editor

11195 Posts
বিশ্ব পরিবেশ দিবসে জিকা র উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবসে জিকা র উদ্যোগ

বিশ্বজুড়ে দেশগুলি সচেতনতা বাড়াতে এবং অপূরণীয় প্রাকৃতিক সম্পদ রক্ষায় ব্যবস্থা নিতে মানুষকে উৎসাহিত করতে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘ইকোসিস্টেম পুনরুদ্ধার’ এর প্রতিধ্বনি দেয় যে মানুষেরা কীভাবে তাদের পরিবেশ পুনরুদ্ধারের দিকে কার্যকরী পদক্ষেপ নেয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিকা) তার সমর্থিত প্রকল্পগুলির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ করে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে অব্যাহত রাখে, পরিষ্কার শক্তি, পরিবহন ও অবকাঠামোতে সক্রিয়ভাবে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো সমিতিগুলি এমন কয়েকটি পদক্ষেপ যা অবদান রাখতে পারে ইকোসিস্টেম পুনরুদ্ধার করতে। ভারতে জিকার সমস্ত উদ্যোগ এবং প্রকল্পের অন্তর্নিহিত উদ্দেশ্য হ'ল এর পরিবেশকে সহজতর করা ও শক্তিশালী করা…
Read More
একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেওপরিশ্রমের পারিশ্রমিক পেলেন অভিনেত্রী সায়নী ঘোষ

একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেওপরিশ্রমের পারিশ্রমিক পেলেন অভিনেত্রী সায়নী ঘোষ

নেত্রী হওয়ার সফরটা কঠিন ছিল। ভোটে জেতেননি তিনি। তাও কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই তাঁর প্রমান দিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হলেও তিনি তাঁর পরিশ্রমের পারিশ্রমিক পেলেন অভিনেত্রী সায়নী ঘোষ। যুব তৃণমূলের সভাপতি পদে নিয়ে আসা হল অভিনেত্রী-রাজনীতিক সায়নী ঘোষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতার স্তরে উন্নীত হওয়ার পরেই সেই জায়গায় এলেন সায়নী ঘোষ। তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইটিটিইউসি-র রাজ্য সভাপতির পদ পেয়েছেন। রাজ চক্রবর্তী তৃণমূলের কালচারাল প্রেসিডেন্ট মনোনীত হলেন। অভিনেত্রী থেকে তৃণমূলের যুব সভাপতি। নিঃসন্দেহে এ এক দারুণ উত্তরণ। এই ক-দিন আগে পর্যন্তও তাঁর…
Read More
বড় দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বড় দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গুঞ্জন ছিল আগেই এবার তা সত্যি হল। বড় পদে উত্তীর্ণ হলেন তিনি। এবার একুশের বিধানসভা ভোটে বড় সাফল্য এসেছে। রাজ্য বিধানসভা ভোটে বড়সড় সাফল্যের পর শনিবার প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলে এবার গুরুদায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদোন্নতি হল তাঁর। জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য যুব তৃণমূল সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। এর পর রাজ্য যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক।  যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায়। তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। সেই ব্যক্তিকে দলের নানাবিধ শীর্ষপদ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন মমতা। এবার সেই মুকুলের পদে…
Read More
করোনাকালে মুকেশ আম্বানি নিজের পুরো বেতন দিলেন দেশের সাহায্যে

