editor

10324 Posts
নিসান নিয়ে এল নিসান আরিয়া

নিসান নিয়ে এল নিসান আরিয়া

নিসান পেশ করল সম্পূর্ণ নতুন নিসান আরিয়া। এটি একটি ইলেক্ট্রিক ক্রসওভার এসইউভি যা গ্রাহকদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কনফিডেন্স, কমফোর্ট ও কানেক্টিভিটির আনন্দ  দেবে। ১০০% ইলেক্ট্রিক পাওয়ারট্রেন-সহ আরিয়া দেবে পাওয়ারফুল অ্যাক্সিলারেশন এবং স্মুথ ও কোয়ায়েট অপারেশন। আনুমানিক ৬১০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই নো-কম্প্রোমাইজ আরিয়া দৈনন্দিন যাত্রা ও উইকএন্ড রোড ট্রিপের জন্য আদর্শ ভেহিকেল। ওকোহামায় নতুন নিসান প্যাভিলিয়নে এক লাইভ স্ট্রিমড ইভেন্টের মধ্য দিয়ে গ্লোবাল অডিয়েন্সের সামনে আরিয়ার আবরণ উন্মোচন করেন নিসানের সিইও মাকোতো উচিদা ও চিফ অপারেটিং অফিসার অশ্বনী গুপ্তা। অল-নিউ নিসান আরিয়া ২০২১ সালের মাঝামাঝি জাপানে বিক্রয় শুরু হবে। এটি ইউরোপ, নর্থ আমেরিকা ও চিনে ২০২১ সালের শেষদিকে বিক্রয় করার পরিকল্পনা…
Read More
জম্মু-কাশ্মীরের সেনা-জঙ্গি সংঘর্ষ

জম্মু-কাশ্মীরের সেনা-জঙ্গি সংঘর্ষ

জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির ৷ এখনও পর্যন্ত দু’তরফের মধ্যে গুলির লড়াই চলছে ৷ আন্দাজ করা যাচ্ছে যে তিন থেকে চারজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় নিরাপত্তাকর্মীদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি ৷ এবং বেশ বড় কোনও হামলাক ছক কষছেন তারা ৷ এরপর স্থানীয় পুলিশ ও সিআরপিএফ এর সঙ্গে যৌথভাবে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ৷ গোটা এলাকায় সার্চ অপারেশন চলছে ৷ পুলিশ এলাকা ঘিরে ফেলতেই তাদের লক্ষ্য করে গুলি করতে শুরু করে জঙ্গিরা ৷ এখনও পর্যন্ত ৩জন জঙ্গি নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা গিয়েছে…
Read More
ভারতে একমাত্র কোভিড মুক্ত অঞ্চল

ভারতে একমাত্র কোভিড মুক্ত অঞ্চল

করোনা মোকাবিলার নাজেহাল পরিস্থিতিতে ভারতেরই এক অঞ্চল, লক্ষদ্বীপ সম্পূর্ণ করোনা মুক্ত। এই অঞ্চলে এখনো পর্যন্ত কোনও করোনা পজেটিভ ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। এখানে বাস ৬৪ হাজার মানুষের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে মোট ৬১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু কারওর রিপোর্ট পজিটিভ আসেনি। কীভাবে সম্পূর্ণ করোনা মুক্ত ভারতের এই দ্বীপ? লক্ষদ্বীপ-এর স্বাস্থ্যসচিব ডাক্তার এস. সুন্দরাভাদিভেলু জানান, এই দ্বীপপুঞ্জের বেশিরভাগ লেনদেন হয় কেরলের সঙ্গে। ভাইরাস যখন একটু একটু করে দেশের চৌকাঠ পেরিয়ে রাজ্যগুলোতে হানা দিতে শুরু করেছিল তখন থেকেই করোনা রুখতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। পাশাপাশি কেরালা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। করোনা রুখতে লক্ষদ্বীপের লক্ষদ্বীপের…
Read More
দেশে একদিনে মৃত্যু সর্বাধিক

