editor

11195 Posts
চলতি বছরের শেষেই হবে বইমেলা

চলতি বছরের শেষেই হবে বইমেলা

গত বছর কোভিড আবহে বন্ধ গেছে বইমেলা। এখন অনেকটা নিয়ন্ত্রিত আছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার এক খুশির খবর বইপ্রেমীদের জন্য। সব ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজিত হতে পারে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১। জানিয়েছেন বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত বইমেলার আয়োজন নিয়ে ডবল ধামাকার ইঙ্গিত দিল গিল্ড। ২০২১ এবং ২০২২ সালের বইমেলা একসঙ্গে আয়োজিত হবে। তিনি আরও জানিয়েছেন, গিল্ডের কাছে বইমেলা আয়োজনের প্রস্তুতি মোটামোটি সারাই রয়েছে। যদিও মহামারী সংক্রান্ত একাধিক নির্দেশিকার জেরে আয়োজন ক্রমশই পিছিয়ে গিয়েছে। বইমেলার দিনক্ষণ নির্ধারিত হলে খুবজোর এক মাসের মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলা সম্ভব বলেও জানাচ্ছে গিল্ড কর্তৃপক্ষ। তবে এখনও সঠিকভাবে কিছু…
Read More
হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থপ্রেরণ

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থপ্রেরণ

ভারতে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অর্থপ্রেরণের সময়ে ‘পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস’ যোগ করতে পারবেন। ভারতের জন্য প্রস্তুত এই নতুন ফিচার যেমন প্রাসঙ্গিক ও উত্তেজক, তেমনই স্মরণীয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সহযোগিতায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসে (ইউপিআই) ব্যবহারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের এই পেমেন্টস ফিচার হল এক ইন্ডিয়া-ফার্স্ট রিয়াল-টাইম পেমেন্ট সিস্টেম যা ২২৭টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন করার সুবিধা প্রদান করে। এই ফিচারটির মূল উদ্দেশ্য হল প্রেরক ও গ্রহীতার জন্য এক অধিকতর ‘পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স’ সৃষ্টি করা। ‘পেমেন্ট ব্যাকগ্রাউন্ডস’ অর্থপ্রেরণকে ‘পার্সোনাল’ করে এবং প্রতিটি পেমেন্টের পেছনের কাহিনীকে জীবন্ত করে তোলে। হোয়াটঅ্যাপের এক্সপ্রেসিভ ব্যাকগ্রাউন্ডস সুবিধা ভারতের সকল ব্যবহারকারী নিতে পারবেন।
Read More
অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাইখম মিরাবাই চানু

অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাইখম মিরাবাই চানু

অলিম্পিয়ান সাইখম মিরাবাই চানুকে অ্যামওয়ে ও নিউট্রিলাইট রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। এখন থেকে চানু নিউট্রিলাইট ডেইলি, ওমেগা ও অল প্ল্যান্ট প্রোটিন প্রভৃতি অ্যামওয়ের বিভিন্ন প্রোডাক্টের প্রচারের মুখ হবেন। অলিম্পিক মেডালিস্টের সঙ্গে অ্যামওয়ের এই সম্পর্ক স্থাপনের পেছনে রয়েছে কোম্পানির ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন’ ক্যাটাগরির প্রোডাক্টগুলিকে মহিলা ও তরুণদের কাছে পৌঁছে দেওয়া। নিউট্রিশন সেগমেন্টে ‘হেলথ অ্যান্ড ইমিউনিটি’ বিভাগে অ্যামওয়ে অগ্রণী ভূমিকায় রয়েছে। অ্যামওয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নিউট্রিলাইট ৮০ বছরের বেশি সময় ধরে গাছগাছড়া ভিত্তিক পরিপূরক খাদ্য হিসেবে সুনামের অধিকারী। সম্প্রতি অ্যামওয়ে ‘চ্যবনপ্রাশ বাই নিউট্রিলাইট’ ও ‘নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস’ লঞ্চের মাধ্যমে তাদের নিউট্রিশন পোর্টফোলিয়ো আরও মজবুত করেছে।
Read More
‘ভি’ – গুয়াহাটির স্মার্ট সিটি পার্টনার

