editor

10324 Posts
রেশন কার্ড ছাড়াই চাল ও গম দিচ্ছে মোদি সরকার

রেশন কার্ড ছাড়াই চাল ও গম দিচ্ছে মোদি সরকার

কিছুদিন আগেই, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান ট্যুইট করে বলেন, দেশের যে কোন নাগরিক দেশের যে কোনও প্রান্ত থেকে এবার রেশন নিতে পারবেন। এক রাষ্ট্র এক রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এই যোজনার আয়ত্তায় নাগরিকদের জায়গা পরিবর্তন করলে, রেশন কার্ড সারেন্ডার অথবা নতুন করে বানানোর প্রয়োজন হবে না। দেশের যে কোন ডিলারের কাছ থেকে নাগরিকরা এই সুবিধা নিতে পারবে। দেশের যে কোনো মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করতে মোদি সরকার জানিয়েছে, এবার থেকে রেশন কার্ড না থাকলেও রেশন পাওয়া যাবে। রেশন কার্ড না থাকলেও দেশের যে কোনো জায়গা থেকে মাথা পিছু ৫ কেজি চাল ও এক গম দেবে কেন্দ্রীয় সরকার।…
Read More
১২ দিনে দিল্লিতে তৈরি হল বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল, অসাধ্য সাধন DRDO’র

১২ দিনে দিল্লিতে তৈরি হল বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল, অসাধ্য সাধন DRDO’র

বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল বানিয়ে ফেলল ভারত (India)। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ১০ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল বানাল প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। তাও মাত্র ১২ দিনে। কী নেই সেখানে! অত্যাধুনিক সুবিধাযুক্ত এই হাসপাতালে রবিবার থেকে রোগী ভরতি নেওয়া শুরু হল।নাম ‘সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল’। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিশাল ফাঁকা জমি ছিল। সেখানেই ১৭০০ ফুট লম্বা, ৭০০ ফুট চওড়া হাসপাতালটি বানানো হয়েছে। প্রায় ২০টি ফুটবল মাঠের সমান আয়তন। যা বিশ্বের মধ্যে বৃহত্তম (Largest Covid Hospital)। রবিবার এদিনই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল রবিবার এই হাসপাতালের…
Read More
দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও

দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও

আমফানে ঝড়ে বিধ্বস্ত প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাননি ক্ষতিপূরণ। কাঁথি শহরের তৃণমূলের যুব নেতা ইমরান আলী খান নিজের লোকদের আমফানের টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এরপর কাঁথি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল নেতা ইমরান আলী খানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে কাঁথি শহর থেকে মেচেদা বাইপাস যাওয়ার রাস্তায় গাছের ডাল ফেলে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত রাস্তা আটকে রাখেন বিক্ষুব্ধরা। এক বিক্ষোভকারী বলেন, আমফান ঘূর্ণিঝড়ে এলাকার অনেকের ঘরবাড়ি ভেঙেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৃণমূলের যুব নেতা প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে, নিজের পরিবারের সদস্য আর তৃণমূল ঘনিষ্ঠ মানুষদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছেন। উনি জানান, এই বিষয়ে অভিযোগ জানানো হলে…
Read More
মায়ের সঙ্গে অভব্যতার প্রতিবাদ করায় ছেলের মাথা থেঁতলে