করোনাকালে মুকেশ আম্বানি নিজের পুরো বেতন দিলেন দেশের সাহায্যে

দেশে কোরোনার ধাক্কায় বিদ্ধস্ত গোটা দেশ। দেশের এই পরিস্থিতিতে দেশের মানুষদের পাশে দাঁড়িয়েছে অনেকে। এই সাহায্যের তালিকায় বলিউড এর অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরাই তাদের নাম লিখিয়েছে। এই তালিকায় নাম জুড়লেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি তথা এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে পরিচিত৷ করোনাকালীন পরিস্থিতিতে বিগত আর্থিক বর্ষে কোনও বেতন নেননি তিনি। বরং করোনা মোকাবিলায় পুরোটাই দান করে দিয়েছেন। তাঁর বেতনের মোট বার্ষিক প্যাকেজ ১৫ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষের নিজের বেতনের পুরোটাই করোনা মোকাবিলায় উৎসর্গ করলেন তিনি। তালিকায় বর্তমানে ১২ নম্বর স্থানে রয়েছে আম্বানির নাম৷
Read More
আলাপন ইস্যুতে বেশ ধাক্কা খাওয়ায় এবার কড়া নিয়ম জারি কেন্দ্রের

আলাপন ইস্যুতে বেশ ধাক্কা খাওয়ায় এবার কড়া নিয়ম জারি কেন্দ্রের

তোলপাড় রাজ্য রাজনীতি। ধন্ধ উঠল এবার চরমে। রাজ্যের মুখ্যসচিবকে ঘিরে রাজ্য ও কেন্দ্র সরকারের সংঘাত। সবে মাত্রই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব পদে আরও তিন মাসের মেয়াদ বেড়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এই কয়েকদিনের ব্যবধানের মাঝেই বদলির জন্য কেন্দ্র সরকার তরফে ডাক এসেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য সরকার। এই বিতর্কে আরও কড়া হল কেন্দ্র। অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার অফিসারদের আমলাদের অবসরের পর পুনর্নিয়োগের ক্ষেত্রে নিয়ম কঠোর করল কেন্দ্র। এবার থেকে অবসরপ্রাপ্ত আমলাদের সরকারি পদে পুনর্নিয়োগের ক্ষেত্রে জারি হল কড়া নির্দেশিকা৷ ইতিমধ্যেই রাজ্যগুলোকে নির্দেশিকা পাঠিযে দিয়েছে কেন্দ্র। এখন থেকে অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার অফিসারদের অবসরের পর…
Read More
এবার তৈরী হবে এই ছবির সিক্যুয়েল

এবার তৈরী হবে এই ছবির সিক্যুয়েল

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ জল্পনায় বিরতি ঘটিয়ে আবার ফিরে আসছে দর্শকদের মন ছোঁয়া ছবির সিক্যুয়েল। দর্শকদের র পাশাপাশি বক্স অফিসেও বিস্তর লক্ষীলাভ করেছিল এই ছবি। সিক্যুয়েল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। এবার আসতে চলেছে এ ' ওহ মাই গড ২'। ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড'। হলিউডের বিখ্যাত ছবি The Man Who Sued God-এর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল এই ছবি। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আউটডোরে কোন কোন লোকেশনে শ্যুটিং সারা হবে তা নিয়েও চলছে বিস্তর পরিকল্পনা। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং।…
Read More
ব্যাঙ্ককর্মীদের অনুমতি মিলল রেলের তরফে

ব্যাঙ্ককর্মীদের অনুমতি মিলল রেলের তরফে

অনুমতি চাওয়া হয়েছিল অনেকবার। অনুমোদন চাওয়া হয়েছিল রাজ্যের তরফে। রেলের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য। অবশেষে শেষ পর্যন্ত অনুমোদন মিলেছে রেলের তরফে। ব্যাংক কর্মীরা স্টাফ স্পেশাল ট্রেন ছাড়ার অনুমতি পেয়েছেন। অনুমতি দিয়ে রেল জানিয়েছিল মান্থলি কেটেই ব্যাংক কর্মীদের যাতায়াত করতে হবে। সেই মতই আজ থেকে ব্যাংক কর্মীরাও স্পেশাল ট্রেনের সওয়ার হতে পারছেন। স্টেশন ম্যানেজার টিটি সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের কাছেপূর্ব রেলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এই অনুমতি পাঠিয়েছেন। অন্যদিকে, সংক্রমণ খানিকটা নিম্নমুখী হতেই আবার কবে থেকে রেল পরিষেবা চালু করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে রেল কিছু সদর্থক ইঙ্গিত দিতে না পারলেও রাজ্য সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে।
Read More
দৈনিক মৃত্যুর সংখ্যা চিন্তায় রাখছে চিকিৎসক মহলকে

