editor

11195 Posts
প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবে মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে  সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবে মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন অপরির্যাপ্ত। কেন্দ্রকে চিঠি দিয়েছি, উত্তর পাই নি । তাই বাইরে থেকে অক্সিজেন ও ভ্যাকসিন কিনে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন কোন রাজনৈতিক নেত্রী হিসাবে নন, রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন দুপুর আড়াইটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে নির্বাচনী সভা সেরে হেলিকপ্টার করে পুরাতন মালদা ব্লকের নারায়নপুর এলাকার একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে এরাজ্যে এসে পড়েছে,…
Read More
শঙ্কর ঘরানার প্রতি শ্রদ্ধাঞ্জলী

শঙ্কর ঘরানার প্রতি শ্রদ্ধাঞ্জলী

এক স্বাধীন শিল্পী হিসেবে জুবিন বিভিন্ন প্রকল্পের জন্য সঙ্গীত ও ভিস্যুয়াল কনসেপ্ট সৃষ্টি করে থাকেন। আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও। তাঁর অভিজ্ঞতা সংগৃহিত হয়েছে উদয়নের (বর্তমানে উদয়ন কলাকেন্দ্র) উদয়শঙ্কর ড্যান্স স্টাইলের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে। এই অভিজ্ঞতাসঞ্জাত দক্ষতা ব্যবহার করে তিনি ভিস্যুয়াল কনসেপ্টের মিশ্রণকে নিয়ে এসেছেন তাঁর জুবিনআর্ট নামের আর্ট ফর্মে, আর তা থেকেই এই ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশন ট্র্যাক তৈরি হয়েছে। এবার অমরা মিউজিক তা সারা বিশ্বের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। জুবিন জানিয়েছেন, এই কম্পোজিশনটি তাঁর কাছে ‘ভেরি স্পেশাল’। এখানে তিনি যাদের সঙ্গে হাত মিলিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ড. সুবীর রায় (ফ্লুট), অর্ণব ভট্টাচার্য্য (সরোদ), সৌমাল্য চক্রবর্তী (সেতার), পুষ্পেন্দু চ্যাটার্জি (এস্রাজ),…
Read More
সোনি এফএক্স৩ ফুল-ফ্রেম ক্যামেরা

সোনি এফএক্স৩ ফুল-ফ্রেম ক্যামেরা

সোনির সিনেমা লাইনে নতুন সংযোজন হিসেবে সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে নতুন এফএক্স৩ (মডেল আইএলএমই-এফএক্স৩) ক্যামেরা। এতে যোগ করা হয়েছে সোনির ইন্ডাস্ট্রি-লিডিং ডিজিটাল সিনেমা টেকনোলজি-সহ আলফা মিররলেস ক্যামেরার অ্যাডভান্সড ইমেজিং ফিচার্স, যার ফলে পাওয়া যাবে আল্টিমেট সিনেমাটিক লুক। ৮ এপ্রিল থেকে নতুন এফএক্স৩ ফুল-ফ্রেম প্রফেশনাল ক্যামেরা পাওয়া যাবে নির্বাচিত সোনি সেন্টার ও আলফা ফ্ল্যাগশিপ স্টোরসমূহে। এর দাম ৩,৯৯,৯৯০ টাকা। এফএক্স৩ ক্যামেরায় রয়েছে ফার্স্ট-ক্লাস ফোকাস পারফর্ম্যান্স, অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও হ্যান্ডহেল্ড শ্যুটিং ডিজাইন। এছাড়াও রয়েছে কম্প্যাক্ট ও লাইটওয়েট বডি, যা এযুগের কনটেন্ট ক্রিয়েটরদের খুবই পছন্দের। এস-সিনেটোন ব্যবহার করে এফএক্স৩ সিনেমা লাইন ক্যামেরা সিনেমাটিক লুক সৃষ্টি করার সুযোগ এনে দেবে ব্যবহারকারীদের কাছে। এফএক্স৩…
Read More
সোনি ইন্ডিয়ার নতুন টিভি – এক্স৮০জে