মায়ের সঙ্গে অভব্যতার প্রতিবাদ করায় ছেলের মাথা থেঁতলে

বাসের মধ্যে মায়ের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন ছেলে। পাথর দিয়ে প্রতিবাদী ছেলের মাথা থেঁতলে দিয়ে পালিয়ে গেল অপরাধী! শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি আসার এনবিএসটিসি সরকারি বাসে এমনটাই অভিযোগ উঠল শনিবার। অভিযুক্ত যুবক মদ্যপ ছিল। সে বারবার এক মহিলার গায়ের ওপর ঝুঁকে পড়ছিলো। প্রতিবাদ করেন ওই মহিলার সঙ্গে থাকা ছেলে। শুরু হয় বচসা। বাসের অন্যান্য যাত্রীরা কন্ডাকটরকে ঐ যুবককে বাস থেকে নামাতে হবে বলে দাবি করেন। কন্ডাকটরও চেষ্টা করেন অভিযুক্তকে শান্ত করার। কিন্তু ঐ মদ্যপ যুবক লাগাতার হুমকি দিতেই থাকে। এর পরে বাসটি জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় রেলগেটে আটকে গেলে বাস থেকে হঠাৎ নেমে পড়ে ওই মদ্যপ যুবক। নিয়ে আসে একটি বোল্ডার। সেটা দিয়ে প্রতিবাদীকে আচমকা…
Read More
নাগাল্যান্ড সরকার কুকুরের মাংস কেনাবেচা নিষিদ্ধ

নাগাল্যান্ড সরকার কুকুরের মাংস কেনাবেচা নিষিদ্ধ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুকুরের মাংস কেনাবেচায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড সরকার। শুক্রবার নাগাল্যান্ডের মন্ত্রিসভার বৈঠকে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রধান সচিব টেমজেন টয় টুইটারে জানিয়েছেন, ‘ব্যবসায়িক স্বার্থে কুকুর কেনাবেচা, বাজারে কুকুরের মাংস বিক্রি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ সম্প্রতি ডিমাপুরের বাজারে মাংসের জন্য কুকুর বিক্রি হওয়ার ছবি প্রকাশ পেলে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই শুরু হয়। কবি, সাংবাদিক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রীতিশ নন্দী নাগাল্যান্ডের বাজারে কুকুরের মাংস বিক্রি এবং রাজ্যবাসীর একাংশের মধ্যে কুকুরের মাংস খাওয়ার রীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। পাশাপাশি, অনেকেই সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী:…
Read More
১০ বছর বয়সে বানিয়ে ফেলেছে ৬ টি অ্যাপ

১০ বছর বয়সে বানিয়ে ফেলেছে ৬ টি অ্যাপ

পঞ্চম শ্রেণীর পড়ুয়া নাম অনুব্রত সরকার সবে ১০ রেখেছে পা। নিজের হাতে ছ’টি মোবাইল অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই একরত্তি ছেলেটি। আলিপুরদুয়ার শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা অনুব্রতর তৈরি অ্যাপ এখন গুগল প্লে স্টোরে ডাউনলোডের অপেক্ষায়। তার এই কীর্তির কথা শুনে চমকে গিয়েছে সবাই। শুধু তাই নয়, অনুব্রতর এই অ্যাপ যে সুরক্ষিত, সেব্যাপারে শংসাপত্রও পেয়ে গিয়েছে সে। একমাত্র চীন বাদে বিশ্বের সব দেশে তার এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। অ্যাপের প্রাইভেসি পলিসি থেকে শুরু করে সিকিউরিটি—সব কিছু নিজেই ঠিক করেছে অনুব্রত। কিন্তু কেন চীনে তার তৈরি অ্যাপ ডাউনলোড করা যাবে না? ছোট্ট অনুব্রতর সাফ জবাব, ‘চীন আমাদের সেনাদের মেরে…
Read More
করোনার উৎস সন্ধানে  আগামী সপ্তাহে WHO-এর বিশেষ তদন্তকারী দল চিন যাচ্ছে

করোনার উৎস সন্ধানে আগামী সপ্তাহে WHO-এর বিশেষ তদন্তকারী দল চিন যাচ্ছে

করোনা ভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি বিশেষ তদন্তকারী দল আগামী সপ্তাহে চিন (China) যাচ্ছে। চিনের প্রতি পক্ষপতিত্বের অভিযোগের প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।গত জানুয়ারি মাসেই WHO-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)জানান আন্তর্জাতিক মঞ্চের উদ্বেগের কথা মাথায় রেখে, চিনে দ্রুত তদন্তকারী দল পাঠানো নিয়ে বেজিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। তবে দ্রুত দল পাঠানোর কথা বললেও, তদন্তে এতদিন লাগল কেন, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ঘেব্রিয়েসুসকে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে WHO-এর প্রধান গবেষক ড. সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনা ভাইরাসের উৎস খুঁজে বের করতে ‘বিস্তারিত তদন্তের’ প্রয়োজন। তিনি বলেন, “তদন্তের স্বার্থে আমাদের ডিসেম্বর মাসে ফিরে…
Read More
সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশার গর্ভে সূরজ পাঞ্চোলির সন্তান

সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশার গর্ভে সূরজ পাঞ্চোলির সন্তান

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ। নেটিজেনরা প্রতিনিয়ত নানান দাবি নিয়ে সরব হচ্ছে সুশান্তের মৃত‍্যু নিয়ে। এবার উঠে এসেছে এক চাঞ্চল‍্যকর দাবি। শোনা যাচ্ছে, সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আদিত‍্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলির। এই সম্পর্কের কথা সুশান্তই জানতেন শুধুমাত্র। তবে সুশান্তের আত্মহত্যার তদন্ত করতে গিয়ে পুলিস স্পষ্ট জানিয়ে দেয়, দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্য়ুর কোনও যোগ নেই। এসবের মধ্যেই এবার সোশ্যল মিডিয়ায় উঠে আসতে শুরু…
Read More
তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু ১ পর্যটকের, নিখোঁজ আরও এক  পর্যটক

তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু ১ পর্যটকের, নিখোঁজ আরও এক পর্যটক

ইতিমধ্যেই পর্যটকদের জন্য খুলে গিয়েছে দিঘা (Digha), তাজপুর (Tajpur)। বেশ কয়েকজন পর্যটক ভিড়ও জমিয়েছেন। সমুদ্র শহরে যাবেন নোনা জলে শরীর ভেজাবেন না। তা হতে পারে না। কিন্তু বেপরোয়া হাবভাবই হল কাল! অ তিরিক্ত সাহসিকতার জন্যই প্রাণ গেল এক পর্যটকের। আর এক যুবক তলিয়ে গিয়েছে সমুদ্রে। এখনও তার খোঁজ চলছে।  আনলক ২ (Unlock 2) পর্যায়ে  তিন বন্ধু মিলে স্থির করেছিলেন দিঘায় যাবেন। পরিকল্পনামাফিক ২-১দিন আগেই দিঘায় পৌঁছন তাঁরা । শনিবার তাজপুরে বেড়াতে যান তাঁরা। সেখানে গিয়ে সমুদ্রে নেমে পড়েন তিন বন্ধু। ক্রমশই গভীর সমুদ্রে চলে যান তাঁরা। প্রবল জলের তোড়ে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিন যুবক। জলের তোড়ে ভেসে যান তাঁরা।…
Read More
করোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ

করোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ

করোনা মহামারীর কারণে গোটা বিশ্ব চরম সমস্যার সন্মুখিন। প্রতিদিনই এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাও ভয়াবহ হয়েছে। আর এরমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। তিনি নিজেই নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে দিয়েছেন। শাহ মেহমুদ কুরেশি ট্যুইট করে লিখেছেন, ‘দুপুরে আমার হাল্কা জ্বর ছিল আর আমি তখনই কোয়ারান্টিনে চলে যাই। পরীক্ষার পর আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আল্লাহর কৃপায় আমি নিজেকে দৃঢ় আর শক্তিশালী বোধ করছি। আমি নিজের বাড়ি থেকেই নিজের কাজ করব। দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।” পাকিস্তানে এখনো পর্যন্ত দুই লক্ষ কুরি হাজারের বেশি মানুষ…
Read More
গ্যাস বুকিংয়ে চালু হচ্ছে ওটিপি

