আইটিসি মঙ্গলদীপ নিয়ে এল দুটি নতুন প্রিমিয়াম সুগন্ধী ধূপকাঠি

উৎসবের মরসুমে, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ইনসেন্স ব্র্যান্ড আইটিসি মঙ্গলদীপ দুটি নতুন প্রিমিয়াম এবং চারকোল-মুক্ত আগরবাতি তথা ধূপকাঠি ‘মঙ্গলদীপ টেম্পল স্যান্ডেল গোল্ড’ এবং ‘মঙ্গলদীপ সেন্ট কুল স্প্ল্যাশ’ বাজারে নিয়ে এসেছে। ঐতিহ্যবাহী পুজোর আচার এবং আধুনিক জীবনযাত্রার চাহিদার কথা মাথায় রেখে এই সুগন্ধীগুলি তৈরি করা হয়েছে।

‘মঙ্গলদীপ টেম্পল স্যান্ডেল গোল্ড’ প্রাকৃতিক চন্দনের গুঁড়ো এবং জাভাডু-অনুপ্রাণিত সুবাস দিয়ে তৈরি, যা ঘরের পূজোর স্থানে মন্দির চন্দনের খাঁটি ও প্রশান্ত ভাব ফিরিয়ে আনে। অন্যদিকে, ‘মঙ্গলদীপ সেন্ট কুল স্প্ল্যাশ’ একটি আধুনিক ও সতেজ সুগন্ধী, যা বাড়ির পরিবেশকে চনমনে ও সজীব করে তোলে। দুটি ভেরিয়েন্টই চারকোল-মুক্ত এবং দীর্ঘস্থায়ী সুগন্ধ প্রদান করে।

আইটিসি লিমিটেডের ম্যাচেস অ্যান্ড আগরবাতি বিজনেস ডিভিশনের চিফ এক্সিকিউটিভ রোহিত ডোগরা বলেছেন, “গ্রাহকরা আজ এমন সুগন্ধী চান যা শুধু ভালো গন্ধই ছড়ায় না, বরং তাঁদের বিশেষ মুহূর্তগুলিকে সমৃদ্ধ করে। ‘টেম্পল স্যান্ডেল গোল্ড’ বাড়িতে নিয়ে আসে মন্দিরের পবিত্রতা, আর ‘কুল স্প্ল্যাশ’ দৈনন্দিন পরিবেশকে সতেজ করে তোলে। এই উৎসবের মরসুম আমাদের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের কাছে পৌঁছানোর এক দুর্দান্ত সুযোগ করে দিয়েছে।”

এই নতুন ধূপকাঠির ৪০ কাঠির প্যাকেটের প্রতিটির দাম ১৫০ টাকা করে। যা সমগ্র ভারতের রিটেইল স্টোর ও মার্কেটে উপলব্ধ। এই নতুন লঞ্চের মাধ্যমে আইটিসি মঙ্গলদীপ তাদের প্রিমিয়াম সুগন্ধীর ভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে।