editor

10319 Posts
রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে পিচ নিয়ে বিতর্ক

রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে পিচ নিয়ে বিতর্ক

আর মাত্র এক দিন পরেই বিশ্বকাপ ফাইনাল। এরই মধ্যে শুরু হয়েছে সেমিফাইনালের মতো ফাইনালের পিচ নিয়েও জল্পনা, বিতর্ক। জানা গিয়েছে, বিশ্বকাপে তাঁর কাজ শেষ বলে আইসিসি-র প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন নাকি বাড়ি ফিরে গিয়েছেন।কিন্তু পরে আবারও শোনা যায় তিনি ভারতেই আছেন।শুক্রবার তাঁকে আমদাবাদের পিচের ধারেকাছে দেখা না গেলেও শনিবার সেখানে আসতে পারেন বলে খবর। এখন দুই ভারতীয়ের হাতেই দায়িত্ব রয়েছে ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতির।তবে অ্যাটকিনসনের নির্দেশ মেনেই তাঁরা কাজ করছেন এবং শনিবার অ্যাটকিনসন এসে কার্যদর্শন করবেন।বোর্ড সংস্থা থেকে জানানো হয়েছে যে “অ্যাটকিনসনের কাজ শেষ জন্যেই তিনি চলে গিয়েছে। দয়া করে এখানে কোনও বিতর্ক খুঁজতে যাবেন না। আর ফাইনালে যে…
Read More
বৃহস্পতিবার ইডেনে সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার ইডেনে সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইডেনেও ‘চোকার্সের’ তকমা মুছে ফেলতে পারল না দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের শুরু থেকে টেম্বা বাভুমার দল দারুণ ফর্মে থাকলেও তাঁদের চেনা গেল না সেমিফাইনালের অর্ধেক সময়। পাঁচ বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও পাঁচ বারই হারের সম্মুখীন হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।বৃহস্পতিবার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩ উইকেটে জিতে বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।তবে ম্যাচের প্রথমার্ধে যতটা সহজে অস্ট্রেলিয়া সেমিফাইনাল জিতবে বলে মনে করা যাচ্ছিল, ততটা সহজ না হলেও পাঁচ বারের বিশ্বজয়ীদের জয়। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন বাভুমা। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ২১২ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। তবে সেই ম্যাচে কেউই রান ব্যাটে রান…
Read More
জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক থেকে বৃহস্পতিবার রাতে বিনিময় প্রথায় একটি পুরুষ ও একটি মহিলা রয়্যাল বেঙ্গল টাইগার এসে পৌঁছেছে জম্মুর জাম্বু চিড়িয়াখানায়। তার বদলে হিমালয়ান ব্ল্যাক বেয়ার পাঠানো হয়েছে জম্মু থেকে। বর্তমানে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতের জঙ্গলগুলিতে এই মুহূর্তে বাঘের সংখ্যা রয়েছে প্রায় ৩ হাজার ১৬৭টি। এবং চলতি বছরে বাঘ গণনা অনুযায়ী সারা বিশ্বের মোট বাঘের সংখ্যার প্রায় ৭৫ শতাংশেরও বেশি। তবে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে বাঘ দু’টিকে রাখা হবে সাড়ে চার হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গায়। যার মধ্যে একটি জলাশয়ও রয়েছে।এছাড়াও চিড়িয়াখানা সূত্রে খবর, প্রথমে বাঘ দু’টিকে কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনের জন্য আলাদা এনক্লোজারে রাখা হবে।…
Read More
হরভজন সিংহ প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটারের উদ্দেশে দিলেন ‘পরামর্শ’ 

হরভজন সিংহ প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটারের উদ্দেশে দিলেন ‘পরামর্শ’ 

