12
Apr
হিন্দু আবেগে আঘাত হানার অভিযোগ লাকি আলির বিরুদ্ধে। ক্ষমা চাইতে হল শিল্পী লাকি আলিকে। ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্ক শুরু হতে বিতর্কিত পোস্টটি মুছেও দেন শিল্পী। কিন্তু তাতেই বিতর্ক থামেনি। লাগাতার আক্রমণ, হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। তার জেরেই শেষ মেশ ক্ষমা চেয়ে নিলেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে বাড়াবাড়িই হয়েছে বলে মত লাকির অনুরাগীদের। তবে সেই বিতর্কে যেতে নারাজ শিল্পী নিজে। কয়েক দিন আগে ফেসবুকে একটি লেখা পোস্ট করেন লাকি, যাতে বলা হয়, 'ব্রাহ্মণ' নামটির উৎপত্তি 'ব্রহ্ম' থেকে, যা আসলে এসেছে 'অ্যাব্রাম' থেকে...অ্যাব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে সেটি...ব্রাহ্মণরা আসলে ইব্রাহিম আলাইহিসলামের বংশধর...সব রাষ্ট্রের পিতা...তাই কার্যকারণ বিবেচনা…
