editor

11195 Posts
মহারাষ্ট্রে গণপিটুনিতে সাধুদের মৃত্যু

মহারাষ্ট্রে গণপিটুনিতে সাধুদের মৃত্যু

মহারাষ্ট্রের পালঘরে তিনজনকে নিগ্রহ করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর এবিষয়ে কথা হয়েছে। তিনি তাঁকে কথা দিয়েছেন বিষয়টি দেখবেন বলে। গত বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে প্রায় ১২৫ কিমি দূরে ওই মর্মান্তিক নিগ্রহের ঘটনাটি ঘটেছে। শতাধিক অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, গ্রামবাসীরা এলাকায় চোর ঢুকে পড়ার গুজব শুনেছিল। তারপরই ভুল করে তিন ব্যক্তিকে অপরাধী মনে করে তাঁদের উপরে চড়াও হয়। উদ্ধব ঠাকরে সকলের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টিকে সাম্প্রদায়িক করে তুলবেন না। এর মধ্যে কোনও সাম্প্রদায়িক সূত্র নেই।''
Read More
করোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের

করোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের

বিশ্বের ত্রাস কোভিড -১৯। জাতি-ধর্ম-বর্ণ ভুলে মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মানুষ এগিয়ে এসেছে একে অপরকে সাহায্য করতে। কারা যুদ্ধে নেমেছেন কোভিড-১৯-এর বিরুদ্ধে? গুগল পরিচয় করাচ্ছে সেই সমস্ত সৈনিকদের সঙ্গে। তাদের ডুডলের মাধ্যমে। একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তাঁদের লড়াইকে। গুগল ধন্যবাদ জানাতে বানিয়েছে সিরিজ। সেখানে তারা এর আগে সামনে এনেছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের। যাঁরা নীরবে নিরলস পরিশ্রম করেছেন রাতদিন।
Read More
৬০ বছর পরেও ‘Aviijatrik’ অপু, কাজলকে নিয়ে যাত্রা ‘টিজার’-এ

৬০ বছর পরেও ‘Aviijatrik’ অপু, কাজলকে নিয়ে যাত্রা ‘টিজার’-এ

সবার কল্পনায় ছিল, অপূর্ব হয়ত থিতু হয়েছেন। দেশ দেখার নেশায় বয়সের সঙ্গে সঙ্গে ভাটার টান। একমাত্র ছেলে কাজলও অনেকটাই বড়। বাবা-ছেলে আদৌ মুখোমুখি হয়েছে কিনা কে জানে! পরিচালক শুভ্রজিৎ মিত্র বাঙালির আদরের অপু এখনও দু'মলাটে বন্দি অপূর্বর মতোই শরীরে-মনে টাটকা-তাজা। এখনও তার পায়ের তলায় সর্ষে। উপরিপাওনা নতুন সঙ্গী ছেলে কাজল। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যার হাত ধরে অপু এখনও জপে চরৈবেতি মন্ত্র, অনায়াসে। কালের ধুলো সরিয়ে ৪৪ তম বইমেলায় সবার সামনে এলেন তাঁরা। প্রকাশ্যে অপু-সঙ্গিনী অপর্ণাও। মুখোমুখি টিম অভিযাত্রিক। অপু-কাজলের নতুন অভিযানের টুকরো ঝলক নিয়ে।
Read More
এবার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় সচিন তেন্ডুলকর

এবার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় সচিন তেন্ডুলকর

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানিয়েছেন সচিন তেন্ডুলকর, কিন্তু তা সত্বেও সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের চাহিদা মেটান তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সচিন। যেখানে নিজের হেয়ার স্টাইলের ছবি শেয়ার করেছেন তিনি। মজার বিষয় হল, এই চুলের নতুন স্টাইল তিনি নিজেই করেছেন।" স্কোয়ার কাট মারা থেকে নিজের চুল কাটা অন্যরকম কিছু করতে বরাবরই ভালোবাসি আমি। আমার চুলের ছাঁট কেমন হয়েছে@আলিমহাকিম এবং নন্দন_ভি_ নায়েক?" ক্যাপশনে লিখেছেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি যেই না এসেছে, ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গেছে এই ছবিটিতে ১০০ টি সেঞ্চুরি করা এই ক্রিকেটারের জন্য।
Read More
ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,০০০ পেরলো, মৃত ৫১৯

ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,০০০ পেরলো, মৃত ৫১৯

ভারত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,১১৬, তারমধ্যে মৃতের সংখ্যা ৫১৯, রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, পাশাপাশি আরও জানানো হয়েছে ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩২৪ এবং মৃত্যু ৩১ জনের। শনিবার প্রতিরক্ষামন্ত্রী ২০ এপ্রিলের পর, করোনামুক্ত এলাকাগুলিতে অর্থনৈতিক কাজকর্ম সচল রাখার প্রক্রিয়া আলোচনা করতে মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, ২০ এপ্রিলের পর করোনা মুক্ত এলাকাগুলিকে অর্থনৈতিক কাজকর্ম চালু রাখার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই, দিল্লিতে নর্থ ব্লকে করোনা ভাইরাসের ওয়াররুমের কাজকর্ম পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।
Read More
লকডাউন নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

লকডাউন নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

কোভিড ১৯ (COVID-19) বা করোনা ভাইরাস নিয়ে লিঙ্কডিনে নিজের একটি লেখা ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । সেখানে তিনি লেখেন, “বিশ্ব যখন করোনা কোভিড ১৯ এর সঙ্গে লড়াই করছে, ভারতে উৎসাহী এবং উদ্ধাভবনী যুবকরা সুস্থ এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথ দেখাতে পারেন। লিঙ্কডিনে কিছু চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা যুব ও পেশাদারদের আকৃষ্ট করবে”। লিঙ্কডিনে তিনি লেখেন, “শতাব্দীর তৃতীয় দশকের শুরুটা উল্টোপাল্টাভাবে হয়েছে। কোভিড ১৯ এর ফেল অনেক কিছুতে ব্যাঘাত ঘটেছে”। প্রধানমন্ত্রী লেখেন, “করোনা ভাইরাস উল্লেখযোগ্যভাবে পেশাদার জীবনের সীমানা বদলে দিয়েছে। এই সময়ে, বাড়িই নতুন অফিস। ইন্টারনেট নতুন মিটং রুম। এই সময়ের জন্য, সহকর্মীদের সঙ্গে বিচ্ছেদ ইতিহাস তৈরি…
Read More
“করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী”, নার্সিংহোমের বিজ্ঞাপনে বিতর্ক

“করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী”, নার্সিংহোমের বিজ্ঞাপনে বিতর্ক

সংক্রমণ নিয়ে বিদ্বেষমূলক প্রচারাভিযান করে বিতর্ক বাড়াল উত্তরপ্রদেশের এক নার্সিংহোম। মীরাটের এক নার্সিংহোম সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে, করোনা নেগেটিভ হলেই মুসলিম রোগীকে ভর্তি নেওয়া হবে। স্থানীয় এক সংবাদপত্রে এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। বাধ্য হয়ে প্রশাসন সেই নার্সিংহোমের এক কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দায়ের হয়েছে সেই এফআইআর। জানা গিয়েছে, শহরের ক্যান্সার চিকিৎসার জন্য বেশ প্রসিদ্ধ সেই নার্সিংহোম। এদিকে সেই হাসপাতালের বিরুদ্ধে জোর করে পিএম-কেয়ার তহবিলে অনুদান দিতে বাধ্য করানোর অভিযোগ তোলা হয়েছে। শহরের হিন্দু ও জৈন সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই অভিযোগ তুলেছেন। নার্সিংহোমে ভর্তির বিনিময়ে এই অনুদান গ্রহণ করা হয়েছে, বলেই অভিযোগ তুলেছেন…
Read More
লকডাউনে টেনিসহীন সানিয়া মির্জা কোর্টে ফিরতে মরিয়া

