editor

10323 Posts
‘কোলগেট ফর ডায়াবেটিকস’ টুথপেস্ট

‘কোলগেট ফর ডায়াবেটিকস’ টুথপেস্ট

ডায়াবিটিস রোগীদের জন্য কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড এক বিশেষ টুথপেস্ট নিয়ে এসেছে – ‘কোলগেট ফর ডায়াবেটিকস’। ডায়াবিটিস ম্যানেজমেন্ট ও ওরাল হেলথ ম্যানেজমেন্টের দিকে নজর রেখে আনা এই টুথপেস্ট ডায়াবিটিস রোগীদের ওরাল হেলথ সংক্রান্ত সমস্যার সমাধানে সাহায্য করবে। ডায়াবিটিস ও ওরাল হেলথের মধ্যে সংযোগের ব্যাপারে একটি সমীক্ষা চালিয়েছিল রিসার্চ সোসাইটি ফর দ্য স্টাডি অফ ডায়াবিটিস ইন ইন্ডিয়া (আরএসএসডিআই) ও ইন্ডিয়ান সোসাইটি অফ পিরিয়োডন্টোলজি (আইএসপি)। ওই সমীক্ষা থেকে জানা গেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে সঠিক ওরাল কেয়ার সলিউশন খুবই গুরুত্ত্বপূর্ণ। ‘কোলগেট ফর ডায়াবেটিকস’ টুথপেস্টে রয়েছে মধুনাশিনী, নিম, জাম বীজের নির্যাস ও আমলার মতো উপাদানের সংমিশ্রণ। এফডিএ অনুমোদিত এই আয়ুর্বেদীয় মিশ্রণ অনলাইন…
Read More
হোলির আনন্দে অ্যামন্ডস

হোলির আনন্দে অ্যামন্ডস

রঙের উৎসব হোলি ভারতে এক জনপ্রিয় উৎসব হিসেবে গণ্য হয়ে থাকে। হোলির আনন্দে পরিবারের সকলে একত্রিত হন, বাড়িতে আসেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব। সেইসঙ্গে সকলে মিলে মিষ্টি ও স্ন্যাকস-সহ কতরকম খাওয়া-দাওয়া তো হয়েই থাকে। বেহিসেবি খাওয়া-দাওয়ার কারণে অবশ্য স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়ে, তবে উৎসবের সময়ে খাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার কথা কারোরই তেমন মনে থাকেনা। সেইজন্য, এবারের হোলির সময়ে অতিরিক্ত ক্যালোরি বিশিষ্ট বা অপরিপূর্ণ খাদ্যের পরিবর্তে অ্যামন্ডস বেছে নিয়ে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা ভাবা যেতে পারে। বলিউড অভিনেত্রী সোহা আলি খান, সুপরিচিত ফিটনেস অ্যান্ড সেলিব্রিটি ইনস্ট্রাকটর ইয়াসমিন করাচিওয়ালা, ম্যাক্স দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী ও…
Read More
ভিআই ভার্চুয়াল সার্ভিস বট (ভিআইসি) এবার হোয়াটসঅ্যাপেও

ভিআই ভার্চুয়াল সার্ভিস বট (ভিআইসি) এবার হোয়াটসঅ্যাপেও

ভিআই আরেকটি ইন্ডাস্ট্রি ফার্স্ট সার্ভিস চালু করল তাদের গ্রাহকদের জন্য। এবার রিচার্জ বা বিল জমা দেওয়ার কাজ যে কোনও সময়ে বা যে কোনও স্থানে করতে পারবেন ভিআই গ্রাহকরা, এআই-পাওয়ার্ড ভার্চুয়াল এজেন্ট ভিআইসি-র মাধ্যমে ডিজিটাল অ্যাসেটস-এ, এমনকি হোয়াটসঅ্যাপেও। এই ডিজিটাল পেমেন্টস সার্ভিসের সুবিধা ভিআই পোস্টপেড ও প্রিপেড গ্রাহকরা পাবেন সকল পেমেন্ট গেটওয়ে ও ইউপিআই ব্যবহার করে। যেকোনও প্রিপেড প্যাক ভিআই প্রিপেড গ্রাহকরা রিচার্জ করতে পারবেন ভার্চুয়াল এজেন্ট ভিআইসি ও হোয়াটসঅ্যাপে। বিগত বছরে দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ভিআই তাদের সার্ভিস চ্যাটবট ভিআইসি এনেছিল হোয়াটসঅ্যাপে। ভিআই গ্রাহকরা পরিষেবা সংক্রান্ত নানারকম সুবিধা ভিআইসি-র মাধ্যমে দ্রুততার সঙ্গে পেতে পারেন, যেমন বিল পেমেন্ট, রিচার্জ, প্ল্যান…
Read More
বড় ঘোষণা নির্বাচন কমিশনের

