editor

11195 Posts
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খোঁজ নিতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খোঁজ নিতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক

রাজ্যে বিজেপির অন্দরমহলের খোঁজ খবর নিতে রাজ্যে এল অমিত শাহের বিশেষ টিম।কান পাতলেই শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির সাংগঠনিক বেসুরো সুর।আর এর খোঁজ নিতেই এই অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির রাজ্য সংগঠনকে আরো মজবুত করতে সদা তৎপর বিজেপি।এরজন্য দিল্লিতে একপ্রস্থ বৈঠকও সেরেছেন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে। সেখানে মুকুলরায় গোষ্ঠী ও দিলিপ ঘোষের মনোমালিন্যের বিষয়টিও প্রসঙ্গক্রমে উঠেছে বলে সূত্রের খবর। দিল্লি বিজেপির এইপ্রতিনিধি দল রাজ্যে বিভিন্ন বৈঠক করে রাজ্যের বর্তমান অবস্থার রিপোর্ট পাঠাবেন
Read More
অভিনেত্রী রূপে এবার বড়ো পর্দায়  সুস্মিতা চ্যাটার্জি

অভিনেত্রী রূপে এবার বড়ো পর্দায় সুস্মিতা চ্যাটার্জি

সিনেমার রুপোলি পর্দায় অভিনেত্রী রূপে আসছে সুস্মিতা চ্যাটার্জি। নানা বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল হিসেবে মুখ দেখানোর পর এবার বড়ো পর্দায় প্রথমবার পদার্পন হচ্ছে' প্রেমট্রেম' সিনেমার মধ্য দিয়ে।তানিস্ক, মোহেয় এর মতো বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেলিংয়ের অভিজ্ঞতা রয়েছে সুস্মিতার। সিনেমাটি পরিচালনা করছেন টলিউডের খ্যাতনামা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।সম্প্রতি সিনেমাটির শ্যুটিং হয়ে গেল শ্রীরামপুরে এই সিনেমায় দুজন অভিনেত্রী ও একজন অভিনেতা।সুস্মিতার মতো বাকি দুজন অভিনেতা অভিনেত্রীও নবাগত।।পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের হাত ধরে ত্রিকোণ প্রেমের সিনেমায় অভিনয় করছেন সুস্মিতা ।সুস্মিতা চ্যাটার্জীও মুখিয়ে রয়েছেন তার প্রথম সিনেমা নিয়ে। মডেল-অভিনেত্রী সুস্মিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সে যথেষ্ট এক্সাইটেড তার প্রথম সিনেমা নিয়ে । বড়ো পর্দায় কিভাবে নিজেকে মেলে ধরেন সেদিকে…
Read More
অবশেষে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অবশেষে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অবশেষে ঘরে ফিরলেন বিপ্লব মিত্র। অর্পিতা ঘোষের সঙ্গে বিপ্লব মিত্রের রাজনৈতিক মনোমালিন্যে কারো অজানা নয় বালুরঘাটবাসীর।এরপর লোকসভা ভোটে অভিমানে দল ছেড়ে যোগ দেয় বিজেপিতে।এই সময়ের মাঝখানে আত্রেয়ী দিয়ে গড়িয়েছে অনেকজল।শুক্রবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে ফের একবার দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলেন বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্রও। ২০২১-এর কঠিন লড়াইয়ে বিপ্লব মিত্রকে বাইরে রেখে লড়াই করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই তড়িঘড়ি বিপ্লববাবুর প্রবল বিরোধী অর্পিতা ঘোষকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে, রাজনৈতিক অনুগামী বলে পরিচিত গৌতম দাসকে জেলা সভাপতি করে কার্যত বিপ্লবকেই ফেরানোর রাস্তায় প্রশস্ত করতে চেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অর্পিতা জামানা অবসানে…
Read More
রাম মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করতে পারবেন  না  মোদি, মোহন ভাগবৎ

রাম মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করতে পারবেন না মোদি, মোহন ভাগবৎ