দৈনিক মৃত্যুর সংখ্যা চিন্তায় রাখছে চিকিৎসক মহলকে

সুস্থতার পথে দেশ। গত দু'মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড সংক্রমণ দেখল ভারত। সংক্রমণ রুখতে লকডাউন এবং কড়া বাধানিষেধের পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্য। এবার ধীরে ধীরে তারই সুফল মিলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। ৬ এপ্রিলের পর দৈনিক আক্রান্তর সংখ্যা এটাই সবচেয়ে কম। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮। বাড়ছে সুস্থতার হারও। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার…
Read More
আবার অসুস্থ হলেন কিংবদন্তি অ্যাথলিট

আবার অসুস্থ হলেন কিংবদন্তি অ্যাথলিট

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও আবার অসুস্থ হলেন তিনি৷ ভাল নেই তিনি। হঠাৎ শরীরের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হল এশিয়ান গেমসের ৪০০ মিটারে সোনাজয়ী দেশের একমাত্র স্প্রিন্টারকে। এখনও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি৷ কিছু দিন আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মিলখা সিং। পরিবারের অনুরোধে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে৷ এ দিকে মিলখা সিং-এর স্ত্রী নির্মল কাউরও মোহালির হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর নিউমোনিয়ার লক্ষণ ছিল। তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করায়, এখনও আইসিইউ-তেই রাখতে হয়েছে। কিংবদন্তি অ্যাথলিটের ছেলে তথা নামকরা গলফার জীব মিলখা সিং বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই দুবাই থেকে উড়ে এসেছিলেন।…
Read More
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদা থেকে আলিপুরদুয়ার গামী একটি ট্রেন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদা থেকে আলিপুরদুয়ার গামী একটি ট্রেন

শুক্রবার সকালে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাবার পথে নকশালবাড়ির অটল চা বাগানের কাছে ট্রেনের গার্ড দেখতে পান ট্রেনের একটি বাতানুকূল কামরার চাকায় জ্বলছে আগুন। তৎক্ষণাৎ তিনি বিষয়টি চালককে জানান। চালক বিপদ বুঝতে পেরে তৎক্ষনাৎ নকশালবাড়ি এবং বাগডোগরা স্টেশনে খবর দিয়ে জরুরী পরিষেবা চায়। বিপদ বুঝে চালক ট্রেনটিকে অটল চা-বাগানে থামিয়ে দেন। ট্রেনের চাকায় আগুনের খবর যাত্রীদের কানে পৌছতেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দেন। এরপর বাগডোগরা স্টেশন থেকে চালককে জানানো হয় ট্রেনটিকে এগিয়ে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসতে, বাগডোগরা স্টেশনে জরুরি পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা করে রাখে রেল। মাটিগাড়া এবং শিলিগুড়ি দমকলের ইঞ্জিন থেকে শুরু করে রেলের প্রোটেকশন ফোর্স সমস্ত রকম জরুরী…
Read More
বৃষ্টির জলে বাঁশের সাঁকো ভেঙ্গে পরায় প্রান হাতে নদী পার হতে হচ্ছে খলসি ঘাটের বাসিন্দাদের

বৃষ্টির জলে বাঁশের সাঁকো ভেঙ্গে পরায় প্রান হাতে নদী পার হতে হচ্ছে খলসি ঘাটের বাসিন্দাদের