‘ভি’ – গুয়াহাটির স্মার্ট সিটি পার্টনার

গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএমসি) ভোডাফোন আইডিয়ার এন্টারপ্রাইজ বিভাগ ‘ভি বিজনেস’কে গুয়াহাটি স্মার্ট সিটি ইনিশিয়েটিভের ‘ইমপ্লিমেন্টেশন পার্টনার’ হিসেবে নিয়োগ করল। এই পার্টনারশিপের আওতায় জিএমসি গুয়াহাটি মিউনিসিপ্যাল স্বচ্ছ ভারত কর্মীদের ‘ভি ইন্টেলিজেন্ট মোবিলিটি’ সলিউশন প্রদান করবে। ফিচার ফোন ও স্মার্টফোনে ব্যবহারযোগ্য ভি সিম জিএমসি কর্মীদের ভি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রাখবে, ফিল্ড কর্মীদের নিরাপদে রাখার ব্যাপারে জিএমসি’কে সাহায্য করবে এবং প্রাত্যহিক পরিচ্ছন্নতার কাজের দক্ষতা বৃদ্ধির সহায়ক হবে। গুয়াহাটিতে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ভি-র সঙ্গে এই পার্টনারশিপ হল গুয়াহাটি স্মার্ট সিটি প্ল্যানের ‘প্যান সিটি প্রোজেক্ট ডিভিশনে’র অধীনে সিস্টেম ইন্টিগ্রেশন প্রচেষ্টার অংশবিশেষ।
Read More
স্কেচার্স-এর অটাম/উইন্টার কালেকশন

স্কেচার্স-এর অটাম/উইন্টার কালেকশন

কমফর্ট টেকনোলজি কোম্পানি স্কেচার্স তাদের আর্চফিট স্টাইলসের অটাম/ উইন্টার ২০২১ কালেকশন লঞ্চ্‌ করল। সবরকম প্রয়োজনের জন্য নতুন আর্চফিট কালেকশনে নানারকম শ্যু ক্যাটাগরি রাখা হয়েছে – ক্যাজুয়াল থেকে ফিটনেস পর্যন্ত। এগুলি পাওয়া যাবে ‘অলওয়েজ অন দ্য মুভ’ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই। স্কেচার্স আর্চফিট ফুটওয়্যার সুবিধা ও আরামের সমার্থক। প্রতিদিনের প্রয়োজনের জন্য এতে আছে স্নিকার্স থেকে স্যান্ডালস - সবকিছু। নির্বাচিত বিবিধ জুতোর সম্ভারে রয়েছে ট্রেডমার্কযুক্ত স্কেচার্স কমফর্ট টেকনোলজি ও ডিজাইন এলিমেন্টস – গোওয়াক আর্চফিট স্টাইলের ‘হাই-রিবাউন্ড কমফর্ট পিলার টেকনোলজি থেকে ম্যাক্স কুশনিং আর্চফিট স্নিকার্সের লাইটওয়েট ও রেস্পন্সিভ আল্ট্রা-গো কুশনিং। পুরুষ ও মহিলাদের জন্য স্কেচার্সের আর্চফিট স্টাইলস পাওয়া যাচ্ছে স্কেচার্স-ডট-ইন ও স্কেচার্স…
Read More
মাহিন্দ্রা’র নতুন এক্সইউভি৭০০

মাহিন্দ্রা’র নতুন এক্সইউভি৭০০

এক নতুন যুগের সূচনা করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড লঞ্চ্‌ করল অল-নিউ এক্সইউভি৭০০। এর বুকিং শুরু হবে উৎসবের মরশুমের প্রাক্কালে। এক্সইউভি৭০০ সঙ্গে এনেছে ‘আনমিসেবল ক্র্যাফটেড লুকস’, ‘প্লিজিং ইন্টেরিয়র’ ও ‘এক্সেপশনাল রাইড কমফর্ট’। ৫-সিটার ও ৭-সিটার ক্যাপাসিটির এক্সইউভি৭০০ পাওয়া যাবে ডিজেল ও গ্যাসোলিন ভেরিয়েন্টে এবং ম্যানুয়াল ও অটোমেটিক অপশনসে। এই গাড়ি অপশনাল অল-হুইল-ড্রাইভ স্পেসিফিকেশনেও পাওয়া যাবে। মাহিন্দ্রা ৫-সিটার ম্যানুয়াল ট্রান্সমিশন ক্যাটাগরির চারটি ভেরিয়েন্টের দাম ঘোষণা করেছে: এমএক্স গ্যাসোলিন – ১১.৯৯ লক্ষ টাকা, এমএক্স ডিজেল – ১২.৪৯ লক্ষ টাকা, অ্যাড্রেনোএক্স এএক্স৩ গ্যাসোলিন – ১৩.৯৯ লক্ষ টাকা ও অ্যাড্রেনোএক্স এএক্স৫ গ্যাসোলিন – ১৪.৯৯ লক্ষ টাকা।
Read More
শিলিগুড়িতে এমজিএম-এর প্রথম মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক

