editor

11195 Posts
কোর্বেভ্যাক্স: ভারতে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা টিকা

কোর্বেভ্যাক্স: ভারতে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা টিকা

ভারতে দ্রুত টিকাকরণ ক্রিয়া কয়েকটি টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। 'কোর্বেভ্যাক্স' টিকাটি বায়োলজিক্যাল- ই সংস্থার তৈরি। ভারতের বাজারে যেসব ব্যবহার চলছে তার মধ্যে এই টিকা সব থেকে সস্তা হতে পারে বলে জানা গেছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পরে আগস্ট মাস থেকে এই টিকার উৎপাদন শুরু হওয়ার কথা। তার জন্য দেড় হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের। আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোর্বেভ্যাক্সেরও দুটি টিকা নিতে হবে। সূত্রে খবর এই টিকা দুটি দাম হতে পারে একটি ৪০০ টাকার কম, সেখানে কোভিশিল্ডের টিকার দাম ৩০০ থেকে ৪০০ টাকা। রাশিয়ার স্পুটনিক ভি টিকার দাম প্রায় ১,০০০…
Read More
কোভিড চিকিৎসায় শুরু হল নিকলসামাইড ওষুধের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

কোভিড চিকিৎসায় শুরু হল নিকলসামাইড ওষুধের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

করোনা মোকাবিলায় অ্যান্টি-হেলমিনিটিক ড্রাগ নিকলসামাইড-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এবং লাক্সাই লাইফ সায়েন্সেস।  হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের জন্য এই নিকলসামাইড ওষুধটি কতটা কার্যকরী হবে, তা জানতে শুরু হল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল  ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী লাক্সাই লাইফ সায়েন্সেসের সিইও রাম উপাধ্যায়।  কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  এতদিন নিকলসামাইড ওষুধটি ফিতাকৃমির সমস্যার জন্য বড় ও ছোটদের খাওয়ানো হতো। ওষুধটি করোনা ভাইরাসকে কাবু করতে কতটা সক্ষম, তা জানতে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। এবার শুরু হল দ্বিতীয় পর্যায়।  বিজ্ঞান ও প্রযুক্তি…
Read More
করোনাকালে বাড়ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের গুরুত্ব

করোনাকালে বাড়ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের গুরুত্ব

আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। করোন পর্বে সারা বিশ্বেই খাদ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের খাদ্য এবং কৃষি বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই দিন পালন করা হয়ে থাকে। ২০১৮ সালের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় এই দিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের থিম আগামীর জন্য আজই খাদ্য সুরক্ষা প্রয়োজন। ফসল উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, সঞ্চয়, বিতরণ, প্রস্তুতি এবং বিক্রির সব উপায় হিসেবে খাদ্য প্রতিটি পর্যায়েই নিরাপদ রয়েছে কি না তা খাদ্য সুরক্ষা নিশ্চিত করে। খাবারে ভাইরাস, ব্যাক্টেরিয়া সহ অন্যান্য জীবাণু থেকে প্রায় ২০০ রকমের রোগ হয়ে থাকে। প্রতি বছর ৬০০ মিলিয়ন মানুষ এই কারণে রোগাক্রান্ত হয়ে…
Read More
পাটনার পর এবার দিল্লিতে শুরু হল ছোটদের ওপর কোভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল

পাটনার পর এবার দিল্লিতে শুরু হল ছোটদের ওপর কোভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল

তৃতীয় ওয়েভে বেশি করে আক্রান্ত হতে পারে বাচ্চারা জানিয়েছেন চিকিৎসক মহল। তাই এবার বড়োদের পর এবার পরীক্ষা শুরু বাচ্চাদের ভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল। ভারত বায়োটেক দ্বারা নির্মিত কোভ্যক্সিন ছোটোদের জন্য কতটা কার্যকরী, সেই তথ্য জানতেই এবার আজ সোমবার থেকে দিল্লির এমসে শুরু হল ছোটোদের কোভ্যক্সিনের ট্রায়াল। পাটনার এইমসে এই ট্রায়াল কিছুদিন আগেই শুরু হয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে দিল্লি এইমস। আজ থেকে এমসে ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার ট্রায়াল শুরু করা হল। এবার ছোটদের টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হল। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এরইমধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাতে শিশুদের সংক্রমণ…
Read More
স্বস্তির খবর: ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

