editor

11195 Posts
নতুন শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী

নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি জানান, এই নতুন শিক্ষানীতি নির্ধারণের সময় বাংলা থেকে কোনরকম মতামত নেয়নি কেন্দ্র। এদিন তিনি বলেন, নতুন শিক্ষানীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। পাঁচ বছরে এই শিক্ষানীতি চালু কিছুতেই সম্ভব নয়। নতুন শিক্ষানীতি চালু করতে গেলে তার আগে বহু পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামো উন্নয়ন-এর জন্য যে পরিমাণ অর্থ খরচ হবে তা কোন সরকার বহন করবে সে সম্পর্কে কোন দিশা দেখানো হয়নি এই নতুন শিক্ষানীতিতে, এমনটাও জানান তিনি। আপাতত এই শিক্ষানীতির বিষয়টি পর্যালোচনার জন্য ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। এই কমিটি রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির সঙ্গে…
Read More
শতাব্দী প্রাচীন মনসা মেলা হচ্ছে না এবার জলপাইগুড়িতে

শতাব্দী প্রাচীন মনসা মেলা হচ্ছে না এবার জলপাইগুড়িতে

করোনার কোপ এবার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির শতাব্দীপ্রাচীন মনসা পুজোতে।এবছর জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা পূজো ৫১১বছরে পরলো। পূজো হলেও হচ্ছেনা এবার পূজোর মেলা।করোনার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষাল। পুজোর দিন মন্দিরে ভেতরে কোনো ভক্তকে প্রবেশ করতে না দেওয়া হলেও প্রাচীন রীতি মেনে পুজো হবে। রাজবাড়ী প্রাঙ্গনে মনসা পূজার দিন থেকে ৭দিন ব্যাপি হতো মনসা পূজোর মেলা। এই মেলাতে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা তাদের সামগ্রী বিক্রি করতে আসতো।শতাব্দীপ্রাচীন এই মনসা পুজোর মেলায় দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভীনদেশ থেকেও প্রচুর ভক্ত ভিড় করতো । এবছর পুজো হলেও মন্দিরে কোনো ভক্তকে ঢুকতে দেওয়া হবেনা।মন্দিরের গেট থেকে ভক্তরা…
Read More
প্রয়াত হলেন বিস্কফার্মের কর্ণধার

প্রয়াত হলেন বিস্কফার্মের কর্ণধার

সোমবার রাতে শেষ হয়ে গেল একটা দীর্ঘ যাত্রাপথ। প্রয়াত হলেন জনপ্রিয় বেকারি সংস্থা বিস্কফার্মের কর্নধার কৃষ্ণদাস পাল। গতকাল, সোমবার রাতে মারা যান ৭৮ বছর বয়সি এই উদ্যোগপতি। ব্যবসায়িক জগতে তাঁকে কেডি পাল বলেই চিনতেন সকলে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার শিল্প মহলে। কেডি পালের সংস্থা বিস্কফার্ম ২০০০ সালে আত্মপ্রকাশ করে বাংলায়। শুরু হল ‘সাজ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’। এই সংস্থারই মূল প্রোডাক্ট হিসেবে বাজারে এল ‘বিস্কফার্ম বিস্কুট’। সেই জন্ম বিস্কফার্মের। এখন সারা দেশে এই ব্র্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে এই জনপ্রিয়তা, খ্যাতি বা আকাশচুম্বী ব্যবসায়িক লাভ– কোনওটাই কিন্তু রাতারাতি আসেনি। বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ও গায়ে কাঁটা দেওয়া লড়াইয়ের কাহিনি।…
Read More
রাম মন্দিরের ভূমি পূজন উৎসবে শিলিগুড়িও গেরুয়াময়

রাম মন্দিরের ভূমি পূজন উৎসবে শিলিগুড়িও গেরুয়াময়

রাত পোহালেই রাম মন্দিরের ভূমি পূজন। সেই পূজন স্থান অযোধ্যায় হলেও তার রেশ আবহাওয়া দেশের সর্বত্র।সিলিগুড়িতেও চলছে রাম মন্দির পূজনের প্রস্তুতি।এই উপলক্ষে শিলিগুড়িতে হিলকার্ট রোডে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই পতাকা ও গেরুয়া ধ্বজ লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।বিজেপির এক কার্য্কর্তা জানিয়েছেন যে বুধবার সারাদেশ রাম মন্দিরের পুনর্নির্মানের উৎসবে শামিল হবে।শিলিগুড়িতেও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছেন বলে জানা গেছে
Read More
করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারী আলিপুরদুয়ারে

