বন্ধ থাকা পঞ্চায়েতের তালা খুললেন বিজেপি প্রার্থী দীপক হালদার

২০২৬শে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের এক শ্রেণীর হারমাদ রা রাতারাতি ভোল বদলে ফেলে। কপালে গেরুয়া তিলক মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূলের নেতাকর্মীদের  ঘরবাড়ি ভাঙছে, বিভিন্ন সরকারি অফিস, পঞ্চায়েত অফিসে মারছে তালা।

সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। বন্ধ আছে পঞ্চায়েতের কাজকর্ম। মানুষের যাতে অসুবিধে না হয় রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মত সমস্ত অফিসে গিয়ে অফিসের কর্মচারীদের দিয়ে তালা ভেঙ্গে তাদের অফিসের মধ্যে ঢোকালেন ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী দীপক হালদার। পঞ্চায়েতের তালা খুলে দেওয়ায় খুশি এলাকার মানুষ।