লকডাউনে টেনিসহীন সানিয়া মির্জা কোর্টে ফিরতে মরিয়া

তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জার মতো বিশ্ব জুড়ে সব ক্রীড়াবিদরাই লকডাউনে হাঁপিয়ে উঠছেন। যাঁরা সময়ের অভাবে সাধারণত হাপিয়ে ওঠেন আজ তাঁরাও লকডাউনে গৃহবন্দি। সানিয়া মির্জা সদ্যই ফিরেছিলেন কোর্টে। সন্তানের জন্মের পর গত জানুয়ারি মাসেই তিনি ফিরেছিলেন পেশাদার টেনিসে দীর্ঘদিন পর। কিন্তু তার পরই ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। তার প্রভাব পড়েছে ভারতে। ভারতও গত ২৪ মার্চ থেকে চলে গিয়েছে লকডাউনে। প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার তা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত। মঙ্গলবার সানিয়া তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। তিনি টুইটারে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে সানিয়া একটি দেওয়ালে…
Read More
ভবিষ্যতে এআইএফএফ সভাপতি হওয়ার কথা ভাবতেই পারেন ভাইচুং ভুটিয়া

ভবিষ্যতে এআইএফএফ সভাপতি হওয়ার কথা ভাবতেই পারেন ভাইচুং ভুটিয়া

প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া জানান, তিনি ভবিষ্যতে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির পদের জন্য নির্বাচনে লড়তে পারেন। ২০১১তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ভাইচুং। এক যুগের বেশি সময় ধরে তিনিই ছিলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। ফেসবুকে এক কথোপকথনে ভাইচুং বলেন, ‘‘এটা অবশ্যই এমন একটা বিষয় যা ভবিষ্যতে আমি ভাবব। এই মুহূর্তে আমি ফোকাস করছি গ্রাসরুট ফুটবলে। ফুটবল স্কুল রয়েছে। সিকিমে রয়েছে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব। ভবিষ্যতে অবশ্যই এটা নিয়ে ভাবব।'' মুহূর্তে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতির পদে রয়েছেন প্রফুল প্যাটেল। ২০০৮ থেকেই তিনি রয়েছেন এই পদে। প্রিয়রঞ্জন দাসমুন্সি অসুস্থ হওয়ার পর থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ২০১২তে তিনি সভাপতি হিসেবে…
Read More
২০ বছরে প্রথমবার ধোনিকে যখন রাগতে দেখেছিলেন কুলদীপ যাদব

২০ বছরে প্রথমবার ধোনিকে যখন রাগতে দেখেছিলেন কুলদীপ যাদব

কুলদীপ যাদব সেদিন মারাত্মক ভয় পেয়েছিলেন এবং তাঁর কারণও ছিল। কারণ তিনি ছিলেন এমএস ধোনি। যুনু গত ২০ বছরে প্রথমবার রেগে গিয়েছিলেন মাঠের মধ্যে। এবং তাঁর শিকার হয়েছিলেন বাঁ-হাতি চায়নাম্যান, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭-তে ওয়ানডে চলাকালীন বোলিংয়ের সময় তাঁর নির্দেশ না মানায় রীতিমতো ধোনির ক্ষোভের মুখে পড়েছিলেন। ‘‘কুশল (পেরেরা) কভারের উপর দিয়ে একটি বাউন্ডারি মেরেছিলেন। ধোনি ভাই চিৎকার করে বলেছিলেন উইকেটের পিছনে আমাকে ফিল্ডিং পরিবর্তন করতে। আমি তার পরামর্শ শুনিনি এবং পরের বলে কুশল রিভার্স সুইপ দিয়ে আর একটি বাউন্ডারি মারেন,'' কুলদীপ ইনস্টাগ্রাম চ্যাটে স্পোর্টস অ্যাঙ্কর যতীন সাপ্রুকে বলেন।
Read More
লকডাউনে মানবিক সিদ্ধান্ত নিল Airtel ও Vodafone