সোনি ইন্ডিয়ার নতুন টিভি – এক্স৮০জে

সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে ৪কে আল্ট্রা এইচডি এলইডি ডিসপ্লে-সহ নতুন এক্স৮০জে গুগল টিভি সিরিজ। সোনির নতুন এক্স৮০জে টিভি সিরিজ পাওয়া যাচ্ছে ১৮৯সিএম (৭৫), ১৬৫সিএম (৬৫), ১৪০সিএম (৫৫), ১২৬সিএম (৫০) ও ১০৮সিএম (৪৩) সাইজে। ব্রাভিয়া এক্স৮০জে টিভিগুলি গুগল টিভির সঙ্গে অবিরাম সংযোগের ফলে দেবে ৭০০,০০০টিররও বেশি মুভি ও টিভি এপিসোড ব্রাউজিংয়ের সুবিধা। এছাড়া, দর্শকরা টিভি রিমোট ব্যবহার না করেই টিভির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, ফলে তারা সহজেই আরও তাড়াতাড়ি টিভি শো, মুভি ইত্যাদি চালাতে পারবেন। ব্রাভিয়া এক্স৮০জে লাইন-আপে রয়েছে ডলবি ভিশন ও ডলবি আটমস, যেকারণে সিনেমাটিক এক্সপিরিয়েন্স লাভ করা এবং সবদিক থেকে শব্দ আসা সম্ভব হয়। ৯…
Read More
ওয়ানপ্লাস নিয়ে এল নতুন স্মার্টফোন

ওয়ানপ্লাস নিয়ে এল নতুন স্মার্টফোন

ওয়ানপ্লাস ৯আর ৫জি - ওয়ানপ্লাস ৯ সিরিজে নতুন সংযোজন হিসেবে এসেছে এই ফোনটি। ওয়ানপ্লাস ৯আর ৫জি-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ মোবাইল প্লাটফর্ম, ডুয়াল স্টিরিয়ো স্পিকার, ৩ডি সাউন্ডস্কেপ ও ডলবি আটমস অডিয়ো। এর মেইন ক্যামেরায় রয়েছে কাস্টমাইজড ৪৮এমপি সোনি আইএমএক্স৫৮৬ সেন্সর। এছাড়া রয়েছে একটি ৫এমপি ম্যাক্রো লেন্স ও একটি ডেডিকেটেড মোনোক্রোম ক্যামেরা। এই ফোনে আছে অক্সিজেনওএস ১১, টার্বো বুস্ট ৩.০। ৪৫০০এমএএইচ ব্যাটারিযুক্ত ফোনটি পুরো একদিন চলার মতো চার্জ হয়ে যায় মাত্র ১৫ মিনিটে।কার্বন ব্ল্যাক ও লেক ব্লু – এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে ১৪ এপ্রিল, অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজন-ডট-ইনে, ওয়ানপ্লাস রেড কেবল ক্লাব মেম্বারদের জন্য ওয়ানপ্লাস-ডট-ইনে ও ওয়ানপ্লাস স্টোর…
Read More
আক্রান্ত অভিনেতা

আক্রান্ত অভিনেতা

দ্বিতীয় ঢেউয়ে কার্যত কাবু গোটা দেশ। সমস্ত রেকর্ড ভেঙে করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়ছে দেশে। বেলাগাম সংক্রমণ টলিপাড়াতেও টলিপাড়ায় ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার অভিনেতা জিৎ। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। উল্লেখ্য, মার্চ মাসের মাঝামাঝি সময় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত তিনি। এর আগে একাধিক টলিউড অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। 
Read More
পরিস্থিতি লাগামহীন

পরিস্থিতি লাগামহীন

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ আড়াই লাখে উপরে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা মৃত্যু হয়েছে ১,৭৬১ জন। মৃত্যুর হারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত ভয়াবহ, মানছেন বিশেষজ্ঞরা।
Read More
করোনা থেকে মুক্তি নেই নির্বাচন কমিশনেরও

