দীপক রেড্ডি হচ্ছেন বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের নতুন এমডি ও সিইও

বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ডিজাইনেট হিসেবে নিয়োগ পেয়েছেন দীপক রেড্ডি। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আইআরডিএআই-এর অনুমোদন সাপেক্ষে তিনি আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব নেবেন।
বর্তমান এমডি ও সিইও ড. তপন সিংঘেল আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত তার দায়িত্ব পালন। মূলত এমডি এবং সিইও পদে ১৫ বছরের সর্বোচ্চ ধারাবাহিক মেয়াদের আইআরডিএআই নির্দেশিকা মেনেই এই নেতৃত্ব পরিবর্তন করা হচ্ছে। দীপক রেড্ডি কার্যকরভাবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সিইও ডিজাইনেট হিসেবে যোগ দেবেন।
বাজাজ ফিনসার্ভ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বাজাজ ড. তপন সিংঘেলের দীর্ঘমেয়াদী ও অসাধারণ অবদানের প্রশংসা করে বলেন, তপনের দূরদর্শী নেতৃত্বে কোম্পানিটি ভারতের অন্যতম বিশ্বস্ত বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে চলা দীপক রেড্ডিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার তিন দশকেরও বেশি আর্থিক খাতের অভিজ্ঞতা বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ড. তপন সিংঘেল তার প্রতিক্রিয়ায় জানান, গ্রাহকদের চিন্তাভাবনা দূর করা এবং বীমা পরিষেবাকে আরও সহজলভ্য করার যাত্রায় তারা সর্বদা সচেষ্ট ছিলেন। নতুন নেতৃত্ব এই ধারা বজায় রাখবে বলে তিনি আশাবাদী। দীপক রেড্ডি এর আগে বাজাজ ফিনসার্ভ, আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মানাপ্পুরাম ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাজাজ গ্রুপের সঙ্গে তার দীর্ঘ ১৭ বছরের সুসম্পর্ক ও অভিজ্ঞতা নতুন এই যাত্রায় অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।