editor

11195 Posts
অলিম্পিক গেমস শুরুর প্রথম দিনেই ভালো মন্দ মিলিয়েই ফল পেল ভারতীয় ক্রীড়াবিদরা

অলিম্পিক গেমস শুরুর প্রথম দিনেই ভালো মন্দ মিলিয়েই ফল পেল ভারতীয় ক্রীড়াবিদরা

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনার করাল গ্রাসের মুখে পড়েছে গোটা বিশ্ব। এই তান্ডবে বাতিল হয়েছে গত বছরের অলিম্পিক গেমস। এরপর চলতি বছরে অবশেষে শুরু হলো এই বছরের অলিম্পিক গেমস। গতকাল শনিবার সরকারিভাবে অলিম্পিক গেমসের প্রথম দিন। শুরু হয়েছে টোকিও অলিম্পিক গেমস। আর প্রথম দিনই ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স ভালো। পাশাপাশি মন্দ হলেও ভালোর সংখ্যা বেশি। অলিম্পিক্সে পদকের আশা বাড়ালেন শুটার সৌরভ চৌধরি। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি। শুধু তাই নয় যোগ্যতা অর্জন পর্বে প্রথম হলেন সৌরভ। যোগ্যতা অর্জন পর্বে ৫৮৬ পয়েন্ট নিয়ে প্রথম হলেন সৌরভ। তবে সৌরভ পারলেও যোগ্যতা অর্জন করতে পারলেন না অভিষেক। ১৭ নম্বর…
Read More
আজ সারাদিন বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আজ সারাদিন বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বাড়তে থাকা অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেল বাংলা। গত রাত শুক্রবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কম বেশি কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে। ফলে বেশ কয়েকটি জায়গায় জল জমে গিয়েছে। আজ শনিবারও বৃষ্টি চলবে কলকাতা ও শহরতলিতে। আজ সারাদিন এই বৃষ্টির দাপট চলবে বলেই জানিয়েছে আবহওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপশ্চিম বঙ্গোপাসগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই এই বৃষ্টি হচ্ছে। তবে আপাতত ওড়িশা ওঅন্ধ্রপ্রদেশের দিকে সরে যাচ্ছে নিম্নচাপ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তরের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর,…
Read More
পর পর হতে থাকা ভুয়ো আধিকারিকদের ঘটনা রুখতে বড়ো ঘোষণা রাজ্যের তরফে

পর পর হতে থাকা ভুয়ো আধিকারিকদের ঘটনা রুখতে বড়ো ঘোষণা রাজ্যের তরফে

বিগত কয়েক মাস ধরে কলকাতার বুকে সামনে আসছে একের পর এক ভুয়ো আধিকারিকের ঘটনা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। উত্তাল হয়েছে গোটা বাংলার রাজনীতি মহলও। নাম জড়িয়েছে একাধিক উচুঁ তরের লোকেদের। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় ঘোষণা করা হল রাজ্যের তরফে। লাল ও নীলবাতি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র ১৪জন পদাধিকারী এই সুবিধে পাবেন। ভুয়ো নীল ও লাল বাতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আজ সেই নিয়েই নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নয়া নির্দেশিকায় দেখা যাচ্ছে, শুধুমাত্র ১৪ বিভাগের পদাধিকারীই এই নীল-লালবাতি গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন। এর আগে সংখ্যাটা ছিল…
Read More
মুম্বই হামলার কাণ্ডে বড় সাফল্য পেতে পারে ভারত

মুম্বই হামলার কাণ্ডে বড় সাফল্য পেতে পারে ভারত

বড় সাফল্য পেতে চলেছে ভারত। আজ থেকে বেশ কয়েক বছর আগে অভাবনীয় ঘটনার বড় এক অভিযুক্তকারীকে হেফাজতে পেতে চলেছে ভারত। ২৬/১১ কাণ্ডের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে হেফাজতে পেতে চলেছে ভারত। ওই ভয়াবহ হামলায় ২০১৩ সাল থেকে ১৪ বছর ধরে রানা আমেরিকায় জেল খাটছে। তাকে সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী রানার অপরাধ কোনওভাবেই জইশ-ই-মহম্মদ জঙ্গি নেতা মাসুদ আজহার, হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিন এবং লস্কর-ই-তইবার নেতা হাফিজ সইদের থেকে কম নয়। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের ফেডারেল কোর্টে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে বাইডেন প্রশাসন। উল্লেখ্য, ২৬/১১ কাণ্ডে আরেক ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলি ওরফে…
Read More
নতুন টিকা পেতে পারে ভারত