দেশে একদিনে মৃত্যু সর্বাধিক

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩৫ হাজার আক্রান্ত বেড়েছে দেশে। আর তার সঙ্গেই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ লাখের দিকে এগোচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪,৮৮৪ জন আক্রান্ত হয়েছেন। ১৮ জুলাই, শনিবার, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১০,৩৮,৭১৬। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৬৭১ জনের মৃত্যু হয়েছে, যা এযাবৎ একদিনে সর্বাধিক। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬,২৭৩। ভারতে করোনায় মৃত্যুহার ২.৫৩ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। যত বেশি নমুনা পরীক্ষা করা হবে, তত মৃত্যুহার কমবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ছ’লাখের বেশি আক্রান্ত। গত ২৪…
Read More
বিপাকে পড়ে গেলেন পরিচালক আর বাল্কি

বিপাকে পড়ে গেলেন পরিচালক আর বাল্কি

সুশান্তের মৃত্যুর ক্ষত ঠিক হওয়ার আগেই ‘প্যাডম্যান’ পরিচালক আর বাল্কি মন্তব্য করেন খারাপ-ভালো সব ক্ষেত্রেই আছে। সমস্যা আছে, আলিয়া এবং রণবীর এর থেকে ভাল অভিনেতা-অভিনেত্রী খুঁজে দেখাতে পারলে, তবেই নাকি স্বজনপোষণ নিয়ে তর্ক করা যায়। অনেকেই আর বাল্কি’র করা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। শেখর কাপুর তাঁর আরও একটি ট্যুইটে লিখেছেন, সেরা অভিনেতাদের জন্ম হয় থিয়েটার থেকে। সেই ট্যুইটে তিনি তাঁর ছবি ‘ব্যান্ডিট কুইন’-এর বিভিন্ন অভিনেতার নাম উল্লেখ করেছেন। আর বাল্কি’র করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লেখক অপূর্ব আসরানি বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম লিখে ট্যুইট করেছেন। সেখানে রয়েছে মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী…
Read More
কোভিড ওষুধ জোগাড়ে নাজেহাল আক্রান্তদের পরিবার

কোভিড ওষুধ জোগাড়ে নাজেহাল আক্রান্তদের পরিবার

গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অত্যন্ত দ্রুত হারে বাড়ছে, তার উপর মিলছে না করোনার ওষুধও কোভিড ড্রাগ। গত সপ্তাহের পর থেকেই করোনা ভাইরাসের চিকিৎসায় ব্য়বহৃত ড্রাগ অ্যাকটেমরা বা টোসিলিজুমাব বাজার থেকে একরকম বেপাত্তা হয়ে গেছে বলা যায়। এই যেমন, ৫৩ বছর বয়সী রিঙ্কু বন্দ্যোপাধ্যায়ের করোনা আক্রান্ত বাবা দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, বাবার চিকিৎসার জন্যে অ্যাকটেমরা ওষুধটির প্রয়োগ অত্যন্ত জরুরি। অথচ তা ওষুধের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না। ওই কোভিড ড্রাগ সংগ্রহের আশায় ওই ভদ্রমহিলা দিল্লি থেকে জয়পুর পর্যন্ত ঘুরে এসেছেন, কিন্তু কোথাও ওষুধের সন্ধান মেলেনি। কোভিড ওষুধ জোগাড়ে এমন ঘাটতি দেখা দিয়েছে যে, রোগীদের পরিবারকে ওষুধ সংগ্রহের জন্যে ছুটে বেড়াতে হচ্ছে…
Read More
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮২ % । দিনের দিকে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফের উত্তরবঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমান। আজ রাত থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন। সপ্তাহ শেষে কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা সহ দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
Read More
এক কেজির দাম ২০ লাখ টাকা! এবার রেড লিস্ট এর আওতায়  ভায়াগ্রা

এক কেজির দাম ২০ লাখ টাকা! এবার রেড লিস্ট এর আওতায় ভায়াগ্রা

স্থানীয় লোকজন বলেন কীরা জরি। আন্তর্জাতিক বাজারে নাম হিমালয়ান ভায়াগ্রা। অত্যন্ত দামী প্রজাতির   ফাঙ্গাস। ভারতে এই হিমালয়ান ভায়াগ্রা পাওয়া যায় একমাত্র উত্তরাখণ্ডে। এবার এই হিমালয়ান ভায়াগ্রা লাল তালিকাভুক্ত হল।  ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) জানিয়েছে, গত পনেরো বছরে এই ফাঙ্গাসের পরিমাণ কমেছে ৩০ শতাংশ। তাই হিমালয়ান ভায়াগ্রা রেড লিস্ট এর আওতায় আনা ছাড়া কোনও উপায় ছিল না।  হিমালয়ের পার্বত্য অঞ্চলে আরও অনেক প্রজাতির ফাঙ্গাসের পরিমাণ কমে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যার ফলে সেখানকার জীব বৈচিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।  চিন, নেপাল, ভুটানে প্রচুর পরিমাণে হিমালয়ান ভায়াগ্রা পাওয়া গেলেও ভারতের একমাত্র উত্তরাখণ্ডে এই ফাঙ্গাস দেখা যায়। তবে এই ফাঙ্গাস রেড লিস্ট…
Read More
উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পেল ৪৯৯ নাম্বার

উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পেল ৪৯৯ নাম্বার

এদিন বিকেল সাড়ে তিনটের সময় ফলাফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রী মহুয়া দাস। তিনি জানান, চলতি বছর পাশের হার ৯০.১৩ শতাংশ, যা এত বছরের ফলাফলের নিরিখে সর্বোচ্চ। মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করতে না পারলেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার কলকাতায় সবচেয়ে বেশি। আগামী ৩১ শে জুলাই বেলা ২ টো থেকে ৫২ টি কেন্দ্রে বিতরণ করা হবে মার্কশিট। এদিন বিকেল সাড়ে তিনটের সময় ফলাফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রী মহুয়া দাস। এই বছর মোট উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। তাদের মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ অর্থাৎ ৯০.১৩ শতাংশ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার কলকাতায়…
Read More
সংকটে বাংলা ছবির রিলিজের ভবিষ্যত

সংকটে বাংলা ছবির রিলিজের ভবিষ্যত

টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে বিগ বাজেট থেকে মাঝারি বাজেটের ছবির লম্বা লাইন। এই সব ছবির প্রযোজক এবং হাউসের কর্মকর্তারা একমাত্র সিনেমা হলেই রিলিজ করতে চান তাঁদের সিনেমা। ওটিটি প্লযাটফর্মে মুক্তির কথা তাঁরা এখনও ভাবছেন না। হল রিলিজই করতে চান তাঁরা। আশা করা যায় পুজোর সময় পরিস্থিতি স্বভাবিক হলে সিনেমা হল খুলে যাবে। কিন্তু এই  বিষয়টিও  এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত ধোঁয়াশায় টলিউড ইন্ডাস্ট্রি। লকডাউনের আগেই মুক্তি পাওয়ার কথা ছিল রাজ চক্রবর্তীর অন্যতম চর্চিত ছবি ‘ধর্মযুদ্ধ’-র। তালিকায় রয়েছে কাঞ্চন মল্লিক অভিনীত এবং সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘টেনিদা’। রয়েছে সৌকর্য ঘোষালের ছবি ‘রক্তরহস্য’, এবং রাজ চক্রবর্তীর অপর একটি ছবি ‘হাবজি…
Read More
মানুষের হাতে অর্থের সংস্থান করতে শুরু হচ্ছে একশো দিনের কাজ

