10
Aug
আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আগেই একের পর এক টিকা পেতে চলেছে দেশবাসী। এবার জরুরি ভিত্তিতে আরো এক ভ্যাকসিন পেতে চলেছে দেশবাসী। এবার চলতি সপ্তাহেই আরও একটি ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হবে। জনসন অ্যান্ড জনসন করোনা ভ্যাকসিনের পর এবার এই সপ্তাহেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলা করোনা টিকাকে ছাড়পত্র দেবে কেন্দ্র। গত ১ জুলাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছিল জাইডাস ক্যাডিলা। এই ভ্যাকসিনটি ছাড়পত্র পাওয়ার অর্থ ১২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা পাওয়ার আওতায় পড়বে। কারণ এই সংস্থাই ভারতে সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। যার অন্তর্ভুক্ত ছিল ১২ থেকে ১৮ বছর বয়সিরাও। বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন…