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় যেতে পারবেন না মোদি, ভাগবত,আদবানি সহ বিজেপির মুখরা।আগামী ৫আগস্ট রয়েছে রাম মন্দিরের ভুমিপূজা অনুষ্ঠান।আর এখানে ষাটোর্ধ্ব বিজেপি নেতাদের যেতে বারণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।আর নিয়মের গেরোয় পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, আদবানি,মুরলী মোহন জোশিরা।যারা রামমন্দির আন্দোলনের প্রথমভাগ থেকে প্রথমসারিতে উপস্থিত ছিলেন জুন মাসে ধর্মীয় স্থানে প্রবেশ করা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, কোভিড পরিস্থিতিতে ৬৫ বছরের ঊর্ধ্বে, ১০ বছরের নিচে, গর্ভবতী মহিলা এবং কোমর্বিড রোগীরা ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবে না। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে এই নিয়মাবলী পালন করার নির্দেশিকা রয়েছে। চলতি সপ্তাহে…
Read More
আলিপুরদুয়ারের তুফানগঞ্জে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার,চাঞ্চল্য

আলিপুরদুয়ারের তুফানগঞ্জে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার,চাঞ্চল্য

 শুক্রবার সকালে বিজেপি পার্টি অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের তুফানগঞ্জে । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ চিলাখানা বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

গভীর উদ্বেগে স্বাস্থ্য ভবন। এই প্রথম বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে এক দিনে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এত জন সংক্রামিত হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড সংক্রমণের ঘটনা এই প্রথম নয়। পরিষেবা দিতে গিয়ে তাঁরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু করোনা চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতাল বেলেঘাটা আইডির মতো জায়গায় এক দিনে এত জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই চাপ তৈরি হয়েছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে রয়েছেন সাত জন নার্স। বাকিরা চতুর্থ শ্রেণির কর্মী। বেলেঘাটা আইডি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের কয়েক জনকে…
Read More
রাজনীতি করতে গিয়ে সোমেন মিত্রকে  পাশে পেয়েছি অভিভাবক : শঙ্কর মালাকার

রাজনীতি করতে গিয়ে সোমেন মিত্রকে পাশে পেয়েছি অভিভাবক : শঙ্কর মালাকার

সোমেন মিত্রর জন্যই আজ আমি কংগ্রেসের নেতা।তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচ্চারন করতে গিয়ে একথাই বললেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা তথা মাটিগারা নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর মালাকার। এদিন সোমেন মিত্রের স্মৃতিচ্চারন করতে গিয়ে শংকর মালাকার বলেন, তিনি ১৯৭৭ সাল থেকে একসাথে রাজনীতি করছেন সোমেন মিত্রের সাথে। সোমেন মিত্রের অসীম ধৈর্য, সহনশীলতা, মায়া মমতা তাকে বারবার আকৃষ্ট করেছে তাকে।শঙ্কর বাবু জানিয়েছেন "ওনার জন্যই আজ আমি কংগ্রেসের নেতা। রাজনীতি করতে গিয়ে তাকে যেমন আমি পাশে পেয়েছি অভিভাবক হিসেবে, তেমনই তাকে পেয়েছি বন্ধু, দাদা, সহকর্মী হিসেবে। সোমেন মিত্রের সাথে বহু আন্দোলনের সাক্ষী থেকেছেন তিনি। তার মৃত্যুতে বাংলার রাজনীতিতে অপূরনীয় শূন্যতা তৈরি হল।"
Read More
পুত্র সন্তানের বাবা হলেন হার্দিকপান্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

পুত্র সন্তানের বাবা হলেন হার্দিকপান্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