করোনা থেকে মুক্তি নেই নির্বাচন কমিশনেরও

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। এবার ভাইরাসের থাবা পড়ল নির্বাচন কমিশনেও। করোনা আক্রান্ত ভোটের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বাড়িতে থেকে কাজ ও দায়িত্ব পালন করছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে এখনও বাকি আরও তিন দফার নির্বাচন। শুধু তিনি একই নন, করোনা আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।
Read More
ভ্যাকসিন কিনতে ছাড় রাজ্যকে

ভ্যাকসিন কিনতে ছাড় রাজ্যকে

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। দেশে উর্ধ্বে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে আরও এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো। পাশাপাশি সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে সেই টিকা। কত দামে সেই টিকা বিক্রি করা হবে, তা আগামী ১ মে'র আগে ঘোষণা করতে হবে। ঘোষণা করল কেন্দ্র। রেকর্ড গতিতে টিকাকরণ চালাচ্ছে ভারত।
Read More
রাজ্যও কিনবে ভ্যাকসিন

রাজ্যও কিনবে ভ্যাকসিন

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। দেশে উর্ধ্বে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে আরও এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো। পাশাপাশি সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে সেই টিকা। কত দামে সেই টিকা বিক্রি করা হবে, তা আগামী ১ মে'র আগে ঘোষণা করতে হবে। ঘোষণা করল কেন্দ্র। রেকর্ড গতিতে টিকাকরণ চালাচ্ছে ভারত।
Read More
বড় পদক্ষেপ নিল কেন্দ্র

বড় পদক্ষেপ নিল কেন্দ্র

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এবার সংক্রমণে লাগাম টানতে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এবার দেশে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১ মে থেকে তৃতীয় দফার টিকাকরণ থেকেই সেই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এতদিন ৪৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাঁদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। গত ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরুর পর প্রাথমিকভাবে করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা হচ্ছিল।
Read More
ষষ্ঠ দফায় আরও কড়া নির্বাচন কমিশন

ষষ্ঠ দফায় আরও কড়া নির্বাচন কমিশন

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ রাখতে চায় নির্বাচন কমিশন৷ আগামী ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি আসনে নির্বাচন৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। অন্যদিকে, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন৷ এখন কতটা শান্তিপূর্ণ হয় এই ভোট তাই দেখার।  
Read More
বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো, শুরুতেই ছন্দপতন।

বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো, শুরুতেই ছন্দপতন।

রায়গঞ্জ শহরের হাজার হাজার ফ্যানকে কার্যত হতাশ করে শহরে উপস্থিত হয়েও রোড শো করলেন না মিঠুন চক্রবর্তী। তারকা প্রার্থীকে এনে ভোটের পালে হাওয়া লাগানোর পরিবর্তে দুপুর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত শহরবাসীর ক্ষোভ সামাল দেওয়াই বিজেপি নেতৃত্বের কাছে মুহুর্তের মধ্যে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। গোটা ঘটনাকে নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির মানুষকে ভাওতা দেবার ব্যাপারে বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো করার কথা ছিলো দুপুর ৩ টে নাগাদ। এদিন বেলা ১ টা থেকেই রায়গঞ্জ শহরের রাস্তার দুইপাশে হাজার হাজার মানুষ ভীড় করতে শুরু করে। বিকেল ৩…
Read More
বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে

বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে

কর্মীসভা সেড়ে মঞ্চ থেকে গাড়িতে ওঠার পথেই বিজেপি প্রার্থী কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে । রবিবার রাত পৌনে ন'টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েত ঝন্টু মোড় এলাকায়। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে (৫২) সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তার গলায় গুলি লেগেছে । জরুরি অস্ত্রোপচার করা হলেও ২৪ ঘন্টা না কাটলে মেডিকেল কলেজের চিকিৎসকেরা এখনই কিছু বলতে পরিষ্কার করে বলতে পারছেন না। এই ঘটনার পর অচৈতন্য হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। কাজেই পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে পুলিশ ।এদিকে…
Read More