17
Jul
তিনটি নতুন ওয়্যারলেস স্পিকার যুক্ত হল সোনি ইন্ডিয়ার এক্সট্রা বাস স্পিকার রেঞ্জে – এসআরএস-এক্সবি৪৩, এসআরএস-এক্সবি৩৩ ও এসআরএস-এক্সবি২৩। এই স্পিকারগুলির অডিয়ো কোয়ালিটি ও ডিজাইন হাউস পার্টির জন্য খুবই মানানসই। এসআরএস-এক্সবি৪৩’তে আছে ইউনিক রেক্টাঙ্গুলার ডায়াফ্রাম ডিজাইন, এসআরএস-এক্সবি৩৩ একটি টাফ ডিজাইনের অলরাউন্ডার ও এসআরএস-এক্সবি২৩ এক কম্প্যাক্ট ডিজাইনের পারফেক্ট আউটডোর কম্পানিয়ন। এই স্পিকারগুলি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার্সের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি সাপোর্ট করে। এসআরএস-এক্সবি৪৩ ও এসআরএস-এক্সবি৩৩ দিতে পারে ২৪ ঘন্টার মিউজিক প্লেব্যাক। এসআরএস-এক্সবি২৩’তে ১২ ঘন্টার ব্যাটারি ব্যাক-আপ মেলে, যার দ্বারা ১০ ঘন্টা ধরে এক্সট্রা বাস মোড প্লেব্যাক পাওয়া যেতে পারে। এই তিনটি স্পিকারই টাইপ-সি ইউএসবি দ্বারা চার্জ করা যায়। নতুন স্পিকারগুলি ১৬ জুলাই থেকে…