মানুষের হাতে অর্থের সংস্থান করতে শুরু হচ্ছে একশো দিনের কাজ

দীর্ঘদিন ধরে লক-ডাউনের জেরে কাজ হারা মানুষের হাতে এখন অর্থের প্রবল অভাব। ঠিক মতো জীবনযাপন করা কঠিন হয়ে উঠেছে। তাই আন-লক প্রকিয়া চালু হওয়াই সাধারন মানুষের হাতে কাজ তুলে দিয়ে অর্থের সংস্থান করতে গ্রামাঞ্চলে শুরু হচ্ছে একশো দিনের কাজ। উল্লেখ্য আউসগ্রাম ২ নং ব্লকের তৃনমূলের কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন জানান, মানুষের হাতে কাজ তুলে দিয়ে অর্থের সংস্থান করতে একশো দিনের কাজের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি এক সাক্ষাতকারে বলেন, একশো দিনের কাজ দেওয়া হচ্ছে। যাতে মানুষের হাতে অর্থ আসে তারই ব্যবস্থা করা হচ্ছে।
Read More
নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল’

নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল’

বৃহস্পতিবার সামনে এল জাহ্নবী কাপুরের আসন্ন ছবি গুঞ্জন সাক্সেনা মুক্তির তারিখ। ১২ অগস্ট,স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। দেশাত্মবোধক ভাবনায় ভরপুর এই ছবি,যেখানে শ্রীদেবী কন্যার দেখা মিলবে খাকি উর্দিতে। এদিন গুঞ্জন সাক্সেনা ছবির নতুন দুটি চরিত্রের লুকও সামনে আনল নেটফ্লিক্স ইন্ডিয়া। এই ছবিতে জাহ্নবীর পাশাপাশি দেখা মিলবে অঙ্গদ বেদী ও পঙ্কজ ত্রিপাঠির। গুঞ্জন সাক্সেনার দাদার চরিত্রে অভিনয় করছেন অঙ্গদ। জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামের দেওয়ালে লেখেন, আমি গর্বিত আপনাদের সামনে দেশের প্রথম মহিলা বায়ু সেনা অফিসারের যুদ্ধে যাওয়ার গল্প হাজির করতে পেরে। একটা জার্নি যা বহু মানুষকে অনুপ্রেরণা দেবে,ঠিক যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল আপনাদের সামনে…
Read More
১০ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক বাচ্চা ছেলে

১০ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক বাচ্চা ছেলে

বৃহস্পতিবার সকাল ১১ টা মধ্যপ্রদেশে ঘটে গেল এক সাঙ্ঘাতিক দুঃসাহসিক ঘটনা। মাত্র ১০ বছররে ওই একরত্তি ছেলের যে এত সাহস, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। নিমেষের মধ্যেই লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে নিজের কাজ হাসিল করে বেরিয়ে গেল। পুলিশ নামল তল্লাশিতে। রোজকারের মত কাজ হচ্ছিল ব্যাংকে। অন্যান্য দিনের মতই লোকজনের ভিড় ছিল মধ্যপ্রদেশের নিমুচ জেলায় একটি ব্যাংকে। ক্যাশকাউন্টারের সামনে গ্রাহকও ছিলেন বেশ কয়েকজন। তবে এরই মধ্যে সেখানে বছর ১০-এর একটি ছোট খাটো চেহারার বাচ্চা ঢুকে পড়ে। চেহারায় ছোট হওয়ায় লোকজনের ভিড়ে হারিয়ে যায়। ক্যাশকাউন্টারে থাকা স্টাফ সামান্য বিরতি নিয়ে তাঁর সিট ছেড়ে পাশের টেবিলে সবে মাত্র গিয়েছেন, সেই সুযোগেই বাচ্চাটি…
Read More
উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা

উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা

 কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ হল না৷ মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাস করেছেন ৯০.১৩ শতাংশ ৷  ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷  গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ ছেলেদের পাসের হার ৯০.৪৪ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাসের হার…
Read More