করোনাকালে দেশ জুড়ে আতঙ্কের মাঝে ভালো খবর শোনালেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। আজ প্রথমবার বাবা হলেন হার্দিক। হার্দিকের দীর্ঘদিনের বান্ধবী নাতাসা স্টানকোভিচ আজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে হাত রেখে ছবি পোস্ট করে জীবনের সেরা মুহুর্ত শেয়ার করলেন ভারতীয় অলরাউন্ডার। কিছুদিন আগেই ঘরোয়া রীতি মেনে বিয়ে করেন হার্দিক। বিয়ে নিয়ে অবশ্য কোনও প্রচার করেননি হার্দিক-নাতাসা। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও বিয়ের খবর গোপন রেখেছিলেন।এর আগে করোনা আবহের মাঝে ৩১ মে হার্দিক-নাতাসা জুটি সন্তান আসার সুখবর দিয়েছিলেন। এরপর থেকে ফ্যানেরা হার্দিকের মুখে বাবা হওয়ার সুখবর শোনার অপেক্ষায় ছিল। আজ প্রত্যাশিত সেই সুখবর শোনালেন পান্ডিয়া।
Read More
প্রযোজনার ভূমিকায় এবার অভিনেত্রী এনা সাহা,প্রথম সিনেমা  “এসওএস কলকাতা”

প্রযোজনার ভূমিকায় এবার অভিনেত্রী এনা সাহা,প্রথম সিনেমা “এসওএস কলকাতা”

ক্যামেরা ‌‌অ্যকশনের সামনে নয় , এবার তাঁকে দেখা যাবে প্রযোজনার ভূমিকায়। হ্যাঁ অভিনেত্রী এনা সাহা এবার পর্দার পিছনে। অভিনেত্রী হিসেবে সাফল্য পাবার পর এবার প্রযোজনার ভূমিকায় এনা সাহা। লকডাউন- আনলক পর্বে টলিউডের বিখ্যাত নায়ক-নায়িকাদের নিয়ে তৈরি করে ফেললেন "এসওএস কলকাতা"। অংশুমান প্রত্যুষের লেখা গল্প নিয়ে এনা সাহার প্রথম প্রযোজনা এই "এসওএস কলকাতা" সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন বাংলার দুই ফেভারিট নায়িকা তথা সাংসদ মিমি ও নুসরত।সঙ্গে রয়েছেন অভিনেতা যশ ।এই সিনেমার মধ্য দিয়েই টলিউড ফিরতে চলেছে নিজের স্বাভাবিক ছন্দে। সবকিছু ঠিকঠাক থাকলে এনা সাহার প্রযোজনায় এই সিনেমা মুক্তি পেতে চলেছে পুজোতে। লকডাউনের মাঝেই এর শ্যুটিং প্রক্রিয়া শেষ।চিত্রনাট্যও লেখা হয়েছে লকডাউনের…
Read More
অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও  করোনাভাইরাসের ছায়া

অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও করোনাভাইরাসের ছায়া

অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও এ বার পড়ল করোনাভাইরাসের ছায়া।জানা গিয়েছে মন্দিরের এক পুরোহিতের সংক্রমণ ধরা পড়েছে।পাশাপাশি ১৬ জন নিরাপত্তা কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। আগামী সপ্তাহে ভূমিপুজোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।আগামী ৫ অগস্ট ঐতিহাসিক অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠিত হবে। তার আগেই এই খবর উদ্বেগ ছড়িয়েছে। সেইসঙ্গে কোভিড সংক্রমণ ধরা পড়েছে ১৬ জন নিরাপত্তারক্ষীরও। যা নিয়ে উদ্বেগে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। যদিও এ কারণে ৩ তারিখ থেকে শুরু হতে চলা যজ্ঞে কোনও ছেদ পড়ছে না বলেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। ভূমিপূজনের প্রধান পুরোহিতের অন্যতম সহকারী পুরোহিত প্রদীপ দাস করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে রামমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন…
Read More
কোচবিহারে নিয়ে আসা হল  বিষ্ণুব্রত বর্মণের মরদেহ