বড় ঘোষণা নির্বাচন কমিশনের

বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের একুশে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল। ভোট চলাকালীন কোনও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। এই পদক্ষেপের কথা জানিয়েছেন রাজ্যের মুক্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ কর পুরকায়স্থকে পশ্চিমবঙ্গে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করে মমতা সরকার। স্বচ্ছ ভোটের স্বার্থেই এই বদলি বলে কমিশ সূত্রে খবর।
Read More
এবার করোনা আক্রান্ত মিস্টার পারফেকশানিস্ট

এবার করোনা আক্রান্ত মিস্টার পারফেকশানিস্ট

এবার করোনা আক্রান্ত – এর তালিকায় নাম জুড়ল বলিউড সুপারস্টার মিস্টার পারফেকশানিস্ট আমির খানের। হ্যাঁ এবার করোনার কবলে পড়েলেন আমির। এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন উনি। চিকিৎসকের পরামর্শমতো সব ধরনের নিয়ম মেনে চলছেন। ভালো আছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলেছেন আমির। 
Read More
প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অন্যান্য কিছু বিধানসভার পাশাপাশি মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বাকী দুটি ইটাহার ও করণদিঘী বিধানসভা আসনের পার্থী ঘোষণা করে। ইটাহারে পার্থী করা হয়েছে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বাসিন্দা অমিত কুমার কুন্ডুকে ও করণদিঘীতে পার্থী করা হয়েছে সুভাষ সিনহাকে। অমিত কুমার কুন্ডু ইটাহার বিধানসভা সহ জেলায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিজেপির ট্রেড সেলের উত্তর দিনাজপুর জেলার কো-কনভেনরের পদে ছিলেন। স্বাভাবিক ভাবে পার্থী ঘোষনা হতেই উচ্ছাসে মেতে…
Read More
প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই শঙ্কর ঘোষ ও অন্যান্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে

প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই শঙ্কর ঘোষ ও অন্যান্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে

উন্নয়ন হবে, কেন্দ্র রাজ‍্য এবং পুরনিগমে এক সঙ্গে দখন করেই উন্নয়নের পারদ ছড়িয়ে দিবে বিজেপি দাবি শঙ্করের।শঙ্করবাবু ও অন‍্যান‍্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে, প্রচারের ধরনটা একটু আলাদা হলেও মানুষের মধ্যে প্রবেশ করতে হবে। আগামী ১৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকে এই প্রচার মাত্রা বাড়িয়ে দিয়েছে শঙ্কর ঘোষ। আজ তরাই স্কুলের মাঠে প্রাতোভ্রূমণ করতে আসা সকলের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ আড্ডা মারলেন।শঙ্করবাবু কে প্রচার ও উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন প্রচারে অভুতপূর্ব সারা পাবার পাশাপাশি কেন্দ্র বিজেপির সরকার রয়েছে রাজ‍্যে এবার বিজেপির সরকার হবে এবং এই নির্বাচন জেতে জেতেই পুরনিগমের নির্বাচন হবে এই তৃস্তরে বিজেপির…
Read More
ভোটের দুই সপ্তাহ আগে শহর মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ভোটের দুই সপ্তাহ আগে শহর মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কোচবিহার দিনহাটা : ভোটের দুই সপ্তাহ আগে বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।বুধবার সকালে দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের ভিতর ঘরের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপির পক্ষ থেকে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। আর এই ঘটনায় দিনহাটার তৃণমূলের নেতৃত্ব জড়িত বলেও তাদের অভিযোগ।বিজেপির নেতা কর্মী সমর্থকরা ছুটে আসে সেখানে। তৃণমূল নেতৃত্বে সরাসরি খুনের অভিযোগ আনলেন। তারা বলেন কোনভাবে আটকানো যাচ্ছে না বিজেপিকে। তাই খুনের রাজনীতি শুরু করেছে।
Read More
জলপাইগুড়ির বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া শুরু হয়।