নতুন টিকা পেতে পারে ভারত

এবার করোনা সংক্রমণ রুখতে আরও এক টিকা পেতে পারে ভারত। যদিও এই টিকা এখনও ছাড়পত্র পায়নি ভারতের তরফে। এই টিকাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ভারত সরকার। কিন্তু অন্যদিকে কোভ্যাক্সন প্রকল্পের অধীনে ভারতকে ৭৫ লক্ষ মডার্না টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যদিও ভারতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা থাকায় এই টিকা কবে ভারতে আসবে তা এখনও পরিষ্কার নয়। মর্ডানাকে টিকা দেওয়ার ব্যাপারে নীতি আয়োগের আধিকারিক ভি কে পাল জানিয়েছেন, কোভিড টিকার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে মডার্না এবং ফাইজারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্র। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জনিত বিভিন্ন ব্যাপারে মামলা যাতে না হয়, সে জন্য…
Read More
এবার বাস মালিকদের পর আগামী মাসের প্রথম দিকে ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি সংগঠন

এবার বাস মালিকদের পর আগামী মাসের প্রথম দিকে ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি সংগঠন

করোনা আবহে নাজেহাল মানুষ একদিকে ভাড়া বৃদ্ধির দাবি তো একদিকে পেট্রোলের মূল্য বৃদ্ধি। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতে বেসরকারি বাস–মিনিবাসের পর এবার ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিল। ভাড়া বৃদ্ধির দাবিতে অগস্টের প্রথম সপ্তাহেই এই ধর্মঘট ডাকা হয়েছে। আগামী ২ অগস্ট সোমবার এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। এই ধর্মঘটে সামিল হতে চলেছে শহরের হলুদ এবং নীল সাদা ট্যাক্সিগুলি। তাদের সঙ্গী হয়েছে অ্যাপ ক্যাবও। সকলেই সামিল হচ্ছে এই ধর্মঘটে। ওলা–উবারের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি নিজেদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করছে বলে অভিযোগ উঠছে। পেট্রোল–ডিজেলের দাম এখন আকাশছোঁয়া। সেখানে ভাড়া না বাড়ালে ট্যাক্সি চালানো সম্ভব নয় বলে সংগঠনের পক্ষ…
Read More
তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা, দিল্লি সফরের আগেই নতুন দায়িত্বে মমতা!

তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা, দিল্লি সফরের আগেই নতুন দায়িত্বে মমতা!

দিন কয়েকের মধ্যেই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের সাংসদ। তাঁর সংসদীয় রাজনীতির জ্ঞান অসীম। তাঁর সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। তাই সর্বসম্মতিক্রমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হল।' অপর সাংসদ সুখেন্দশেখর রায় বলেন, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদীয় দলের সমস্ত সদস্য মিলে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী যেমন রয়েছেন, তেমনই তৃণমূলের সংসদীয় কমিটির…
Read More
মুখ্যমন্ত্রীর আগেই দিল্লিতে শুভেন্দু, অমিত শাহের সঙ্গে সাক্ষাতে বাড়ছে জল্পনা

মুখ্যমন্ত্রীর আগেই দিল্লিতে শুভেন্দু, অমিত শাহের সঙ্গে সাক্ষাতে বাড়ছে জল্পনা

পেগাসাস নিয়ে উত্তাল দিল্লির রাজনৈতিক মহল। এমতাবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করে, তাঁর কাছে বাংলার ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ শুক্রবার শুভেন্দু অধিকারী দিল্লিতে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বৈঠক শেষে বেরিয়ে শুভেন্দু বলেন, 'রাজ্যে এখনও ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে সেই বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছি।' এ দিকে, আগামী ২৬ জুলাই দিল্লি যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরের আগেই রাজধানীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে বাড়ছে জল্পনা।
Read More
ইস্তফা দিন অমিত শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধে! পেগাসাস বিতর্কে সরব রাহুল

ইস্তফা দিন অমিত শাহ, তদন্ত হোক মোদির বিরুদ্ধে! পেগাসাস বিতর্কে সরব রাহুল

জঙ্গিদের উপর নজরদারি রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা বিরোধীদের উপরে নজর রাখতে ব্যবহার করেছে কেন্দ্র৷ পেগাসাস কাণ্ডে মোদি সরকারকে এমনই তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তাঁর দাবি, ফোনে আড়ি পাতা কাণ্ডে স্পষ্ট জবাব দিক কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও ইস্তফা দাবি করেছেন তিনি৷ ফোনে আড়িপাতা কাণ্ডে এ দিন সংসদের বাইরে কংগ্রেস, শিবসেনা, ডিএমকে সাংসদদের সঙ্গে বিক্ষোভেও অংশ নেন রাহুল৷ পেগাসাস বিতর্ক সামনে আসার পরই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ, সেই তালিকায় রাহুল গান্ধিরও নাম রয়েছে৷ এ দিন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা বলেন, 'পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে…
Read More
আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