কোচবিহারে নিয়ে আসা হল বিষ্ণুব্রত বর্মণের মরদেহ

কোচবিহারে নিয়ে আসা হল প্রাক্তন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মণের মরদেহ। গতকালই কলকাতাতে এক বেসরকারী হাসপাতালে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ।প্রথমে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেও চিকিৎসায় সাড়া না দিলে দ্রুত এয়ার এম্বুলেন্সে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার।কিন্তু সমস্তরকমের চিকিৎসাকে ব্যর্থ প্রমাণিত করে অবশেষে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে তার শবদেহ কোচবিহারে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগী ও দলীয় কর্মীগণ ভিড় করতে থাকে জেলার ক্রীড়া সভাপতিকে শেষবার শ্রদ্ধা জানাতে
Read More
প্রয়াত কংগ্রেস সভাপনতি সোমেন মিত্র,বঙ্গ কংগ্রেসের একযুগের অবসান

প্রয়াত কংগ্রেস সভাপনতি সোমেন মিত্র,বঙ্গ কংগ্রেসের একযুগের অবসান

প্রয়াত হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপনতি সোমেন মিত্র৷সোমেন বাবুর মৃত্যুতে বঙ্গ কংগ্রেসের একযুগের অবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷ বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন৷ বুধবার রাতে হঠাত্‍ শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাত ১টা ৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন সোমেন মিত্র৷ সঙ্গে কিডনির সমস্যাও ছিল৷ গত ২১ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ চিকিত্‍সায় সাড়াও দিচ্ছিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ শনিবার থেকে কিডনির সমস্যা বাড়তে শুরু করে৷ বুধবার রাতে হঠাত্‍ অবস্থা খারাপ হতে শুরু করলে রাত ১টা…
Read More
করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১০৭ বছরের প্রবীণা

করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১০৭ বছরের প্রবীণা

মাত্র ৯ দিনে করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন দক্ষিণ কেরালার কোল্লামের ১০৭ বছর বয়সী এক মহিলা। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এই প্রবীণা এবং তাঁর চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন। কল্লাম মেডিকেল কলেজের সুপার ডক্টর হাবিব নাসিম জানান, কুড়ি জুলাই এই ভদ্রমহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। তৎক্ষণাৎ তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কঠোর পরিশ্রম ও একাগ্রতা এবং ভদ্রমহিলার রোগ-প্রতিরোধক্ষমতা এই দুয়ের ম্যাজিকে মাত্র ৯ দিনে সুস্থ হয়ে ওঠে নজির গড়েছেন এই মহিলা। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। দক্ষিণ কেরালার এই মহিলা তৃতীয় প্রবীণতম ব্যক্তি যিনি করোনাকে হারিয়েছেন। এর আগেই…
Read More
প্রশ্নের মুখে গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই

প্রশ্নের মুখে গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই

বিশাল টিভি স্ক্রিনে পর পর ফুটে উঠেছে মুখ। বিশ্বের অন্যতম সেরা চার প্রভাবশালী ব্যক্তিকে প্রশ্নের পর প্রশ্নে বিদ্ধ করে চলেছে মার্কিন কংগ্রেসের বিচার বিভাগীয় সাব-কমিটি। বাজার দখলের লড়াইয়ে কোনও অনৈতিক পন্থা নেওয়া হচ্ছে কিনা সবিস্তারে জানতেই ভার্চুয়াল কনফারেন্সে চার সংস্থার সিইও সুন্দর পিচাই, মার্ক জ়াকারবার্গ, জেফ বেজোস ও টিম কুক-কে খুঁটিনাটি প্রশ্ন করে চলেছে বিচারবিভাগীয় কমিটির অ্যান্টি-ট্রাস্ট প্যানেল। এর আগেও এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিশ্বের প্রভাবশালীদের। এবারের অ্যান্টি-ট্রাস্ট কমিটির প্যানেলে আত্মপক্ষ সমর্থন করে জবাব দেন চারজনেই। কনফারেন্সের সব আকর্ষণই ছিল গুগল কর্তা সুন্দর পিচাইকে ঘিরে। গুগলের বিশ্বজোড়া বাজার। কোটি কোটি গ্রাহক। বাজারে আধিপত্য কায়েম রাখতে তথ্য চুরি করছে গুগল,…
Read More