গ্যাস বুকিংয়ে চালু হচ্ছে ওটিপি

গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আসতে চলেছে নতুন নিয়ম । যাঁরা ইন্ডিয়ান অয়েলের আওতায় থাকা ইন্ডেন গ্যাসের গ্রাহক, তাঁদের জন্য নতুন নিয়মটি পাইলট প্রজেক্ট হিসেবে কিছু জায়গায় কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। গ্রাহক গ্যাস বুকিং করার পর যখন ক্যাশ মেমো তৈরি হবে, তখন গ্রাহকের মোবাইল ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে। গ্যাস যখন ডেলিভারি হবে, তখন ওই ওটিপি দিতে হবে ডেলিভারি কর্মীকে। ওই ডেলিভারি অথেন্টিকেশন নম্বরটি যতক্ষণ না ইন্ডিয়ান অয়েলের সার্ভারে আসবে, ততক্ষণ পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে না। বলা বাহুল্য, এমন অনেক গ্রাহক আছেন, যাঁরা এই ওটিপি সংক্রান্ত জটিলতার সঙ্গে ততটা সাবলীল নন। পাশাপাশি মোবাইল ফোন ছাড়া যাঁরা অন্য কোনও ভাবে গ্যাস…
Read More
৪ রাজ্য থেকে কলকাতায় বিমান আসা বন্ধ

৪ রাজ্য থেকে কলকাতায় বিমান আসা বন্ধ

৪ রাজ্য থেকে কলকাতায় বিমান আসা আপাতত বন্ধ থাকছে। দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদ থেকে বিমান আসা বন্ধ রাখা হচ্ছে। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। করোনা সংক্রমণ রুখতে নিয়ন্ত্রিত বিমান চলাচলের দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
Read More
সারোজ খান চলে যাওয়াটা একটা যুগের পতন

সারোজ খান চলে যাওয়াটা একটা যুগের পতন

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। যদিও করোনার রিপোট নেগেটিভ ছিল। আস্তে আস্তে সেরেও উঠছিলেন। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরোজ খানের। বলিউডে তিনি সকলের কাছেই মাস্টারজি নামে পরিচিত। বহু তারকার নেপথ্যের কারিগর তিনিই। যাঁরা নৃত্য শিল্পী বা নাচতে ভালোবাসেন, তাঁদের কাছে সরোজ খান চলে যাওয়া নিসঃন্দেহে গভীর ক্ষতি ও বেদনার।  ছোট থেকেই তাঁর শরীরের গঠন ছিল একটু মোটার দিকেই। ফলে তন্বী ছিপছিপে হলেই শরীরী বিভঙ্গ ফুটে উঠবে নাচের ছন্দে এমন স্টিরিয়োটাইপ ভাবনা ভেঙে দিয়েছিলেন সরোজ। তাঁর প্রয়াণে শোকাহত বলিউড। সরোজ…
Read More
ভার্চুয়াল অনুষ্ঠানেই হবে শহিদ দিবস পালন

ভার্চুয়াল অনুষ্ঠানেই হবে শহিদ দিবস পালন

বদলে গেল ২১ জুলাই, তৃণমূলের চিরাচরিত 'শহিদ দিবস' পালনও এবার আর ধর্মতলার মোড়ে পালিত হবে না। তবে, সেখানে বরাবরের মতো শহিদ বেদি তৈরি করা হবে। কলকাতার নির্দিষ্ট একটি জায়গা থেকে বক্তব্য রাখবেন। ভার্চুয়ালি সেই বক্তব্য পৌঁছে যাবে বাংলার কোণায়-কোণায়। সামাজিক দূরত্ব মেনে দেওয়া হবে শহিদ বেদীতে মালা ।বুথ ভিত্তিক সভায় সাধ্যমতো উপস্থিত থাকবেন বিধায়ক সংসদরা । দলনেত্রীর ভাষণ শোনাতে জায়ান্ট স্ক্রিন ব্যবহার করা হবে বেশ কিছু জায়গায় ।। আগামী ৬ জুলাই থেকে ১৩ জুলাই  প্রতি বুথে বাড়ি বাড়ি যাবেন দলীয় কর্মীরা । হাতে থাকবে প্ল্যাকার্ড । গ্যাস , তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ স্লোগান লেখা হবে ওই প্ল্যাকার্ডে । এছাড়া রেল বেসরকারিকরণ ও…
Read More