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারী আলিপুরদুয়ারে

ফের লকডাউন ঘোষণা করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত জেলা স্বাস্থ্য দপ্তরের।আলিপুরদুয়ারে করোনা সংক্রমন আটকাতে পাঁচদিন লকডাউন ঘোষণা করেছে মহকুমা প্রশাসন । এই লকডাউন চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার আলিপুরদুয়ার পুর এলাকা ও শহর সংলগ্ন বিবেকানন্দ ১,২, চাপড়েরপাড় ১ও পররপার গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ এই লকডাউনের আওঁতায় রয়েছে।লকডাউনে আলিপুরদুয়ারে দোকানপাট ,বাজার ,যানবাহন বন্ধ থাকছে । আলিপুরদুয়ারে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়তে থাকায় আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স লকডাউনের প্রস্তাব দেয়। অবশেষে ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত জেলা প্রশাসন
Read More
আজ থেকে খুলছে হায়দরপাড়া বাজার,মানতে হবে বিধিনিষেধ

আজ থেকে খুলছে হায়দরপাড়া বাজার,মানতে হবে বিধিনিষেধ

আজ থেকে সমস্ত দোকান খুলছে শিলিগুড়ি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকার ৷ কিন্তু দোকান খোলা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত৷ সমস্ত দোকানদারকে স্যানিটাইজার রাখতে হবে এবং ৫ জনের বেশি ক্রেতা দোকানের সামনে দাঁড়াতে পারবে না৷ ক্রেতা এবং বিক্রেতাকে মাক্স পরে সমস্ত বিধি নিষেধ মেনে দোকানদারি করতে হবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে৷
Read More
গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান,ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য

গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান,ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার ভাটোল সীমান্ত এলাকায়।ঘটনার প্রকৃত কারন জানা যায়নি।সূত্রের খবর সোমবার রাতে সীমান্তে প্রহরায় নিযুক্ত ছিলেন বিএসএফ ইন্সপেক্টর মহিন্দর সিং, কনস্টেবল অনুজ কুমার ও উত্তম সূত্রধর। আচমকাই মঙ্গলবার ভোরে উত্তম সূত্রধর নামে ওই জওয়ান এলোপাথাড়ি গুলি ছোড়ে ওই দুই জোয়ানকে। এই ঘটনায় বিএসএফ সীমান্ত চৌকিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।তবে ঘটনার কারন জানা যায়নি।আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বিএসএফ এর ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকিতে। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে।গুলিবিদ্ধ মৃত বিএসএফ এর…
Read More
করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেস এমপি কীর্তি চিদাম্বরম করোনা আক্রান্ত হওয়ার এক দিন পরেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া্র করোনা আক্রান্ত হওয়ার খবর এল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনায় আক্রান্ত হলেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা এবং এ সংক্তান্ত যাবতীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন যে, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোয়ারেন্টাইনে যান।’
Read More
সোনার বাজারে অতিমারির প্রভাব

সোনার বাজারে অতিমারির প্রভাব

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক গোল্ড ডিমান্ড ট্রেন্ডস রিপোর্ট জানাচ্ছে, কোভিড-১৯ প্যান্ডেমিক খুবই ক্ষতিগ্রস্ত করেছে সোনার বাজার। এইচ১ ২০২০-তে মোট চাহিদা ৬% কমে গিয়ে ২,০৭৬ টন হয়েছে, ২০১৯-এর একই সময়কালের তুলনায়। তবে এইচ১-এ গোল্ড-ব্যাকড ইটিএফ রেকর্ড পরিমাণ বেড়ে ৭৩৪ টন হয়েছে। বার ও কয়েনে বিনিয়োগ খুবই কমেছে দ্বিতীয় ত্রৈমাসিকে। এইচ১-এ ১৭% হ্রাস পেয়ে হয়েছে ৩৯৭ টন। লকডাউন ও সোনার দামের বৃদ্ধির ফলে গ্রাহকদের অনীহার কারণে জুয়েলারির চাহিদাও ৪৬% পড়ে গিয়ে ৫৭২ টন হয়েছে।  দ্বিতীয় ত্রৈমাসিকে গোল্ড ইটিএফ-এর প্রতি আগ্রহ বাড়ায় এইচ১-এ তা রেকর্ড-ব্রেকিং ৭৩৪ টন হয়েছে। প্রথমার্ধের ইনফ্লো বিগত ২০০৯-এর ৬৪৬ টনের বার্ষিক রেকর্ড অতিক্রম করে গ্লোবাল হোল্ডিংকে ৩,৬২১ টনে তুলে…
Read More
করোনা আক্রান্ত অভিনেতা নিখিল ভট্টাচার্য

করোনা আক্রান্ত অভিনেতা নিখিল ভট্টাচার্য

সংক্রমণের হারের পরিমাণ এতটাই বেশি যে করোনা হানা দিয়েছে সেলেব মহলেও। কিছুদিন আগেই জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলির অশোক ওরফে বিভান (সিরিয়ালে শ্যামার ভাসুর) করোনার শিকার হন। এবার আক্রান্ত এই সিরিয়ালের লিড অভিনেতা নিখিল অর্থ্যাৎ নীল ভট্টাচার্য। নিখিল অর্থ্যাৎ শ্যামার বর। এই খবর আসার পরই আশঙ্কায় রয়েছে সেটের অন্যান্য কলাকুশলিরা। সোমবার দিন হটাৎ শুটিং সেটে খাবারের স্বাদ এবং গন্ধ অনুভব করতে পারছিলেননা নীল। বাড়িতে এসেই তিনি করোনা টেস্ট করান এবং রিপোর্ট পজেটিভ আসে। আপাতত তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন করোনার।
Read More
ইরানের যুগান্তকারী আবিষ্কার