সম্প্রতি পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ইনজামাম উল হক। স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বেশ কিছু দিন আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিলো ইনজামামের একটি ভিডিয়ো। সেখানে তাঁকে বলতে শোনা যায় যে, অতীতে হরভজন সিংহ নাকি মুসলিম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন এবং পাকিস্তানের দলের সদস্যদের সঙ্গেও নামাজ পরতেও দেখা গিয়েছিলো তাঁকে এমনটাই ভিডিওতে জানান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে সেই ভিডিয়োর উত্তর দিয়েছেন হরভজন নিজেই।তিনি জানিয়েছেন, “কোন ধরনের নেশা করে ইনজামাম এ কথা বলেছে ? হরভজন বলেন আমার পরিচয় যা তার জন্যে আমি গর্বিত।তিনি আরও বলেন যে ইনজামামকে উচিত একজন ভাল মাথার ডাক্তার দেখানো। আমার মনে হয় ওর মনের…
Read More
১৭-ই নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

১৭-ই নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

গত ৮-ই অক্টোবরের পর ফের নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে নবান্নের থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে আগামী মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করা হয়েছে আগামী ১৭-ই নভেম্বর ।ওই বৈঠকে সকল মন্ত্রী এবং সকল প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সেই বৈঠকের সভাপতিত্ব করতে চলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। প্রশাসন সূত্রে খবর, আগামী ২১-২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর সেই কারণে ডাকা হয়েছে এই বৈঠক। এর আগে গত ১২ অক্টোবর ডাকা হয়েছিল মন্ত্রিসভার শেষ বৈঠক। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের কারণে সেই বৈঠক বসেছিল তাঁর কালীঘাটের বাড়িতে। কলকাতায় আগামী সপ্তাহে…
Read More
নৈহাটির বড়মা এবার শিলিগুড়িতে

নৈহাটির বড়মা এবার শিলিগুড়িতে

শিলিগুড়ির পাল পাড়ার মহামায়া ক্লাবে এবার পুজিত হচ্ছেন বড় মা। নৈহাটির বড়মার আদলে তৈরি করা হয়েছে তাঁদের মূর্তি। উদ্বোধনের দিন থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। বড় মাকে একবার দর্শন করে প্রনাম করতে দূর দূর থেকে আসা দর্শনার্থীরা ভিড় করছেন মণ্ডপে। আর এই ভিড় সামলাতে নাজেহাল হচ্ছে প্রশাসন। সদ্য ভাইরাল হওয়া সংলগ্ন ক্লাব মণ্ডপের এক চিত্রে দেখা যায়। কেউ কেউ মোবাইলের ক্যামেরা অন করে বড়মার ছবি তুলছেন, আবার কেউ কেউ নতমস্তকে বড় মাকে প্রনাম করছেন।
Read More
মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহারা কর্তা সুব্রত রায়

মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহারা কর্তা সুব্রত রায়

মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন সাহারা ইন্ডিয়া গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুব্রত রায় সাহারা। ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সহারা ইন্ডিয়া-র পক্ষ থেকে জানানো হয়েছে সুব্রত রায়ের মৃত্যু সংবাদ। শোনা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন সুব্রত রায়৷ গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এ ভর্তি করানো হয় তাঁকে। গতকাল সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে সাহারা কর্তা সুব্রত রায়ের শেষকৃত্য কবে এবং কোথায় হবে, তাও সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷
Read More
প্রবল ভিড়, শিলিগুড়ির তরুণ সংঘ পূজো মণ্ডপে

প্রবল ভিড়, শিলিগুড়ির তরুণ সংঘ পূজো মণ্ডপে

কালীপুজোর আনন্দের মাঝে শিলিগুড়ি বাসীর নজর কাড়লো তরুণ সংঘ ক্লাব। কারণ এবার তরুণ সংঘের বিশেষ আকর্ষণ হল মাকাউ এর।যা দেখার জন্য রাস্তায় লেগেই রয়েছে পথচারীদের ভিড়। সেই ভিড় সামাল দিতে নাজেহাল অবস্থা প্রশাসনের। ভিড় নিয়ন্ত্রণে আনতে মণ্ডপের আশেপাশে ছোটো বড় সব ধরনের সমস্ত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন প্রশাসন। তাঁর পরেও সেই রাস্তায় যান বাহনের কোলাহল লেগেই রয়েছে। যার কারণে অসুবিধে হচ্ছে সমস্ত মণ্ডপ দর্শনার্থীদের।
Read More
দিওয়ালিতে ভারতীয় সেনার সঙ্গে সময় কাটালেন অক্ষয় কুমার

