে উপস্থিত রয়েছেন যশ৷ প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াউয়ে তাঁকে আগলে রেখেছিলেন তিনিই। চিকিত্সকরা জানিয়েছেন, মা ও ছেলে একদম সুস্থ আছে। গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত জাহান। সুতরাং সদ্যজাতকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখবার কোনও প্রয়োজনীয়তা নেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাঁর সন্তানের বাবা কে? এই প্রশ্নের জবাব আজও আজানা৷ নুসরত মনে করেন, সমাজের চোখরাঙানির উপেক্ষা করে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যায় না।…
26
Aug
আবারও টয়ট্রেনের আওয়াজ শুনতে চলেছে পাহাড়বাসী। করোনার জেরে প্রায় দেড় বছর পর সমতল থেকে পাহাড়ের দিকে ছুটলো টয়ট্রেন। তবে নতুন খবর হলো এবার শুধু মাত্র যাত্রী নয় মালপত্তর নিয়েও বয়ে যাবে এই টয়ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে ফের শুরু হল টয়ট্রেন পরিষেবা। টয় ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিং থেকে ঘুমের মধ্যে যাতায়াত করছি ট্রেনগুলি। পরিকল্পনা ছিল পুজোর আগেই নিউ জলপাইগুড়ি থেকে পুরো পথে চলবে ট্রেন। তবে দেরি না করে এদিন থেকেই এদিন থেকেই এদিন থেকেইপরিষেবা শুরুর সিদ্ধান্ত নেন দক্ষিণ-পূর্ব সীমান্ত রেলের কর্তারা। করোনার জেরে পাহাড়ে দীর্ঘদিন ধরে মার খাচ্ছে পর্যটন ব্যবসা। টয় ট্রেন চালু…
26
Aug
মহিলাদের ওপর কোনো রকম অত্যাচার সহ্য করবেনা রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন মহিলা, তাই এবার মহিলাদের সুরক্ষার জন্য নতুন নিয়ম কানুন চালু করলেন। রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি (আইনশৃঙ্খলা)-কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, রাজনীতির রং না-দেখেই এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন তিনি বলেন, ‘তফশিলি, আদিবাসী মা–বোনেদের উপর অত্যাচার হলে ব্যবস্থা নিতে হবে। কোনও ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দিতে হবে।‘রাজ্যের ডিজি বীরেন্দ্রকে তিনি নির্দেশ দেন, ‘কোনও অ্যাট্রেসিটিস হলে, এনকোয়ারি করে যদি দেখেন এটা সত্যি তাহলে স্ট্রং অ্যাকশন নেবেন। কাউকে বাঁচানোর কোনও ব্যাপার নেই।’ নবান্নে…
26
Aug
করোনা আবহে শহিদ দিবসের মত তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও এবার পালিত হতে চলেছে ভার্চুয়ালি৷ প্রস্তুতি এখন তুঙ্গে৷ ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ ২১ জুলাইয়ের মতো কালীঘাট থেকেই ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দুপুর ২টোর সময় শুরু হবে ভাষণ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনমের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনের লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে ছাত্র-যুবরা৷ ছাত্র যুব সংগঠনের এই কর্মসূচি সফল করতে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেন৷ ছাত্র–যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রচার। রীতিমতো উন্মাদনায় ফুটছেন ছাত্র– যুবরা। গান্ধী মূর্তির পাদদেশেই শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান হবে। তৃণমূল ছাত্র পরিষদ…
26
Aug
দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। আবারও ঊর্দ্ধমুখী হল সংক্রমনের সংখ্যা। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত হলেন দেশের ৪৬ হাজার ১৬৪ জন। একদিনে করোনার বলি ৬০৭। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও মৃত্যুহার কমেছে সামান্য। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। আর করোনার বলি মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান…
26
Aug
দীর্ঘদিন ধরে টলিউডে চলতে থাকা জল্পনার অবসান ঘটে চলছে আজ। লক্ষ্মীবারেই নতুন অতিথি আসতে চলেছে ঘরে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আজই মা হচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অবশেষে বুধবার রাতে পার্কস্ট্রিটের এক বেসর হাসপাতালে ভর্তি হন তারকা সাংসদ। বুধবার রাতে বন্ধু যশকে নিয়ে হাসপাতালে ভর্তি হন নুসরত৷ সকাল ১১টায় নুসরতের সি সেকসন ডেলিভারি হওয়ার কথা। প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। হাসপাতাল থেকেই বৃহস্পতিবার সকালে মা হওয়ার ঘণ্টাখানেক আগে ইনস্টাগ্রামে নো মেকআপ লুকে নিজের একটি ছবি পোস্ট করলেন নুসরত। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভয়ের উপরে বিশ্বাস'। দুৃ-চোখে হবু সন্তানের প্রতীক্ষা। বুধবার ছিল যশের নতুন ছবি চিনেবাদাম-এর শুভ মহরত। ছবির মহরত সেরেই তিনি…
26
Aug
