31
Dec
অধিনায়ক হিসেবে ফের প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত শর্মা। আশা ছিল, খারাপ ফর্ম কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষ দিনে একটি চোখ ধাঁধানো ইনিংস খেলবেন হিটম্যান। কিন্তু, তেমনটা হল না। এদিনও খারাপ ফর্ম অব্যাহত রেখে মাত্র ৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। জমজমাট ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত বর্ডার-গাভাসকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্নে আয়োজিত এই ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়াকে ৩৪০ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারতের শুরুটা অবশ্য বেশ খারাপ হয়েছে। শুরুর দিকে রোহিত বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু, আচমকাই কামিন্সের বলে শট মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। রোহিতের ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি…