করোনার জেরে আইসিএসই এবং আইএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া নিয়ে চিন্তিত ছিল। কিন্তু বেশকিছু পরীক্ষার্থীর পক্ষ থেকে শারীরিকভাবে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যদিও করোনার প্রকোপে তাদের কথা ভেবেই পরীক্ষা নেওয়া হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান আগামীকাল অর্থাৎ ২৪ শে জুলাই দুপুর তিনটের সময় আইসিএসই এবং আইএসসি এর দশমএবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হবে। প্রথমবার এই দুই বোর্ডের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হচ্ছে। পরে যাতে উচ্চশিক্ষায় ব্যাঘাত না ঘটে তার জন্য ৩১ শে জুলাই এর মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল , সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার আগেই ফল প্রকাশিত করবে সিআইএসসি কর্তৃপক্ষ। করোনার…
Read More
রিলায়েন্স ইন্স্যুরেন্সের সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ বীমা পলিসি চালু করেছে। রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসিটি ৫ লক্ষ থেকে ১.৩ কোটি টাকার বীমা কভারেজের সাথে পাওয়া যাবে। যখন চিকিত্সা ব্যয় স্ট্যান্ডার্ড কভারের বাইরে চলে যায় এবং গ্রাহকদের ব্যয় বেড়ে যায় তখন এই স্বাস্থ্য কভারেজ সাহায্য করবে। পলিসিটি পৃথক বা পারিবারের সবার জন্য নেওয়া যেতে পারে, ১ থেকে ৩ বছরের মেয়াদে। পলিসিটিতে প্রথমবারের ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে।
Read More
অতুল অটো লিমিটেডের উদ্যোগ

অতুল অটো লিমিটেডের উদ্যোগ

অতুল অটো লিমিটেড এক পার্টনারশিপ গড়ে তুললো সিএসসি ই-গভার্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের ই-কমার্স ইনিশিয়েটিভ ‘সিএসসি গ্রামীণ ইস্টোর’-এর সঙ্গে। অতুল অটো লিমিটেড হল প্রথম থ্রী-হুইলার ওইএম যারা এরকম উদ্যোগে শামিল হলো। এর উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় ডিজিটাল অর্ডারিং ও ডেলিভারি ব্যবস্থার উন্নতি ঘটানো। এই পার্টনারশিপের আওতায় অতুল অটোর প্রোডাক্ট রেঞ্জ সিএসসি গ্রামীণ ইস্টোরের তালিকায় স্থান পাবে এবং গ্রামীণ এলাকায় গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবে ভিলেজ লেভেল এন্টারপ্রিনারদের (ভিএলই) মাধ্যমে। যৌথ ডিজিটাল লঞ্চ্‌ অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন ড. দীনেশ ত্যাগী (এমডি-সিএসসি এসপিভি), রাজা কিশোর (সিওও –সিএসসি গ্রামীণ ইস্টোর), নীরজ চন্দ্র (ডিরেক্টর, অতুল অটো লিমিটেড) ও পুষ্কর সিনহা (ভিপি সেলস অ্যান্ড মার্কেটিং, অতুল অটো…
Read More
রাজ্যে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৪৯৯

রাজ্যে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৪৯৯

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৯৭ শতাংশ। সকল জেলাগুলিতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।২৩ জুলাই থেকে মিলবে মার্কশিট। প্রথম বিভাগে ৩ লক্ষ্য ১৯ হাজার ৩৭৭ জন উর্তীর্ণ হয়েছে। গত ৭ জুন উচ্চ মাধ্যমিক বাতিল করা হয়। এরপরেই সিদ্ধান্ত হয় মূল্যায়নের পদ্ধতি। বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তাদের মধ্যে  ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন।  এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের…
Read More
কোচবিহার জেলা রাজনীতিতে কি এবার তাহলে “মিনি পুলওয়ামা” তত্ত্ব?

কোচবিহার জেলা রাজনীতিতে কি এবার তাহলে “মিনি পুলওয়ামা” তত্ত্ব?

ভোট মিটলেও রাজনৈতিক হিংসা কমার রেশ নেই কোচবিহারে। শুধু বিরোধীদল নয়, শাসকদল তৃণমুল কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃত্বরাও আক্রান্ত হচ্ছেন আজকাল। ভোটের পরে শাসকদলের শীর্ষ নেতৃত্বদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। বিধানসভায় কোচবিহারে শাসকদলের ভরাডুবির ফলে শাসকদলের নেতৃত্বে এক রাজনৈতিক শুন্যতা দেখা দিয়েছে। ফলে তৃণমুলের হেভিওয়েট নেতাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখান থেকেই ভাবমুর্তি পুনরুদ্ধারের জন্য এই আক্রমণের নাটক হচ্ছে নাতো? প্রতিটি আক্রমণের ঘটনাকে ‘মিনি পুলয়ামা’ বলে ইতিমধ্যে আড়ালে আবডালে আলোচনা শুরু হয়েছে। কেননা, এইসব আক্রমণের ঘটনাগুলিতে শাসকদলের আক্রান্তরা যতই বিরোধীদের দিকে আঙুল তুলুক না কেন দলের অভ্যন্তরেই এগুলি সাজানো ঘটনা বলে অনেকেই দাবি করছেন।…
Read More