লকডাউনে মানবিক সিদ্ধান্ত নিল Airtel ও Vodafone

3 মে পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। তাই 3 মে পর্যন্ত সব গ্রাহকের ইনকামিং পরিষেবা চালু থাকবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে Airtel ও Vodafone Idea। অর্থাৎ লকডাউনের সময় কোন গ্রাহকের প্ল্যান শেষ হয়ে গেলেও ইনকামিং কল পরিষেবা চালু থাকবে। লকডাউনের প্রথম ধাপেও বৈধতা বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। সেই সময় ফিচার ফোন গ্রাহকদের বিনামূল্যে 10 টাকা টকটাইম দিয়েছিল Airtel ও Vodafon Idea। দ্বিতীয় ধাপে ভ্যালিডিটি বাড়লেও অতিরিক্ত টকটাইম পাবেন না গ্রাহক। Airtel জানিয়েছে কম আয়ের জন্য লকডাউনের সময় প্রায় 3 কোটি গ্রাহক রিচার্জ করতে পারছেন না। এই সব গ্রাহকের ইনকামিং কল পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে গুরুগ্রামের কোম্পানিটি। ভোডাফোন জানিয়েছে প্রায় 9 কোটি…
Read More
মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত লিগ কমিটির

মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত লিগ কমিটির

মোহনবাগানকে এই বছরের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন । এআইএফএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত ভিডিও কন‌ফারেন্সের মাধ্যমে আই লিগ নিয়ে মিটিং পরিচালনা করেন। এদিন আলোচনায় অনেক কিছুই উঠে আসে। তার মধ্যে মুখ্য ছিল করোনাভাইরাসের কারণে আই লিগের বাকি ম্যাচ বাতিল করে দেওয়া। দেশ জুড়ে লকডাউন হওয়ার আগেই পয়েন্টের বিচারে লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল মোহনবাগান। লকডাউন শুরু হওয়ার পর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় লিগ। কিন্তু ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং লকডাউনের সময় বাড়ায় ফেডারেশন ২০১৯-২০ বছরের আই লিগের বাকি ম্যাচ না করার সিদ্ধান্ত নিল। এদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন, সচিব…
Read More
বাছাই করা রুটের বুকিং শুরু এয়ার ইন্ডিয়ার

বাছাই করা রুটের বুকিং শুরু এয়ার ইন্ডিয়ার

বাছাই করা ঘরোয়া রুটে  পরিষেবা দিতে বুকিং চালু করল এয়ার ইন্ডিয়া। ৪ মে থেকে এই পরিষেবা চালু করবে সরকারি এই গণপরিবহণ সংস্থা । জানা গিয়েছে, ৩ মে অবধি বন্ধ থাকবে তাদের দেশীয় রুটে যাত্রী বিমান পরিষেবা। আর আন্তর্জাতিক রুটে যাত্রী বিমান পরিষেবা বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। ১ জুন থেকে চালু হবে আন্তর্জাতিক রুটে যাত্রী বিমান পরিষেবা। নিজেদের ওয়েবসাইটে এমনটাই উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে,সেই ওয়েবসাইটে উল্লেখ, আমরা (এয়ার ইন্ডিয়া) প্রতিদিন পরিস্থিতির ওপর নজর রাখছি। সেভাবেই আপনাদের অবগত করব।
Read More
রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিল, রাজপথে গ্রেফতার সুজন চক্রবর্তী-সহ বাম নেতারা

রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিল, রাজপথে গ্রেফতার সুজন চক্রবর্তী-সহ বাম নেতারা

রেশন দুর্নীতির প্রতিবাদ করে বামেদের প্রতিবাদ মিছিল। শনিবার এই মিছিল থেকে শহরের মেজর আর্টিয়াল রোডে গ্রেফতার করা হয় বাম নেতাদের। গ্রেফতার হয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম বিধায়ক সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র-সহ অন্য বাম নেতারা।এই মিছিলে এঁরা ছাড়াও ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মিছিলে ভঙ্গ করা হয়েছে লকডাউন বিধি। এই অভিযোগে গ্রেফতার করা হয় বাম নেতাদের। এমনটাই জানিয়েছে লালবাজার। জানা গিয়েছে, প্রায় ৫০ জনের জমায়েত থেকে রেড রোডে আয়োজন করা হয়েছিল এই মিছিল। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব রেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে আয়োজন হয় এই মিছিলের। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না গরিবদের ঘরে…
Read More