বৃষ্টির জলে খলসি ঘাটের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় শেরপুর অঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। জেলা পরিষদের তরফ থেকে জানানো হয় অর্থের অভাবে পাঁকা সেঁতু নির্মান করা যাচ্ছে না। বর্ষার পর সেতু নির্মানের কাজ করা হতে পারে। আপাতত ওই এলাকার মানুষকে কষ্ট করেই শহরে আসতে হবে জানিয়েছেন জেলা পরিষদের সদস্য পূর্নেন্দু দে। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ। রায়গঞ্জ ব্লক থেকে শেরপুর গ্রাম পঞ্চায়েতের দূরত্ব মাত্র ১০ / ১৫ কিলোমিটার। এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ নইলে শ্রমিকের কাজ করে সংসার চালান। এই এলাকার মানুষকে কুলিক নদী পাড় করে শহরে আসতে হয়। নদীর উপর কোনো পাঁকা সেতু না থাকায় গ্রামের মানুষ…
Read More
মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন একাধিক সংগঠন

মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন একাধিক সংগঠন

করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্য সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকালে অল ইন্ডিয়া DSO, অল ইন্ডিয়া DYO ও অল ইন্ডিয়া MSS-এর পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় ফালাকাটা নতুন চৌপথিতে। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (MSS) এর আলিপুরদুয়ার জেলা ইনচার্জ কাকলি মোহন্ত বলেন, "করোনা পরিস্থিতিতে যেখানে ভ্যাকসিন, অক্সিজেনের প্রয়োজন, গরিব মানুষের খাদ্যের প্রয়োজন, সেখানে রাজ্য সরকার মদের দোকান খোলার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র ধিক্কার জানাই এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি রাজ্যে অবিলম্বে মদ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি।"
Read More
ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে স্বাস্থ্য দপ্তর

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে স্বাস্থ্য দপ্তর

অক্সিজেনের অভাব মেটাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে স্বাস্থ্য দপ্তর। শুক্রবার ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগের নেতৃত্বে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ পরিদর্শনে যান। ইতিমধ্যেই অক্সিজেন প্ল্যান্টের বেশকিছু সরঞ্জাম ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে পৌঁছে গিয়েছে। অক্সিজেন প্ল্যান্টের কাজ খতিয়ে দেখার পাশাপাশি কি কি সরঞ্জাম এসেছে সেসমস্ত বিষয়গুলি খতিয়ে দেখলেন ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেনের ব্যাপক চাহিদা বেড়ে গিয়েছে। পরিমান কম থাকায় চরম সমস্যা দেখা দিয়েছে জেলার হাসপাতালগুলোতে। অক্সিজেনের সমস্যা মেটাতে স্বাস্থ্য দপ্তর ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মানের উদ্যোগ নিয়েছে। হাসপাতালের পিছনে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে।…
Read More
অবশেষে মুক্তি পেল এই ওয়েব সিরিজ

অবশেষে মুক্তি পেল এই ওয়েব সিরিজ

অবশেষে প্রতীক্ষার অবসান হল। আবারও খবরের শিরোনামে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বহু বিতর্কের মাঝেই সবাইকে চমকে দিয়ে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজে। কোনওরকম ঘোষণা ছাড়াই আচমকাই মুক্তি পেল বহু প্রতীক্ষিত দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্মে দিব্যি স্ট্রিমিং শুরু হয়ে গেছে। দর্শকের সামনে হাজির করার পিছনে দায়ী একমাত্র অ্যামাজন প্রাইম ভিডিও কর্তৃপক্ষ। প্রতীক্ষিত সময়ের আগে নতুন সিজনের দেখা পেয়ে যারপরনাই অবাক অনুরাগীরা। সাম্প্রতিক সময়ে 'দ্য ফ্যামিলি ম্যান ২' এর মুক্তি ঘরে শুরু হয়েছিল বিতর্ক। এই ওয়েব সিরিজে তামিল মানুষদের ভাবাবেগ আহত বলে দাবি করেন রাজ্যসভার সদস্য ভায়কো। বিতর্কের জল গড়ায় বহুদূর। দাবি…
Read More