শিলিগুড়িতে এমজিএম-এর প্রথম মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক

শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার লোকেদের জন্য এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের পক্ষ থেকে বালাজি হেলথকেয়ারের সাথে যৌথ উদ্যোগে শিলিগুড়িতে চালু হল প্রথম মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক। এবার থেকে শহরবাসী একই ছাদের নিচে বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। সম্প্রতি ডঃ রাম চিদম্বরম এবং বালাজি হেলথকেয়ারের সিইও ও এমডি ডাঃ শৈলেশ কুমার ঝা-এর উপস্থিতিতে ১০০০০ বর্গফুটের অত্যাধুনিক এই আউটরিচ ক্লিনিকটির উদ্বোধন  হয়। এখানে রেডিওলজি, প্যাথলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং নিউরো ডায়াগনস্টিকস পরিষেবা পাওয়া যাবে। ডঃ রাম চিদাম্বরম বলেন, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে অত্যাধুনিক পরিষেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যত্নসহকারে কাঁধ, কনুই হ্যান্ড এবং স্পোর্টস ইনজুরি, কি-হোল সার্জারি, কনুই…
Read More
চিন্তা বাড়াচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

চিন্তা বাড়াচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস পরে কিছুটা হলেও আশার আলো দেখার পর আবার চিন্তা শুরু হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ নিয়ে। ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিছুটা হলেও গতকালের চেয়ে বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনের। এর মধ্যে মহারাষ্ট্র (১৫৮) এবং কেরলে (১৭৯) দৈনিক মৃত্যু হচ্ছে সবথেকে বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে…
Read More
প্রথমবার ভারত পেতে পারে মহিলা বিচারপতি

প্রথমবার ভারত পেতে পারে মহিলা বিচারপতি

এক নতুন ইতিহাস গড়তে চলেছে ভারত। অপেক্ষার অবসান আর কয়েক বছরের মধ্যেই ভারত পেতে পারে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কলেজিয়ামের অনুমোদিত হয়েছে ন’টি নাম। যাদের মধ্যে থেকে পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচিত হবেন। সেই ৯ জনের অন্যতম হল কর্ণাটক হাই কোর্টের বিভি নাগারাথনা। এই তালিকায় নাম রয়েছে কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারাথনা সহ আরও দুজন। সব ঠিকঠাক থাকলে, বিচারপতি বি ভি নাগারাথনা ২০২৭ সালে ভারতের প্রথম মহিলা বিচারপতি হতে পারেন। এই প্রথম এক সঙ্গে তিন জন মহিলা বিচারপতির নিয়োগ হতে চলেছে দেশের শীর্ষ আদালতে। জানা গিয়েছে, যে তালিকা তৈরি করেছে তার মধ্যে রয়েছেন, বিচারপতি অভয়…
Read More
অবশেষে সাত বছরের মামলা থেকে মুক্তি পেলো শশী

অবশেষে সাত বছরের মামলা থেকে মুক্তি পেলো শশী

অবশেষে শেষ হলো দীর্ঘ সাত বছরের টানা পোড়েন। মুক্তি এলো দীর্ঘদিনের চলতে থাকা মামলা থেকে। সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় মুক্তি পেলো স্বস্তি শশী থারুর। বেকসুর খালাশ করল দিল্লির আদালত। বুধবার ওই মামলার সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেছে তাঁকে। সুনন্দা পুষ্কর হত্যা মামলায় এতদিন জামিনে মুক্ত ছিলেন কংগ্রেস সাংসদ শশী। স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় নারী নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয় শশী থারুরের বিরুদ্ধে। এত বছর পর স্ত্রীর মৃত্যু মামলা থেকে মুক্তি পেয়ে খুশি সংসদে বাগ্মী হিসাবে পরিচিত তারুর। আদালতের রায়ের পর তিনি বলেছেন, ‘‘আদালতকে ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে চরম নির্যাতন চলেছে। রায়ের প্রশংসা করছি।’’ প্রসঙ্গত, দিল্লির…
Read More
তবে কি এবার বদলে যেতে চলেছে আফগান মহিলাদের জন্য নিয়ম?

তবে কি এবার বদলে যেতে চলেছে আফগান মহিলাদের জন্য নিয়ম?

