18
Jun
করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়ে। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় একাধিক তীর্থস্থান। এই পরিস্থিতিতেই দীর্ঘ সময় ধরেই বন্ধ ছিল পুরীর মন্দির। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলতে চলেছে পুরীর মন্দির। উলটো রথ কাটলে ২৬ জুলাইয়ের পর পারে এই মর্মে ওড়িশা সরকারের কাছে প্রস্তাব পাঠাল পুরীর মন্দির কর্তৃপক্ষ। তবে তখনও মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের বেশকিছু কোভিডবিধি মানতে হতে পারে। আপাতত ওড়িশায় ভিনরাজ্যের বাসিন্দারা প্রবেশ করুন এটা চাইছেন না সে জেলার প্রশাসকরা। মন্দির প্রশাসকমণ্ডলী সূত্রে খবর, যাঁদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে, তাঁদের টিকার সার্টিফিকেট দেখে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতে পারে। ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও ভিতরে…
