editor

11195 Posts
জলপাইগুড়ি জেলা হাসপাতালে ২৪ ও ২৫ এপ্রিল ভ‍্যাকসিনেশনের কাজ বন্ধ

জলপাইগুড়ি জেলা হাসপাতালে ২৪ ও ২৫ এপ্রিল ভ‍্যাকসিনেশনের কাজ বন্ধ

করোনা ভ‍্যাকসিনের জোগান না থাকায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে শনিবার থেকে দুদিনের জন‍্য বন্ধ রাখা হল ভ‍্যাকসিনেশনের কাজ। এর ফলে ভ‍্যাকসিন দিতে আসা প্রচুর মানুষকে এদিন হাসপাতালে এসে‌ও ঘুরে যেতে হয়। শনিবার সকালে জলপাইগুড়ি‌র বিভিন্ন প্রান্ত থেকে ভ‍্যাকসিনেশনের জন্য এসেছিলেন বহু মানুষ। যদিও তারা হাসপাতালে এসে দেখতে পান দুদিন ভ‍্যাকসিন দেওয়া হবে না বলে নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে‌র সুপার গয়ারাম নস্কর বলেন, এই মুহূর্তে প্রতিদিন অন্তত দশ হাজার ভ‍্যাকসিনের প্রয়োজন রয়েছে। অথচ জোগান রয়েছে চার হাজার ভ‍্যাকসিনের। তাও আবার তা সঠিকভাবে পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে ভ‍্যাকসিনেশনের জোগান না থাকায় ২৪ ও ২৫ এপ্রিল ভ‍্যাকসিনেশনের কাজ বন্ধ রাখা…
Read More
পুরনিগম কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান অশোক ভট্টাচার্যের

পুরনিগম কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান অশোক ভট্টাচার্যের

থরহরি কম্প দশা।রোজ তার রেকর্ড ভাঙছে করোনা।করোনা সংক্রমণের তীব্রতা এতোটাই বেশি যে,চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চরম জটিলতার সৃষ্টি হতে পারে আগামীতে।তার জন্য বেশকিছু স্বাস্থ্যবিধি পালনে জোর দিয়ে শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করলেন অশোক ভট্টাচার্য। শনিবার স্মারকলিপির মধ্য দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন,শিলিগুড়ি পুরনিগম যাতে করোনা নিয়ে আরও সচেতন হয়।সেফ হাউজের সংখ্যা বৃদ্ধি পায় শহরে।বাড়ি বাড়ি গিয়ে কোভিড রোগী আছে কিনা,সেই বিষয়ে সমীক্ষা চালানোর কথাও বলেছেন তিনি।শহরের কোথায় কোথায় করোনা রোগী আছে তার তালিকা তৈরি করে টেলি-মেডিসিন এর প্রক্রিয়া পুনরায় চালু করতে পরামর্শ দিয়েছেন।শহর স্যানিটাইজেশনের দিকে জোর দিতে হবে পুরনিগমকেই।আরও বেশকিছু বিষয়কে প্রাধান্য দিয়ে বামফ্রন্টের তরফ থেকে এদিন স্মারকলিপি প্রদানের…
Read More
বড় পদক্ষেপ

বড় পদক্ষেপ

বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বাংলায়ও ক্রমেই করে বাড়ছে সংক্রমণ। এই কোভিড মোকাবিলায় অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার। বিশেষ উদ্যোগ নবানন্নের। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ জনকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি হয়েছে। অন্যদিকে এই অ্যাপেক্স টাস্ক ফোর্সকে সাহায্য করার জন্য ছ’জন শীর্ষ আইএস অফিসার নিয়ে আরও একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড শয্যা বৃদ্ধি, অক্সিজেনের যোগান ও সসরবরাহের মতো বিষয়গুলো এই টাস্ক ফোর্স নজরে রাখবে।
Read More
কড়া বার্তা নমোর

কড়া বার্তা নমোর

একদিনে রেকর্ড মৃত্যু। সামান্যতমও কমল না সংক্রমণ। চলছে মৃত্যু মিছিলও। ২০২০ সালেও একদিনে করোনা এত মানুষের প্রাণ কাড়েনি যা চলছে এই নতুন বছেরে। চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এই জটিল পরিস্থিতিতে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাবশকীয় ওষুধ ও ইঞ্জেকশনের কালোবাজারি রুখতে ও পাশাপাশি, অক্সিজেন, ওষুধের চাহিদা মেটাতে রাজ্যগুলোকে একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মোদী অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্কারগুলোর যাতায়াতের ক্ষেত্রে। পাশাপাশি হাসপাতালগুলোর সুরক্ষা যেন কোনওভাবেই উপেক্ষা করা না হয়।
Read More
বিস্ফোরক কান্ড

বিস্ফোরক কান্ড

সকাল সকাল বিকট শব্দে কেঁপে উঠল ভাঙড়। কেঁপে উঠল ভাঙড়ের এক চামড়া কারখানা। কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরেই গোটা এলাকায় প্রচণ্ড উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হন ১১ জন কারখানার শ্রমিক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। প্রাথমিক অনুমান, চামড়া কাটার মেশিনের বয়লার থেকে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ওই কারখানা বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে। তবে বিস্ফোরণের তীব্রতায় ক্ষোভও আছড়ে পড়েছে সাধারণ মানুষের। অভিযোগ, এই চামড়ার কারখানাটি অবৈধভাবে চলছে বহুদিন ধরে।
Read More
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি দ্বিতীয় ডোজের

কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি দ্বিতীয় ডোজের

বিগত কয়েক সপ্তাহে ভারতে ফের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে  জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। এবার করোনা টিকা নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়৷ কলকাতার কম্যান্ড হাসপাতালে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল। প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা হয়। পরে তাঁকে ওই ডোজ দেওয়া হয়। কোনও প্রকারের অস্বস্তি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি সস্ত্রীক রাজ্যপাল। সকালেই ট্যুইট করে তিনি নিজেই জানান একথা। এর পাশাপাশি, মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন রাজ্যপাল।
Read More
স্থিতিশীল তৃণমূল কংগ্রেসের নেতা

স্থিতিশীল তৃণমূল কংগ্রেসের নেতা

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। রাজ্যে আক্রান্ত হচ্ছেন একের পর এক প্রার্থী। এবার করোনায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ আপাতত জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে ৷ তবে স্থিতিশীল হলেও চিকিৎসকদের ভাবাচ্ছে শ্বাসকষ্টের মতো উপসর্গ।
Read More
ভয়াবহতা বাড়ছে

ভয়াবহতা বাড়ছে

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালগুলিতে জায়গা পাচ্ছেন না বহু করোনা রোগী। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। বিগত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এই প্রথমবার এই সংখ্যা হল। রাজ্যেও ভয়াবহ হল করোনা। করোনা আক্রান্তের সংখ্যা ১২,৮৭৬। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হল ৫৯ জনের। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
Read More
কম হচ্ছে পরিষেবা

কম হচ্ছে পরিষেবা

বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ ঝড় যেন থামছেই না। এ বার শহর কলকাতার মেট্রো পরিষেবার উপরেও পড়লো করোনার করাল গ্রাস। এই পরিস্থিতিতে ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ২৫৮টি ট্রেনের পরিবর্তে ২৬ এপ্রিল থেকে সোম-থেকে শুক্র আপ-ডাউন মিলিয়ে ২৩৮টি ট্রেন চলবে। বদলাবে সময়সূচিও। আগামী ২৬ এপ্রিল, সোমবার থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে।
Read More
ছবির জন্য মানা করলেন সিদ্ধার্থ

ছবির জন্য মানা করলেন সিদ্ধার্থ

'থাডাম' এর রিমেকের শ্যুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন আদিত্য রায় কাপুর। ছবিটি অ্যাকশনধর্মী। খুব শীঘ্রই শুটিং শুরু হবে। এইমুহূর্তে পরিচালক আহমেদ খানের নতুন ছবি 'ওম' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। এই 'থাডাম' ছবি প্রযোজক মুরাদ খেতানির। এই ছবিতে প্রথমবার তাঁকে দ্বৈত ভূমিকায় দেখতে পাবে দর্শক। এই ছবিতে অভিনয় করার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার। তাঁর বদলে দেখা যাবে আদিত্য রায় কাপুরকে। তাছাড়া এই ছবিতে প্রথমবার আদিত্যকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক।
Read More
রেশন দেবে নমো

রেশন দেবে নমো

বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। বিশ্বের দীর্ঘতম লকডাউনের পর অনলক পর্ব শুরু হওয়ার মাস সাতের মধ্যে বেআব্রু করোনা পরিস্থিতি৷ এই পরিস্থিতিতে বড় ঘোষণা করা হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী মে ও জুন মাসে ‘প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনা’য় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। মে ও জুন মাসে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। বর্তমানে দেশের মধ্যে যে ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা পরিস্থিতি সবথেকে খারাপ।
Read More
বাধ্যতামূলক করোনার রিপোর্ট

বাধ্যতামূলক করোনার রিপোর্ট

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনা সুনামিতে কাঁপছে গোটা বাংলা ও। রোজই রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। তাই নতুন বিধিনিষেধ জারি করল রাজ্য। দেশের মোট ৯টি রাজ্যে যাত্রীদের পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করল রাজ্য। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তীশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল ও তেলেঙ্গানার থেকে কোনও যাত্রী বিমানে করে বাংলায় এলে তাঁর RT PCR টেস্ট ও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। স্বাস্থ্য দফতরের আশঙ্কা, ভিনরাজ্য থেকে সংক্রমিত যাত্রীরা এলে রাজ্যে আরও বাড়তে পারে করোনা তাই এই রাজ্যগুলি থেকে জারি হল বিধিনিষেধ। আগামী ২৬ এপ্রিল…
Read More
অক্সিজেন রপ্তানি করলে হবে না

অক্সিজেন রপ্তানি করলে হবে না

দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। লাগামহীন করোনা সংক্রমণ। দিন প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের হার। পরিস্থিতি লাগামহীন। এই পরিস্থিতিতে হাসপাতালে বেড না পাওয়ার পাশাপাশি অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে। বাংলাতে অক্সিজেনের ঘাটতি মেটাতে উদ্যোগ নিল রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গে উৎপাদিত অক্সিজেন যাতে এই মুহূর্তে বাইরের রাজ্যে না পাঠাতে হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
Read More
জরুরি ভিত্তিতে নতুন আশার আলো

জরুরি ভিত্তিতে নতুন আশার আলো

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও দেশে কোভিডের বাড়বাড়ন্ত। জীবনদায়ী ওষুধ, অক্সিজেনের অভাবে ধুঁকছে ভারত। এই পরিস্থিতিতে করোনা বধে এবার হাতে এল নতুন অস্ত্র। চিকিৎসকদের হাতে এসেছে নতুন একটি ওষুধ ‘ভিরাফিন’। ওষুধটি তৈরি করছে জাউডাস ক্যাডিলা ড্রাগ সংস্থা। দেশের ২০ থেকে ২৫টি সেন্টারে তারা প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের উপর এই ড্রাগটি র পরীক্ষামূলক প্রয়োগ করছে, যার ফলাফল আশানুরূপ হয়েছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI করোনা রোগীদের চিকিৎসায় জাইডাস-ক্যাডিলা সংস্থার ভিরাফিন ওষুধকে ছাড়পত্র দিল।
Read More