নতুন অধ্যায়ের শুরুতে চিন্তিত আফগানিস্তানের মহিলারা। তবে কি এবার ফিরে আসতে চলেছে তাদের পুরোনো ভবিষ্যৎ? ফের অন্ধকারে ডুবে যেতে চলছে তাদের জীবন এই আতঙ্কেই প্রহর গুনছে আফগানিস্তানের মহিলারা। কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেলো তালিবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদের ঘোষণায়। মহিলাদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, ‘‘তালিবান শাসনে মহিলাদের কাজ করার অধিকার দেওয়া হবে। তাঁরা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে সবই হবে ইসলামিক আইন মেনে। ইসলামিক আইন মেনে মহিলাদের অধিকার রক্ষা করা হবে। কিন্তু শরিয়তি আইনের বাইরে গিয়ে কিছুই হবে না।’’ এমনকী, মহিলাদের গোটা শরীর ঢেকে রাখতে বোরখা পরারও প্রয়োজন নেই! তবে পরতেই হবে হিজাব। অর্থাৎ গতবারের শাসনকালের তুলনায় এবার যে তারা অনেক…
Read More
বেলুড়ের ভক্তদের জন্য খুশির খবর

বেলুড়ের ভক্তদের জন্য খুশির খবর

আড়াই মাসের বেশি সময় ধরে রাজ্যে করোনা সংক্রমণ রোধে চলছে কড়া বিধিনিষেধ। তারই সুফল মিলছে ধীরে ধীরে। রাজ্যে বেশ কিছুটা আয়ত্তে এসেছে করোনা পরিস্থিতি। তাই এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ভক্তদের। আজ বুধবার সকাল থেকে তৃতীয় বারের জন্য খুলল বেলুড়মঠ। সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থী মঠের ভিতরে যাওয়ার অনুমতি পাবেন। বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে প্রত্যেককে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে মঠে প্রবেশ করতে। এদিকে, এদিন থেকেই খুলছে ভিক্টোরিয়া, নিকো পার্কের দরজাও। সকাল এবং বিকেলে দুই ধাপে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। সকাল…
Read More
একের পর এক নতুন চমক দেবের ঝুলিতে

একের পর এক নতুন চমক দেবের ঝুলিতে

ঝুলিতে রয়েছে নতুন সারপ্রাইজ। একের পর এক নতুন চমক আনছে দেব। আপাতত অভিনেতা ব্যস্ত নিজের আপকামিং ছবি ‘কিশমিশ’-এর শ্যুটিংয়ে। একঝাঁক টলি তারকাকে। দেখা যাবে ‘কিশমিশ’-এ। এর পাশাপাশি আরও এক নতুন চমক আনছে অভিনেতা। অতিথি শিল্পীর ভূমিকায় যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তরা ইতিমধ্যেই ‘কিশমিশ’-এর শ্যুটিং সেরেছেন। ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকেও। পাশাপাশি ‘কিশমিশ’-এর সেটে হাজির হচ্ছেন শ্রাবন্তী। অন্যদিকে  আগামিতে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। এখনও শ্যুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথি শিল্পী হিসাবে আগমন ঘটছে শ্রাবন্তীর। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন…
Read More
রাজ্যের শাসক দলের নেত্রীকে নিয়ে কলম ধরায় মিলতে চলেছে শাস্তি

রাজ্যের শাসক দলের নেত্রীকে নিয়ে কলম ধরায় মিলতে চলেছে শাস্তি

মুখ্যমন্ত্রীর জন্য কলম ধরায় মিলতে চলেছে শাস্তি৷ বেশ কয়েকদিন আগের ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য কলম ধরেছিলেন সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস৷ সম্প্রতি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় “বাংলার রাজনীতিতে নারীশক্তি” শীর্ষক নিবন্ধ লেখার জন্যে এবার তার শাস্তি স্বরূপ আগামী তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হল অনিল কন্যাকে৷ সিদ্ধান্ত ঘোষণা করা হয় দলের কলকাতা জেলা কমিটির বৈঠকে৷ সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, কোনও পার্টি সদস্য দলবিরোধী কাজ করেছেন, তা হলে তাঁকে প্রথমে শো কজ করা হয়। শো কজের জবাবে সন্তুষ্ট না হলে জল সংশ্লিষ্ট সদস্যকে সাসপেন্ড করা হয়৷ এমনকি সাসপেনশনের পরেও কোনও সদস্য দলবিরোধী কাজ করলে দল তাঁকে…
Read More