ফুলবাড়ীতে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা

শিলিগুড়ি,ভোটের ফলাফল ঘোষণার আগেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে আগাম উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তারা।

এদিন একে অপরকে আবির মেখে আনন্দ উদযাপন করতে দেখা যায় কর্মী-সমর্থকদের।  তাদের দাবি, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ হয়েছে এবং তাতেই বিজেপির জয় নিশ্চিত। ফলাফল প্রকাশের আগেই এমন আগাম উদযাপন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি কর্মীদের মতে, এবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে তাদের দল।