টিকাকরণের নিয়মে আবারও বদল আনল কলকাতা পুরসভা। এর ফলে কিছুটা হলেও মিটতে পারে সমস্যা। এখন থেকে যেকোনো সময় টিকা পাবে শহরবাসী। নির্দিষ্টি বুকিং করা সময়ে নয় যেকোনো সময় পুরসভার টিকাকেন্দ্রগুলিতে গিয়ে প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেওয়া যাবে সহজেই। কলকাতা পুরসভার তরফে চালু করা হলো এই নয়া নিয়ম। সকাল ১০ টা থেকে বিকেল চারটের মধ্যে কেউ ভ্যাকসিন নিতে চাইলেই মিলবে প্রথম অথবা দ্বিতীয় যে কোনও ডোজ। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ডোজের জন্য আলাদা কোনও সময় থাকছে না। এতে বড়সড় স্বস্তি মিলল শহরবাসীর। পুরসভার ১০২ টি আপার প্রাইমারি সেন্টার এবং ৫০ টি মেগা সেন্টারে চলছে টিকাকরণের কাজ। গত সপ্তাহে পুরসভার তরফে ঘোষণা…
26
Aug
তালিবান ফিরতেই শুরু হয়েছে আতঙ্কের সময়। বার বার প্রশ্ন উঠেছিল মহিলাদের সুরক্ষা নিয়ে। দীর্ঘ কুড়ি বছর পর পুনরায় একই জায়গায় ফিরতে চলেছে আফগান মহিলাদের জীবন। মহিলাদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক নিয়মবিধি জারি করেছে তারা যা দেখে সকলেরই মনে হচ্ছে যে সেই পুরনো দিনের অন্ধকার যুগ ফিরে এসেছে আফগানিস্তানি মহিলাদের জন্য। এবার ফের একবার ফতোয়া জারি করা হলো তালিবানের তরফে। মহিলাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বাড়িতেই থাকে! কাজে যাওয়ার প্রয়োজন নেই। কর্মরত আফগানি মহিলাদের এমনই নিদান দিল তালিবান। আফগানভূমে নতুন করে তালিবানি শাসন শুরু হলে মহিলাদের জীবন ‘নরক যন্ত্রণা’ নেমে আসবে। আগেভাগেই এমন আতঙ্কে শিউরে উঠেছিলেন তাঁরা। নারী স্বাধীনতা বলে কিছুই থাকবে…
26
Aug
বহু আগে থেকেই ইঙ্গিত মিলেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা কাটেনি এখনও। এই পরিস্থিতিতে আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা -র প্রধান গবেষক সৌমা স্বামীনাথন দাবি করেছেন, 'কয়েক মাস আগে যেভাবে বিপুল হারে করোনার বৃদ্ধি দেখা যাচ্ছিল, এখন আর তেমনটা নেই। ভারতে সম্ভবত অতিমারির দিন শেষ হয়ে এসেছে।' অর্থাৎ এতদিন ধরে যে 'প্যান্ডেমিক' চলছিল সেটি এখন পৌঁছে গিয়েছে 'এন্ডেমিক'-এর জায়গায়। এও মনে করা হচ্ছে যে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি আগের মতো হলেও হতে পারে। অর্থাৎ করোনাভাইরাস আতঙ্ক পুরোপুরি কাটিয়ে উঠতে পারবে মানুষ। বিশ্ব স্বাস্থ্য…
25
Aug
কোভিড-১৯ এর করণে এক ভয়ঙ্কর অন্ধকারময় সময়ের মধ্যে শিল্পী ও তাদের শিল্পকলার। এতে একদিকে যেমন তাদের রুজিরোজগারে টান পড়েছে তেমনি অপরদিকে তাদের শিল্প চর্চায়ও ভীষণ ভাবে ব্যহত হচ্ছে। ফলে আজ তারা মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। সংকটের এই সময়ে যদি শিল্পীরা সহকর্মী শিল্পীদের সমর্থন না করে তাহলে নিশ্চিন্তে বলা যায় যে আমাদের সমাজ একটি অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এরকমই একজন শিল্পী, ভগবান মালি, কলকাতার একজন সুপরিচিত বেহালা বাদক। তিনি কোন প্লেব্যাক শিল্পী নন, কলকাতার রাস্তায় অসাধারণ বেহালা বাজিয়ে তিনি লোকের মন জয় করেন।এটাই তার রোজগারের একমাত্র উপায়।কিন্তু বিগত দুই বছর ধরে কোভিড মহামারির কারণে লক ডাউনের জন্য রাস্তায় বেরোনো…
25
Aug
রাজ্য জুড়ে চলছে ভ্যাকসিনের ঘাটতি। এরই মধ্যে নতুন বিপদ। রাজ্য জুড়ে ভ্যাকসিনের ঘাটতির পাশাপাশি দেখা দিয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতিও৷ বহু সংখ্যক ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতি দেখা দিয়েছে ৷ সেই ঘাটতি মেটাতেই বাজার থেকে সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা৷ সিরিঞ্জের সমস্যা মেটাতে পঞ্চাশ হাজার সিরিঞ্জ কেনা হল৷ জানা গিয়েছে, রাজ্য জুড়ে কুড়ি লক্ষ সিরিঞ্জের ঘাটতি রয়েছে৷ স্বাস্থ্য দফতর প্রয়োজন মতো সিরিঞ্জ দিচ্ছে না কলকাতা পুরসভাকে। তাই বেশ কয়েকদিন ধরেই বাজার থেকে সিরিঞ্জ কিনতে হচ্ছে পুরসভা কর্তৃপক্ষকে। সিরিঞ্জ কেনার জন্য স্বাস্থ্য ভবনের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুরসভা৷ স্বাস্থ্য ভবন বাজার থেকে সিরিঞ্জ কেনার অনুমতি দেয়৷ কেন্দ্রের তরফে যত ডোজ পাঠানো হয়েছিল সেই অনুপাতে সিরিঞ্জও পাঠানো হয়৷…
25
Aug
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় কোনও খামতি রাখতে চায় না রাজ্য সরকার৷ করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার মেডিক্যাল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। প্রতিটি জেলার স্বাস্থ্য বিভাগকে অতিমারি মোকাবিলায় স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত এই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গত শনিবার বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব…
