জানুয়ারি থেকে চালু ‘ভরসা’ প্রকল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে আগামী জানুয়ারি থেকে ‘ভরসা’ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, আপাতত ১৫ মাস এই প্রকল্পের আওতায় স্নাতক ও সরকারি কলেজ থেকে ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা করে পাবেন। স্নাতক নন, এমন যোগ্য প্রার্থীদের দেওয়া হবে মাসে ১৫০০ টাকা।

আগে স্নাতকদের ৩ হাজার এবং অন্যদের ২ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তবে সরকারের আর্থিক চাপের কারণে আপাতত ভাতার পরিমাণ কম রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের ঘোষিত হারে ভাতা দেওয়া হবে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, একটি পরিবারের সর্বোচ্চ দু’জন এই সুবিধা পেতে পারবেন। অন্নপূর্ণা বা অন্য কোনও সরকারি ভাতা পান, এমন ব্যক্তিরা ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবেন না। বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।