দিওয়ালিতে ভারতীয় সেনার সঙ্গে সময় কাটালেন অক্ষয় কুমার

যেখানে দিওয়ালিতে গোটা দেশের মানুষ সময় কাটান পরিবার-বন্ধুদের সঙ্গে, সেখানে দেশের ও দেশবাসীর স্বার্থে কাছের মানুষদের থেকে অনেকটাই দূরে কাটান ভারতীয় সেনা। আর এবার সেই সাহসী বীর যোদ্ধাদের সঙ্গেই দিওয়ালি কাটালেন অক্ষয়। তিনি জানান, “ছোটবেলা থেকেই তাঁর হৃদয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কারণ তাঁর বাবাও একজন সৈনিক ছিলেন। সাথে এও জানান যে সেনাদের ইউনিফর্ম ভীষণ ভাবে তাঁকে গর্বিত করে এবং এখানে আসতে পেরে সে সম্মানিত।’ শুধু তাই নয়, এদিন দেশের স্বার্থে ভারতীয় সেনার নেওয়া নানা চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি।এছাড়াও এদিন আর্মির বিভিন্ন কার্যকলাপও প্রত্যক্ষ করেন অক্ষয়। অন্যদিকে জয় জওয়ান শো-র দিওয়ালি স্পেশাল এপিসোডে অক্ষয় কুমারকে দেখে গর্বিত ও উচ্ছ্বসিত তাঁর…
Read More
বিশ্বকাপের মাঝেই বিরাটের কাছে ক্ষমা চাইলেন কুশল মেন্ডিস

বিশ্বকাপের মাঝেই বিরাটের কাছে ক্ষমা চাইলেন কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার অধিনায়ক বিশ্বকাপে ভারতের কাছে হেরে কোহলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এক সাংবাদিক বৈঠকে কোহলির ৪৯তম শতরানের জন্য শুভেচ্ছা জানানোর কথা বললে তাঁকে শুভেচ্ছা জানাতে চাননি মেন্ডিস।তবে বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেই বিষয় নিয়ে মুখ খুললেন মেন্ডিস। শ্রীলঙ্কার অধিনায়ক জানান যে- সেদিন এক সাংবাদিক আমাকে বিরাটের ৪৯তম শতরান নিয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু তিনি সেদিন সাংবাদিকের প্রশ্নটাই বুঝতে পারেননি।তারপর তিনি জানান যে ৪৯টা শতরান করা সহজ কথা নয় এবং মেন্ডিস জানান যে সেদিনে তিনি ভুল ছিলেন এবং নিজের সেই ভুলের জন্যও ক্ষমাও চেয়েছেন। বাংলাদেশ ম্যাচের আগে শ্রীলঙ্কার অধিনায়ককে সাংবাদিক বৈঠকে এক জন সাংবাদিক তাঁকে প্রশ্ন করে ছিলেন, এক দিনের ক্রিকেটে…
Read More
এই দেওয়ালিতে যোগী রাজ্যে ফ্রিতে এলপিজি উপহার