জলপাইগুড়ির বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া শুরু হয়।

জলপাইগুড়ির সাতটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার থেকে। জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে এবং সদর মহকুমা শাসকদের দফতরে বিধানসভা রাজনৈতিক ও নির্দল দলের প্রার্থীদের মনোনয়ন পেশ করার প্রক্রিয়া শুরু হয়। এদিন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এদিন এস ইউসি দলের তরফে মিছিল করে ডাবগ্রাম ফুলবাড়ী, রাজগঞ্জ, জলপাইগুরি সদর, ময়নাগুড়ি ও ধুপগুড়ি এই পাঁচটি বিধানসভার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেন প্রার্থীরা। পাশাপাশি এদিন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এবং ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সহ অন্যান্য দল থেকে কিছু মনোনয়ন জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে জানাগিয়েছে।
Read More
মমতা সরব হলেন বিনামূল্যে গ্যাসের দাবিতে, মোদী সরকারকে নিশানা বাংলার ভোটপ্রচারে

মমতা সরব হলেন বিনামূল্যে গ্যাসের দাবিতে, মোদী সরকারকে নিশানা বাংলার ভোটপ্রচারে

মোদী সরকারকে নিশানা করে মমতা বলেন, যেদিন বিনামূল্য গ্যাস দিতে পারবে, সেদিন বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবে। মোদী সরকার গ্যাসর দাম আকাশছোঁয়া করে দিচ্ছে। সেই কারণে হেঁসেলে আগুন লেগে গিয়েছে। গ্যাসের দাম ছিল ২০০ টাকা তা থেকে বেড়ে আজ ৯০০ টাকা হয়ে গিয়েছে। বাঁকুড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এক পায়ের বদলে লক্ষ লক্ষ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই আমি ছুয়ে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে এক প্রান্তে। ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। ওদের মিথ্যের জবাব দিতে ভোটটা জোড়া ফুলেই দিতে হবে। মিথ্যের জবাব দিতে ভোটটা জোড়া ফুলেই মমতা বলেন, ওঁরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবে।…
Read More
তবে কি এবার দিব্যেন্দুর পালা?

তবে কি এবার দিব্যেন্দুর পালা?

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির। দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরে দিব্যেন্দুর অধিকারীও এবার গেরুয়া শিবিরেই যেতে চলেছেন বলে জল্পনা জেলাজুড়ে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরেও চলেছে এমনই জল্পনা। দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগদান পারেন। আর মাত্র চারদিন পর ২৭ মার্চ থেকে ভোট শুরু বঙ্গে।
Read More
ইসতেহার এবার কংগ্রেসের তরফে

ইসতেহার এবার কংগ্রেসের তরফে

বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল-বিজেপি-কংগ্রেস। তৃণমূল, বিজেপির পর এবার পালা কংগ্রেসের। এবার কংগ্রেসের তরফে বিধান ভবনে ইসতেহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্যে নতুন শিল্পস্থাপনসহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইসতেহারে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৫,৭০০ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সঙ্গে চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৫,০০০ টাকা করে ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 
Read More
রেলের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

রেলের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

মঙ্গলবার রাতে মালবাজার ও চালসার মাঝে নেওরানদী রেল ব্রিজ এলাকায় রেলব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল এক পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্থানীয় বাসিন্দা সাগর মিঞ্জ ও অনিল খেড়িয়া জানায়, সম্ভবত চিতাবাঘটি রাতের বেলা রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজারের দিকে কোন ট্রেন যাচ্ছিল। খুব সম্ভব সেই ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলে ছিল।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, সম্ভবত রেলের ধাক্কায় চিতাবাঘটি মৃত্যু হয়। এটি একটি পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। আমরা এখন এটিকে লাটাগুড়ি এন আই সি তে…
Read More
“খেলা হবে” শ্লোগান এখন শুধু মুখেই নয়, বিভিন্ন ধরনের পোশাকেও

“খেলা হবে” শ্লোগান এখন শুধু মুখেই নয়, বিভিন্ন ধরনের পোশাকেও

মালদা, ২৩ মার্চ । "খেলা হবে" এই শ্লোগান এখন শুধু মুখেই নয় , বিভিন্ন ধরনের টি-শার্ট গেঞ্জি , হাফ প্যান্টে যুক্ত হয়েছে । খেলা হবে স্লোগান লেখা গেঞ্জি বাজারে ব্যাপক চাহিদা এনে দিয়েছে ক্রেতাদের মধ্যে। মালদা শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বাজারগুলিতে চলছে খেলা হবে স্লোগান লেখা গেঞ্জি এবং হাফপ্যান্ট বিক্রির বহর। মালদায় ২৬ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন । তার আগে হোলি। আর এই পরিস্থিতির মধ্যে রংবাহারি গেঞ্জি বিক্রিতে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন অনেক ক্রেতারা । আর এই পোশাক বিক্রি করে এখন অনেকটাই লাভের মুখ দেখতে শুরু করেছেন খুচরো থেকে পাইকারি পোশাকের দোকানের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, গতবছর লকডাউনে…
Read More