ইরানের যুগান্তকারী আবিষ্কার

করোনা পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। ভ্যাক্সিনের আশায় বসে আছে গোটা দুনিয়া। এরই মধ্যে সোমবার ‘হু’-এর তরফে সতর্ক করে বলা হয়, হয়ত কখনই একেবারে পারফেক্ট ভ্যাক্সিন হিসেবে কোনও ‘সিলভার বুলেট’ আসবে না। দীর্ঘস্থায়ী স্বাভাবিক জীবন পাওয়াও কঠিন। অন্যদিকে, ২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে ইরান। গবেষকরা বলছেন, এই আবিষ্কার যুগান্তকারী। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে। আর তা তৈরি করে বাজারে ছেড়েছে। যন্ত্রটি বিশ্বের কোনও কোনও দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে। এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে। আর ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে…
Read More
ইমিউনিটি বুস্টার ট্যাবলেট আনল লিংকন ফার্মা

ইমিউনিটি বুস্টার ট্যাবলেট আনল লিংকন ফার্মা

ভারতের বাজারে লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এল চর্বনযোগ্য ভিটামিন সি + জিংক ট্যাবলেট। জিংক-সহযোগে প্রস্তুত এই ট্যাবলেট স্বাভাবিকভাবে রোগপ্রতিরোধক ক্ষমতা ও অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলে ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায়। উল্লেখ্য, ভারতে ভিটামিন সি ও জিংক ট্যাবলেটের বাজারের আনুমানিক আয়তন প্রায় ১৫০ কোটি টাকা এবং তা বার্ষিক ১৫ শতাংশ হারে বেড়ে চলেছে।  বর্তমান কোভিড-১৯ অতিমারির সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ইমিউনিটি ও ইমিউনিটি বুস্টার প্রয়োজন, একথা উল্লেখ করে লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হোল-টাইম ডিরেক্টর আশিস আর প্যাটেল বলেন, ভিটামিন-সি ও জিংক ট্যাবলেট এখন প্রতিদিনই সকলের দরকার। এই নতুন ট্যাবলেট লঞ্চের মাধ্যমে তারা মানুষের স্বাস্থ্যরক্ষার প্রয়োজন মেটাতে চান। চর্বনযোগ্য ও সুগন্ধী…
Read More
এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

ফ্রান্স থেকে পাঁচটি রাফাল ফাইটার জেট এসে গেছে এর মধ্যেই। রাশিয়ার থেকে ১২টি অত্যাধুনিক সুখোই ফাইটার জেট ও ২১টি নয়া ভার্সনের মিগ-২৯ কেনার পরিকল্পনাও রয়েছে। রাশিয়া দিচ্ছে এস-৪০০ মিসাইল সিস্টেম যা আগামী বছরের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। পূর্ব লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় ভারী টি-৯০ ভীষ্ম ও টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন রয়েছে। কিন্তু হাল্কা ওজনের যুদ্ধট্যাঙ্ক এই মুহূর্তে দেশের হাতে নেই। রাশিয়ার থেকে স্প্রুট লাইটওয়েট ট্যাঙ্ক চলে এলে চিনের মোকাবিলায় শক্তি আরও বাড়বে তাই রাশিয়ার থেকে আক্রমণাত্মক হাল্কা ওজনের স্প্রুট এসডিএম১ ট্যাঙ্ক কেনার…
Read More
রাখিতে ভাইয়ের জন্য পোস্ট সুশান্তের দিদির

রাখিতে ভাইয়ের জন্য পোস্ট সুশান্তের দিদির

কাল ছিল পবিত্র রাখি বন্ধনের অনুষ্ঠান। আর কাল সুশান্তের হাতে রাখি পরাতে পারলোনা সুশান্তের বোনরা। আবেগ প্রবন হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মিতু সিং,নিতু সিং এবং শ্বেতা সিং। পরিবারের সবচেয়ে ছোটো এবং আদরের সদস্য সুশান্ত। চারটি বোনের পর আদরের ভাই হিসেবে এসেছিলো সুশান্ত সিং রাজপুত। ভাইয়ের উদ্দ্যেশ্যে খোলা চিঠি লেখেন মিতু সিং” ভাই আমরা এখনও শোকাচ্ছন্ন এবং বিশ্বাস করতে পারছিনা যে তুমি শারীরিক ভাবে আমাদের সাথে নেই। যে কষ্টটা হচ্ছে তা বলে বোঝানো যাবেনা। আমার ভাই, আমার জীবন আমি আজও তোমাকে গুডবাই বলতে পারবোনা।আমি আমাদের এই বন্ধনকে অটুট রাখবো যতদিন বেঁচে থাকবো। আমি আমাদের সেরা মুহূর্তগুলো মনে করে হাসবো আবার…
Read More