এই দেওয়ালিতে যোগী রাজ্যে ফ্রিতে এলপিজি উপহার

দেওয়ালির আগে খুশির আনন্দে ভরে উঠল উত্তরপ্রদেশের একাধিক ঘর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে পিএম উজ্জ্বলা স্কিমের আওতায় বিনামূল্যে প্রায় ১.৭৫ কোটি উপভোক্তার কাছে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যোগী জানিয়েছেন, একটা সময় বহু গরিব মানুষ ভাবতেই পারতেন না যে তাঁদের বাড়িতেও গ্যাস জ্বলবে। তবে এখন পরিস্থিতির বদল হয়েছে সেই সব কিছুই এখন বিরল।তিনি আরও জানিয়েছেন যে, আগামী বছর দোলের আগেও বিনা পয়সায় সকলকে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে মূলত গরিব মানুষ সহ সকলেই বিনামূল্যে রান্নার গ্যাসের দেওয়ার সূচনা করা হয়েছিলো।এরপর প্রায় ৫০ কোটি মানুষ এই স্কিমের সুযোগ পান। তবে এবার খবর যোগী রাজ্যেও…
Read More
বিশ্বকাপের থেকে বিদায় নিয়ে আরও বড় ধাক্কা, শ্রীলঙ্কাকে সাসপেন্ডেড করল আইসিসি

বিশ্বকাপের থেকে বিদায় নিয়ে আরও বড় ধাক্কা, শ্রীলঙ্কাকে সাসপেন্ডেড করল আইসিসি

শুক্রবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই নিজের দেশে ফিরেছে শ্রীলঙ্কা। আর সেদিনই তাঁদের নিলম্বিত করলো আইসিসি। জানিয়েছেন সরকারি হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ডেড করা হয়েছে। এই পরিস্থিতিতে চরম ডামাডোল তৈরি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটে৷ ফলে সাসপেনশন না ওঠা পর্যন্ত শ্রীলঙ্কা কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে না। বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয় সে দেশের সরকার৷ ভারতের কাছে ৩০২ রানে হারের ধাক্কার পরই ক্রিকেট বোর্ডের সমস্ত পদাধিকারীকে বরখাস্ত করে দিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী৷ একটি বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সদস্য দেশ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে যেসব শর্তগুলি মানার কথা, তাঁরা তা ভঙ্গ করেছে৷ বিশেষত, আইসিসি-র সদস্য হিসাবে তাদের স্বাধীন সংস্থা…
Read More
২০২৪-এর আইপিলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্তই

২০২৪-এর আইপিলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্তই

২০২২-এর ডিসেম্বরের ভয়ানক দুর্ঘটনার দুঃস্বপ্নকে পিছনে ফেলে তরুণ ক্রিকেটার ঋষভ পন্ত সম্ভবত পরের আইপিএল খেলতে পারেন। দলের ক্রিকেট ডিরেক্টর তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পন্ত ভালো জায়গায় রয়েছেন, আসন্ন আইপিএল মরশুমে তাঁকে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। গত বছর নিজের গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে হাইওয়েতে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়েছিল তাঁর গাড়ী। সেই দুর্ঘটনা থেকে কোনও ক্রমে তিনি প্রাণে বেঁচে আসেন এবং ধীরে ধীরে সেখান থেকে তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন।বৃহস্পতিবার কলকাতার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল গ্রাউন্ডে প্রশিক্ষণ করতে দেখা গিয়েছে পন্তকে।…
Read More
কালীপুজোর আগে হাওড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কালীপুজোর আগে হাওড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সামনেই কালীপুজোর আনন্দে ভাসতে শুরু করেছে বাংলার গোটা শহর থেকে শহরতলি। তবে শুক্রবার ধনতেরাসের সকালেই হাওড়ার এক জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে এই অগ্নিকাণ্ডটি যেখানে ঘটেছে, তার কাছেই রয়েছে একটি পেট্রোল পাম্প। ইতিমধ্যে ঘটনাস্থলে ১০ টি দমকলের ইঞ্জিন পৌঁছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  জানা গিয়েছে, জুটমিলের গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে বহু দাহ্য পদার্থ মজুত ছিল। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে, প্রাথমিকভাবে তা এখনও জানা যায়নি। ঘটনার ঘটা মাত্রই এলাকার সকল মানুষ উদ্যোগ নিয়ে আগুন নেভাতে থাকেন। তারপর সেখানে তড়িঘড়ি পৌঁছায় দমকল।
Read More