স্বস্তির খবর: ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

আশা জাগাচ্ছে দেশের করোনার গ্রাফ। দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমে এল ১ লক্ষের কাছে। গত ২ মাসে এই প্রথম। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। ৫ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লক্ষ পেরিয়েছিল। তার পর তা পৌঁছে গিয়েছিল ৪ লক্ষে। কমতে কমতে সোমবার ফের এক লক্ষের দোরগোড়ায় নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে দেশে এখন পর্যন্ত করোনার দাপটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৯,০৯,৯৭৫ জনে। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা রয়েছে ২,৭১,৫৯,১৮০ জন। একদিনে করোনার…
Read More
নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি হবে অস্বস্তিকর গরম থেকে

নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি হবে অস্বস্তিকর গরম থেকে

নির্দিষ্ট সময়ের আগেই এল বৃষ্টি। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল রাজ্যবাসী। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের জেরে নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। বিকেল-সন্ধ্যার দিকে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিকর আবহাওয়া পেয়েছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আজ দিনের কলকাতা…
Read More
নতুন অতিথির আগমন ঘটলো রাজপরিবারে

নতুন অতিথির আগমন ঘটলো রাজপরিবারে

খুশির খবর। তিন বছর আগে বিয়ে করে রাজপরিবারে এসেছিলেন তিনি। এবার তিনি তার পরবর্তী জীবনে পদার্পণ করলেন। দ্বিতীয়বার মা হলেন তিনি। এক ফুটফুটে কন্যাসন্তানের  জন্ম দিলেন মেগান মর্কেল। খুশির হাওয়া এল ব্রিটেনের রাজপরিবারে। সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল -এর সংসারে এল নতুন অতিথি। নিজেদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান। মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন। রানি এলিজাবেথ এবং প্রিন্স হ্যারির মা প্রয়াত প্রিন্সেস ডায়না- দুজনের নাম মিলিয়ে রাজ পরিবারের নতুন অতিথির নামকরণ করা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর। বিশ্বজুড়ে অনেকেই প্রিন্স হ্যারি এবং মেগানকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যে হ্যারি-মেগানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ব্রিটেনের…
Read More
রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

সম্প্রতি কদিন আগেই বাংলার বুকের ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর ভেসে গেছে কয়েকটি গ্রাম বহু মানুষ ঘর ছাড়া। এবার এই ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ানম করতে আজ বাংলায় আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব সহ অন্যান্য আধিকারিকরা। এ ছাড়াও কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন। ৩ দিনের সফরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন এই কেন্দ্রীয় দল এবং রিপোর্ট সংগ্রহ করবেন। পরিদর্শন সেরে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা। হাওড়ার ডুমুরজলা…
Read More
ভ্যাকসিন কেনার জন্য ভিক্ষা চাই: চিত্র জলপাইগুড়ি শহরে

ভ্যাকসিন কেনার জন্য ভিক্ষা চাই: চিত্র জলপাইগুড়ি শহরে

অভিযোগ প্রশাসনের কাছে, দাবি করেও ভ্যাকসিন পাচ্ছেন না স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাই বেসরকারি ভাবে ভ্যাকসিনের জন্য থালা বাটি নিয়ে ভ্যাকসিনের অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে। জলপাইগুড়ির কদমতলা দূর্গা বাড়ির কাছে শনিবার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভ্যাকসিনের দাবিতে থালা বাটি নিয়ে পথে বসেন। সংস্থার সম্পাদক অংকুর দাস বলেন, 'আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে শববাহী গাড়ির পরিষেবা যেমন দিচ্ছি, করোনা আক্রান্ত পরিবার গুলির পাশে দাঁড়াচ্ছি, দুস্থ মানুষের জন্য পৌঁছে দিচ্ছি খাদ্য সামগ্রী, ভবঘুরেদের হাতে তুলে তুলে দিচ্ছি রান্না করা খাবার। ফলে যখন তখন আমরাও করোনা আক্রান্ত হতে পারি। তাই মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন কে আবেদন করেছিলাম ভ্যাকসিনের জন্য। কিন্তু প্রশাসন…
Read More
অক্সিজেন প্লান্ট বসাতে গড়িমসি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

অক্সিজেন প্লান্ট বসাতে গড়িমসি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রকল্প কার্যত বিশ বাঁও জলে।করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে অক্সিজেনের বিপুল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিকেলে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এখনও একটিরও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আর এই নিয়েই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের বিরোধ চরমে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বক্তব্য, অক্সিজেনের চাহিদা মারাত্মকভাবে বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখেই এখানে দুটি অক্সিজেন প্ল্যান্টের কাজই যুদ্ধকালীন তৎপরতায় করতে বলা হয়েছিল। কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঢিলেমির জন্যই দ্বিতীয় ঢেউ দূরে থাক করোনার তৃতীয় ঢেউতেও এখানকার প্ল্যান্ট তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে।
Read More
শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, ধৃত ৫

শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, ধৃত ৫

রাজ্যে নৈশ কার্ফুকে কাজে লাগিয়ে ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা হল রবি বর্মন, এম ডি কালাম, এম ডি জাকির, এম ডি বাপ্পা এবং প্রদীপ দাস ওরফে পল্টু। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রবি বর্মন কোচবিহারের বাসিন্দা এবং বাকিরা শিলিগুড়ির। ধৃতদের হেফাজত থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা শিলিগুড়ির মিলন পল্লী এলাকাতে বড় ধরনের ডাকাতির ছক কষেছিল। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে পুলিশ ধৃতদের রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে এই চক্রের বড়…
Read More
গঙ্গায় ভেসে আসা মৃতদেহ নিয়ে আতঙ্ক মালদহে

গঙ্গায় ভেসে আসা মৃতদেহ নিয়ে আতঙ্ক মালদহে

মানিকচক ব্লকের ভুতনি থানা হীরানন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুর গঙ্গার ঘাটে ভেসে আসলো দুটি মৃতদেহ। করোনায় আক্রান্ত হয়ে ওই দুটি মৃতদেহ ভিন রাজ্য থেকে নদীপথে ভেসে এসেছে মালদার ভুতনি এলাকার গঙ্গা নদীতে, এমনটাই অনুমান জেলা পুলিশ ও প্রশাসনের। শনিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় এলাকার জেলেদের। এরপরই খবর পৌঁছায় ভুতনি থানায়। অবশেষে পুলিশ ও প্রশাসনের কর্তারা হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুর গঙ্গার ঘাটে ওই মৃতদেহ উদ্ধারের জন্য তদারকির কাজ শুরু করেন। দেহ দুটি মধ্য বয়স্ক পুরুষের বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিকে এই ঘটনায় গোটা জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশে গঙ্গায় করোনার মৃতদেহের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।…
Read More
‘সামাজিক মাধ্যমে যখন তখন সব কথা বলা যায় না’

‘সামাজিক মাধ্যমে যখন তখন সব কথা বলা যায় না’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনকে সাফ জানিয়ে দিলেন, “এভাবে সামাজিক মাধ্যমে যখন তখন সব কথা বলা যায় না।” দলের সাংগঠনিক বৈঠকে ফেসবুক লাইভ নিয়ে দলনেত্রীর কাছে একপ্রকার ধমক খেতে হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। প্রথমদিকে দলে কোনও পদ ছিল না তার। নতুন করে জনপ্রিয়তা দেয় এই ‘ফেসবুক লাইভ’। কারণে অকারণে মাঝে মাঝেই ফেসবুক লাইভে আসতে দেখা গিয়েছে তাঁকে। আর সব ক্ষেত্রেই তাঁর ভিডিওগুলি চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এসবের মধ্যে ফেসবুকে মদনবাবু অনেক সময় বেফাঁস কথাবার্তাও বলেছেন। যা অনেক সময়ই দলকে অস্বস্তিতে ফেলে দেয়। গতরাতে ফেসবুক লাইভে এসে মদন মিত্র প্রকাশ্যেই বলে বসেন, “কামারহাটির পুর প্রশাসকের দায়িত্ব আমাকে দায়িত্ব দিয়ে দেখুন।…
Read More
কবীর বেদির সঙ্গে কথোপকথন

কবীর বেদির সঙ্গে কথোপকথন

প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে দ্য রাইট সার্কেলের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা কবীর বেদির আত্মজীবনী-নির্ভর (‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’) একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে কবীর বেদির সঙ্গে আলোচনা করেন কলকাতার ‘এহ্‌সাস’ নারী শ্রীমতি নীলিমা আগরওয়াল। ‘দ্য রাইট সার্কেল’ হল প্রভা খৈতান ফাউন্ডেশনের একটি ইংরেজি সাহিত্য বিষয়ক উদ্যোগ। গুয়াহাটির এই প্রশ্নোত্তর-ভিত্তিক অধিবেশনে লেখক, আলোচক, সাহিত্য অনুরাগী ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশ হয়েছিল।  আত্মজীবনীমূলক ‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’ গ্রন্থটিতে অভিনেতা কবীর বেদির বর্ণময় জীবন এবং বলিউড, হলিউড ও ইউরোপের অভিনয় জগতের নানাদিকে আলোকসম্পাত করা হয়েছে। প্রসঙ্গত, প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগ ‘দ্য রাইট সার্কেল’ বিশেষ আলোচনাসভার…
Read More